(হে নবী!) বলো : আমি আশ্রয় চাই মানবজাতির প্রভুর কাছে
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; বলো, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই,
তুমি বলে যাও - - ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, - -
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
Chapter 114, 6 verses

মানবজাতির সম্রাটের কাছে,
মানুষের অধিপতির কাছে,
''মানুষের মালিকের, - -
مَلِكِ ٱلنَّاسِ
মানবজাতির ত্রাণকর্তার কাছে,
মানুষের উপাস্যের কাছে,
''মানুষের উপাস্যের,
إِلَٰهِ ٱلنَّاسِ
কুমন্ত্রণাদাতা খান্নাসের অনিষ্ট থেকে,
পলায়নপর কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে,
الْخَنَّاسِ (খান্নাস শয়তানের একটি গুণবাচক নাম ref. তাফসীরে জালালাইন) যে ভালো কাজে বাধা দেয়, কুমন্ত্রণা দেয়, গুপ্ত থাকে এবং আল্লাহের স্বরণ যেখানে হয় সেখান থেকে সরে পড়ে।
''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, - -
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
(সেই খান্নাস থেকে) যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে,
যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
সে জিন হোক আর মানুষ।
জ্বীন ও মানুষের মধ্য থেকে।
''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ