কুরাইশ (কুরাইশ বংশ)
Chapter 106, 4 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৪, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৪কুরাইশদের উচিত এক আল্লাহর দাসত্ব করা, যিনি তাদের জীবিকা, মর্যাদা ও উন্নতির উসিলা কাবার মালিক।
যেহেতু কুরাইশদের পরিচিত করানো হয়েছে,
(অর্থাৎ) শীতকালের ও গরমকালের সফরে তাদেরকে পরিচিত করানো হয়েছে।
(সেজন্যে) তাদের উচিত (শুধুমাত্র) এই (কাবা) ঘরের মালিকের ইবাদত করা,
যিনি (তাঁর এই ঘরের উসিলায়) আহার যুগিয়ে তাদের ক্ষুধা নিবারণ করেছেন এবং তাদের নিরাপদ করেছেন ভয়ভীতি থেকে।