আল ফালাক (ভোর)
Chapter 113, 5 verses
-
আবদুস শহীদ নাসিম
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৫, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কতিপয় অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার নির্দেশ।
(হে নবী!) বলো : আমি আশ্রয় চাই ভোরের প্রভুর কাছে
সেইসবের অনিষ্ট থেকে, যা তিনি সৃষ্টি করেছেন,
আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তার অন্ধকার ছেয়ে যায়।
আর সেই সব নারী (বা) পুরুষদের অনিষ্ট থেকে, যারা গিরায় ফুঁ দেয়।
আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।