আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র) , choose another chapter
আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র)
Chapter 85, 22 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন
Arabic
Arabic, with marks
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২২, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১১মুমিনদের নির্যাতনের জন্যে যারা গর্ত খুঁড়েছিল তাদের জন্যে রয়েছে ধ্বংস। মুমিনদের জন্যে রয়েছে মহাসাফল্য।
১২-২২আললাহ্র পাকড়াও বড় কঠোর, তিনি মহান আরশের মালিক। ফেরাউন ও সামুদ জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। কাফিররা কুরআনকে প্রত্যাখ্যান করছে অথচ আল্লাহ্ তাদের পরিবেষ্টন করে রেখেছেন।
আবদুস শহীদ নাসিম
১ শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,
বয়ান ফাউন্ডেশন
১ কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,
Arabic
١ بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
আবদুস শহীদ নাসিম
২ শপথ ওয়াদাকৃত দিনটির।
সমকালীন বাংলা
২ এবং প্রতিশ্রুত দিনের,
বয়ান ফাউন্ডেশন
২ আর ওয়াদাকৃত দিনের কসম,
Arabic, with marks
٢ وَالْيَوْمِ الْمَوْعُودِ
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
সমকালীন বাংলা
৩
এবং সাক্ষ্যদাতা ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
বয়ান ফাউন্ডেশন
৩ আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,
Arabic, with marks
٣ وَشَاهِدٍ وَمَشْهُودٍ
আবদুস শহীদ নাসিম
৪ ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
সমকালীন বাংলা
৪ ধ্বংস করা হয়েছিল গর্তের অধিকারীদের,
বয়ান ফাউন্ডেশন
৪ ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,
Arabic
٤ قتل أصحاب الأخدود
Arabic, with marks
٤ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
আবদুস শহীদ নাসিম
৫ জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
সমকালীন বাংলা
৫ জ্বালানি পূর্ণ অগ্নিকুণ্ড,
বয়ান ফাউন্ডেশন
৫ (যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।
Arabic
٥ النار ذات الوقود
Arabic, with marks
٥ النَّارِ ذَاتِ الْوَقُودِ
আবদুস শহীদ নাসিম
৬ তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
সমকালীন বাংলা
৬ যখন তারা তার চারপাশে বসেছিল,
বয়ান ফাউন্ডেশন
৬ যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।
Arabic
٦ إذ هم عليها قعود
Arabic, with marks
٦ إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
আবদুস শহীদ নাসিম
৭ এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
সমকালীন বাংলা
৭ এবং তারা মুমিনদের প্রতি যা করছিল তার সাক্ষী ছিল,
বয়ান ফাউন্ডেশন
৭ আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।
Arabic
٧ وهم على ما يفعلون بالمؤمنين شهود
Arabic, with marks
٧ وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
আবদুস শহীদ নাসিম
৮ তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
সমকালীন বাংলা
৮ এবং তারা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল কেবল এজন্য যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, যিনি পরাক্রমশালী, প্রশংসিত,
বয়ান ফাউন্ডেশন
৮ আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
Arabic
٨ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد
Arabic, with marks
٨ وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
আবদুস শহীদ নাসিম
৯ যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর আল্লাহ সব কিছুর সাক্ষী।
সমকালীন বাংলা
৯ যাঁর জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব; এবং আল্লাহ সবকিছুর ওপর সাক্ষী,
বয়ান ফাউন্ডেশন
৯ আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।
Arabic
٩ الذي له ملك السماوات والأرض ۚ والله على كل شيء شهيد
Arabic, with marks
٩ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
আবদুস শহীদ নাসিম
১০ যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
সমকালীন বাংলা
১০ নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনশাস্তি,
বয়ান ফাউন্ডেশন
১০ নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।
Arabic
١٠ إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق
Arabic, with marks
١٠ إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
আবদুস শহীদ নাসিম
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত; এটাই মহাসাফল্য,
বয়ান ফাউন্ডেশন
১১ নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা।
Arabic
١١ إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ۚ ذلك الفوز الكبير
Arabic, with marks
١١ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
আবদুস শহীদ নাসিম
১২ নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর,
বয়ান ফাউন্ডেশন
১২ নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।
Arabic
١٢ إن بطش ربك لشديد
Arabic, with marks
١٢ إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই তিনিই প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন,
বয়ান ফাউন্ডেশন
১৩ নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।
Arabic
١٣ إنه هو يبدئ ويعيد
Arabic, with marks
١٣ إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
আবদুস শহীদ নাসিম
১৪ এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
সমকালীন বাংলা
১৪ এবং তিনি ক্ষমাশীল, স্নেহময়,
বয়ান ফাউন্ডেশন
১৪ আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।
Arabic
١٤ وهو الغفور الودود
Arabic, with marks
١٤ وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
আবদুস শহীদ নাসিম
১৫ মহিমান্বিত আরশের অধিপতি।
সমকালীন বাংলা
১৫ আরশের অধিকারী, মহিমান্বিত,
বয়ান ফাউন্ডেশন
১৫ আরশের অধিপতি, মহান।
Arabic
١٥ ذو العرش المجيد
Arabic, with marks
١٥ ذُو الْعَرْشِ الْمَجِيدُ
আবদুস শহীদ নাসিম
১৬ তিনি (যখন) যা চান তাই করেন।
সমকালীন বাংলা
১৬ তিনি যা ইচ্ছা করেন, তা করেন,
বয়ান ফাউন্ডেশন
১৬ তিনি তা-ই করেন যা চান ।
Arabic, with marks
١٦ فَعَّالٌ لِّمَا يُرِيدُ
আবদুস শহীদ নাসিম
১৭ তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
সমকালীন বাংলা
১৭ তোমার কাছে কি বাহিনীগুলোর সংবাদ পৌঁছেছে?
বয়ান ফাউন্ডেশন
১৭ তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে?
Arabic
١٧ هل أتاك حديث الجنود
Arabic, with marks
١٧ هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
আবদুস শহীদ নাসিম
১৮ ফেরাউন এবং সামুদের?
সমকালীন বাংলা
১৮ ফেরাউন ও সামূদের?
বয়ান ফাউন্ডেশন
১৮ ফির‘আউন ও সামূদের।
Arabic, with marks
١٨ فِرْعَوْنَ وَثَمُودَ
আবদুস শহীদ নাসিম
১৯ কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
সমকালীন বাংলা
১৯ তবুও অবিশ্বাসীরা মিথ্যারোপে লিপ্ত,
বয়ান ফাউন্ডেশন
১৯ বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।
Arabic
١٩ بل الذين كفروا في تكذيب
Arabic, with marks
١٩ بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
আবদুস শহীদ নাসিম
২০ আর আল্লাহ পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
সমকালীন বাংলা
২০ আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন,
বয়ান ফাউন্ডেশন
২০ আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।
Arabic
٢٠ والله من ورائهم محيط
Arabic, with marks
٢٠ وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
আবদুস শহীদ নাসিম
২১ (তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
সমকালীন বাংলা
২১ বরং এটি মহিমান্বিত কুরআন,
বয়ান ফাউন্ডেশন
২১ বরং তা সম্মানিত কুরআন।
Arabic
٢١ بل هو قرآن مجيد
Arabic, with marks
٢١ بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
আবদুস শহীদ নাসিম
২২ লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।
সমকালীন বাংলা
২২ সংরক্ষিত ফলকে।
Note
বয়ান ফাউন্ডেশন
২২ সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।
Arabic, with marks
٢٢ فِي لَوْحٍ مَّحْفُوظٍ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report