আল লাইল (রাত) , choose another chapter
আল লাইল (রাত)
Chapter 92, 21 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-২১আল্লাহ্ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের কর্মও ভালো-মন্দ দুই প্রকার। সত্যপন্থীদের সত্যপথে চলা সহজ, বাতিলপন্থীদের কঠিন পথে চলা সহজ। তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুন। তা থেকে রক্ষা পাবে কেবল মুত্তাকিরা।
আবদুস শহীদ নাসিম
১ রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্লাইলি ইযা-ইয়াগ্শা-।
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,
আবদুস শহীদ নাসিম
২ দিনের শপথ, যখন সে উঠে উজ্জ্বল হয়ে।
সমকালীন বাংলা
২ এবংদিনের, যখন তা আলো কিত হয় ,
Arabic, with marks
٢ وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
বাংলা উচ্চারণ
২ অন্নাহা-রি ইযা-তাজ্বাল্লা-।
ইসলামিক ফাউন্ডেশন
২ শপথ দিবসের, যখন উহা উদ্ভাসিত হয়
আবদুস শহীদ নাসিম
৩ এবং শপথ তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর নারী।
সমকালীন বাংলা
৩ এবং যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন,
Arabic, with marks
٣ وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
৩ অমা-খলাক্বায্ যাকার অল্উন্সা-।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন -
আবদুস শহীদ নাসিম
৪ নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাও (অনুরূপ বিপরীতধর্মী এবং) নানা রকমের।
সমকালীন বাংলা
৪ নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন রকমের,
Arabic, with marks
٤ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
বাংলা উচ্চারণ
৪ ইন্না সা'ইয়াকুম্ লাশাত্তা-।
ইসলামিক ফাউন্ডেশন
৪ অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।
আবদুস শহীদ নাসিম
৫ তবে (যার কর্ম প্রচেষ্টার ধরণ হলো এই যে) সে দান করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে,
সমকালীন বাংলা
৫ অতএব, যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে,
Arabic, with marks
٥ فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
বাংলা উচ্চারণ
৫ ফাআম্মা মান্ আ'ত্বোয়া-অত্তাক্ব-।
ইসলামিক ফাউন্ডেশন
৫ সুতরাং কেহ দান করিলে, মুত্তাকী হইলে
আবদুস শহীদ নাসিম
৬ আর যা কল্যাণকর সেটাকে সত্য বলে গ্রহণ করে,
সমকালীন বাংলা
৬ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
Arabic, with marks
٦ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
বাংলা উচ্চারণ
৬ অ ছোয়াদ্দাক্বা বিল্হুস্না-।
ইসলামিক ফাউন্ডেশন
৬ এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে,
আবদুস শহীদ নাসিম
৭ আমরা তার জন্যে সহজ করে দেবো সহজ (কল্যাণের) পথকে।
সমকালীন বাংলা
৭ তাকে আমরা সহজ পথের জন্য সহজ করে দেবো,
Arabic, with marks
٧ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
বাংলা উচ্চারণ
৭ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ইয়ুস্র-।
ইসলামিক ফাউন্ডেশন
৭ আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে বখিলি করে এবং নিজেকে মনে করে স্বয়ম্ভর,
সমকালীন বাংলা
৮ আর যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
Arabic, with marks
٨ وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ
বাংলা উচ্চারণ
৮ অআম্মা-মাম্ বাখিলা অস্তাগ্না-।
ইসলামিক ফাউন্ডেশন
৮ এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,
আবদুস শহীদ নাসিম
৯ আর যা কল্যাণকর সেটাকে করে অস্বীকার,
সমকালীন বাংলা
৯ এবং উত্তম বিষয়কে অস্বীকার করে,
Arabic, with marks
٩ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
বাংলা উচ্চারণ
৯ অ কায্যাবা বিল্হুস্না-।
ইসলামিক ফাউন্ডেশন
৯ আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে,
আবদুস শহীদ নাসিম
১০ আমরা তার জন্যে সহজ করে দেবো কঠিন (অকল্যাণের) পথকে।
সমকালীন বাংলা
১০ তাকে আমরা কঠিন পথের জন্য সহজ করে দেবো,
Arabic, with marks
١٠ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
বাংলা উচ্চারণ
১০ ফাসানুইয়াস্সিরুহূ লিল্ 'উসরা।
ইসলামিক ফাউন্ডেশন
১০ তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ।
আবদুস শহীদ নাসিম
১১ তার কী উপকারে আসবে তার মাল - সম্পদ যখন সে পতিত হবে (ধ্বংসের দিকে)?
সমকালীন বাংলা
১১ এবং যখন সে পতিত হবে, তার সম্পদ তার কাজে আসবে না,
Arabic, with marks
١١ وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
বাংলা উচ্চারণ
১১ অমা-ইয়ুগ্নী 'আন্হু মা-লুহূ য় ইযা-তারাদ্দা-।
ইসলামিক ফাউন্ডেশন
১১ এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।
আবদুস শহীদ নাসিম
১২ সঠিক পথ দেখানো তো আমাদের দায়িত্ব।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথনির্দেশ দেওয়া,
Arabic, with marks
١٢ إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
বাংলা উচ্চারণ
১২ ইন্না 'আলাইনা- লাল্হুদা-।
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,
আবদুস শহীদ নাসিম
১৩ আর আমরাই তো মালিক আখিরাত এবং ইহকালের।
সমকালীন বাংলা
১৩ এবং নিশ্চয়ই আমাদেরই রয়েছে পরকাল ও ইহকাল,
Arabic, with marks
١٣ وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
বাংলা উচ্চারণ
১৩ অইন্না লানা- লাল্আ-খিরতা অল্ ঊলা-।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।
আবদুস শহীদ নাসিম
১৪ তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুন থেকে।
সমকালীন বাংলা
১৪ অতএব আমি তোমাদেরকে এক প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করেছি,
Arabic, with marks
١٤ فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
বাংলা উচ্চারণ
১৪ ফাআর্ন্যাতুকুম্ না-রান্ তালাজ্জোয়া-।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।
আবদুস শহীদ নাসিম
১৫ তাতে কেউ প্রবেশ করবেনা দুর্ভাগা ছাড়া,
সমকালীন বাংলা
১৫ তাতে অতি হতভাগ্য ছাড়া কেউ প্রবেশ করবে না;
Arabic, with marks
١٥ لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
বাংলা উচ্চারণ
১৫ লা-ইয়াছ্লা-হা য় ইল্লাল্ আশ্ক্ব।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ উহাতে প্রবেশ করিবে সে - ই, যে নিতান্ত হতভাগ্য,
আবদুস শহীদ নাসিম
১৬ যে (সত্যকে) অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়।
সমকালীন বাংলা
১৬ যে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়;
Arabic, with marks
١٦ الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
১৬ ল্লাযী কায্যাবা অতাওয়াল্লা-।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়।
আবদুস শহীদ নাসিম
১৭ আর তা থেকে দূরে রাখা হবে অতীব মুত্তাকি (সদা সতর্ক) ব্যক্তিকে,
সমকালীন বাংলা
১৭
এবং তা থেকে দূরে রাখা হবে সে, যে সর্বাধিক তাকওয়াবান,
Arabic, with marks
١٧ وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
বাংলা উচ্চারণ
১৭ অসাইয়ুজ্বান্নাবুহাল্ আত্ক্ব।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে,
আবদুস শহীদ নাসিম
১৮ যে তার মাল - সম্পদ দান করে নিজের পরিশুদ্ধি ও উন্নতির জন্যে,
সমকালীন বাংলা
১৮
যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
Arabic, with marks
١٨ الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
বাংলা উচ্চারণ
১৮ আল্লাযী ইয়ু”তী মা-লাহূ ইয়াতাযাক্কা-।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
আবদুস শহীদ নাসিম
১৯ তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
সমকালীন বাংলা
১৯ এবং কারও প্রতি কোনো প্রতিদান প্রত্যাশা করে না,
Arabic, with marks
١٩ وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ
বাংলা উচ্চারণ
১৯ অমা-লিআহাদিন্ 'ইন্দাহূ মিন্ নি'মাতিন্ তুজযা য়।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,
আবদুস শহীদ নাসিম
২০ বরং শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।
সমকালীন বাংলা
২০ কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য,
Arabic, with marks
٢٠ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ
২০ ইল্লাব্তিগা-য়া অজহি রব্বিহিল্ 'আলা-।
ইসলামিক ফাউন্ডেশন
২০ কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;
আবদুস শহীদ নাসিম
২১ আর অচিরেই তিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)।
সমকালীন বাংলা
২১ এবং নিশ্চয়ই তিনি শীঘ্রই সন্তুষ্ট হবেন।
Arabic, with marks
٢١ وَلَسَوْفَ يَرْضَىٰ
বাংলা উচ্চারণ
২১ অলাসাওফা ইর্য়াদ্বোয়া-।
ইসলামিক ফাউন্ডেশন
২১ সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report