আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো) , choose another chapter
আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো)
Chapter 80, 42 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Arabic
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪২, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৬দাওয়াতি কাজে কাদের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে? কুরআন একটি উপদেশগ্রন্থ, যার ইচ্ছা উপদেশ গ্রহণ করবে।
১৭-৩২আল্লাহ্ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে জীবনোপকরণ দিয়েছেন।
৩৩-৪২কিয়ামতের দিন পাপিষ্ঠরা আপনজন থেকে পালাবে। সেদিন কিছু মুখমন্ডল হবে উজ্জ্বল আর কিছু মুখমন্ডল হবে কালো।
আবদুস শহীদ নাসিম
১ সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ (মনোযোগ) ফিরিয়ে নিলো,
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; সে ভ্রুকুটি করেছিলেন এবং মুখ ফিরিয়ে নিয়েছিল,
মুহিউদ্দীন খান
১ তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম 'আবাসা অতাওয়াল্লা য়।
Arabic
١ بسم الله الرحمن الرحيم عبس وتولى
আবদুস শহীদ নাসিম
২ এ কারণে যে অন্ধ লোকটি এসেছিল তার কাছে,
সমকালীন বাংলা
২ কারণ তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল,
মুহিউদ্দীন খান
২ কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
বাংলা উচ্চারণ
২ আন্ জ্বা-য়াহুল্ আ'মা-।
আবদুস শহীদ নাসিম
৩ তুমি কি করে জানবে, হয়তো সে শুদ্ধতা অর্জন করতো?
সমকালীন বাংলা
৩ আর কী তোমাকে জানাবে? সে হয়তো পরিশুদ্ধ হতো,
মুহিউদ্দীন খান
৩ আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
বাংলা উচ্চারণ
৩ অমা-ইয়ুদ্রীকা লা'আল্লাহূ ইয়ায্যাক্কা য়।
Arabic
٣ وما يدريك لعله يزكى
আবদুস শহীদ নাসিম
৪ কিংবা উপদেশ গ্রহণ করতো এবং সেই উপদেশ তার উপকার সাধন করতো?
সমকালীন বাংলা
৪ অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত,
মুহিউদ্দীন খান
৪ অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
বাংলা উচ্চারণ
৪ আও ইয্যাক্কারু ফাতান্ফা'আহুয্ যিক্র-।
Arabic
٤ أو يذكر فتنفعه الذكرى
আবদুস শহীদ নাসিম
৫ অথচ যে নিজেকে ভাবে মুখাপেক্ষাহীন,
সমকালীন বাংলা
৫ তুমি তার প্রতি মনোযোগ দাও,
মুহিউদ্দীন খান
৫ পরন্তু যে বেপরোয়া,
বাংলা উচ্চারণ
৫ আম্মা-মানিস্ তাগ্না-।
আবদুস শহীদ নাসিম
৬ তুমি মনোযোগ আরোপ করছো তার প্রতি।
সমকালীন বাংলা
৬ তুমি তার প্রতি মনোযোগ দাও,
মুহিউদ্দীন খান
৬ আপনি তার চিন্তায় মশগুল।
বাংলা উচ্চারণ
৬ ফাআন্তা লাহূ তাছোয়াদ্দা-।
আবদুস শহীদ নাসিম
৭ তোমার কি আসে যায় যদি সে শুদ্ধতা অর্জন না করে?
সমকালীন বাংলা
৭ অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোনো দায় নেই,
মুহিউদ্দীন খান
৭ সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
বাংলা উচ্চারণ
৭ অমা-'আলাইকা আল্লা-ইয্যাক্কা-।
Arabic
٧ وما عليك ألا يزكى
আবদুস শহীদ নাসিম
৮ কিন্তু যে ছুটে এসেছে তোমার কাছে,
সমকালীন বাংলা
৮ আর যে তোমার কাছে ছুটে আসে,
মুহিউদ্দীন খান
৮ যে আপনার কাছে দৌড়ে আসলো
বাংলা উচ্চারণ
৮ অআম্মা-মান্ জ্বা-য়াকা ইয়াস্'আ-।
Arabic
٨ وأما من جاءك يسعى
আবদুস শহীদ নাসিম
৯ এবং সে (আল্লাহ ও তাঁর শাস্তিকে) ভয় করে,
সমকালীন বাংলা
৯ এবং সে ভীত থাকে,
মুহিউদ্দীন খান
৯ এমতাবস্থায় যে, সে ভয় করে,
বাংলা উচ্চারণ
৯ অহুওয়া ইয়াখ্শা-।
আবদুস শহীদ নাসিম
১০ তাকে তুমি অবজ্ঞা করলে এবং অন্যদের প্রতি মনোযোগী হলে।
সমকালীন বাংলা
১০ তুমি তার থেকে উদাসীন হও!
মুহিউদ্দীন খান
১০ আপনি তাকে অবজ্ঞা করলেন।
বাংলা উচ্চারণ
১০ ফাআন্তা 'আন্হু তালাহ্হা-।
আবদুস শহীদ নাসিম
১১ না (কখনো এমনটি করোনা); অবশ্যি এটি (এ কুরআন) একটি উপদেশ।
সমকালীন বাংলা
১১ কখনোই নয়! নিশ্চয়ই এটি এক উপদেশ,
মুহিউদ্দীন খান
১১ কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
বাংলা উচ্চারণ
১১ কাল্লা য় ইন্নাহা-তায্কিরহ্।
আবদুস শহীদ নাসিম
১২ সুতরাং যার ইচ্ছে, সে এটি গ্রহণ করবে।
সমকালীন বাংলা
১২ সুতরাং যে ইচ্ছা করবে তা স্মরণ করুক
মুহিউদ্দীন খান
১২ অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
বাংলা উচ্চারণ
১২ ফামান্ শা-য়া যাকারহ্।
আবদুস শহীদ নাসিম
১৩ (এটি সংরক্ষিত আছে) অতীব সম্মানিত সহীফা সমূহে (লওহে মাহফুযে)।
সমকালীন বাংলা
১৩ যা আছে সম্মানিত লিপিসমূহে;
মুহিউদ্দীন খান
১৩ এটা লিখিত আছে সম্মানিত,
বাংলা উচ্চারণ
১৩ ফী ছুহুফিম্ মুর্কারমাতিম্
আবদুস শহীদ নাসিম
১৪ খুবই উঁচু মর্যাদা সম্পন্ন ও পবিত্র,
সমকালীন বাংলা
১৪ সুউন্নত , সুপবিত্র,
মুহিউদ্দীন খান
১৪ উচ্চ পবিত্র পত্রসমূহে,
বাংলা উচ্চারণ
১৪ র্মাফূ 'আতিম্ মুত্বোয়াহ্হারতিম্
আবদুস শহীদ নাসিম
১৫ সেইসব লেখকদের (ফেরেশতাদের) হাতে,
সমকালীন বাংলা
১৫ লিপিকারদের হস্তলিখিত,
মুহিউদ্দীন খান
১৫ লিপিকারের হস্তে,
বাংলা উচ্চারণ
১৫ বিআইদী সাফারতিন্
আবদুস শহীদ নাসিম
১৬ যারা সম্মানিত ও অনুগত।
সমকালীন বাংলা
১৬ সম্মানিত ও সৎ,
মুহিউদ্দীন খান
১৬ যারা মহৎ, পূত চরিত্র।
বাংলা উচ্চারণ
১৬ কির-মিম্ বাররহ্।
আবদুস শহীদ নাসিম
১৭ ধ্বংস হলো (অবিশ্বাসী) মানুষগুলো। কতো বড় অকৃতজ্ঞ তারা!
সমকালীন বাংলা
১৭ ধ্বংস হোক মানুষের; সে কত অকৃতজ্ঞ!
মুহিউদ্দীন খান
১৭ মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
বাংলা উচ্চারণ
১৭ কুতিলাল্ ইন্সা-নু মা য় আক্ফারহ্।
Arabic
١٧ قتل الإنسان ما أكفره
আবদুস শহীদ নাসিম
১৮ কোন্ জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন তাকে (মানুষকে)?
সমকালীন বাংলা
১৮ তিনি তাকে কী থেকে সৃষ্টি করেছেন?
মুহিউদ্দীন খান
১৮ তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
বাংলা উচ্চারণ
১৮ মিন্ আইয়্যি শাইয়িন্ খলাক্বহ্।
আবদুস শহীদ নাসিম
১৯ এক বিন্দু নোতফা (শুক্র) থেকে, তিনি তাকে সৃষ্টি করেছেন তারপর তাকে যথাযথভাবে গঠন করেছেন।
সমকালীন বাংলা
১৯ শুক্রবিন্দু থেকে; তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর পরিমিত করেছেন,
মুহিউদ্দীন খান
১৯ শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
বাংলা উচ্চারণ
১৯ মিন্ নুতফাহ্ খলাক্বহূ ফাক্বদ্দারহূ
Arabic
١٩ من نطفة خلقه فقدره
আবদুস শহীদ নাসিম
২০ তারপর তিনি সহজ করে দেন তার জীবন চলার পথ।
সমকালীন বাংলা
২০ অতঃপর তার জন্য পথ সহজ করেছেন,
মুহিউদ্দীন খান
২০ অতঃপর তার পথ সহজ করেছেন,
বাংলা উচ্চারণ
২০ ছুম্মাস্ সাবীলা ইয়াস্সারহূ
আবদুস শহীদ নাসিম
২১ তারপর তার মউত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে।
সমকালীন বাংলা
২১ অতঃপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থ করেন,
মুহিউদ্দীন খান
২১ অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
বাংলা উচ্চারণ
২১ ছুম্মা আমা-তাহূ ফাআকবারহূ
Arabic
٢١ ثم أماته فأقبره
আবদুস শহীদ নাসিম
২২ অতপর যখন চাইবেন , তখন আবার উঠিয়ে আনবেন তাকে।
সমকালীন বাংলা
২২ অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন,
মুহিউদ্দীন খান
২২ এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
বাংলা উচ্চারণ
২২ ছুম্মা ইযা-শা-য়া আন্শারহ্।
Arabic
٢٢ ثم إذا شاء أنشره
আবদুস শহীদ নাসিম
২৩ না, সে পালন করেনি তিনি যে নির্দেশ তাকে দিয়েছেন।
সমকালীন বাংলা
২৩ কখনোই নয়! তিনি যা নির্দেশ দিয়েছেন, মানুষ এখনো তা পূর্ণ করেনি,
মুহিউদ্দীন খান
২৩ সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
বাংলা উচ্চারণ
২৩ কাল্লা-লাম্মা-ইয়াকদ্বি মা য় আমারহ্।
Arabic
٢٣ كلا لما يقض ما أمره
আবদুস শহীদ নাসিম
২৪ তবে, মানুষ তার খাবারের জিনিসগুলোর প্রতি নজর বুলিয়ে দেখুক (কে সৃষ্টি করেছে সেগুলো)।
সমকালীন বাংলা
২৪ অতএব মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে,
মুহিউদ্দীন খান
২৪ মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
বাংলা উচ্চারণ
২৪ ফাল্ইয়ান্জুরিল্ ইন্সা-নু ইলা-ত্বোয়া'আ-মিহী য়।
Arabic
٢٤ فلينظر الإنسان إلى طعامه
আবদুস শহীদ নাসিম
২৫ আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি।
সমকালীন বাংলা
২৫ নিশ্চয়ই আমরা প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি,
মুহিউদ্দীন খান
২৫ আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
বাংলা উচ্চারণ
২৫ আন্না- ছোয়াবাব্নাল্ মা-য়া ছোয়াব্বান্
Arabic
٢٥ أنا صببنا الماء صبا
আবদুস শহীদ নাসিম
২৬ তারপর শক্ত হয়ে এঁটে থাকা জমিনকে আমরা ফেঁড়ে দেই।
সমকালীন বাংলা
২৬ অতঃপর পৃথিবীকে বিদীর্ণ করেছি,
মুহিউদ্দীন খান
২৬ এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
বাংলা উচ্চারণ
২৬ ছুম্মা শাক্বকনাল্ র্আদ্বোয়া শাকক্বান্
Arabic
٢٦ ثم شققنا الأرض شقا
আবদুস শহীদ নাসিম
২৭ আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য,
সমকালীন বাংলা
২৭ অতঃপর তাতে শস্য উৎপন্ন করেছি,
মুহিউদ্দীন খান
২৭ অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
বাংলা উচ্চারণ
২৭ ফাআম্বাত্না-ফীহা-হাব্বাবাঁও ।
Arabic
٢٧ فأنبتنا فيها حبا
আবদুস শহীদ নাসিম
২৮ আংগুর, শাক - শবজি,
সমকালীন বাংলা
২৮ এবং আঙুর ও শাকসবজি,
মুহিউদ্দীন খান
২৮ আঙ্গুর, শাক - সব্জি,
বাংলা উচ্চারণ
২৮ অ 'ইনাবাঁও অক্বদ্ব্বাঁও
আবদুস শহীদ নাসিম
২৯ যয়তুন, খেজুর,
সমকালীন বাংলা
২৯ এবং জলপাই ও খেজুর,
মুহিউদ্দীন খান
২৯ যয়তুন, খর্জূর,
বাংলা উচ্চারণ
২৯ অ যাইতূ নাঁও অনাখ্লাঁও।
আবদুস শহীদ নাসিম
৩০ বিপুল বৃক্ষ - রাজির নিবিড় বন,
সমকালীন বাংলা
৩০ এবং ঘন উদ্যানসমূহ,
মুহিউদ্দীন খান
৩০ ঘন উদ্যান,
বাংলা উচ্চারণ
৩০ অহাদা-য়িক্বা গুল্বাঁও ।
আবদুস শহীদ নাসিম
৩১ ফল - ফলারি এবং সেইসাথে অনেক ঘাস।
সমকালীন বাংলা
৩১ এবং ফলমূল ও চারণভূমি,
মুহিউদ্দীন খান
৩১ ফল এবং ঘাস
বাংলা উচ্চারণ
৩১ অফা-কিহাতাঁও অআব্বাম্ ।
আবদুস শহীদ নাসিম
৩২ (এভাবে আমিই ব্যবস্থা করি) তোমাদের ও তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী।
সমকালীন বাংলা
৩২ তোমাদের ও তোমাদের গবাদিপশুর জীবনধারণের সামগ্রী।
মুহিউদ্দীন খান
৩২ তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
বাংলা উচ্চারণ
৩২ মাতা- 'আল্লাকুম্ অলিআন্'আ-মিকুম্
Arabic
٣٢ متاعا لكم ولأنعامكم
আবদুস শহীদ নাসিম
৩৩ অতপর যেদিন মহাধ্বনি (শিংগার দ্বিতীয় ফুৎকার) উচ্চারিত হবে,
সমকালীন বাংলা
৩৩ অতঃপর যখন কান-ফাটানো আওয়াজ আসবে,
মুহিউদ্দীন খান
৩৩ অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
বাংলা উচ্চারণ
৩৩ ফাইযা-জ্বা-য়াতিছ্ ছোয়া-খ্খাহ্।
Arabic
٣٣ فإذا جاءت الصاخة
আবদুস শহীদ নাসিম
৩৪ সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে,
সমকালীন বাংলা
৩৪ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
মুহিউদ্দীন খান
৩৪ সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
বাংলা উচ্চারণ
৩৪ ইয়াওমা ইয়ার্ফিরুল্ র্মায়ু মিন্ আখীহি।
Arabic
٣٤ يوم يفر المرء من أخيه
আবদুস শহীদ নাসিম
৩৫ তার মা থেকে এবং বাপ থেকে,
সমকালীন বাংলা
৩৫ এবং তার মা ও বাবা থেকে,
মুহিউদ্দীন খান
৩৫ তার মাতা, তার পিতা,
বাংলা উচ্চারণ
৩৫ অউম্মিহী অআবীহি।
আবদুস শহীদ নাসিম
৩৬ তার স্ত্রী ও সন্তানদের থেকে।
সমকালীন বাংলা
৩৬ এবং তার স্ত্রী ও সন্তানদের থেকে,
মুহিউদ্দীন খান
৩৬ তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
বাংলা উচ্চারণ
৩৬ অছোয়া-হিবাতিহী অবানীহ্।
আবদুস শহীদ নাসিম
৩৭ সে দিনটি হবে এতোই ভয়াবহ যে, সেদিন কেউই নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাববারই চিন্তা করবেনা।
সমকালীন বাংলা
৩৭ সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা থাকবে, যা তাকে ব্যস্ত রাখবে,
মুহিউদ্দীন খান
৩৭ সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
বাংলা উচ্চারণ
৩৭ লিকুল্লিম্রিয়িম্ মিন্হুম্ ইয়াওমায়িযিন্ শা'নুঁই ইয়ুগ্নীহ্।
Arabic
٣٧ لكل امرئ منهم يومئذ شأن يغنيه
আবদুস শহীদ নাসিম
৩৮ সেদিন অনেক লোকের চেহারা হবে উজ্জ্বল,
সমকালীন বাংলা
৩৮ সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল,
মুহিউদ্দীন খান
৩৮ অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
বাংলা উচ্চারণ
৩৮ উজুহুঁই ইয়াওমায়িযিম্ মুস্ফিরতুন্
Arabic
٣٨ وجوه يومئذ مسفرة
আবদুস শহীদ নাসিম
৩৯ হাসি খুশি আর শুভ সংবাদে আনন্দ মুখর।
সমকালীন বাংলা
৩৯ হাস্যোজ্জ্বল ও আনন্দিত,
মুহিউদ্দীন খান
৩৯ সহাস্য ও প্রফুল্ল।
বাংলা উচ্চারণ
৩৯ দ্বোয়া-হিকাতুম্ মুস্তাব্শিরহ্
আবদুস শহীদ নাসিম
৪০ আবার অনেক চেহারাই হবে সেদিন ধূলো - মলিন।
সমকালীন বাংলা
৪০ আর সেদিন কিছু মুখমণ্ডলের ওপর থাকবে ধূলি,
মুহিউদ্দীন খান
৪০ এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
বাংলা উচ্চারণ
৪০ অ উজুহুঁই ইয়াওমায়িযিন্ 'আলাইহা- গাবারতুন্।
Arabic
٤٠ ووجوه يومئذ عليها غبرة
আবদুস শহীদ নাসিম
৪১ সেই চেহারাগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।
সমকালীন বাংলা
৪১ কালিমা তাদের আচ্ছন্ন করবে,
মুহিউদ্দীন খান
৪১ তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
বাংলা উচ্চারণ
৪১ র্তাহাকুহা-ক্বাতারহ্
আবদুস শহীদ নাসিম
৪২ কারণ, তারা (হবে) অবিশ্বাসী - অমান্যকারী - কাফির এবং পাপিষ্ঠ - দূরাচারী।
সমকালীন বাংলা
৪২ তারাই অবিশ্বাসী, পাপাচারী।
Note
মুহিউদ্দীন খান
৪২ তারাই কাফের পাপিষ্ঠের দল।
বাংলা উচ্চারণ
৪২ উলা-য়িকা হুমুল্ কাফারতুল্ ফাজ্বারহ্।
Arabic
٤٢ أولئك هم الكفرة الفجرة
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report