তোমার কাছে কি আচ্ছন্নকারী (কিয়ামত) দিবসের খবর পৌঁছেছে?
আল গাশিয়া (আচ্ছন্নকারী)
Chapter 88, 26 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২৬, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
সেদিন অনেক চেহারা হবে ভীত - নত অপমানিত,
শ্রম - ক্লান্ত।
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
তাদের পান করানো হবে তাপ - দাহে ফুটন্ত ঝর্ণার পানি।
তাদের জন্যে সেখানে বিষাক্ত কাঁটাদার শুকনো ঘাস - গুল্ম ছাড়া থাকবেনা আর কোনো খাদ্য,
যা তাদের পুষ্টিও যোগাবেনা, ক্ষুধাও মেটাবেনা।
(অপরপক্ষে) সেদিন অনেকের মুখমন্ডল হবে আনন্দে উজ্জ্বল।
সেদিন তারা খুশি হবে তাদের (দুনিয়ার জীবনের) প্রচেষ্টার জন্যে।
তারা থাকবে অতি উন্নত জান্নাতে।
সেখানে তারা শুনবেনা কোনো ক্ষতিকর ও বাজে কথা।
সেখানে থাকবে ঝর্ণা বহমান,
থাকবে অতি উন্নত শয্যা,
হাতের কাছেই রাখা হবে পানপাত্র সমূহ,
সাজানো থাকবে সারি সারি (নরম) বিছানা,
(সর্বত্র) বিছানো থাকবে উন্নত গালিচা।
তারা কি নজর করে দেখতে পারছেনা উটের দিকে, কিভাবে সৃষ্টি করা হয়েছে তাকে?
এবং আসমানের দিকে, কিভাবে উপরে উঠিয়ে রাখা হয়েছে তাকে?
আর পর্বতমালার দিকে, কিভাবে গেড়ে রাখা হয়েছে তাকে?
এবং পৃথিবীর দিকে, কিভাবে বিছিয়ে দেয়া হয়েছে তাকে?
অতএব, তুমি তাদের উপদেশ দিয়ে যাও। কারণ, তুমি তো কেবল একজন উপদেশদাতাই।
তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
তবে যে (তোমার উপদেশ মেনে নেয়ার পরিবর্তে) মুখ ফিরিয়ে নেবে এবং অবলম্বন করবে কুফুরির পথ,
তাকে আযাব দেবেন, গুরুতর আযাব।
আমার কাছেই হবে তাদের প্রত্যাবর্তন।
তারপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আমারই।