আল আদিয়াত (যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়)
Chapter 100, 11 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১১, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-১১মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, অথচ তাকে পুনরুত্থিত হতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে।
শপথ (সেই সব ঘোড়ার) যারা দৌড়ায় উর্ধ্বশ্বাসে,
আর (ক্ষুরার আঘাতে) ঝরায় আগুনের ফুলকি,
এবং আক্রমণ চালায় একেবারে ভোর - সকালে,
এসময় ধূলায় ধুসরিত করে বাতাস,
এবং এমনি করে তারা ঢুকে পড়ে কোনো (শত্রু) জনবসতির মাঝে।
নিশ্চয়ই (অবিশ্বাসী) মানুষ অকৃতজ্ঞ তার প্রভুর প্রতি,
এবং সে নিজেই এর (তার এ অকৃতজ্ঞতার) সাক্ষী।
আর সম্পদের মোহে সে প্রচন্ড (উগ্র)।
সে কি জানেনা, কবরে যা কিছু (দাফন করা) আছে সবই বের করে আনা হবে?
এবং মানুষের অন্তরে যা কিছু আছে সেসবও প্রকাশ করে দেয়া হবে?
অবশ্যি সেদিন তাদের রব তাদের বিষয়ে থাকবেন সম্যক অবহিত।