আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী) , choose another chapter
আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী)
Chapter 86, 17 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Arabic, with marks
ইসলামিক ফাউন্ডেশন
Word by word
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৭, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৭প্রত্যেক ব্যক্তির পেছনে রক্ষী নিয়োগ করা আছে। মানুষকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন। প্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্র করছে, আমিও কৌশল করছি।
আবদুস শহীদ নাসিম
১ শপথ আকাশের আর রাত্রে আত্মপ্রকাশকারীর।
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ আকাশের এবং রাতের আগন্তুকের,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার;
Word by word
١ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
আবদুস শহীদ নাসিম
২ তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী (বস্ত্ত) কী?
সমকালীন বাংলা
২
এবং কী তোমাকে জানাবে রাতের আগন্তুক কী?
Arabic, with marks
٢ وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
ইসলামিক ফাউন্ডেশন
২ তুমি কী জান রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি?
Word by word
٢ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
আবদুস শহীদ নাসিম
৩ তা হলো উজ্জ্বল তারকা।
সমকালীন বাংলা
৩
উজ্জ্বল নক্ষত্র,
Arabic, with marks
٣ النَّجْمُ الثَّاقِبُ
ইসলামিক ফাউন্ডেশন
৩ উহা উজ্জ্বল নক্ষত্র।
Word by word
٣ ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
আবদুস শহীদ নাসিম
৪ এমন কোনো প্রাণ (মানুষ) নেই, যার উপর একজন হিফাযতকারী (পাহারাদার) নিযুক্ত নেই।
সমকালীন বাংলা
৪ এমন কোনো প্রাণ নেই, যার ওপর একজন তত্ত্বাবধায়ক নেই।
Noteপ্রত্যেক প্রাণের ওপর একজন হিফাযতকারী রয়েছে,
Arabic, with marks
٤ إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
ইসলামিক ফাউন্ডেশন
৪ প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রহিয়াছে।
Word by word
٤ إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
আবদুস শহীদ নাসিম
৫ মানুষ নজর করে দেখুক, তাকে সৃষ্টি করা হয়েছে কোন্ জিনিস থেকে?
সমকালীন বাংলা
৫ অতএব মানুষ লক্ষ্য করুক তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে,
Arabic, with marks
٥ فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
ইসলামিক ফাউন্ডেশন
৫ সুতরাং মানুষ প্রণিধান করুক কী হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে!
Word by word
٥ فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ
আবদুস শহীদ নাসিম
৬ তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, যা নিঃসৃত হয়েছে প্রবল বেগে।
সমকালীন বাংলা
৬ তাকে সৃষ্টি করা হয়েছে নির্গত তরল থেকে,
Arabic, with marks
٦ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
ইসলামিক ফাউন্ডেশন
৬ তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্খলিত পানি হইতে,
Word by word
٦ خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
আবদুস শহীদ নাসিম
৭ যা নির্গত হয় মেরুদন্ড এবং পাঁজরের মধ্যখান থেকে।
সমকালীন বাংলা
৭ যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে,
Arabic, with marks
٧ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
ইসলামিক ফাউন্ডেশন
৭ ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে।
Word by word
٧ يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
আবদুস শহীদ নাসিম
৮ অবশ্যি তিনি সক্ষম তাকে পুনরায় জীবিত করতে।
সমকালীন বাংলা
৮ নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম,
Arabic, with marks
٨ إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৮ নিশ্চয়ই তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান।
Word by word
٨ إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
আবদুস শহীদ নাসিম
৯ যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ,
সমকালীন বাংলা
৯ যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে,
Arabic, with marks
٩ يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
ইসলামিক ফাউন্ডেশন
৯ যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে,
Word by word
٩ يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
আবদুস শহীদ নাসিম
১০ সেদিন তার কোনো শক্তিও থাকবেনা, সাহায্যকারীও থাকবেনা।
সমকালীন বাংলা
১০ তখন তার কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও না,
Arabic, with marks
١٠ فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
ইসলামিক ফাউন্ডেশন
১০ সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয়।
Word by word
١٠ فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
আবদুস শহীদ নাসিম
১১ শপথ (বৃষ্টির মেঘধারী) আকাশের, যা পুন পুন বৃষ্টিপাত করে।
সমকালীন বাংলা
১১ শপথ পুনরাগমনশীল আকাশের,
Arabic, with marks
١١ وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
ইসলামিক ফাউন্ডেশন
১১ শপথ আসমানের, যাহা ধারণ করে বৃষ্টি,
Word by word
١١ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
আবদুস শহীদ নাসিম
১২ শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)।
সমকালীন বাংলা
১২ এবং শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয়,
Noteযেমন মাটি বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)
Arabic, with marks
١٢ وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
ইসলামিক ফাউন্ডেশন
১২ এবং শপথ যমীনের, যাহা বিদীর্ণ হয়,
Word by word
١٢ وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই এ (কুরআন) এক সিদ্ধান্তকর বাণী।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই এটি সিদ্ধান্তমূলক বাণী,
Arabic, with marks
١٣ إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ নিশ্চয়ই আল - কুরআন মীমাংসাকারী বাণী।
Word by word
١٣ إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
আবদুস শহীদ নাসিম
১৪ এ (কুরআন) হাসি ঠাট্টার বিষয় নয়।
সমকালীন বাংলা
১৪ এবং এটি অর্থহীন নয়।
Arabic, with marks
١٤ وَمَا هُوَ بِالْهَزْلِ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং ইহা নিরর্থক নয়।
Word by word
١٤ وَمَا هُوَ بِٱلْهَزْلِ
আবদুস শহীদ নাসিম
১৫ তারা চক্রান্ত করছে একটা চক্রান্ত।
সমকালীন বাংলা
১৫ নিশ্চয়ই তারা কৌশল করছে,
Arabic, with marks
١٥ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
ইসলামিক ফাউন্ডেশন
১৫ উহারা ভীষণ ষড়যন্ত্র করে,
Word by word
١٥ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
আবদুস শহীদ নাসিম
১৬ আর আমিও তৈরি করছি একটা পরিকল্পনা।
সমকালীন বাংলা
১৬ এবং আমিও কৌশল করছি,
Arabic, with marks
١٦ وَأَكِيدُ كَيْدًا
ইসলামিক ফাউন্ডেশন
১৬ এবং আমিও ভীষণ কৌশল করি।
Word by word
١٦ وَأَكِيدُ كَيْدًا
আবদুস শহীদ নাসিম
১৭ তাই কাফিরদের কিছুটা অবকাশ দাও, কিছু কালের জন্যে দাও তাদের অবকাশ।
সমকালীন বাংলা
১৭ অতএব অবকাশ দাও অস্বীকারকারীদের; তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
Arabic, with marks
١٧ فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অতএব কাফিরদেরকে অবকাশ দাও; উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।
Word by word
١٧ فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report