আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।
আল বালাদ (নগরী)
Chapter 90, 20 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২০, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
আর তোমাকে হালাল করে নেয়া হয়েছে এই নগরীতে।
শপথ ওয়ালিদ (জনক) - এর এবং যা সে জন্ম দিয়েছে।
আমরা সৃষ্টি করেছি ইনসানকে কষ্ট ও শ্রমের মধ্যে।
সে কি ধরে নিয়েছে, তার উপর কেউ জয়ী হবেনা?
সে (সদম্ভে) বলে : আমি প্রচুর অর্থ সম্পদ হালাক করেছি (উড়িয়েছি)।
সে কি ধরে নিয়েছে, কেউ তাকে দেখছেনা?
আমরা কি তার জন্যে সৃষ্টি করিনি একজোড়া চক্ষু?
একটি জিহবা আর দুটি ঠোঁট?
আর তাকে দেখাইনি (ভালো আর মন্দ) দুটি পথ?
কিন্তু সে কষ্টসাধ্য গিরিপথে অগ্রসর হতে উদ্যোগ নেয়নি।
তুমি কিভাবে জানবে, সেই কষ্টসাধ্য গিরিপথ কী?
(তাহলো) গলা (দাস) মুক্ত করা,
কিংবা দুর্ভিক্ষ বা অনাহারের দিনে আহার দান করা
এতিম আত্মীয়কে,
কিংবা ধুলো মলিন (অভাব পীড়িত) মিসকিনকে,
আর সেই সাথে সেইসব লোকদের অন্তরভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবর করার আর রহমদিল হবার।
এরাই ডান পাশের লোক।
আর যারা কুফুরি করে আমার আয়াতের প্রতি, তারাই বাম হাতের লোক।
তারা থাকবে উপরে ঢাকনা এঁটে দেয়া আগুনের মধ্যে।