আল কিয়ামা (কিয়ামত) , choose another chapter
আল কিয়ামা (কিয়ামত)
Chapter 75, 40 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
বয়ান ফাউন্ডেশন
Arabic, with marks
Arabic
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-৩০কিয়ামতের ব্যাপারে মানুষের অবিশ্বাস। কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। সেদিন কারো মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল, আর কারো মুখমন্ডল হবে মলিন।
৩১-৪০তাওহীদ ও আখিরাতের যুক্তি।
আবদুস শহীদ নাসিম
১ আমি শপথ করছি কিয়ামত কালের।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আমি শপথ করছি কিয়ামতের দিনের।
বয়ান ফাউন্ডেশন
১ আমি কসম করছি কিয়ামতের দিনের!
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
Arabic
١ بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة
আবদুস শহীদ নাসিম
২ আমি আরো শপথ করছি তিরস্কারকারী নফসের।
সমকালীন বাংলা
২ এবং আমি শপথ করছি আত্মসমালোচনাকারী আত্মার।
বয়ান ফাউন্ডেশন
২ আমি আরো কসম করছি আত্ম-ভৎর্সনাকারী আত্মার!
Arabic, with marks
٢ وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
Arabic
٢ ولا أقسم بالنفس اللوامة
আবদুস শহীদ নাসিম
৩ মানুষ কি ধারণা করে নিয়েছে যে, আমরা তার হাড়গোড় জমা (পুনর্গঠিত) করবোনা?
সমকালীন বাংলা
৩ মানুষ কি মনে করে যে আমরা তার অস্থিসমূহ একত্র করব না?
বয়ান ফাউন্ডেশন
৩ মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না?
Arabic, with marks
٣ أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ
Arabic
٣ أيحسب الإنسان ألن نجمع عظامه
আবদুস শহীদ নাসিম
৪ হ্যাঁ, আমরা তার আংগুলের জোড়াগুলোও পুনর্গঠন করতে সক্ষম।
সমকালীন বাংলা
৪ হ্যাঁ, অবশ্যই; আমরা তার আঙুলের অগ্রভাগসমূহও সুগঠিত করতে সক্ষম।
বয়ান ফাউন্ডেশন
৪ হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
Arabic, with marks
٤ بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ
Arabic
٤ بلى قادرين على أن نسوي بنانه
আবদুস শহীদ নাসিম
৫ বরং মানুষ তার সামনের দিনগুলোতেও পাপাচারে লিপ্ত থাকতে চায়।
সমকালীন বাংলা
৫ বরং মানুষ তার সম্মুখের জীবনেও সীমালঙ্ঘন করতে চায়।
বয়ান ফাউন্ডেশন
৫ বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
Arabic, with marks
٥ بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ
Arabic
٥ بل يريد الإنسان ليفجر أمامه
আবদুস শহীদ নাসিম
৬ সে প্রশ্ন করে, কখন আসবে কিয়ামতকাল?
সমকালীন বাংলা
৬ সে জিজ্ঞেস করে, “কিয়ামতের দিন কবে?”
বয়ান ফাউন্ডেশন
৬ সে প্রশ্ন করে, ‘কবে কিয়ামতের দিন’?
Arabic, with marks
٦ يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
Arabic
٦ يسأل أيان يوم القيامة
আবদুস শহীদ নাসিম
৭ (হাঁ) তখনই আসবে, যখন মানুষের চোখ স্থির হয়ে যাবে,
সমকালীন বাংলা
৭ অতঃপর যখন দৃষ্টি স্তম্ভিত হবে,
বয়ান ফাউন্ডেশন
৭ যখন চক্ষু হতচকিত হবে।
Arabic, with marks
٧ فَإِذَا بَرِقَ الْبَصَرُ
আবদুস শহীদ নাসিম
৮ চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন,
সমকালীন বাংলা
৮ এবং চাঁদ ম্লান হয়ে যাবে,
বয়ান ফাউন্ডেশন
৮ আর চাঁদ কিরণহীন হবে,
Arabic, with marks
٨ وَخَسَفَ الْقَمَرُ
আবদুস শহীদ নাসিম
৯ এবং যখন জমা (একত্রিত) করে দেয়া হবে সূর্য ও চাঁদকে।
সমকালীন বাংলা
৯ এবং সূর্য ও চাঁদ একসাথে করা হবে,
বয়ান ফাউন্ডেশন
৯ আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে।
Arabic, with marks
٩ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ
Arabic
٩ وجمع الشمس والقمر
আবদুস শহীদ নাসিম
১০ তখন মানুষ বলবে: পালাবার জায়গা কোথায়?
সমকালীন বাংলা
১০ সেদিন মানুষ বলবে, “পালাবার জায়গা কোথায়?”
বয়ান ফাউন্ডেশন
১০ সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’?
Arabic, with marks
١٠ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ
Arabic
١٠ يقول الإنسان يومئذ أين المفر
আবদুস শহীদ নাসিম
১১ না, কখনো নয়, পালাবার কোনো জায়গা হবেনা।
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! কোনো আশ্রয় নেই।
বয়ান ফাউন্ডেশন
১১ না, কোন আশ্রয়স্থল নেই।
Arabic, with marks
١١ كَلَّا لَا وَزَرَ
আবদুস শহীদ নাসিম
১২ সেদিন তো কেবল তোমার প্রভুর কাছেই হবে ঠিকানা।
সমকালীন বাংলা
১২ সেদিন তোমার প্রতিপালকের কাছেই হবে চূড়ান্ত অবস্থান।
বয়ান ফাউন্ডেশন
১২ ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট।
Arabic, with marks
١٢ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
Arabic
١٢ إلى ربك يومئذ المستقر
আবদুস শহীদ নাসিম
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে, আর কী রেখে এসেছে পেছনে।
সমকালীন বাংলা
১৩ সেদিন মানুষকে জানানো হবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে গেছে।
বয়ান ফাউন্ডেশন
১৩ সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।
Arabic, with marks
١٣ يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Arabic
١٣ ينبأ الإنسان يومئذ بما قدم وأخر
আবদুস শহীদ নাসিম
১৪ বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে অবহিত।
সমকালীন বাংলা
১৪ বরং মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী,
বয়ান ফাউন্ডেশন
১৪ বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান।
Arabic, with marks
١٤ بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ
Arabic
١٤ بل الإنسان على نفسه بصيرة
আবদুস শহীদ নাসিম
১৫ যদিও সে পেশ করে থাকে নানা রকম ওজর।
সমকালীন বাংলা
১৫ যদিও সে তার অজুহাতসমূহ পেশ করে।
বয়ান ফাউন্ডেশন
১৫ যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে।
Arabic, with marks
١٥ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ
Arabic
١٥ ولو ألقى معاذيره
আবদুস শহীদ নাসিম
১৬ তুমি বারবার জিহ্বা নাড়বেনা তাড়াহুড়া করে অহি আয়ত্ত্ব করার জন্যে।
সমকালীন বাংলা
১৬ তুমি তা তাড়াতাড়ি করার জন্য তোমার জিহ্বা নাড়িয়ো না।
বয়ান ফাউন্ডেশন
১৬ কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে দ্রুত আন্দোলিত করো না।
Arabic, with marks
١٦ لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ
Arabic
١٦ لا تحرك به لسانك لتعجل به
আবদুস শহীদ নাসিম
১৭ এর সংরক্ষণ করা ও পড়িয়ে দেয়ার দায়িত্ব আমাদের।
সমকালীন বাংলা
১৭ নিশ্চয়ই তা একত্র করা এবং পাঠ করানো আমাদের দায়িত্ব।
বয়ান ফাউন্ডেশন
১৭ নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে।
Arabic, with marks
١٧ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ
Arabic
١٧ إن علينا جمعه وقرآنه
আবদুস শহীদ নাসিম
১৮ সুতরাং আমরা যখন তা (কুরআন) পাঠ করি, তুমি তখন সেই পাঠের অনুসরণ করো।
সমকালীন বাংলা
১৮ অতঃপর যখন আমরা তা পাঠ করি, তখন তুমি তার পাঠ অনুসরণ করো।
বয়ান ফাউন্ডেশন
১৮ অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ কর।
Arabic, with marks
١٨ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ
Arabic
١٨ فإذا قرأناه فاتبع قرآنه
আবদুস শহীদ নাসিম
১৯ তারপর তার বিশদ ব্যাখ্যা করে দেয়ার দায়িত্বও আমাদের।
সমকালীন বাংলা
১৯ অতঃপর তার ব্যাখ্যা করাও আমাদের দায়িত্ব।
বয়ান ফাউন্ডেশন
১৯ তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই।
Arabic, with marks
١٩ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ
Arabic
١٩ ثم إن علينا بيانه
আবদুস শহীদ নাসিম
২০ কখনো নয়, বরং তোমরা দ্রুত পেতে (অর্থাৎ দুনিয়ার জীবনকে) পছন্দ করো।
সমকালীন বাংলা
২০ কখনোই নয়! বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো,
বয়ান ফাউন্ডেশন
২০ কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস।
Arabic, with marks
٢٠ كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ
Arabic
٢٠ كلا بل تحبون العاجلة
আবদুস শহীদ নাসিম
২১ এবং তোমরা উপেক্ষা করছো আখিরাতকে।
সমকালীন বাংলা
২১ এবং পরকালকে উপেক্ষা করো।
বয়ান ফাউন্ডেশন
২১ আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে।
Arabic, with marks
٢١ وَتَذَرُونَ الْآخِرَةَ
আবদুস শহীদ নাসিম
২২ সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল,
সমকালীন বাংলা
২২ সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে,
বয়ান ফাউন্ডেশন
২২ সেদিন কতক মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল।
Arabic, with marks
٢٢ وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
Arabic
٢٢ وجوه يومئذ ناضرة
আবদুস শহীদ নাসিম
২৩ তারা তাকিয়ে থাকবে তাদের প্রভুর দিকে।
সমকালীন বাংলা
২৩ তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে;
বয়ান ফাউন্ডেশন
২৩ তাদের রবের প্রতি দৃষ্টিনিক্ষেপকারী।
Arabic, with marks
٢٣ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
আবদুস শহীদ নাসিম
২৪ আর কিছু চেহারা হবে মলিন,
সমকালীন বাংলা
২৪ এবং সেদিন কিছু মুখমণ্ডল মলিন হবে,
বয়ান ফাউন্ডেশন
২৪ আর সেদিন অনেক মুখমন্ডল হবে বিবর্ণ-বিষন্ন।
Arabic, with marks
٢٤ وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ
Arabic
٢٤ ووجوه يومئذ باسرة
আবদুস শহীদ নাসিম
২৫ তারা আশংকা করবে তাদের সাথে ধ্বংসকর আচরণের।
সমকালীন বাংলা
২৫ ধারণা করবে যে তাদের ওপর এক মহাবিপদ আপতিত হবে।
বয়ান ফাউন্ডেশন
২৫ তারা ধারণা করবে যে, এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে।
Arabic, with marks
٢٥ تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
Arabic
٢٥ تظن أن يفعل بها فاقرة
আবদুস শহীদ নাসিম
২৬ কখনো নয়, যখন প্রাণ হবে কন্ঠাগত,
সমকালীন বাংলা
২৬ কখনোই নয়! যখন প্রাণ গলার কাছে পৌঁছবে,
বয়ান ফাউন্ডেশন
২৬ কখনই না, যখন প্রাণ কণ্ঠাগত হবে।
Arabic, with marks
٢٦ كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ
Arabic
٢٦ كلا إذا بلغت التراقي
আবদুস শহীদ নাসিম
২৭ এবং বলা হবে, ‘কে রক্ষা করবে তাকে?’
সমকালীন বাংলা
২৭ এবং বলা হবে, “কে আরোগ্যকারী?”
Note
বয়ান ফাউন্ডেশন
২৭ আর বলা হবে, ‘কে তাকে বাঁচাবে’?
Arabic, with marks
٢٧ وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
আবদুস শহীদ নাসিম
২৮ তখন সে বিশ্বাস করবে, তার বিদায়ের সময় উপস্থিত
সমকালীন বাংলা
২৮ এবং সে নিশ্চিত হবে যে তার বিচ্ছেদের ক্ষণ,
বয়ান ফাউন্ডেশন
২৮ আর সে মনে করবে, এটিই বিদায়ক্ষণ।
Arabic, with marks
٢٨ وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ
আবদুস শহীদ নাসিম
২৯ তখন পায়ের সাথে পা জড়িয়ে যাবে।
সমকালীন বাংলা
২৯ এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে,
বয়ান ফাউন্ডেশন
২৯ আর পায়ের গোছার সংগে পায়ের গোছা জড়িয়ে যাবে।
Arabic, with marks
٢٩ وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ
Arabic
٢٩ والتفت الساق بالساق
আবদুস শহীদ নাসিম
৩০ সেদিন সব কিছু নিয়ে যাওয়া হবে তোমার প্রভুর কাছে।
সমকালীন বাংলা
৩০ সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে যাত্রা।
বয়ান ফাউন্ডেশন
৩০ সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
Arabic, with marks
٣٠ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ
Arabic
٣٠ إلى ربك يومئذ المساق
আবদুস শহীদ নাসিম
৩১ সে সত্য বলে মেনে নেয়নি এবং সালাতও আদায় করেনি।
সমকালীন বাংলা
৩১ অতঃপর সে সত্য গ্রহণ করেনি এবং সালাতও আদায় করেনি,
বয়ান ফাউন্ডেশন
৩১ সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।
Arabic, with marks
٣١ فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Arabic
٣١ فلا صدق ولا صلى
আবদুস শহীদ নাসিম
৩২ বরং সে সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
সমকালীন বাংলা
৩২ বরং সে অস্বীকার করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
বয়ান ফাউন্ডেশন
৩২ বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল।
Arabic, with marks
٣٢ وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
আবদুস শহীদ নাসিম
৩৩ তারপর সে ফিরে গেছে পরিবার পরিজনের কাছে দম্ভভরে।
সমকালীন বাংলা
৩৩ অতঃপর সে তার পরিবারের কাছে গিয়েছিল অহংকারভরে।
বয়ান ফাউন্ডেশন
৩৩ তারপর সে দম্ভভরে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।
Arabic, with marks
٣٣ ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ
Arabic
٣٣ ثم ذهب إلى أهله يتمطى
আবদুস শহীদ নাসিম
৩৪ (হে অবিশ্বাসী!) দুর্ভোগ তোর, দুর্ভোগ,
সমকালীন বাংলা
৩৪ ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
বয়ান ফাউন্ডেশন
৩৪ দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
Arabic, with marks
٣٤ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
আবদুস শহীদ নাসিম
৩৫ আবারো দুর্ভোগ তোর, দুর্ভোগ,
সমকালীন বাংলা
৩৫ আবার ধ্বংস তোমার জন্য, এবং ধ্বংস!
বয়ান ফাউন্ডেশন
৩৫ তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
Arabic, with marks
٣٥ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
Arabic
٣٥ ثم أولى لك فأولى
আবদুস শহীদ নাসিম
৩৬ মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে?
সমকালীন বাংলা
৩৬ মানুষ কি মনে করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে?
বয়ান ফাউন্ডেশন
৩৬ মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
Arabic, with marks
٣٦ أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
Arabic
٣٦ أيحسب الإنسان أن يترك سدى
আবদুস শহীদ নাসিম
৩৭ সে কি একটি নিক্ষিপ্ত নোতফা (শুক্রবিন্দু) ছিলনা?
সমকালীন বাংলা
৩৭ সে কি নিক্ষিপ্ত বীর্যের এক বিন্দু ছিল না?
বয়ান ফাউন্ডেশন
৩৭ সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়?
Arabic, with marks
٣٧ أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
Arabic
٣٧ ألم يك نطفة من مني يمنى
আবদুস শহীদ নাসিম
৩৮ তারপর সে পরিণত হয় আলাকায় (একটি আটকানো জিনিসে)। তারপর তিনি তাকে দান করেছেন আকৃতি এবং করেছেন সুগঠিত।
সমকালীন বাংলা
৩৮ অতঃপর সে জমাট রক্তপিণ্ড হলো; তারপর তিনি সৃষ্টি করলেন ও সুগঠিত করলেন,
বয়ান ফাউন্ডেশন
৩৮ অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
Arabic, with marks
٣٨ ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
Arabic
٣٨ ثم كان علقة فخلق فسوى
আবদুস শহীদ নাসিম
৩৯ তারপর তিনি তার থেকে সৃষ্টি করেছেন জোড়া - পুরুষ ও নারী।
সমকালীন বাংলা
৩৯ অতঃপর তা থেকে সৃষ্টি করলেন যুগল, পুরুষ ও নারী।
বয়ান ফাউন্ডেশন
৩৯ অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।
Arabic, with marks
٣٩ فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
Arabic
٣٩ فجعل منه الزوجين الذكر والأنثى
আবদুস শহীদ নাসিম
৪০ তারপরও কি সেই মহান স্রষ্টা মৃতকে জীবিত করতে সক্ষম নন?
সমকালীন বাংলা
৪০ তবে কি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
বয়ান ফাউন্ডেশন
৪০ তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
Arabic, with marks
٤٠ أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ
Arabic
٤٠ أليس ذلك بقادر على أن يحيي الموتى
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report