আত তাকাসুর (প্রাচুর্য লাভের প্রতিযোগিতা)
Chapter 102, 8 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৮, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
১-০৮অধিক পাওয়ার জন্যে মানুষের প্রতিযোগিতা। কিয়ামত অবশ্যি হবে এবং তাকে বিচারের সম্মুখীন হতে হবে।
বেশি বেশি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে (এবং তোমরা এ মোহ ত্যাগ করবেনা),
যতোক্ষণ না তোমরা কবর যিয়ারত (মৃত্যু বরণ) করবে।
না (এ কাজ সংগত নয়), তোমরা শীঘ্রি জানতে পারবে!
আবার বলছি, না (এ কাজ সংগত নয়), সহসাই তোমরা জানতে পারবে!
না (এটা সংগত নয়), যদি তোমাদের নিশ্চিত এলেম থাকতো (তবে তোমরা এমনটি করতে না)
তোমরা অবশ্যি দেখতে পাবে জাহিম (জ্বলন্ত আগুন),
আবার বলছি, তোমরা অবশ্যি তা দেখতে পাবে নিশ্চিত নজরে।
সেদিন তোমাদের অবশ্যি জিজ্ঞাসা করা হবে (দুনিয়ার জীবনে প্রদত্ত) অনুগ্রহ রাজি সম্পর্কে।