তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তুমি কি দেখেছো তাকে, যে ধর্মকে অস্বীকার করে?
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
Chapter 107, 7 verses
তুমি কি দেখেছো ঐ ব্যক্তিকে, যে (পরকালের) প্রতিদানকে করে অস্বীকার?
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তুমি কি দেখেছো তাকে, যে ধর্মকে অস্বীকার করে?
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
এই ব্যক্তিই ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এতিমকে,
সে-ই যে এতিমকে তাড়িয়ে দেয়,
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
এবং (সে) খাওয়াতে উৎসাহ দেয়না মিসকিনকে।
এবং অভাবগ্রস্তকে খাদ্য দিতে উৎসাহ দেয় না,
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
সুতরাং ঐ মুসল্লিদের জন্যে রয়েছে ধ্বংস,
অতএব দুর্ভোগ মুসল্লিদের,
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
যারা গাফলতি করে তাদের সালাতে,
যারা তাদের সম্পর্কে উদাসীন,
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
যারা (ভালো) কাজ করে লোক দেখানোর জন্যে,
যারা দেখানোর জন্য করে,
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
এবং ছোট খাটো জিনিস (যেমন - লবন, পেয়াজ, পানি, বাটি) পর্যন্ত দিতে মানা করে।
এবং ছোট ছোট সহযোগিতাও করে না।
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ