আলিফ - লাম - রা; এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।
Aliflamra tilka ayatu alkitabi almubeenu
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা - ম্ র- তিল্কা আ-ইয়া-তুল্ কিতা-বিল্ মুবীন্।
আলিফ - লা - ম - রা; এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত।
Chapter 12, 111 verses
আলিফ - লাম - রা; এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।
Aliflamra tilka ayatu alkitabi almubeenu
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা - ম্ র- তিল্কা আ-ইয়া-তুল্ কিতা-বিল্ মুবীন্।
আলিফ - লা - ম - রা; এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত।
ইহা আমিই অবতীর্ণ করিয়াছি আরবী ভাষায় কুরআন, যাহাতে তোমরা বুঝিতে পার।
Inna anzalnahu quranan AAarabiyyan laAAallakum taAAqiloona
ইন্না য় আন্যালনা-হু ক্বর্ ুআ-নান্ 'আরাবিয়্যাল্ লা'আল্লাকুম্ তা'ক্বিলূন্।
আমি একে আরবী ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার।
আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিতেছি, ওহীর মাধ্যমে তোমার নিকট এই কুরআন প্রেরণ করিয়া; যদিও ইহার পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত।
Nahnu naqussu AAalayka ahsana alqasasi bima awhayna ilayka hatha alqurana wain kunta min qablihi lamina alghafileena
নাহ্নু নাক্বুছ্ছু 'আলাইকা আহ্সানাল্ ক্বাছোয়াছি বিমা য় আওহাইনা য় ইলাইকা হা-যাল্ কৃর্আ-না অইন্ কুন্তা মিন্ ক্বাব্লিহী লামিনাল্ গ-ফিলীন্।
আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যেমতে আমি এ কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি। তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভূক্ত ছিলে।
স্মরণ কর, ইউসুফ তাহার পিতাকে বলিয়াছিল, ‘হে আমার পিতা! আমি তো দেখিয়াছি একাদশ নক্ষত্র, সূর্য এবং চন্দ্রকে; দেখিয়াছি উহাদেরকে আমার প্রতি সিজ্দাবনত অবস্থায়।’
Ith qala yoosufu liabeehi ya abati innee raaytu ahada AAashara kawkaban waalshshamsa waalqamara raaytuhum lee sajideena
ইয্ ক্ব-লা ইয়ূসুফু লিআবীহি ইয়া য় আবাতি ইন্নি-রয়াইতু আহাদা আশারা কাওকাবাঁও অশ্শাম্সা অল্ ক্বমারা রায়াইতুহুম্ লী সা-জ্বিদীন্।
যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সেজদা করতে দেখেছি।
সে বলিল, ‘হে আমার বৎস! তোমার স্বপ্ন - বৃত্তান্ত তোমার ভ্রাতাদের নিকট বর্ণনা করিও না; করিলে তাহারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু।’
Qala ya bunayya la taqsus ruyaka AAala ikhwatika fayakeedoo laka kaydan inna alshshaytana lilinsani AAaduwwun mubeenun
ক্বা-লা ইয়া-বুনাইয়্যা লা-তাক্ব্ছুছ্ রু'ইয়া-কা 'আলা য় ইখ্ওয়াতিকা ফাইয়াকীদূ লাকা কাইদা- ইন্নাশ্ শাইত্বোয়া-না লিল্ইন্সা-নি আ'দুওয়ুম্ মুবীন্।
তিনি বললেনঃ বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য।
এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করিবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমার প্রতি ও ইয়া‘কূবের পরিবার - পরিজনের প্রতি তাঁহার অনুগ্রহ পূর্ণ করিবেন, যেভাবে তিনি ইহা পূর্বে পূর্ণ করিয়াছিলেন তোমার পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
Wakathalika yajtabeeka rabbuka wayuAAallimuka min taweeli alahadeethi wayutimmu niAAmatahu AAalayka waAAala ali yaAAqooba kama atammaha AAala abawayka min qablu ibraheema waishaqa inna rabbaka AAaleemun hakeemun
অকাযা-লিকা ইয়াজ্বতাবীকা রব্বুকা অইয়ু'আল্লিমুকা মিন্ তা'ওয়ীলিল্ আহা-দীছি অইয়ুতিম্মু নি'মাতাহূ 'আলাইকা অ'আলা য় আ-লি ইয়া'ক্বুবা কামা য় আতাম্মাহা 'আলায় আবাওয়াইকা মিন্ ক্বাব্লু ইব্রা-হীমা অইসহা-ক্ব্ ইন্না রব্বাকা 'আলীমুন্ হাকীম্।
এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুঢ় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার - পরিজনের প্রতি; যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহীম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাময়।
ইউসুফ এবং তাহার ভ্রাতাদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে।
Laqad kana fee yoosufa waikhwatihi ayatun lilssaileena
লাক্বদ্ কা-না ফী ইয়ূসুফা অ ইখ্অতিহী য় আ-ইয়া-তুল্ লিস্সা - য়িলীন্।
অবশ্য ইউসুফ ও তাঁর ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
স্মরণ কর, উহারা বলিয়াছিল, ‘আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভ্রাতাই আমাদের অপেক্ষা অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল; আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতেই আছে।
Ith qaloo layoosufu waakhoohu ahabbu ila abeena minna wanahnu AAusbatun inna abana lafee dalalin mubeenin
ইয্ ক্ব-লূ লাইয়ূসুফু অআখূহু আহাব্বু ইলা য় আবীনা মিন্না-অনাহ্নু 'উছ্বাহ্ ইন্না আবা-না- লাফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
যখন তারা বললঃ অবশ্যই ইউসুফ ও তাঁর ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ। নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন।
তোমরা ইউসুফকে হত্যা কর অথবা তাহাকে কোন স্থানে ফেলিয়া আস, ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতিই নিবিষ্ট হইবে এবং তাহার পর তোমরা ভাল লোক হইয়া যাইবে।’
Oqtuloo yoosufa awi itrahoohu ardan yakhlu lakum wajhu abeekum watakoonoo min baAAdihi qawman saliheena
নিক্বুতুলূ ইয়ূসুফা আওয়িত্বরাহূহু র্আদ্বোয়াইঁ ইয়াখ্লু লাকুম্ অজ্বহু আবীকুম্ অতাকূনূ মিম্ বা'দিহী ক্বওমান্ ছোয়া-লিহীন্।
হত্যা কর ইউসুফকে কিংবা ফেলে আস তাকে অন্য কোন স্থানে। এতে শুধু তোমাদের প্রতিই তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে।
উহাদের মধ্যে একজন বলিল, তোমরা ইউসুফকে হত্যা করিও না এবং যদি কিছু করিতেই চাও তবে তাহাকে কোন কূপের গভীরে নিক্ষেপ কর, যাত্রীদলের কেহ তাহাকে তুলিয়া লইয়া যাইবে।’
Qala qailun minhum la taqtuloo yoosufa waalqoohu fee ghayabati aljubbi yaltaqithu baAAdu alssayyarati in kuntum faAAileena
ক্ব -লা ক্ব - য়িলুম্ মিন্হুম্ লা-তাক্বুত্বুলূ ইয়ূসুফা অ আল্ক্ব ূহু ফী গইয়া-বাতিল্ জ্বুব্বি ইয়াল্তাক্বিত্বহু বা'দ্বস সাইয়্যা-রতি ইন্ কুন্তুম্ ফা'ইলীন্।
তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফ কে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোন পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি তোমাদের কিছু করতেই হয়।
উহারা বলিল, “হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করিতেছ না কেন, অথচ আমরা তো তাহার শুভাকাঙ্ক্ষী?
Qaloo ya abana ma laka la tamanna AAala yoosufa wainna lahu lanasihoona
ক্ব -লূ ইয়া য় আবা-না- মা-লাকা লা-তামান্না-'আলা-ইয়ূসুফা অইন্না- লাহূ লানা-সিহূন্।
তারা বললঃ পিতাঃ ব্যাপার কি, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না ? আমরা তো তার হিতাকাংখী।
‘তুমি আগামীকাল তাহাকে আমাদের সঙ্গে প্রেরণ কর, সে তৃপ্তি সহকারে খাইবে ও খেলাধুলা করিবে। আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব।’
Arsilhu maAAana ghadan yartaAA wayalAAab wainna lahu lahafithoona
র্আসিল্হু মা'আনা-গদাঁই ইর্য়াতা' অইয়াল্'আব্ অইন্না-লাহূ লাহা-ফিজূন্।
আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন - তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষন করব।
সে বলিল, ‘ইহা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে, তোমরা তাহাকে লইয়া যাইবে এবং আমি আশংকা করি তাহাকে নেকড়ে বাঘ খাইয়া ফেলিবে, আর তোমরা তাহার প্রতি অমনোযোগী থাকিবে।’
Qala innee layahzununee an thathhaboo bihi waakhafu an yakulahu alththibu waantum AAanhu ghafiloona
ক্ব-লা ইন্নী লাইয়াহ্যুনুনী য় আন্ তায্হাবূ বিহী অআখ-ফূ আইঁইয়াকুলাহুয্ যিবু অআন্তুম্ 'আনহু গফিলূন্।
তিনি বললেনঃ আমার দুশ্চিন্তা হয় যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে, ব্যাঘ্র তাঁকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে।
উহারা বলিল, ‘আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলে, তবে তো আমরা ক্ষতিগ্রস্তই হইব।’
Qaloo lain akalahu alththibu wanahnu AAusbatun inna ithan lakhasiroona
ক্ব-লূ লায়িন আকালাহুয্ যিবু অনাহ্নু 'উছ্বাতুন্ ইন্না য় ইযা ল্লাখ-সিরূন্।
তারা বললঃ আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি ব্যাঘ্র তাকে খেয়ে ফেলে, তবে আমরা সবই হারালাম।
অতঃপর উহারা যখন তাহাকে লইয়া গেল এবং তাহাকে কূপের গভীরে নিক্ষেপ করিতে একমত হইল, এমতাবস্থায় আমি তাহাকে জানাইয়া দিলাম, ‘তুমি উহাদেরকে উহাদের এই কর্মের কথা অবশ্যই বলিয়া দিবে যখন উহারা তোমাকে চিনিবে না।’
Falamma thahaboo bihi waajmaAAoo an yajAAaloohu fee ghayabati aljubbi waawhayna ilayhi latunabiannahum biamrihim hatha wahum la yashAAuroona
ফালাম্মা-যাহাবূ বিহী- অ আজ্বমাঊ'য় আইঁ ইয়াজ্বআলূহু ফী গইয়া-বাতিল্ জ্বুব্বি অ আওহাইনা য় ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম্ বিআম্রিহিম্ হা-যা- অ হুম্ লা-ইয়াশ্'ঊরূন্।
অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে, তুমি তাদেরকে তাদের এ কাজের কথা বলবে এমতাবস্থায় যে, তারা তোমাকে চিনবে না।
উহারা রাত্রির প্রথম প্রহরে কাঁদিতে কাঁদিতে উহাদের পিতার নিকট আসিল।
Wajaoo abahum AAishaan yabkoona
অজ্বা - য়ূ য় আবা-হুম্ 'ইশা - য়াঁই ইয়াব্কূন্।
তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এল।
উহারা বলিল, ‘হে আমাদের পিতা! আমরা দৌড়ের প্রতিযোগিতা করিতেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রাখিয়া গিয়াছিলাম, অতঃপর নেকড়ে বাঘ তাহাকে খাইয়া ফেলিয়াছে; কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করিবে না, যদিও আমরা সত্যবাদী।’
Qaloo ya abana inna thahabna nastabiqu watarakna yoosufa AAinda mataAAina faakalahu alththibu wama anta bimuminin lana walaw kunna sadiqeena
ক্ব-লূ ইয়ায় আবা-না য় ইন্না-যাহাব্না-নাস্তাবিক্বু অতারাক্না-ইয়ূসুফা 'ইনদা মাতা-'ইনা-ফাআকালাহুয্ যিবু অমা য় আন্তা বিমুমিনিল্ লানা- অলাও কুন্না-ছোয়া-দ্বিক্বীন্।
তারা বললঃ পিতাঃ আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাব - পত্রের কাছে রেখে গিয়েছিলাম। অতঃপর তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী।
উহারা তাহার জামায় মিথ্যা রক্ত লেপন করিয়া আনিয়াছিল। সে বলিল, ‘না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে। সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যাহা বলিতেছ সে বিষয়ে একমাত্র ই আমার সাহায্যস্থল।’
Wajaoo AAala qameesihi bidamin kathibin qala bal sawwalat lakum anfusukum amran fasabrun jameelun waAllahu almustaAAanu AAala ma tasifoona
অজ্বা - য়ূ 'আলা-ক্বমীছিহী বিদামিন্ কাযিব্ ক্ব-লা বাল্ সাওঅলাত্ লাকুম্ আন্ফুসুকুম্ আম্রা- ফাছোয়াব্রুন্ জ্বামীল্ অল্লা-হুল্ মুস্তা'আ-নু 'আলা- মা- তাছিফূন্।
এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল। বললেনঃ এটা কখনই নয়; বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে। সুতরাং এখন ছবর করাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছ, সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল।
এক যাত্রীদল আসিল, উহারা উহাদের পানি সংগ্রাহককে প্রেরণ করিল। সে তাহার পানির ডোল নামাইয়া দিল। সে বলিয়া উঠিল, ‘কী সুখবর! এ যে এক কিশোর!’ অতঃপর উহারা তাহাকে পণ্যরূপে লুকাইয়া রাখিল। উহারা যাহা করিতেছিল সে বিষয়ে সবিশেষ অবহিত ছিলেন।
Wajaat sayyaratun faarsaloo waridahum faadla dalwahu qala ya bushra hatha ghulamun waasarroohu bidaAAatan waAllahu AAaleemun bima yaAAmaloona
অ জ্বা - য়াত্ সাইয়্যা-রতুন্ ফার্আসালূ ওয়া-রিদাহুম্ ফাআদ্লা- দাল্অহ্ ক্ব-লা ইয়া-বুশরা- হা-যা-গুলা-ম্ অ আর্সারূহু বিদ্বোয়া-'আহ্ অল্লা-হু 'আলীমুম্ বিমা-ইয়া'মালূন্।
এবং একটি কাফেলা এল। অতঃপর তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে বালতি ফেলল। বললঃ কি আনন্দের কথা। এ তো একটি কিশোর তারা তাকে পন্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল। খুব জানেন যা কিছু তারা করেছিল।
এবং উহারা তাহাকে বিক্রয় করিল স্বল্প মূল্যে - মাত্র কয়েক দিরহামের বিনিময়ে, উহারা ছিল তাহার ব্যাপারে নির্লোভ।
Washarawhu bithamanin bakhsin darahima maAAdoodatin wakanoo feehi mina alzzahideena
অশারাওহু বিছামানিম্ বাখ্সিন্ দার-হিমা মা'দূদাতিন্ অকা-নূ ফীহি মিনায্ যাহিদীন্।
ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গনাগুণতি কয়েক দেরহাম এবং তাঁর ব্যাপারে নিরাসক্ত ছিল।
মিসরের যে ব্যক্তি তাহাকে ক্রয় করিয়াছিল, সে তাহার স্ত্রীকে বলিল, ‘ইহার থাকিবার সম্মানজনক ব্যবস্থা কর, সম্ভবত সে আমাদের উপকারে আসিবে অথবা আমরা ইহাকে পুত্ররূপেও গ্রহণ করিতে পারি।’ এবং এইভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম তাহাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবার জন্য। তাঁহার কার্য সম্পাদনে অপ্রতিহত; কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়।
Waqala allathee ishtarahu min misra liimraatihi akrimee mathwahu AAasa an yanfaAAana aw nattakhithahu waladan wakathalika makkanna liyoosufa fee alardi walinuAAallimahu min taweeli alahadeethi waAllahu ghalibun AAala amrihi walakinna akthara alnnasi la yaAAlamoona
অক্ব-লা ল্লাযিশ্ তারা-হু মিম্ মিছ্রা লিম্রায়াতিহী য় আক্রিমী মাছ্ওয়া-হু 'আসা য় আইঁ ইয়ান্ফা'আনা য় আও নাত্তাখিযাহূ অলাদা- অকাযা-লিকা মাক্কান্না- লি ইয়ূসুফা ফিল্ র্আদ্বি অ লিনু'আল্লিমাহূ মিন্ তাওয়ীলিল্ আহা-দীছ্ অল্লা-হু গলিবুন্ 'আলা য় আম্রিহী অলা-কিন্না আক্ছারা ন্না-সি লা-ইযা'লামূন্।
মিসরে যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বললঃ একে সম্মানে রাখ। সম্ভবতঃ সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনিভাবে আমি ইউসুফকে এদেশে প্রতিষ্ঠিত করলাম এবং এ জন্যে যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দেই। নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না।
সে যখন পূর্ণ যৌবনে উপনীত হইল তখন আমি তাহাকে হিক্মত ও জ্ঞান দান করিলাম এবং এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি।
Walamma balagha ashuddahu ataynahu hukman waAAilman wakathalika najzee almuhsineena
অ লাম্মা-বালাগা আশুদ্দাহূ য় আ-তাইনা-হু হুক্মাঁও অ ই'ল্মা-অকাযা-লিকা নাজ্বযিল্ মুহ্সিনীন্।
যখন সে পূর্ণ যৌবনে পৌছে গেল, তখন তাকে প্রজ্ঞা ও ব্যুৎপত্তি দান করলাম। এমননিভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দেই।
সে যে স্ত্রীলোকের গৃহে ছিল সে তাহা হইতে অসৎকর্ম কামনা করিল এবং দরজাগুলি বন্ধ করিয়া দিল ও বলিল, ‘আস।’ সে বলিল, ‘আমি র শরণ লইতেছি, তিনি আমার প্রভু; তিনি আমার থাকিবার সুন্দর ব্যবস্থা করিয়াছেন। নিশ্চয়ই সীমালংঘনকারীরা হয় না।’
Warawadathu allatee huwa fee baytiha AAan nafsihi waghallaqati alabwaba waqalat hayta laka qala maAAatha Allahi innahu rabbee ahsana mathwaya innahu la yuflihu alththalimoona
অ র-অদাত্ হুল্লাতী হুঅ ফী বাইতিহা-'আন্ নাফ্সিহী অ গল্লাক্বাতিল্ আব্ওয়া-বা অক্ব-লাত্ হাইতা লাক্ ক্ব-লা মা'আ-যাল্লাহি ইন্নাহূ রব্বী য় আহ্সানা মাছ্ওয়া-ইয়া ইন্নাহূ লা-ইয়ুফ্লিহুজ্ জোয়া-লিমূন্।
আর সে যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এদিকে আস, সে বললঃ রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লংঘনকারীগণ সফল হয় না।
সেই রমণী তো তাহার প্রতি আসক্ত হইয়াছিল এবং সেও উহার প্রতি আসক্ত হইয়া পড়িত যদি না সে তাহার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করিত। আমি তাহাকে মন্দ কর্ম ও অশ্লীলতা হইতে বিরত রাখিবার জন্য এইভাবে নিদর্শন দেখাইয়াছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত।
Walaqad hammat bihi wahamma biha lawla an raa burhana rabbihi kathalika linasrifa AAanhu alssooa waalfahshaa innahu min AAibadina almukhlaseena
অলাক্বাদ্ হাম্মাত্ বিহী অহাম্মা বিহা- লাওলা য় র্আরায়া- বুরহা-না রব্বিহ্ কাযা-লিকা লিনাছ্রিফা 'আন্হুস্ সূ - য়া অল্ ফাহ্শা - য়্ ইন্নাহূ মিন্ ই'বা-দিনাল্ মুখলাছীন্।
নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত। যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিবাবে হয়েছে, যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন।
উহারা উভয়ে দৌড়াইয়া দরজার দিকে গেল এবং স্ত্রীলোকটি পিছন হইতে তাহার জামা ছিঁড়িয়া ফেলিল, তাহারা স্ত্রীলোকটির স্বামীকে দরজার নিকট পাইল। স্ত্রীলোকটি বলিল, ‘যে তোমার পরিবারের সঙ্গে কুকর্ম কামনা করে তাহার জন্য কারাগারে প্রেরণ অথবা অন্য কোন মর্মন্তুদ শাস্তি ব্যতীত আর কী দণ্ড হইতে পারে?’
Waistabaqa albaba waqaddat qameesahu min duburin waalfaya sayyidaha lada albabi qalat ma jazao man arada biahlika sooan illa an yusjana aw AAathabun aleemun
অস্ তাবাক্বল্ বা-বা অক্বদ্দাত্ ক্বামীছোয়াহূ মিন্ দুবুরিঁও অআল্ফা ইয়া- সাইয়্যিদাহা-লাদাল্ বা-ব্ ক্ব-লাত্ মা-জ্বাযা - য়ু মান্ আর-দা বিআহ্লিকা সূ - য়ান্ ইল্লা য় আইঁ ইয়ুস্জ্বানা আও 'আযা-বুন্ আলীম্।
তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বললঃ যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে?
ইউসুফ বলিল, ‘সে - ই আমা হইতে অসৎকর্ম কামনা করিয়াছিল।’ স্ত্রীলোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল, ‘যদি উহার জামার সম্মুখ দিক ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রীলোকটি সত্য কথা বলিয়াছে এবং পুরুষটি মিথ্যাবাদী,
Qala hiya rawadatnee AAan nafsee washahida shahidun min ahliha in kana qameesuhu qudda min qubulin fasadaqat wahuwa mina alkathibeena
ক্ব-লা হিয়া রা-অদাত্নী 'আন্ নাফ্সী অ শাহিদা শা-হিদুম্ মিন্ আহ্লিহা- ইন্ কা-না ক্বমীছুহূ ক্বুদ্দা মিন্ ক্বুবুলিন্ ফাছদাক্বত্ অ হুওয়া মিনা ল্কা-যিবীন্।
ইউসুফ (আঃ) বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদি।
‘কিন্তু উহার জামা যদি পিছন দিক হইতে ছিন্ন করা হইয়া থাকে তবে স্ত্রীলোকটি মিথ্যা বলিয়াছে এবং পুরুষটি সত্যবাদী।’
Wain kana qameesuhu qudda min duburin fakathabat wahuwa mina alssadiqeena
অইন্ কা-না ক্বামীছুহূ ক্বুদ্দা মিন্ দুবুরিন্ ফাকাযাবাত্ অ হুওয়া মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী।
গৃহস্বামী যখন দেখিল যে, তাহার জামা পিছন দিক হইতে ছিন্ন করা হইয়াছে তখন সে বলিল, ‘নিশ্চয়ই ইহা তোমাদের নারীদের ছলনা, তোমাদের ছলনা তো ভীষণ।’
Falamma raa qameesahu qudda min duburin qala innahu min kaydikunna inna kaydakunna AAatheemun
ফালাম্মা-রায়া-ক্বমীছোয়াহূ ক্বুদ্দা মিন্ দুবুরিন্ ক্ব-লা ইন্নাহূ মিন্ কাইদিকুন্ ইন্না কাইদাকুন্না 'আজীম্।
অতঃপর গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্নক।
‘হে ইউসুফ! তুমি ইহা উপেক্ষা কর এবং হে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর; তুমিই তো অপরাধী।’
Yoosufu aAArid AAan hatha waistaghfiree lithanbiki innaki kunti mina alkhatieena
ইয়ূসুফু আ'রিদ্ব্ 'আন্ হাযা-অস্তাগ্ফিরী লিযাম্বিকি ইন্নাকি কুন্তি মিনাল্ খ-ত্বিয়ীন্।
ইউসুফ এ প্রসঙগ ছাড়! আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তুমি - ই পাপাচারিনী।
নগরে কতিপয় নারী বলিল, ‘আযীযের স্ত্রী তাহার যুবক দাস হইতে অসৎ কর্ম কামনা করিতেছে, প্রেম তাহাকে উন্মত্ত করিয়াছে, আমরা তো তাহাকে দেখিতেছি স্পষ্ট বিভ্রান্তিতে।’
Waqala niswatun fee almadeenati imraatu alAAazeezi turawidu fataha AAan nafsihi qad shaghafaha hubban inna lanaraha fee dalalin mubeenin
অ ক্ব-লা নিস্অতুন্ ফিল্ মাদীনাতিম্ রয়াতুল্ 'আযীযি তুরা-ওয়িদু ফাতাহা-'আন্ নাফ্সিহী ক্বদ্ শাগফাহা-হুব্বা- ইন্না-লানারা-হা ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
নগরে মহিলারা বলাবলি করতে লাগল যে, আযীযের স্ত্রী স্বীয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার প্রেমে উম্মত্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি।
স্ত্রীলোকটি যখন উহাদের ষড়যন্ত্রের কথা শুনিল, তখন সে উহাদেরকে ডাকিয়া পাঠাইল, উহাদের জন্য আসন প্রস্তুত করিল, উহাদের প্রত্যেককে একটি করিয়া ছুরি দিল এবং ইউসুফকে বলিল, ‘উহাদের সম্মুখে বাহির হও।’ অতঃপর উহারা যখন তাহাকে দেখিল তখন উহারা তাহার গরিমায় অভিভূত হইল এবং নিজেদের হাত কাটিয়া ফেলিল। উহারা বলিল, ‘অদ্ভুত র মহাত্ম্য! এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফিরিশতা!’
Falamma samiAAat bimakrihinna arsalat ilayhinna waaAAtadat lahunna muttakaan waatat kulla wahidatin minhunna sikkeenan waqalati okhruj AAalayhinna falamma raaynahu akbarnahu waqattaAAna aydiyahunna waqulna hasha lillahi ma hatha basharan in hatha illa malakun kareemun
ফালাম্মা-সামি'আত্ বিমাক্রিহিন্না আরসালাত্ ইলাইহিন্না অ আ'তাদাত্ লাহুন্না মুত্তাকায়াঁও অআ-তাত্ কুল্লা ওয়া-হিদাতিম্ মিন্হুন্না সিক্কীনাঁও অক্ব-লাতিখ্রুজ্ব্ 'আলাইহিন্না ফালাম্মা- রায়াইনাহূ য় আর্ক্বানাহূ অক্বাত্ত্বোয়া'না আইদিয়াহুন্না অক্বুল্না হা-শা লিল্লা-হি মা- হাযা- বাশারা- ইন্ হাযা য় ইল্লা-মালাকুন্ কারীম্।
যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্যে একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বললঃ ইউসুফ এদের সামনে চলে এস। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বললঃ কখনই নয় এ ব্যক্তি মানব নয়। এ তো কোন মহান ফেরেশতা।
সে বলিল, ‘এ - ই সে যাহার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করিয়াছ। আমি তো তাহা হইতে অসৎ কর্ম কামনা করিয়াছি। কিন্তু সে নিজেকে পবিত্র রাখিয়াছে; আমি তাহাকে যাহা আদেশ করিয়াছি সে যদি তাহা না করে, তবে সে কারারুদ্ধ হইবেই এবং হীনদের অন্তর্ভুক্ত হইবে।
Qalat fathalikunna allathee lumtunnanee feehi walaqad rawadtuhu AAan nafsihi faistAAsama walain lam yafAAal ma amuruhu layusjananna walayakoonan mina alssaghireena
ক্ব-লাত্ ফাযা-লিকুন্নাল্লাযী লুম্তুন্নানী ফীহ্ অলাক্বদ্ রা-অত্তুহূ 'আন্ নাফ্সিহী ফাস্তা'ছোয়াম্ অলায়িল্লাম্ ইয়াফ্'আল্ মা য় আ-মুরুহূ লাইয়ুস্জ্বানান্না অলাইয়াকূনাম্ মিনাছ্ ছোয়া-গিরীন্।
মহিলা বললঃ এ ঐ ব্যক্তি, যার জন্যে তোমরা আমাকে ভৎর্সনা করছিলে। আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম। কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর আমি যা আদেশ দেই, সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্চিত হবে।
ইউসুফ বলিল, ‘হে আমার প্রতিপালক! এই নারীগণ আমাকে যাহার প্রতি আহ্বান করিতেছে তাহা অপেক্ষা কারাগার আমার নিকট অধিক প্রিয়। আপনি যদি উহাদের ছলনা হইতে আমাকে রক্ষা না করেন তবে আমি উহাদের প্রতি আকৃষ্ট হইয়া পড়িব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইব।’
Qala rabbi alssijnu ahabbu ilayya mimma yadAAoonanee ilayhi wailla tasrif AAannee kaydahunna asbu ilayhinna waakun mina aljahileena
ক্ব-লা রব্বিস্ সিজ্বনু আহাব্বু ইলাইয়্যা মিম্মা- ইয়াদ্'ঊনানী য় ইলাইহি অইল্লা-তাছ্রিফ্ 'আন্নী কাইদাহুন্না আছ্বু ইলাইহিন্না অআকুম্মিনাল্ জ্বা-হিলীন্।
ইউসুফ বললঃ হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহবান করে, তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভূক্ত হয়ে যাব।
অতঃপর তাহার প্রতিপালক তাহার আহ্বানে সাড়া দিলেন এবং তাহাকে উহাদের ছলনা হইতে রক্ষা করিলেন। তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
Faistajaba lahu rabbuhu fasarafa AAanhu kaydahunna innahu huwa alssameeAAu alAAaleemu
ফাস্তাজ্বা-বা লাহূ রব্বুহূ ফাছোয়ারাফা 'আন্হু কাইদাহুন্ইন্নাহূ হুঅস্ সামী'ঊল্ 'আলীম্।
অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
নিদর্শনাবলী দেখিবার পর উহাদের মনে হইল যে, তাহাকে কিছু কালের জন্য কারারুদ্ধ করিতেই হইবে।
Thumma bada lahum min baAAdi ma raawoo alayati layasjununnahu hatta heenin
ছুম্মা বাদা-লাহুম্ মিম্ বা'দি মা-রায়ায়ুল্ আ-ইয়া-তি লাইয়াস্জ্বনুন্নাহূ- হাত্তা- হীন্।
অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল।
তাহার সঙ্গে দুইজন যুবক কারাগারে প্রবেশ করিল। উহাদের একজন বলিল, ‘আমি স্বপ্নে দেখিলাম, আমি আংগুর নিংড়াইয়া রস বাহির করিতেছি’, এবং অপরজন বলিল, ‘আমি স্বপ্নে দেখিলাম, আমি আমার মস্তকে রুটি বহন করিতেছি এবং পাখি উহা হইতে খাইতেছে। আমাদেরকে তুমি ইহার তাৎপর্য জানাইয়া দাও, আমরা তো তোমাকে সৎকর্মপরায়ণ দেখিতেছি।’
Wadakhala maAAahu alssijna fatayani qala ahaduhuma innee aranee aAAsiru khamran waqala alakharu innee aranee ahmilu fawqa rasee khubzan takulu alttayru minhu nabbina bitaweelihi inna naraka mina almuhsineena
অদাখালা মা'আহুস্ সিজ্বনা ফাতাইয়া-ন্ ক্ব-লা আহাদুহুমা য় ইন্নী য় আরনী য় আ'ছিরু খম্রা-'অক্ব-লাল্ আ-খরু ইন্নী য় আরানী য় আহ্মিলু ফাওক্বা রাছী খুব্যান্ তাকুলুত্ব ত্বোয়াইরু মিন্হু নাব্বিনা- বিতাওয়ীলিহী ইন্না- নারা-কা মিনাল্ মুহ্সিনীন্।
তাঁর সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বললঃ আমি স্বপ্নে দেখলাম যে, আমি মদ নিঙড়াচ্ছি। অপরজন বললঃ আমি দেখলাম যে, নিজ মাথায় রুটি বহন করছি। তা থেকে পাখী ঠুকরিয়ে খাচ্ছে। আমাদের কে এর ব্যাখ্যা বলুন। আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি।
ইউসুফ বলিল, ‘তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তাহা আসিবার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য জানাইয়া দিব। আমি যাহা তোমাদেরকে বলিব তাহা, আমার প্রতিপালক আমাকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা হইতে বলিব। যে সম্প্রদায় আল্লাহে বিশ্বাস করে না ও আখিরাতে অবিশ্বাসী আমি তাহাদের মতবাদ বর্জন করিয়াছি।
Qala la yateekuma taAAamun turzaqanihi illa nabbatukuma bitaweelihi qabla an yatiyakuma thalikuma mimma AAallamanee rabbee innee taraktu millata qawmin la yuminoona biAllahi wahum bialakhirati hum kafiroona
ক্ব-লা লা- ইয়াতীকুমা- ত্বোয়া'আ- মুন্ র্তুযাক্ব-নিহী য় ইল্লা-নাব্বা তুকুমা-বিতাওয়ীলিহী ক্বব্লা আইঁ ইয়াতিয়াকুমা- যা-লিকুমা-মিম্মা-'আল্লামানী রব্বী ইন্নী তারাক্তু মিল্লাতা ক্বওমিল্ লা- ইয়ুমিনূনা বিল্লা-হি অহুম্ বিল্ আ-খিরতিহুম্ কা-ফিরূন্।
তিনি বললেনঃ তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয়, তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ঐসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী।
‘আমি আমার পিতৃপুরুষ ইব্রাহীম, ইস্হাক এবং ইয়া‘কূবের মতবাদ অনুসরণ করি। র সঙ্গে কোন বস্তুকে শরীক করা আমাদের কাজ নয়। ইহা আমাদের ও সমস্ত মানুষের প্রতি র অনুগ্রহ; কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
WaittabaAAtu millata abaee ibraheema waishaqa wayaAAqooba ma kana lana an nushrika biAllahi min shayin thalika min fadli Allahi AAalayna waAAala alnnasi walakinna akthara alnnasi la yashkuroona
অত্তাবা'তু মিল্লাতা আ-বা - য়ী য় ইব্রা-হীমা অ ইস্হা-ক্বা অইয়া'ক্বুব্ মা- কা-না লানা য় আন্ নুশ্রিকা বিল্লা-হি মিন্ শাইয়িন্ যা-লিকা মিন্ ফাদ্ব্লিল্লা-হি 'আলাইনা- অ'আলান্না-সি অলা-কিন্না আক্ছারান্না-সি লা- ইয়াশ্কুরূন্।
আমি আপন পিতৃপুরুষ ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। আমাদের জন্য শোভা পায় না যে, কোন বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ। কিন্ত অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না।
হে কারা - সঙ্গীদ্বয়! ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয়, না পরাক্রামশালী এক ?
Ya sahibayi alssijni aarbabun mutafarriqoona khayrun ami Allahu alwahidu alqahharu
ইয়া-ছোয়া-হিবায়িস্ সিজ্বনি আ র্আবা-বুম্ মুতার্ফারিক্বুনা খাইরুন্ আমিল্লা-হুল্ওয়া-হিদুল্ ক্বহ্হার্-।
হে কারাগারের সঙ্গীরা! পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না পরাক্রমশালী এক ?
‘তাঁহাকে ছাড়িয়া তোমরা কেবল কতকগুলি নামের ‘ইবাদত করিতেছ, যেই নামগুলি তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রাখিয়াছ; এইগুলির কোন প্রমাণ পাঠান নাই। বিধান দিবার অধিকার কেবল রই। তিনি আদেশ দিয়াছেন অন্য কাহারও ‘ইবাদত না করিতে, কেবল তাঁহার ব্যতীত; ইহাই শাশ্বত দীন, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়।
Ma taAAbudoona min doonihi illa asmaan sammaytumooha antum waabaokum ma anzala Allahu biha min sultanin ini alhukmu illa lillahi amara alla taAAbudoo illa iyyahu thalika alddeenu alqayyimu walakinna akthara alnnasi la yaAAlamoona
মা-তা'বুদূনা মিন্ দুনিহী য় ইল্লা য় আস্মা - য়ান সাম্মাইতুমূ হা য় আন্তুম্ অ আ-বা - য়ুকুম্ মা য় আন্যালা ল্লা-হু বিহা-মিন্ সুল্ত্বোয়া-ন্ ইনিল্ হুক্মু ইল্লা-লিল্লা-হ্ আমারা আল্লা-তা'বুদূ য় ইল্লা য় ইয়্যা-হু যা-লিকাদ্দীনু ল্ক্বাইয়্যিমু অলা-কিন্না আক্ছারান্ না-সি লা-ইয়া'লামূন্।
তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের এবাদত কর, সেগুলো তোমরা এবং তোমাদের বাপ - দাদারা সাব্যস্ত করে নিয়েছে। এদের কোন প্রমাণ অবতীর্ণ করেননি। ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে, তিনি ব্যতীত অন্য কারও এবাদত করো না। এটাই সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না।
‘হে কারা - সঙ্গীদ্বয়! তোমাদের দুইজনের একজন তাহার প্রভুকে মদ্য পান করাইবে এবং অপরজন শূলবিদ্ধ হইবে; অতঃপর তাহার মস্তক হইতে পাখি আহার করিবে। যে বিষয়ে তোমরা জানিতে চাহিয়াছ তাহার সিদ্ধান্ত হইয়া গিয়াছে।’
Ya sahibayi alssijni amma ahadukuma fayasqee rabbahu khamran waamma alakharu fayuslabu fatakulu alttayru min rasihi qudiya alamru allathee feehi tastaftiyani
ইয়া-ছোয়া-হিবায়িস্ সিজ্বনি আম্মা য় আহাদুকুমা- ফাইয়াস্ক্বী রব্বাহূ খাম্রান্ অ আম্মাল্ আ-খারু ফাইয়ুছ্লাবু ফাতাকুলুত্বত্বোয়াইরু র্মি রসিহী-ক্বুদ্বিয়াল্ আম্রুল্লাযী ফীহি তাস্তাফ্তিয়া-ন্।
হে কারাগারের সঙ্গীরা! তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন, তাকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখী আহার করবে। তোমরা যে, বিষয়ে জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে।
ইউসুফ উহাদের মধ্যে যে মুক্তি পাইবে মনে করিল, তাহাকে বলিল, ‘তোমার প্রভুর নিকট আমার কথা বলিও’, কিন্তু শয়তান উহাকে উহার প্রভুর নিকট তাহার বিষয় বলিবার কথা ভুলাইয়া দিল; সুতরাং ইউসুফ কয়েক বৎসর কারাগারে রহিল।
Waqala lillathee thanna annahu najin minhuma othkurnee AAinda rabbika faansahu alshshaytanu thikra rabbihi falabitha fee alssijni bidAAa sineena
অক্ব-লা লিল্লাযী জোয়ান্না আন্নাহূ না-জ্বিম্ মিন্হুমায্ র্কুনী 'ইন্দা রব্বিকা ফাআন্সা-হুশ্ শাইত্বোয়া-নু যিক্র রব্বিহী ফালাবিছা ফিস্ সিজ্বনি বিদ্ব 'আ সিনীন্।
যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে, সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিলঃ আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে। অতঃপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল। ফলে তাঁকে কয়েক বছর কারাগারে থাকতে হল।
রাজা বলিল, ‘আমি স্বপ্নে দেখিলাম, সাতটি স্থূলকায় গাভী, উহাদেরকে সাতটি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে এবং দেখিলাম সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক। হে প্রধানগণ! যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করিতে পার তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও।’
Waqala almaliku innee ara sabAAa baqaratin simanin yakuluhunna sabAAun AAijafun wasabAAa sunbulatin khudrin waokhara yabisatin ya ayyuha almalao aftoonee fee ruyaya in kuntum lilrruya taAAburoona
অক্ব-লাল্ মালিকু ইন্নী য় আরা- সাব্'আ বাক্বারা-তিন্ সিমা-নিইঁ ইয়াকুলুহুন্না সাব্'উন্ 'ইজ্বাফুঁও অ সাব্'আ সুম্বুলাতিন্ খুদ্ব্রিঁও অ উখর ইয়া-বিসা-ত্ ইয়া য় আইয়্যুহাল্ মালায়ু আফ্তূনী ফী রুইয়া-ইয়া ইন্ কুন্তুম্ লিররুইয়া-তাবুরূন্।
বাদশাহ বললঃ আমি স্বপ্নে দেখলাম, সাতটি মোটাতাজা গাভী - এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। হে পরিষদবর্গ! তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বল, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাক।
উহারা বলিল, ‘ইহা অর্থহীন স্বপ্ন এবং আমরা এইরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই।’
Qaloo adghathu ahlamin wama nahnu bitaweeli alahlami biAAalimeena
ক্ব-লূ য় আদ্ব্গ-ছু আহ্লা-মিন্ অমা- নাহ্নু বিতাওয়ীলিল্ আহ্লা-মি বি'আ-লিমীন্।
তারা বললঃ এটা কল্পনাপ্রসূত স্বপ্ন। এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের নেই।
দুইজন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পাইয়াছিল এবং দীর্ঘকাল পরে যাহার স্মরণ হইল সে বলিল, ‘আমি ইহার তাৎপর্য তোমাদেরকে জানাইয়া দিব। সুতরাং তোমরা আমাকে পাঠাও।’
Waqala allathee naja minhuma waiddakara baAAda ommatin ana onabbiokum bitaweelihi faarsilooni
অক্ব-লাল্লাযী নাজ্বা-মিন্হুমা- অদ্দাকারা বা'দা উম্মাতিন্ আনা উনাব্বিয়ুকুম্ বিতাওয়ীলিহী ফার্আসিলূন্।
দু’জন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে, সে বলল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি। তোমরা আমাকে প্রেরণ কর।
সে বলিল, ‘হে ইউসুফ! হে সত্যবাদী! সাতটি স্থূলকায় গাভী, উহাদেরকে সাতটি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, যাহাতে আমি লোকদের নিকট ফিরিয়া যাইতে পারি ও যাহাতে তাহারা অবগত হইতে পারে।’
Yoosufu ayyuha alssiddeequ aftina fee sabAAi baqaratin simanin yakuluhunna sabAAun AAijafun wasabAAi sunbulatin khudrin waokhara yabisatin laAAallee arjiAAu ila alnnasi laAAallahum yaAAlamoona
ইয়ূসুফু আইয়্যুহাছ্ ছিদ্দীক্বু আফ্তিনা- ফী সাব'ঈ বাক্বারা-তিন্ সিমা-নিঁ ইয়াকুলুহুন্না সাব'ঊন্ 'ইজ্বা-ফুঁও অসাব্'ঈ 'সুম্বুলা-তিন্ খুদ্ব্রিঁও অউখর ইয়া-বিসা-তি ল্লা'আল্লী য় র্আজি'উ ইলান্না-সি লা'আল্লাহুম্ ইয়া'লামূন্।
সে তথায় পৌঁছে বললঃ হে ইউসুফ! হে সত্যবাদী! সাতটি মোটাতাজা গাভী - তাদেরকে খাচ্ছে সাতটি শীর্ণ গাভী এবং সাতটি সবুজ শীর্ষ ও অন্যগুলো শুষ্ক; আপনি আমাদেরকে এ স্বপ্ন সম্পর্কে পথনির্দেশ প্রদান করুনঃ যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি।
ইউসুফ বলিল, ‘তোমরা সাত বৎসর একাদিক্রমে চাষ করিবে, অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে উহার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করিবে, তাহা ব্যতীত সমস্ত শীষসমেত রাখিয়া দিবে;
Qala tazraAAoona sabAAa sineena daaban fama hasadtum fatharoohu fee sunbulihi illa qaleelan mimma takuloona
ক্ব-লা তায্রা'ঊনা সাব্'আ সিনীনা দায়াবান্ ফামা-হাছোয়াত্তুম্ ফাযারূহু ফী সুম্বুলিহী য় ইল্লা-ক্বালীলাম্ মিম্মা-তাকুলূন্।
বললঃ তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে। অতঃপর যা কাটবে, তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে।
‘ইহার পর আসিবে সাতটি কঠিন বৎসর, এই সাত বৎসর, যাহা পূর্বে সঞ্চয় করিয়া রাখিবে, লোকে তাহা খাইবে; কেবল সামান্য কিছু যাহা তোমরা সংরক্ষণ করিবে, তাহা ব্যতীত।
Thumma yatee min baAAdi thalika sabAAun shidadun yakulna ma qaddamtum lahunna illa qaleelan mimma tuhsinoona
ছুম্মা ইয়াতী মিম্ বা'দি যা-লিকা সাব্'উন্ শিদা-দুইঁ ইয়া'কুল্না মা-ক্বদ্দাম্তুম্ লাহুন্না ইল্লা-ক্বলীলাম্ মিম্মা-তুহ্ছিনূন্।
এবং এরপরে আসবে দূর্ভিক্ষের সাত বছর; তোমরা এ দিনের জন্যে যা রেখেছিলে, তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত, যা তোমরা তুলে রাখবে।
‘অতঃপর আসিবে এক বৎসর, সেই বৎসর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হইবে এবং সেই বৎসর মানুষ প্রচুর ফলের রস নিংড়াইবে।’
Thumma yatee min baAAdi thalika AAamun feehi yughathu alnnasu wafeehi yaAAsiroona
ছুম্মা ইয়াতী মিম্ বা'দি যা-লিকা 'আ-মুন্ ফীহি ইয়ুগ-ছুন্ না-সু অ ফীহি ইয়া'ছিরূন্।
এর পরেই আসবে একবছর - এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিঙড়াবে।
রাজা বলিল, ‘তোমরা ইউসুফকে আমার নিকট লইয়া আস।’ যখন দূত তাহার নিকট উপস্থিত হইল তখন সে বলিল, ‘তুমি তোমার প্রভুর নিকট ফিরিয়া যাও এবং তাহাকে জিজ্ঞাসা কর, যে নারীগণ হাত কাটিয়া ফেলিয়াছিল তাহাদের অবস্থা কী! নিশ্চয়ই আমার প্রতিপালক তাহাদের ছলনা সম্যক অবগত।’
Waqala almaliku itoonee bihi falamma jaahu alrrasoolu qala irjiAA ila rabbika faisalhu ma balu alnniswati allatee qattaAAna aydiyahunna inna rabbee bikaydihinna AAaleemun
অ ক্ব-লাল্ মালিকুতূনী বিহী ফালাম্মা-জ্বা - য়ার্হু রাসূলু ক্ব-র্লা জ্বি' ইলা-রব্বিকা ফাস্য়াল্হু মা- বা-লুন্ নিস্অতিল্ লাতী কাত্ত্বোয়া'না আইদিয়াহুন্না ইন্না রব্বী বিকাইদিহিন্না 'আলীম্।
বাদশাহ বললঃ ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস কর তাকে ঐ মহিলার স্বরূপ কি, যারা স্বীয় হস্ত কর্তন করেছিল! আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন।
রাজা নারীগণকে বলিল, ‘যখন তোমরা ইউসুফ হইতে অসৎ কর্ম কামনা করিয়াছিলে, তখন তোমাদের কী হইয়াছিল?’ তাহারা বলিল, ‘অদ্ভুত র মহাত্ম্য! আমরা উহার মধ্যে কোন দোষ দেখি নাই।’ ‘আযীযের স্ত্রী বলিল, ‘এক্ষণে সত্য প্রকাশ হইল, আমিই তাহাকে ফুসলাইয়াছিলাম, নিশ্চয়ই সে তো সত্যবাদী।’
Qala ma khatbukunna ith rawadtunna yoosufa AAan nafsihi qulna hasha lillahi ma AAalimna AAalayhi min sooin qalati imraatu alAAazeezi alana hashasa alhaqqu ana rawadtuhu AAan nafsihi wainnahu lamina alssadiqeena
ক্ব-লা মা- খাত্ববুকুন্না ইয্ রা-ওয়াত্তুন্না ইয়ূসুফা 'আন্ নাফ্সিহী ক্বুল্না হা-শা লিল্লা-হি মা-'আলিম্না-'আলাইহি মিন্ সূ - য়িন্ ক্ব-লাতিম্ রায়াতুল্ 'আযীযিল্ আ-না হাছ্হাছোয়াল্ হাক্ব্ক্ব ু আনা র-ওয়াত্তুহূ আন্ নাফ্সিহী অইন্নাহূ লামিনাছ্ ছোয়া-দিক্বীন্।
বাদশাহ মহিলাদেরকে বললেনঃ তোমাদের হাল - হাকিকত কি, যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বললঃ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আযীয - পত্মি বললঃ এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমিই তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী।
ইহা এইজন্য যে, যাহাতে সে জানিতে পারে, তাহার অনুপস্থিতিতে আমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করি নাই এবং নিশ্চয়ই বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না।’
Thalika liyaAAlama annee lam akhunhu bialghaybi waanna Allaha la yahdee kayda alkhaineena
যা-লিকা লিইয়া'লামা আন্নী লাম্ আখুন্হু বিল্গইবি অ আন্নাল্লা-হা লা-ইয়াহ্দী কাইদাল্ খ - য়িনীন্।
ইউসুফ বললেনঃ এটা এজন্য, যাতে আযীয জেনে নেয় যে, আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আরও এই যে, বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুতে দেন না।
সে বলিল, ‘আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয়, যাহার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’
Wama obarrio nafsee inna alnnafsa laammaratun bialssooi illa ma rahima rabbee inna rabbee ghafoorun raheemun
অমা য় উর্বারিয়ু নাফ্সী ইন্নান্ নাফ্সা লাআম্মা-রতুম্ বিস্সূ - য়ি ইল্লা-মা-রহিমা রব্বী ইন্না রব্বী গফূর্রু রহীম্।
আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় - আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু।
রাজা বলিল, ‘ইউসুফকে আমার নিকট লইয়া আস; আমি তাহাকে আমার একান্ত সহচর নিযুক্ত করিব।’ অতঃপর রাজা যখন তাহার সঙ্গে কথা বলিল, তখন রাজা বলিল, ‘আজ তুমি তো আমাদের নিকট মর্যাদাশীল, বিশ্বাসভাজন হইলে।’
Waqala almaliku itoonee bihi astakhlishu linafsee falamma kallamahu qala innaka alyawma ladayna makeenun ameenun
অক্ব-লাল্ মালিকু'তূ নী বিহী য় আস্তাখ্লিছ্হু লিনাফ্সী ফালাম্মা-কাল্লামাহূ ক্ব-লা ইন্নাকাল্ ইয়াওমা লাদাইনা-মাকীনুন্ আমীন্।
বাদশাহ বললঃ তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব। অতঃপর যখন তার সাথে মতবিনিময় করল, তখন বললঃ নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন।
ইউসুফ বলিল, ‘আমাকে দেশের ধনভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন; আমি তো উত্তম রক্ষক, সুবিজ্ঞ।’
Qala ijAAalnee AAala khazaini alardi innee hafeethun AAaleemun
ক্ব-লা জ'আল্নী 'আলা-খযা-য়িনিল্ র্আদ্বি ইন্নী হাফীজুন্ 'আলীম্।
ইউসুফ বললঃ আমাকে দেশের ধন - ভান্ডারে নিযুক্ত করুন। আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান।
এইভাবে ইউসুফকে আমি সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম; সে সেই দেশে যথা ইচ্ছা অবস্থান করিতে পারিত। আমি যাহাকে ইচ্ছা তাহার প্রতি দয়া করি; আমি সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না।
Wakathalika makanna liyoosufa fee alardi yatabawwao minha haythu yashao nuseebu birahmatina man nashao wala nudeeAAu ajra almuhsineena
অকাযা-লিকা মাক্কান্না- লিইয়ূসুফা ফিল্ র্আদ্বি ইয়াতাবাঅয়ু মিন্হা- হাইছু ইয়াশা - য়্ নুছীবু বিরহ্মাতিনা- মান্ নাশা - য়ু অলা-নুদ্বী'উ আজ্বরল্ মুহ্সিনীন্।
এমনিভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি। সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমি স্বীয় রহমত যাকে ইচ্ছা পৌছে দেই এবং আমি পূণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না।
যাহারা এবং তাহাদের আখিরাতের পুরস্কারই উত্তম।
Walaajru alakhirati khayrun lillatheena amanoo wakanoo yattaqoona
অলা আজ্বরুল্ আ-খিরতি খইরুল্ লিল্লাযীনা আ-মানূ অকা-নূ ইয়াত্তাক্বুন্।
এবং ঐ লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ঈমান এনেছে ও সতর্কতা অবলম্বন করে।
ইউসুফের ভ্রাতাগণ আসিল এবং তাহার নিকট উপস্থিত হইল। সে উহাদেরকে চিনিল, কিন্তু উহারা তাহাকে চিনিতে পারিল না।
Wajaa ikhwatu yoosufa fadakhaloo AAalayhi faAAarafahum wahum lahu munkiroona
অজ্বা - য়া ইখ্ওয়াতু ইউসুফা ফাদাখলূ 'আলাইহি ফা'আরফাহুম্ অহুম্ লাহূ মুন্কিরূন্।
ইউসুফের ভ্রাতারা আগমন করল, অতঃপর তার কাছে উপস্থিত হল। সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না।
এবং সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল তখন সে বলিল, ‘তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রেয় ভ্রাতাকে লইয়া আস। তোমরা কি দেখিতেছ না যে, আমি মাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ।
Walamma jahhazahum bijahazihim qala itoonee biakhin lakum min abeekum ala tarawna annee oofee alkayla waana khayru almunzileena
অলাম্মা-জ্বাহ্হাযা হুম্ বিজ্বাহা-যিহিম্ ক্বা-লাতূনী বিআখিল্লাকুম্ মিন্ আবীকুম্ আলা-তারাওনা আন্নী য় ঊফিল্ কাইলা অআনা খইরুল্ মুন্যিলীন।
এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন সে বললঃ তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখ না যে, আমি পুরা মাপ দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদার করি?
‘কিন্তু তোমরা যদি তাহাকে আমার নিকট লইয়া না আস তবে আমার নিকট তোমাদের জন্য কোন বরাদ্দ থাকিবে না এবং তোমরা আমার নিকটবর্তী হইবে না।
Fain lam tatoonee bihi fala kayla lakum AAindee wala taqrabooni
ফাইল্লাম্ তাতূনী বিহী ফালা- কাইলালাকুম্ 'ইন্দী অলা-তাক্বুরাবূন্।
অতঃপর যদি তাকে আমার কাছে না আন, তবে আমার কাছে তোমাদের কোন বরাদ্ধ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না।
উহারা বলিল, ‘উহার বিষয়ে আমরা উহার পিতাকে সম্মত করিবার চেষ্টা করিব এবং আমরা নিশ্চয়ই ইহা করিব।’
Qaloo sanurawidu AAanhu abahu wainna lafaAAiloona
ক্ব-লূ সানুরা-ওয়িদু 'আন্হু আবা-হু অইন্না- লাফা-'ইলূন্।
তারা বললঃ আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে একাজ করতেই হবে।
ইউসুফ তাহার ভৃত্য - গণকে বলিল, ‘উহারা যে পণ্যমূল্য দিয়াছে তাহা উহাদের মালপত্রের মধ্যে রাখিয়া দাও - যাহাতে স্বজনদের নিকট প্রত্যাবর্তনের পর উহারা তাহা চিনিতে পারে, তাহা হইলে উহারা পুনরায় আসিতে পারে।’
Waqala lifityanihi ijAAaloo bidaAAatahum fee rihalihim laAAallahum yaAArifoonaha itha inqalaboo ila ahlihim laAAallahum yarjiAAoona
অক্ব-লা লিফিত্ইয়া-নিহিজ্ব 'আলূ- বিদ্বোয়া-'আতাহুম্ ফী রিহা-লিহিম্ লা'আল্লাহুম্ ইয়া'রিফূনাহা য় ইযান্ ক্বলাবূয় ইলা য় আহ্লিহিম্ লা'আল্লাহুম্ ইর্য়াজ্বি'ঊন্।
এবং সে ভৃত্যদেরকে বললঃ তাদের পণ্যমূল্য তাদের রসদ - পত্রের মধ্যে রেখে দাও - সম্ভবতঃ তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে, সম্ভবতঃ তারা পুনর্বার আসবে।
অতঃপর উহারা যখন উহাদের পিতার নিকট ফিরিয়া আসিল, তখন উহারা বলিল, ‘হে আমাদের পিতা! আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হইয়াছে। সুতরাং আমাদের ভ্রাতাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দিন যাহাতে আমরা রসদ পাইতে পারি। আমরা অবশ্যই তাহার রক্ষণা - বেক্ষণ করিব।’
Falamma rajaAAoo ila abeehim qaloo ya abana muniAAa minna alkaylu faarsil maAAana akhana naktal wainna lahu lahafithoona
ফালাম্মা- রাজ্বা'ঊয় ইলা য় আবীহিম্ ক্ব-লূ ইয়া য় আবা-না- মুনি'আ মিন্নাল্ কাইলু ফার্আসিল্ মা'আনা য় আখা-না-নাক্তাল্ অইন্না-লাহূ লাহাফিজূন্।
তারা যখন তাদের পিতার কাছে ফিরে এল তখন বললঃ হে আমাদের পিতা, আমাদের জন্যে খাদ্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন; যাতে আমরা খাদ্য শস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাযত করব।
সে বলিল, ‘আমি কি তোমাদেরকে উহার সম্বন্ধে সেইরূপ বিশ্বাস করিব, যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদেরকে করিয়া - ছিলাম উহার ভ্রাতা সম্বন্ধে? ই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
Qala hal amanukum AAalayhi illa kama amintukum AAala akheehi min qablu faAllahu khayrun hafithan wahuwa arhamu alrrahimeena
ক্ব-লা হাল্ আ-মানুকুম্ 'আলাইহি ইল্লা-কামা য় আমিন্তুকুম্ 'আলা য় আখীহি মিন্ ক্বব্লু ফাল্লা-হু খইরুন্ হা-ফিজোয়াঁও অহুঅ র্আহার্মু র-হিমীন্।
বললেন, আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব, যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম? অতএব উত্তম হেফাযতকারী এবং তিনিই সর্বাধিক দয়ালু।
যখন উহারা উহাদের মালপত্র খুলিল তখন উহারা দেখিতে পাইল উহাদের পণ্যমূল্য উহাদেরকে প্রত্যর্পণ করা হইয়াছে। উহারা বলিল, ‘হে আমাদের পিতা! আমরা আর কি প্রত্যাশা করিতে পারি? ইহা আমাদের প্রদত্ত পণ্যমূল্য, আমাদেরকে প্রত্যর্পণ করা হইয়াছে। পুনরায় আমরা আমাদের পরিবারবর্গকে খাদ্য - সামগ্রী আনিয়া দিব এবং আমরা আমাদের ভ্রাতার রক্ষণাবেক্ষণ করিব এবং আমরা অতিরিক্ত আর এক উষ্ট্রবোঝাই পণ্য আনিব; যাহা আনিয়াছি তাহা পরিমাণে অল্প।’
Walamma fatahoo mataAAahum wajadoo bidaAAatahum ruddat ilayhim qaloo ya abana ma nabghee hathihi bidaAAatuna ruddat ilayna wanameeru ahlana wanahfathu akhana wanazdadu kayla baAAeerin thalika kaylun yaseerun
অলাম্মা- ফাতাহূ মাতা-'আহুম্ অজ্বাদূ বিদ্বোয়া-'আতাহুম্ রুদ্দাত্ ইলাইহিম্ ক্ব-লূ ইয়া য় আ-বা-না-মা-নাব্গী হা-যিহী বিদ্বোয়া-'আতুনা- রুদ্দাত্ ইলাইনা- অনামীরু আহ্লানা-অনাহ্ফাজু আখ-না-অনায্দা-দু কাইলা বা'র্ঈ যা-লিকা কাইলুঁই ইয়ার্সী।
এবং যখন তারা আসবাবপত্র খুলল, তখন দেখতে পেল যে, তাদেরকে তাদের পন্যমুল্য ফেরত দেয়া হয়েছে। তারা বললঃ হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি। এই আমাদের প্রদত্ত পন্যমূল্য, আমাদেরকে ফেরত দেয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্যে রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব। ঐ বরাদ্দ সহজ।
পিতা বলিল, ‘আমি উহাকে কখনই তোমাদের সঙ্গে পাঠাইব না যতক্ষণ না তোমরা র নামে অঙ্গীকার কর যে, তোমরা উহাকে আমার নিকট লইয়া আসিবেই, অবশ্য যদি তোমরা একান্ত অসহায় হইয়া না পড়।’ অতঃপর যখন উহারা তাহার নিকট প্রতিজ্ঞা করিল তখন সে বলিল, ‘আমরা যে বিষয়ে কথা বলিতেছি, তাহার বিধায়ক।’
Qala lan orsilahu maAAakum hatta tutooni mawthiqan mina Allahi latatunnanee bihi illa an yuhata bikum falamma atawhu mawthiqahum qala Allahu AAala ma naqoolu wakeelun
ক্ব-লা লান্ র্উসিলাহূ মা'আকুম্ হাত্তা-তুতূনি মাওছিক্বম্ মিনাল্লা-হি লাতাতুন্নানী বিহী য় ইল্লা য় আইঁ ইয়ুহা-ত্বোয়াবিকুম্ ফালাম্মা য় আ-তাওহু মাওছিক্বহুম্ ক্ব-লাল্লা-হু 'আলা- মা- নাক্বুলু অক্বীল্।
বললেন, তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাব না, যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে, তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে; কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও। অতঃপর যখন সবাই তাঁকে অঙ্গীকার দিল, তখন তিনি বললেনঃ আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহই মধ্যস্থ রইলেন।
সে বলিল, ‘হে আমার পুত্রগণ! তোমরা এক দ্বার দিয়া প্রবেশ করিও না, ভিন্ন ভিন্ন দ্বার দিয়া প্রবেশ করিবে। র বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করিতে পারি না। বিধান রই। আমি তাঁহারই উপর নির্ভর করি এবং যাহারা নির্ভর করিতে চাহে তাহারা রই উপর নির্ভর করুক।’
Waqala ya baniyya la tadkhuloo min babin wahidin waodkhuloo min abwabin mutafarriqatin wama oghnee AAankum mina Allahi min shayin ini alhukmu illa lillahi AAalayhi tawakkaltu waAAalayhi falyatawakkali almutawakkiloona
অ ক্ব-লা ইয়া-বানিয়্যা লা-তাদ্খুলূ মিম্ বা-বিঁও অহিদিঁও ওয়াদ্খুলূ মিন্ আব্ওয়া-বিম্ মুতার্ফারিক্বাহ অমা য় উগ্নী 'আনকুম্ মিনাল্লা-হি মিন্ শাইয়িন্ ইনিল্ হুক্মু ইল্লা-লিল্লা-হি 'আলাইহি তাওয়াক্কাল্তু অ 'আলাইহি ফালইয়াতাঅক্কালিল্ মুতাঅক্কিলূন্।
ইয়াকুব বললেনঃ হে আমার বৎসগণ! সবাই একই প্রবেশদ্বার দিয়ে যেয়ো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহর কোন বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। নির্দেশ আল্লাহরই চলে। তাঁরই উপর আমি ভরসা করি এবং তাঁরই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের।
যখন তাহারা, তাহাদের পিতা তাহাদেরকে যেভাবে আদেশ করিয়াছিল, সেইভাবেই প্রবেশ করিল, তখন র বিধানের বিরুদ্ধে উহা তাহাদের কোন কাজে আসিল না; ইয়া‘কূব কেবল তাহার মনের একটি অভিপ্রায় পূর্ণ করিয়াছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল, কারণ আমি তাহাকে শিক্ষা দিয়াছিলাম। কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয়।
Walamma dakhaloo min haythu amarahum aboohum ma kana yughnee AAanhum mina Allahi min shayin illa hajatan fee nafsi yaAAqooba qadaha wainnahu lathoo AAilmin lima AAallamnahu walakinna akthara alnnasi la yaAAlamoona
অ লাম্মা- দাখালূ মিন্ হাইছু আমারহুম্ আবূহুম্ মা-কা-না ইয়ুগ্নী 'আন্হুম্ মিনাল্লা-হি মিন্ শাইয়িন্ ইল্লা-হা-জ্বাতান্ ফী নাফ্সি ইয়া'ক্বুবা ক্বদ্বোয়া-হা- অ ইন্নাহূ লাযূ ই'ল্মিল্লিমা-'আল্লাম্না-হু অলা-কিন্না আক্ছারা ন্না-সি লা-ইয়া'লামূন্।
তারা যখন পিতার কথামত প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তাঁর মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন। কিন্তু অনেক মানুষ অবগত নয়।
উহারা যখন ইউসুফের সম্মুখে উপস্থিত হইল, তখন ইউসুফ তাহার সহোদরকে নিজের কাছে রাখিল এবং বলিল, ‘নিশ্চয়ই আমিই তোমার সহোদর, সুতরাং উহারা যাহা করিত তাহার জন্য দুঃখ করিও না।’
Walamma dakhaloo AAala yoosufa awa ilayhi akhahu qala innee ana akhooka fala tabtais bima kanoo yaAAmaloona
অ লাম্মা- দাখালূ 'আলা- ইয়ূসুফা আ- অ য় ইলাইহি আখ-হু ক্ব-লা ইন্নী য় আনা আখূকা ফালা-তাব্তায়িস্ বিমা-কানূ ইয়া'মালূন্।
যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল, তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল। বললঃ নিশ্চই আমি তোমার সহোদর। অতএব তাদের কৃতকর্মের জন্যে দুঃখ করো না।
অতঃপর সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল, তখন সে তাহার সহোদরের মালপত্রের মধ্যে পানপাত্র রাখিয়া দিল। অতঃপর এক আহ্বায়ক চিৎকার করিয়া বলিল, ‘হে যাত্রীদল! তোমরা নিশ্চয়ই চোর।’
Falamma jahhazahum bijahazihim jaAAala alssiqayata fee rahli akheehi thumma aththana muaththinun ayyatuha alAAeeru innakum lasariqoona
ফালাম্মা-জ্বাহ্হাযাহুম্ বিজ্বাহা-যিহিম্ জ্বা'আলাস্ সিক্ব- ইয়াতা ফী রহ্লি আখীহি ছুম্মা আয্যানা মুওয়ায্যিনুন্ আইয়্যাতুহাল্ 'ঈরু ইন্নাকুম্ লাসা-রিক্বুন্।
অতঃপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বললঃ হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর।
উহারা তাহাদের দিকে ফিরিয়া বলিল, ‘তোমরা কী হারাইয়াছ?’
Qaloo waaqbaloo AAalayhim matha tafqidoona
ক্ব-লূ অআক্ব্ ্বালূ 'আলাইহিম্ মা-যা-তাফ্ক্বিদূন্।
তারা ওদের দিকে মুখ করে বললঃ তোমাদের কি হারিয়েছে?
তাহারা বলিল, ‘আমরা রাজার পানপাত্র হারাইয়াছি; যে উহা আনিয়া দিবে সে এক উষ্ট্রবোঝাই মাল পাইবে এবং আমি উহার জামিন।’
Qaloo nafqidu suwaAAa almaliki waliman jaa bihi himlu baAAeerin waana bihi zaAAeemun
ক্ব-লূ নাফ্ক্বিদু ছঅ-'আল্ মালিকি অলিমান্ জ্বা - য়া বিহী হিম্লু বাঈ'রিওঁ অআনা বিহী যা'ঈম্।
তারা বললঃ আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর যামিন।
উহারা বলিল, ‘র শপথ! তোমরা তো জান আমরা এই দেশে দুষ্কৃতি করিতে আসি নাই এবং আমরা চোরও নই।’
Qaloo taAllahi laqad AAalimtum ma jina linufsida fee alardi wama kunna sariqeena
ক্ব-লূ তাল্লা-হি লাক্বদ্ 'আলিম্তুম্ মা-জ্বি'না লিনুফ্সিদা ফিল্ র্আদ্বি অমা-কুন্না-সারিক্বীন্।
তারা বললঃ আল্লাহর কসম, তোমরা তো জান, আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনও চোর ছিলাম না।
তাহারা বলিল, ‘যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তাহার শাস্তি কী?
Qaloo fama jazaohu in kuntum kathibeena
ক্ব-লূ ফামা-জ্বাযা - য়ুহূ য় ইন্ কুন্তুম্ কা-যিবীন্।
তারা বললঃ যদি তোমরা মিথ্যাবাদী হও, তবে যে, চুরি করেছে তার কি শাস্তি?
উহারা বলিল, ‘ইহার শাস্তি যাহার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাইবে, সে - ই তাহার বিনিময়।’ এইভাবে আমরা সীমালংঘনকারীদেরকে শাস্তি দিয়া থাকি।
Qaloo jazaohu man wujida fee rahlihi fahuwa jazaohu kathalika najzee alththalimeena
ক্ব-লূ জ্বাযা - য়ুহূ মাওঁ য়ুজ্বিদা ফী রহ্লিহী ফাহঅ জ্বাযা - য়ুহূ কাযা-লিকা নাজ্বযিজ্ জোয়া-লিমীন্।
তারা বললঃ এর শাস্তি এই যে, যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে, এর প্রতিদানে সে দাসত্বে যাবে। আমরা যালেমদেরকে এভাবেই শাস্তি দেই।
অতঃপর সে তাহার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে উহাদের মালপত্র তল্লাশি করিতে লাগিল, পরে তাহার সহোদরের মালপত্রের মধ্য হইতে পাত্রটি বাহির করিল। এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করিয়াছিলাম। রাজার আইনে তাহার সহোদরকে সে আটক করিতে পারিত না, ইচ্ছা না করিলে। আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছেন সর্বজ্ঞানী।
Fabadaa biawAAiyatihim qabla wiAAai akheehi thumma istakhrajaha min wiAAai akheehi kathalika kidna liyoosufa ma kana liyakhutha akhahu fee deeni almaliki illa an yashaa Allahu narfaAAu darajatin man nashao wafawqa kulli thee AAilmin AAaleemun
ফাবাদায়া বিআও'ইইয়াতিহিম্ ক্বব্লা ওয়ি'আ - যা আখীহি ছুম্মাস্ তাখ্রাজ্বাহা- মিঁও ওয়ি'আ - য়ি আখীহ্ কাযা-লিকা কিদ্না-লিইয়ূসুফ্ মা-কা-না লিইয়াখুযা আখ-হু ফী দীনিল্ মালিকি ইল্লা য় আইঁ ইয়াশা - য়াল্লা-হ্ র্নাফাউ' দারাজ্বা-তিম্ মান্ নাশা - য়ু অফাওক্ব কুল্লি যী 'ইল্মিন্ 'আলীম্।
অতঃপর ইউসুফ আপন ভাইদের থলের পূর্বে তাদের থলে তল্লাশী শুরু করলেন। অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের করলেন। এমনিভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। সে বাদশাহর আইনে আপন ভাইকে কখনও দাসত্বে দিতে পারত না, কিন্তু যদি ইচ্ছা করেন। আমি যাকে ইচ্ছা, মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর এক জ্ঞানীজন।
উহারা বলিল, ‘সে যদি চুরি করিয়া থাকে তবে তাহার সহোদরও তো পূর্বে চুরি করিয়াছিল।’ কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখিল এবং উহাদের নিকট প্রকাশ করিল না; সে মনে মনে বলিল, ‘তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যাহা বলিতেছ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।’
Qaloo in yasriq faqad saraqa akhun lahu min qablu faasarraha yoosufu fee nafsihi walam yubdiha lahum qala antum sharrun makanan waAllahu aAAlamu bima tasifoona
ক্ব-লূ য় ইঁ ইয়াসরিক্বু ফাক্বদ্ সারাক্বা আখুল্লাহূ মিন্ ক্বব্লু ফাআর্সারহা-ইয়ূসুফু ফী নাফ্সিহী অলাম্ ইউব্দিহা-লাহুম্ ক্ব-লা আনতুম্ র্শারুম্ মাকা-নান্ অল্লা-হু আ'লামু বিমা-তাছিফূন্।
তারা বলতে লাগলঃ যদি সে চুরি করে থাকে, তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না। মনে মনে বললেনঃ তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং খুব জ্ঞাত রয়েছেন, যা তোমরা বর্ণনা করছ;
উহারা বলিল, ‘হে ‘আযীয! ইহার পিতা তো অতিশয় বৃদ্ধ; সুতরাং ইহার স্থলে আপনি আমাদের একজনকে রাখুন। আমরা তো আপনাকে দেখিতেছি মহানুভব ব্যক্তিদের একজন।’
Qaloo ya ayyuha alAAazeezu inna lahu aban shaykhan kabeeran fakhuth ahadana makanahu inna naraka mina almuhsineena
ক্ব-লূ-ইয়া য় আইয়্যুহাল্ 'আযীযু ইন্না লাহূ য় আবান্ শাইখান্ কাবীরান্ ফাখুয্ আহাদানা- মাকা-নাহূ ইন্না-নারা-কা মিনাল্ মুহ্সিনীন্।
তারা বলতে লাগলঃ হে আযীয, তার পিতা আছেন, যিনি খুবই বৃদ্ধ বয়স্ক। সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি।
সে বলিল, ‘যাহার নিকট আমরা আমাদের মাল পাইয়াছি, তাহাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হইতে আমরা র শরণ লইতেছি। এইরূপ করিলে আমরা অবশ্যই সীমালংঘনকারী হইব।’
Qala maAAatha Allahi an nakhutha illa man wajadna mataAAana AAindahu inna ithan lathalimoona
ক্ব-লা মা'আযাল্লা-হি আন্ নাখুযা ইল্লা-মাওঁ অজ্বাদ্না-মাতা-'আনা-'ইন্দাহূ য় ইন্না য় ইযাল্লাজোয়া-লিমূন্।
তিনি বললেনঃ যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি, তাকে ছাড়া আর কাউকে গ্রেফতার করা থেকে আমাদের রক্ষা করুন। তা হলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব।
যখন উহারা তাহার নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইল, তখন উহারা নির্জনে গিয়া পরামর্শ করিতে লাগিল। উহাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলিল, ‘তোমরা কি জান না যে, তোমাদের পিতা তোমাদের নিকট হইতে র নামে অঙ্গীকার লইয়াছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করিয়াছিলে? সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করিব না, যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আমার জন্য কোন ব্যবস্থা করেন এবং তিনিই শ্রেষ্ঠ বিচারক।
Falamma istayasoo minhu khalasoo najiyyan qala kabeeruhum alam taAAlamoo anna abakum qad akhatha AAalaykum mawthiqan mina Allahi wamin qablu ma farrattum fee yoosufa falan abraha alarda hatta yathana lee abee aw yahkuma Allahu lee wahuwa khayru alhakimeena
ফালাম্মাস্ তাইয়াসূ মিন্হু খালাছূ নাজ্বিয়্যা- ক্ব-লা কাবীরুহুম্ আলাম্ তা'লামূ য় আন্না আবা-কুম্ ক্বদ্ আখাযা 'আলাইকুম্ মাওছিক্বম্ মিনাল্লা-হি অমিন্ ক্বব্লু মা-র্ফারাত্বতুম্ ফী ইয়ূসুফা ফালান্ আব্ রহাল্ র্আদ্বোয়া হাত্তা-ইয়াযানা লী য় আবী য় আও ইয়াহ্কুমাল্লা-হু লী অহুঅ খইরুল্ হা-কিমীন্।
অতঃপর যখন তারা তাঁর কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন পরামর্শের জন্যে এখানে বসল। তাদের জ্যেষ্ঠ ভাই বললঃ তোমরা কি জান না যে, পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছো? অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না, যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আমার পক্ষে কোন ব্যবস্থা করে দেন। তিনিই সর্বোত্তম ব্যবস্থাপক।
‘তোমরা তোমাদের পিতার নিকট ফিরিয়া যাও এবং বল, ‘হে আমাদের পিতা! আপনার পুত্র তো চুরি করিয়াছে এবং আমরা যাহা জানি তাহারই প্রত্যক্ষ বিবরণ দিলাম। আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই।
IrjiAAoo ila abeekum faqooloo ya abana inna ibnaka saraqa wama shahidna illa bima AAalimna wama kunna lilghaybi hafitheena
অমা-শাহিদ্না য় ইল্লা-বিমা-'আলিম্না-অমা- কুন্না লিল্গাইবি হা-ফিজীন্।
তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলঃ পিতা আপনার ছেলে চুরি করেছে। আমরা তাই বলে দিলাম, যা আমাদের ছিল এবং বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না।
‘যে জনপদে আমরা ছিলাম উহার অধিবাসিগণকে জিজ্ঞাসা করুন এবং যে যাত্রীদলের সঙ্গে আমরা আসিয়াছি তাহাদেরকেও। আমরা অবশ্যই সত্য বলিতেছি।’
Waisali alqaryata allatee kunna feeha waalAAeera allatee aqbalna feeha wainna lasadiqoona
অস্য়ালিল্ র্ক্বইয়াতাল্লাতী কুন্না-ফীহা- অল্'ঈরল লাতী য় আক্বুবাল্না- ফীহা- অইন্না-লাছোয়া-দিক্বুন্। অইন্না-লাছোয়া-দিক্বুন্।
জিজ্ঞেস করুন ঐ জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ঐ কাফেলাকে, যাদের সাথে আমরা এসেছি। নিশ্চিতই আমরা সত্য বলছি।
ইয়া‘কূব বলিল, ‘না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়; হয়তো উহাদেরকে একসঙ্গে আমার নিকট আনিয়া দিবেন। অবশ্য তিনিই সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’
Qala bal sawwalat lakum anfusukum amran fasabrun jameelun AAasa Allahu an yatiyanee bihim jameeAAan innahu huwa alAAaleemu alhakeemu
ক্ব-লা বাল্ সাওঅলাত্ লাকুম্ আন্ফুসুকুম্ আম্রা- ফাছোয়াব্ রুন্ জ্বামীল্ 'আসাল্লা-হু আইঁ ইয়াতিয়ানী বিহিম্ জ্বামী'আ- ইন্নাহূ হুঅল্ 'আলীমুল্ হাকীম্।
তিনি বললেনঃ কিছুই না, তোমরা মনগড়া একটি কথা নিয়েই এসেছ। এখন ধৈর্য্যধারণই উত্তম। সম্ভবতঃ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ, প্রজ্ঞাময়।
সে উহাদের হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘আফসোস ইউসুফের জন্য।’ শোকে তাহার চক্ষুদ্বয় সাদা হইয়া গিয়াছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট।
Watawalla AAanhum waqala ya asafa AAala yoosufa waibyaddat AAaynahu mina alhuzni fahuwa katheemun
অ তাঅল্লা-'আন্হুম্ অ ক্ব -লা ইয়া য় আ-সাফা- 'আলা-ইয়ূসুফা অব্ ইয়দ্ব্দ্বোয়াত্ 'আইনা-হু মিনাল্ হুয্নি ফাহুঅ কাজীম্।
এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেনঃ হায় আফসোস ইউসুফের জন্যে। এবং দুঃখে তাঁর চক্ষুদ্বয় সাদা হয়ে গেল। এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট।
উহারা বলিল, ‘র শপথ! আপনি তো ইউসুফের কথা সদা স্মরণ করিতে থাকিবেন যতক্ষণ না আপনি মুমূর্ষু হইবেন, অথবা মৃত্যুবরণ করিবেন।’
Qaloo taAllahi taftao tathkuru yoosufa hatta takoona haradan aw takoona mina alhalikeena
ক্ব- লূ তাল্লা-হি তাফ্তায়ূ তায্কুরু ইয়ূসুফা হাত্তা-তাকূনা হারদ্বোয়ান্ আও তাকূনা মিনাল্ হা-লিকীন্।
তারা বলতে লাগলঃ আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না, যে পর্যন্ত মরণপন্ন না হয়ে যান কিংবা মৃতবরণ না করেন
সে বলিল, ‘আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু র নিকট নিবেদন করিতেছি এবং আমি র নিকট হইতে জানি যাহা তোমরা জান না।
Qala innama ashkoo baththee wahuznee ila Allahi waaAAlamu mina Allahi ma la taAAlamoona
ক্ব-লা ইন্নামা য় আশ্কূ বাছ্ছী অহুয্নী য় ইলাল্লা-হি অ আ'লামু মিনাল্লা-হি মা-লা-তা'লামূন্।
তিনি বললেনঃ আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তা তোমরা জান না।
‘হে আমার পুত্রগণ! তোমরা যাও, ইউসুফ ও তাহার সহোদরের অনুসন্ধান কর এবং র আশিস হইতে তোমরা নিরাশ হইও না। কারণ র আশিস্ হইতে কেহই নিরাশ হয় না, সম্প্রদায় ব্যতীত।’
Ya baniyya ithhaboo fatahassasoo min yoosufa waakheehi wala tayasoo min rawhi Allahi innahu la yayasu min rawhi Allahi illa alqawmu alkafiroona
ইয়া বানিয়্যায্ হাবূ ফাতাহাস্সাসূ মিঁ ইয়ূসুফা অআখীহি অলা-তাইয়াসূ র্মি রওহিল্লা-হ্ ইন্নাহূ লা-ইয়াই আসু র্মি রওহিল্লা-হি ইল্লাল্ ক্বওমুল্ কা-ফিরূন্।
বৎসগণ! যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ কর এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।
যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল তখন বলিল, ‘হে ‘আযীয! আমরা ও আমাদের পরিবার - পরিজন বিপন্ন হইয়া পড়িয়াছি এবং আমরা তুচ্ছ পুঁজি লইয়া আসিয়াছি; আপনি আমাদের রসদ পূর্ণমাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন; অবশ্যই দাতাগণকে পুরস্কৃত করিয়া থাকেন।’
Falamma dakhaloo AAalayhi qaloo ya ayyuha alAAazeezu massana waahlana alddurru wajina bibidaAAatin muzjatin faawfi lana alkayla watasaddaq AAalayna inna Allaha yajzee almutasaddiqeena
ফালাম্মা-দাখালূ 'আলাইহি ক্ব-লূ ইয়া য় আইয়্যুহাল্ 'আযীযু মাস্সানা-অআহ্লানাদ্বর্ ুরু অজ্বিনা- বিবিদ্বোয়া-'আতিম্ মুয্জ্বা-তিন ফাআওফি লানাল্ কাইলা অতাছোদ্দাক্ব 'আলাইনা- ইন্নাল্লা-হা ইয়াজ্বযিল্ মুতাছোয়াদ্দিক্বীন্।
অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বললঃ হে আযীয, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদের কে দান করুন। দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন।
সে বলিল, ‘তোমরা কি জান, তোমরা ইউসুফ ও তাহার সহোদরের প্রতি কিরূপ আচরণ করিয়াছিলে, যখন তোমরা ছিলে অজ্ঞ?’
Qala hal AAalimtum ma faAAaltum biyoosufa waakheehi ith antum jahiloona
ক্ব-লা হাল্ 'আলিম্তুম্ মা-ফা'আল্তুম্ বিইয়ূসুফা অআখীহি ইয্ আন্তুম্ জ্বা-হিলূন্।
ইউসুফ বললেনঃ তোমাদের আছে কি, যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ, যখন তোমরা অপরিণামদর্শী ছিলে?
উহারা বলিল, ‘তবে কি তুমিই ইউসুফ?’ সে বলিল, ‘আমিই ইউসুফ এবং এই আমার সহোদর; তো আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। নিশ্চয়ই যে ব্যক্তি এবং ধৈর্যশীল, তো সেইরূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না।’
Qaloo ainnaka laanta yoosufa qala ana yoosufu wahatha akhee qad manna Allahu AAalayna innahu man yattaqi wayasbir fainna Allaha la yudeeAAu ajra almuhsineena
ক্ব-লূ য় 'আইন্নাকা লাআন্তা ইয়ূসুফু ক্ব-লা আনা ইয়ূসূফু অহাযা য় আখী ক্বদ্ মান্নাল্লা-হু 'আলাইনা- ইন্নাহূ মাইঁ ইয়াত্তাক্বি অইয়ার্ছ্বি ফাইন্না ল্লা-হা লা-ইয়ুদ্বী'উ আজ্বরাল্ মুহসিনীন্।
তারা বলল, তবে কি তুমিই ইউসুফ! বললেনঃ আমিই ইউসুফ এবং এ হল আমার সহোদর ভাই। আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, এহেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।
উহারা বলিল, র শপথ! নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়াছেন এবং আমরা তো অপরাধী ছিলাম।’
Qaloo taAllahi laqad atharaka Allahu AAalayna wain kunna lakhatieena
ক্ব-লূ তাল্লা-হি লাক্বদ্ আ-ছারকাল্লা-হু 'আলাইনা- অইন্ কুন্না- লাখ-ত্বিয়ীন্।
তারা বললঃ আল্লাহর কসম, আমাদের চাইতে তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম।
সে বলিল, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই। তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু।’
Qala la tathreeba AAalaykumu alyawma yaghfiru Allahu lakum wahuwa arhamu alrrahimeena
ক্ব -লা লা-তাছ্রীবা 'আলাইকুমুল্ ইয়াওম্ ইয়াগ্ফিরু ল্লা-হু লাকুম্ অহুঅ র্আহামুর র-হিমীন্।
বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তোমাদের কে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান।
তোমরা আমার এই জামাটি লইয়া যাও এবং ইহা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখিও; তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পাইবেন। আর তোমাদের পরিবারের সকলকেই আমার নিকট লইয়া আসিও।’
Ithhaboo biqameesee hatha faalqoohu AAala wajhi abee yati baseeran watoonee biahlikum ajmaAAeena
ইয্ হাবূ বিক্বমীছী হাযা- ফায়াল্ক্বহু 'আলা-অজ্বহি আবী ইয়াতি বাছীরন্ অতূনী বিআহ্লিকুম্ আজ্বমা'ঈন্।
তোমরা আমার এ জামাটি নিয়ে যাও। এটি আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিও, এতে তাঁর দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এস।
অতঃপর যাত্রীদল যখন বাহির হইয়া পড়িল তখন উহাদের পিতা বলিল, ‘তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না কর তবে বলি, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি।’
Walamma fasalati alAAeeru qala aboohum innee laajidu reeha yoosufa lawla an tufannidooni
অলাম্মা-ফাছোয়ালাতিল্ 'ঈরু ক্ব-লা আবূহুম্ ইন্নী লাআজ্বিদু রীহা ইয়ূসুফা লাওলা য় আন্ তুফান্নিদূন্।
যখন কাফেলা রওয়ানা হল, তখন তাদের পিতা বললেনঃ যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না বল, তবে বলিঃ আমি নিশ্চিতরূপেই ইউসুফের গন্ধ পাচ্ছি।
তাহারা বলিল, ‘র শপথ! আপনি তো আপনার পূর্ব - বিভ্রান্তিতেই রহিয়াছেন
Qaloo taAllahi innaka lafee dalalika alqadeemi
ক্ব-লূ তাল্লা-হি ইন্নাকা লাফী দ্বলা-লিকাল্ ক্বদীম্।
লোকেরা বললঃ আল্লাহর কসম, আপনি তো সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন।
অতঃপর যখন সুসংবাদবাহক উপস্থিত হইল এবং তাহার মুখমণ্ডলের উপর জামাটি রাখিল তখন সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল। সে বলিল, ‘আমি কি তোমাদেরকে বলি নাই যে, আমি র নিকট হইতে জানি যাহা তোমরা জান না?’
Falamma an jaa albasheeru alqahu AAala wajhihi fairtadda baseeran qala alam aqul lakum innee aAAlamu mina Allahi ma la taAAlamoona
ফালাম্মা য় আন্ জ্বা - য়াল্ বাশীরু আল্ক্বা-হু 'আলা-অজ্বহিহী র্ফাতাদ্দা বাছীরান্ ক্ব-লা আলাম্ আক্বুল্ লাকুম্ ইন্নী য় আ'লামু মিনাল্লা-হি মা-লা-তা'লামূন্।
অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছল, সে জামাটি তাঁর মুখে রাখল। অমনি তিনি দৃষ্টি শক্তি ফিরে পেলেন। বললেনঃ আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জান না?
উহারা বলিল, ‘হে আমাদের পিতা! আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন; আমরা তো অপরাধী।’
Qaloo ya abana istaghfir lana thunoobana inna kunna khatieena
ক্ব-লূ ইয়া য় আবা-নাস্তার্গ্ফিলানা-যুনূবানা য় ইন্না-কুন্না-খ-ত্বিয়ীন্।
তারা বললঃ পিতা আমাদের অপরাধ ক্ষমা করান। নিশ্চয় আমরা অপরাধী ছিলাম।
সে বলিল, ‘আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিব। তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’
Qala sawfa astaghfiru lakum rabbee innahu huwa alghafooru alrraheemu
ক্ব-লা সাওফা আস্তাগ্ফিরু লাকুম্ রব্বী ইন্নাহূ হুঅল্ গফূর্রু রহীম্।
বললেন, সত্বরই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালূ।
অতঃপর উহারা যখন ইউসুফের নিকট উপস্থিত হইল, তখন সে তাহার পিতা - মাতাকে আলিংগন করিল এবং বলিল, ‘আপনারা র ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন।’
Falamma dakhaloo AAala yoosufa awa ilayhi abawayhi waqala odkhuloo misra in shaa Allahu amineena
ফালাম্মা-দাখালূ 'আলা-ইয়ূসুফা আ-ওয়া য় ইলাইহি আবাঅইহি অক্ব-লাদ্খুলূ মিছ্রা ইন্শা - য়াল্লা-হু আ-মিনীন্।
অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতা - মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেনঃ চাহেন তো শান্তি চিত্তে মিসরে প্রবেশ করুন।
এবং ইউসুফ তাহার মাতা - পিতাকে উচ্চাসনে বসাইল এবং উহারা সকলে তাহার সম্মানে সিজ্দায় লুটাইয়া পড়িল। সে বলিল, ‘হে আমার পিতা! ইহাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা; আমার প্রতিপালক উহা সত্যে পরিণত করিয়াছেন এবং তিনি আমাকে কারাগার হইতে মুক্ত করিয়া এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করিবার পরও আপনাদেরকে মরু অঞ্চল হইতে এখানে আনিয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। আমার প্রতিপালক যাহা ইচ্ছা তাহা নিপুণতার সঙ্গে করেন। তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’
WarafaAAa abawayhi AAala alAAarshi wakharroo lahu sujjadan waqala ya abati hatha taweelu ruyaya min qablu qad jaAAalaha rabbee haqqan waqad ahsana bee ith akhrajanee mina alssijni wajaa bikum mina albadwi min baAAdi an nazagha alshshaytanu baynee wabayna ikhwatee inna rabbee lateefun lima yashao innahu huwa alAAaleemu alhakeemu
অ রফা'আ আবাঅইহি 'আলাল্ 'র্আশি অর্খারূ লাহূ সুজ্জ্বাদান্ অক্ব-লা ইয়া য় আবাতি হাযা- তাওয়ীলু রুইয়া-ইয়া মিন্ ক্ববলু ক্বদ্ জ্বা'আলাহা-রব্বী হাক্বুক্ব- অক্বদ্ আহ্সানা বী য় ইয্ আখ্রজ্বানী মিনাস্ সিজ্বনি অজ্বা - য়া বিকুম্ মিনাল্ বাদ্ওয়ি মিম্ বা'দি আন্ নাযাগাশ্ শাইত্বোয়া-নু বাইনী অবাইনা ইখ্অতী- ইন্না রব্বী লাত্বীফুল্ লিমা-ইয়াশা - য়্ ইন্নাহূ হুঅল্ 'আলীমুল্ হাকীম্।
এবং তিনি পিতা - মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তাঁর সামনে সেজদাবনত হল। তিনি বললেনঃ পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেয়ার পর। আমার পালনকর্তা যা চান, কৌশলে সম্পন্ন করেন। নিশ্চয় তিনি বিজ্ঞ, প্রজ্ঞাময়।
‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ। হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা! তুমিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর।’
Rabbi qad ataytanee mina almulki waAAallamtanee min taweeli alahadeethi fatira alssamawati waalardi anta waliyyee fee alddunya waalakhirati tawaffanee musliman waalhiqnee bialssaliheena
রব্বী ক্বদ্ আ-তাইতানী মিনাল্ মুল্কি অ'আল্লাম্তানী মিন্ তা'ওয়ীলিল্ আহা-দীছি ফা-ত্বিরস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি আন্তা অলিয়্যী ফিদ্দুনইয়া-অল্ আ-খিরতি তাঅফ্ফানী মুস্লিমাওঁ অ আল্হিক্বুনী বিচ্ছোয়া-লিহীন্।
হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভোমন্ডল ও ভূ - মন্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন।
ইহা অদৃশ্যলোকের সংবাদ যাহা তোমাকে আমি ওহী দ্বারা অবহিত করিতেছি; ষড়যন্ত্রকালে যখন উহারা মতৈক্যে পৌঁছিয়াছিল, তখন তুমি উহাদের সঙ্গে ছিলে না।
Thalika min anbai alghaybi nooheehi ilayka wama kunta ladayhim ith ajmaAAoo amrahum wahum yamkuroona
যা-লিকা মিন্ আম্বা-য়িল্ গইবি নূহীহি ইলাইকা অমা-কুন্তা লাদাইহিম্ ইয্ আজ্বমা'ঊ য় আম্রহুম্ অহুম্ ইয়াম্কুরূন্।
এগুলো অদৃশ্যের খবর, আমি আপনার কাছে প্রেরণ করি। আপনি তাদের কাছে ছিলেন না, যখন তারা স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল।
তুমি যতই চাও না কেন, অধিকাংশ লোকই বিশ্বাস করিবার নয়।
Wama aktharu alnnasi walaw harasta bimumineena
অমা য় আক্ছারুন্না-সি অলাও হারাছ্তা বিমুমিনীন্।
আপনি যতই চান, অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়।
এবং তুমি তাহাদের নিকট ইহার জন্য কোন পারিশ্রমিক দাবি করিতেছ না। ইহা তো বিশ্বজগতের জন্য উপদেশ ব্যতীত কিছু নয়।
Wama tasaluhum AAalayhi min ajrin in huwa illa thikrun lilAAalameena
অমা-তাস্য়ালুহুম্ 'আলাইহি মিন্ আজ্বরিন্ ইন্ হুঅ ইল্লা-যিক্রুল্লিল্'আ-লামীন্।
আপনি এর জন্যে তাদের কাছে কোন বিনিময় চান না। এটা তো সারা বিশ্বের জন্যে উপদেশ বৈ নয়।
আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রহিয়াছে; তাহারা এই সমস্ত প্রত্যক্ষ করে, কিন্তু তাহারা এই সকলের প্রতি উদাসীন।
Wakaayyin min ayatin fee alssamawati waalardi yamurroona AAalayha wahum AAanha muAAridoona
অকায়াইঁয়্যিম্মিন্ আ-ইয়াতিন্ ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি ইয়ার্মুরূনা 'আলাইহা-অহুম্ 'আন্হা-মু'রিদ্বুন্।
অনেক নিদর্শন রয়েছে নভোমন্ডলে ও ভু - মন্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না।
তাহাদের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে, কিন্তু তাঁহার শরীক করে।
Wama yuminu aktharuhum biAllahi illa wahum mushrikoona
অমা-ইয়ুমিনু আক্ছারুহুম্ বিল্লা-হি ইল্লা- অ হুম্ মুশরিকূন্।
অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।
তবে কি তাহারা র সর্বগ্রাসী শাস্তি হইতে অথবা তাহাদের অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি হইতে নিরাপদ?
Afaaminoo an tatiyahum ghashiyatun min AAathabi Allahi aw tatiyahumu alssaAAatu baghtatan wahum la yashAAuroona
আফাআ মিনূ য় আন্ তাতিয়াহুম্ গ-শিয়াতুম্ মিন্ 'আযা-বিল্লা-হি আও তাতিয়াহুমুস্সা-'আতু বাগ্ তাতাঁও অহুম্ লা-ইয়াশ্ 'ঊরূন্।
তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে, আল্লাহর আযাবের কোন বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কেয়ামত এসে যাবে, অথচ তারা টেরও পাবে না?
বল, ‘ইহাই আমার পথ : র প্রতি মানুষকে আমি আহ্বান করি সজ্ঞানে - আমি এবং আমার অনুসারিগণও। মহিমান্বিত এবং যাহারা র শরীক করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই।’
Qul hathihi sabeelee adAAoo ila Allahi AAala baseeratin ana wamani ittabaAAanee wasubhana Allahi wama ana mina almushrikeena
ক্বুল্ হা-যিহী সাবীলী য় আদ্'ঊ য় ইলাল্লা-হি 'আলা-বাছীরাতিন্ আনা-অমানিত তাবা'আনী- অসুব্হা-নাল্লা-হি অমা য় আনা মিনাল্ মুশ্রিকীন্।
বলে দিনঃ এই আমার পথ। আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা। পবিত্র। আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই।
তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্য হইতে পুরুষগণকেই প্রেরণ করিয়াছিলাম, যাহাদের নিকট ওহী পাঠাইতাম। তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই এবং তাহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল তাহা কি দেখে নাই? যাহারা তাহাদের জন্য পরলোকই শ্রেয়; তোমরা কি বুঝ না?
Wama arsalna min qablika illa rijalan noohee ilayhim min ahli alqura afalam yaseeroo fee alardi fayanthuroo kayfa kana AAaqibatu allatheena min qablihim waladaru alakhirati khayrun lillatheena ittaqaw afala taAAqiloona
অমা য় র্আসাল্না-মিন্ ক্বব্লিকা ইল্লা- রিজ্বা-লান্ নূহী য় ইলাইহিম্ মিন্ আহ্লিল্ ক্বুরা- আফালাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না 'আ-ক্বিবাতু ল্লাযীনা মিন্ ক্ববলিহিম্ অলাদা-রুল্ আ-খিরতি খইরু ল্লিল্লাযীনাত্তাক্বাও আফালা-তা'ক্বিলূন্।
আপনার পূর্বে আমি যতজনকে রসূল করে পাঠিয়েছি, তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে। আমি তাঁদের কাছে ওহী প্রেরণ করতাম। তারা কি দেশ - বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখে নিত কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল ? সংযমকারীদের জন্যে পরকালের আবাসই উত্তম। তারা কি এখনও বোঝে না?
অবশেষে যখন রাসূলগণ নিরাশ হইল এবং লোকে ভাবিল যে, রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হইয়াছে তখন তাহাদের নিকট আমার সাহায্য আসিল। এইভাবে আমি যাহাকে ইচ্ছা করি সে উদ্ধার পায়। অপরাধী সম্প্রদায় হইতে আমার শাস্তি রদ করা যায় না।
Hatta itha istayasa alrrusulu wathannoo annahum qad kuthiboo jaahum nasruna fanujjiya man nashao wala yuraddu basuna AAani alqawmi almujrimeena
হাত্তা য় ইযাস্ তাইয়ার্সা রুসুলু অজোয়ান্ন ূয় আন্নাহুম্ ক্বদ্ কুযিবূ জ্বা - য়াহুম্ নাছ্রুনা-ফানুজ্জিয়া মান্ নাশা - য়্অলা-ইয়ুরদ্দু বাসুনা- 'আনিল্ ক্বওমিল্ মুজ্বরিমীন্।
এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে, তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না।
উহাদের বৃত্তান্তে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। ইহা এমন বাণী যাহা মিথ্যা রচনা নয়। কিন্তু মু’মিনদের জন্য ইহা পূর্বগ্রন্থে যাহা আছে তাহার প্রত্যয়ন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, হিদায়াত ও রহমত।
Laqad kana fee qasasihim AAibratun liolee alalbabi ma kana hadeethan yuftara walakin tasdeeqa allathee bayna yadayhi watafseela kulli shayin wahudan warahmatan liqawmin yuminoona
লাক্বদ্ কা-না ফী ক্বছোয়াছিহিম্ 'ইব্রতু ল্লিউলিল্ আল্বা-ব্ মা-কা-না হাদীছাঁই ইয়ুফ্তার- অলা-কিন্ তাছ্দীক্বল্ লাযী বাইনা ইয়াদাইহি অতাফ্ছীলা কুল্লি শাইয়িঁও অহুদাঁও অরহ্মাতাল্ লিক্বওমিঁই ইয়ুমিনূন্।
তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত।