পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন,
আল আলাক (শক্তভাবে আঁটকানো বস্তু)
Chapter 96, 19 verses
About this chapter
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১
এই সূরার আলোচ্যসূচি
সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
পড়ো, আর তোমার প্রভু অতিশয় মহিমান্বিত,
যিনি তালিম (শিক্ষা) দিয়েছেন কলমের সাহায্যে।
তালিম দিয়েছেন ইনসানকে যা সে জানতোনা।
না, মানুষ সীমালংঘন করেই চলেছে।
কারণ, সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
তোমার প্রভুর কাছে (তাদের) প্রত্যাবর্তন নিশ্চিত।
তুমি কি দেখেছো তাকে , যে বাধা দেয়,
(আমার) দাসকে (মুহাম্মদকে), যখন সে সালাতে দাঁড়ায়?
বলো দেখি, যদি সে (মুহাম্মদ) থাকে হিদায়াতের উপর,
অথবা নির্দেশ দেয় আল্লাহকে ভয় করার!
বলো দেখি, আর যদি ঐ (বাধাদানকারী) ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং ফিরিয়ে নেয় মুখ?
সে কি জানেনা যে, দেখেন (সে যা করছে)?
সাবধান, সে যদি (তার এ কাজ থেকে) বিরত না হয়, তবে আমি অবশ্যি তাকে নিয়ে যাবো তার কপালের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে,
মিথ্যাবাদী পাপিষ্ঠের কপালের দিকের চুল (ধরে)।
তারপর সে তার চারপাশের সমর্থক - সহচরদের ডেকে আনুক।
আমিও ডেকে আনবো জাহান্নামের প্রহরীদের (এবং তাকে সোপর্দ করে দেবো তাদের হাতে)।
কখনো নয়, তুমি কিছুতেই তার কথা শুনোনা। (বরং) সাজদা করো এবং নিকটবর্তী হও আল্লাহর। (সাজদা)