আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী) , choose another chapter
আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী)
Chapter 86, 17 verses
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
জহুরুল হক
Arabic
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৭, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১৭প্রত্যেক ব্যক্তির পেছনে রক্ষী নিয়োগ করা আছে। মানুষকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন। প্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্র করছে, আমিও কৌশল করছি।
আবদুস শহীদ নাসিম
১ শপথ আকাশের আর রাত্রে আত্মপ্রকাশকারীর।
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ আকাশের এবং রাতের আগন্তুকের,
জহুরুল হক
১ ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!
Arabic
١ بسم الله الرحمن الرحيم والسماء والطارق
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি অত্বত্বোয়া-রিক্বি।
আবদুস শহীদ নাসিম
২ তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী (বস্ত্ত) কী?
সমকালীন বাংলা
২
এবং কী তোমাকে জানাবে রাতের আগন্তুক কী?
জহুরুল হক
২ আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?
Arabic
٢ وما أدراك ما الطارق
বাংলা উচ্চারণ
২ অমা য় আদ্র-ক্ব মাত্ত্বোয়া-রিকুন্।
আবদুস শহীদ নাসিম
৩ তা হলো উজ্জ্বল তারকা।
সমকালীন বাংলা
৩
উজ্জ্বল নক্ষত্র,
জহুরুল হক
৩ একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।
বাংলা উচ্চারণ
৩ নাজমুছ্ ছাক্বিবু
আবদুস শহীদ নাসিম
৪ এমন কোনো প্রাণ (মানুষ) নেই, যার উপর একজন হিফাযতকারী (পাহারাদার) নিযুক্ত নেই।
সমকালীন বাংলা
৪ এমন কোনো প্রাণ নেই, যার ওপর একজন তত্ত্বাবধায়ক নেই।
Noteপ্রত্যেক প্রাণের ওপর একজন হিফাযতকারী রয়েছে,
জহুরুল হক
৪ প্রত্যেক সার পক্ষেই - - তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
Arabic
٤ إن كل نفس لما عليها حافظ
বাংলা উচ্চারণ
৪ ইন্ কুল্লু নাফ্সিল্লাম্মা-'আলাইহা- হা-ফিজ্।
আবদুস শহীদ নাসিম
৫ মানুষ নজর করে দেখুক, তাকে সৃষ্টি করা হয়েছে কোন্ জিনিস থেকে?
সমকালীন বাংলা
৫ অতএব মানুষ লক্ষ্য করুক তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে,
জহুরুল হক
৫ সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
Arabic
٥ فلينظر الإنسان مم خلق
বাংলা উচ্চারণ
৫ ফাল্ইয়ান্জুরিল্ ইন্সা-নু মিম্মা-খুলিক।
আবদুস শহীদ নাসিম
৬ তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, যা নিঃসৃত হয়েছে প্রবল বেগে।
সমকালীন বাংলা
৬ তাকে সৃষ্টি করা হয়েছে নির্গত তরল থেকে,
জহুরুল হক
৬ তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে - স্খলিত পানি থেকে, - -
বাংলা উচ্চারণ
৬ খুলিক্ব মিম্ মা-য়িন্ দা-ফিক্বিঁও
আবদুস শহীদ নাসিম
৭ যা নির্গত হয় মেরুদন্ড এবং পাঁজরের মধ্যখান থেকে।
সমকালীন বাংলা
৭ যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে,
জহুরুল হক
৭ যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।
Arabic
٧ يخرج من بين الصلب والترائب
বাংলা উচ্চারণ
৭ ইয়াখ্রুজু মিম্ বাইনিছ্ ছুল্বি অত্তার-য়িব্।
আবদুস শহীদ নাসিম
৮ অবশ্যি তিনি সক্ষম তাকে পুনরায় জীবিত করতে।
সমকালীন বাংলা
৮ নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম,
জহুরুল হক
৮ নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।
Arabic
٨ إنه على رجعه لقادر
বাংলা উচ্চারণ
৮ ইন্নাহূ 'আলা-রজ 'ইহী লাক্ব -র্দি।
আবদুস শহীদ নাসিম
৯ যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ,
সমকালীন বাংলা
৯ যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে,
জহুরুল হক
৯ সেইদিন লুকোনো সব - কিছুকে প্রকাশ করা হবে;
Arabic
٩ يوم تبلى السرائر
বাংলা উচ্চারণ
৯ ইয়াওমা তুব্লাস্ সার-য়িরু।
আবদুস শহীদ নাসিম
১০ সেদিন তার কোনো শক্তিও থাকবেনা, সাহায্যকারীও থাকবেনা।
সমকালীন বাংলা
১০ তখন তার কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও না,
জহুরুল হক
১০ তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।
Arabic
١٠ فما له من قوة ولا ناصر
বাংলা উচ্চারণ
১০ ফামা-লাহূ মিন্ কুওয়াতিঁও অলা-না-র্ছি।
আবদুস শহীদ নাসিম
১১ শপথ (বৃষ্টির মেঘধারী) আকাশের, যা পুন পুন বৃষ্টিপাত করে।
সমকালীন বাংলা
১১ শপথ পুনরাগমনশীল আকাশের,
জহুরুল হক
১১ ভাবো বর্ষণোন্নুখ আকাশের কথা,
Arabic
١١ والسماء ذات الرجع
বাংলা উচ্চারণ
১১ অস্সামা-য়ি যা-র্তি রাজ্ব্'ই
আবদুস শহীদ নাসিম
১২ শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)।
সমকালীন বাংলা
১২ এবং শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয়,
Noteযেমন মাটি বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)
জহুরুল হক
১২ আর পৃথিবীর কথা যা বিদীর্ণ হয়।
Arabic
١٢ والأرض ذات الصدع
বাংলা উচ্চারণ
১২ অল্ র্আদ্বি যা-তিছ্ ছোয়াদ্ই'।
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই এ (কুরআন) এক সিদ্ধান্তকর বাণী।
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই এটি সিদ্ধান্তমূলক বাণী,
জহুরুল হক
১৩ নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য,
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ লাক্বওলুন্ ফাছ্লুঁও।
আবদুস শহীদ নাসিম
১৪ এ (কুরআন) হাসি ঠাট্টার বিষয় নয়।
সমকালীন বাংলা
১৪ এবং এটি অর্থহীন নয়।
জহুরুল হক
১৪ আর এটি কোনো তামাশার জিনিস নয়।
বাংলা উচ্চারণ
১৪ অমা-হুওয়া বিল্হায্ল্।
আবদুস শহীদ নাসিম
১৫ তারা চক্রান্ত করছে একটা চক্রান্ত।
সমকালীন বাংলা
১৫ নিশ্চয়ই তারা কৌশল করছে,
জহুরুল হক
১৫ নিঃসন্দেহ তারা চাল চালছে,
Arabic
١٥ إنهم يكيدون كيدا
বাংলা উচ্চারণ
১৫ ইন্নাহুম্ ইয়াকীদূনা কাইদাঁও।
আবদুস শহীদ নাসিম
১৬ আর আমিও তৈরি করছি একটা পরিকল্পনা।
সমকালীন বাংলা
১৬ এবং আমিও কৌশল করছি,
জহুরুল হক
১৬ আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।
বাংলা উচ্চারণ
১৬ অআকীদু কাইদা-।
আবদুস শহীদ নাসিম
১৭ তাই কাফিরদের কিছুটা অবকাশ দাও, কিছু কালের জন্যে দাও তাদের অবকাশ।
সমকালীন বাংলা
১৭ অতএব অবকাশ দাও অস্বীকারকারীদের; তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
জহুরুল হক
১৭ অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।
Arabic
١٧ فمهل الكافرين أمهلهم رويدا
বাংলা উচ্চারণ
১৭ ফামাহ্হিলিল্ কা-ফিরীনা আম্হিল্হুম্ রুওয়াইদা-।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report