Kitab

আল মুজাম্মিল

Chapter 73, 20 verses

  • ইসলামিক ফাউন্ডেশন
  • Shakir
  • বয়ান ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন

হে বস্ত্রাবৃত!

Shakir

O you who have wrapped up in your garments!

বয়ান ফাউন্ডেশন

হে চাদর আবৃত!

ইসলামিক ফাউন্ডেশন

রাত্রি জাগরণ কর, কিছু অংশ ব্যতীত,

Shakir

Rise to pray in the night except a little,

বয়ান ফাউন্ডেশন

রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া।

ইসলামিক ফাউন্ডেশন

অর্ধ রাত্রি কিংবা তদপেক্ষা অল্প

Shakir

Half of it, or lessen it a little,

বয়ান ফাউন্ডেশন

রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম।

ইসলামিক ফাউন্ডেশন

অথবা তদপেক্ষা বেশি। আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে;

Shakir

Or add to it, and recite the Quran as it ought to be recited.

বয়ান ফাউন্ডেশন

অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর।

ইসলামিক ফাউন্ডেশন

আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী।

Shakir

Surely We will make to light upon you a weighty Word.

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমি তোমার প্রতি এক অতিভারী বাণী নাযিল করছি।

ইসলামিক ফাউন্ডেশন

অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকস্ফুরণে সঠিক।

Shakir

Surely the rising by night is the firmest way to tread and the best corrective of speech.

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় রাত-জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী।

ইসলামিক ফাউন্ডেশন

দিবাভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা।

Shakir

Surely you have in the day time a long occupation.

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।

ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাঁহাতে মগ্ন হও।

Shakir

And remember the name of your Lord and devote yourself to Him with (exclusive) devotion.

বয়ান ফাউন্ডেশন

আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও।

ইসলামিক ফাউন্ডেশন

তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই; অতএব তাঁহাকেই গ্রহণ কর কর্মবিধায়করূপে।

Shakir

The Lord of the East and the West - - there is no god but He - - therefore take Him for a protector.

বয়ান ফাউন্ডেশন

তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ কর।

ইসলামিক ফাউন্ডেশন

লোকে যাহা বলে, তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে উহাদেরকে পরিহার করিয়া চল।

Shakir

And bear patiently what they say and avoid them with a becoming avoidance.

বয়ান ফাউন্ডেশন

আর তারা যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চল।

ইসলামিক ফাউন্ডেশন

ছাড়িয়া দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী সত্য অস্বীকারকারীদেরকে ; আর কিছু কালের জন্য উহাদেরকে অবকাশ দাও,

Shakir

And leave Me and the rejecters, the possessors of ease and plenty, and respite them a little.

বয়ান ফাউন্ডেশন

আর ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যারোপকারীদেরকে। আর তাদেরকে কিছুকাল অবকাশ দাও।

ইসলামিক ফাউন্ডেশন

আমার নিকট আছে শৃংখল ও অগ্নি,

Shakir

Surely with Us are heavy fetters and a flaming fire,

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন।

ইসলামিক ফাউন্ডেশন

আর আছে এমন খাদ্য, যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তুদ শাস্তি।

Shakir

And food that chokes and a painful punishment,

বয়ান ফাউন্ডেশন

ও কাঁটাযুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বতসমূহ বহমান বালুকারাশিতে পরিণত হইবে।

Shakir

On the day when the earth and the mountains shall quake and the mountains shall become (as) heaps of sand let loose.

বয়ান ফাউন্ডেশন

যেদিন যমীন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে।

ইসলামিক ফাউন্ডেশন

আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফির‘আওনের নিকট,

Shakir

Surely We have sent to you an Apostle, a witness against you, as We sent an apostle to Firon.

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় আমি তোমাদের জন্য স্বাক্ষীস্বরূপ তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি যেমনিভাবে ফির‘আউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম।

ইসলামিক ফাউন্ডেশন

কিন্তু ফির‘আওন সেই রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম।

Shakir

But Firon disobeyed the apostle, so We laid on him a violent hold.

বয়ান ফাউন্ডেশন

কিন্তু ফির‘আউন রাসূলকে অমান্য করল। তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম।

ইসলামিক ফাউন্ডেশন

অতএব যদি তোমরা কর তবে কি করিয়া আত্মরক্ষা করিবে সেই দিন যেই দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে,

Shakir

How, then, will you guard yourselves, if you disbelieve, on the day which shall make children grey - headed?

বয়ান ফাউন্ডেশন

অতএব তোমরা যদি কর, তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করবে।

ইসলামিক ফাউন্ডেশন

যেই দিন আকাশ হইবে বিদীর্ণ। তাঁহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে।

Shakir

The heaven shall rend asunder thereby; His promise is ever brought to fulfillment.

বয়ান ফাউন্ডেশন

যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই ইহা এক উপদেশ, অতএব যে চায় সে তাহার প্রতিপালকের পথ অবলম্বন করুক!

Shakir

Surely this is a reminder, then let him, who will take the way to his Lord.

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় এ এক উপদেশ। অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক।

ইসলামিক ফাউন্ডেশন

তোমার প্রতিপালক তো জানেন যে, তুমি জাগরণ কর কখনও রাত্রির প্রায় দুই - তৃতীয়াংশ, কখনও অর্ধাংশ এবং কখনও এক - তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাহাদের একটি দলও এবং ‌ই নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। তিনি জানেন যে, তোমরা ইহা পুরাপুরি পালন করিতে পারিবে না, অতএব ‌ তোমাদের প্রতি ক্ষমাপরবশ হইয়াছেন। কাজেই কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততটুকু আবৃত্তি কর। ‌ জানেন যে, তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে, কেহ কেহ ‌র অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেহ ‌র পথে সংগ্রামে লিপ্ত হইবে। কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি কর। অতএব কায়েম কর, যাকাত প্রদান কর এবং ‌কে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভাল যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে ‌র নিকট। উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর ‌র নিকট; নিশ্চয়ই ‌ ক্ষমাশীল, পরম দয়ালু।

Shakir

Surely your Lord knows that you pass in prayer nearly two - thirds of the night, and (sometimes) half of it, and (sometimes) a third of it, and (also) a party of those with you; and Allah measures the night and the day. He knows that you are not able to do it, so He has turned to you (mercifully), therefore read what is easy of the Quran. He knows that there must be among you sick, and others who travel in the land seeking of the bounty of Allah, and others who fight in Allah's way, therefore read as much of it as is easy (to you), and keep up prayer and pay the poor - rate and offer to Allah a goodly gift, and whatever of good you send on beforehand for yourselves, you will find it with Allah; that is best and greatest in reward; and ask forgiveness of Allah; surely Allah is Forgiving, Merciful.

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাক এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা করতে সক্ষম হবে না। তাই তিনি তোমা

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme