যখন কিয়ামত ঘটিবে,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-অক্বা'আতিল্ ওয়া-ক্বি'আতু।
بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة
যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
Chapter 56, 96 verses
যখন কিয়ামত ঘটিবে,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-অক্বা'আতিল্ ওয়া-ক্বি'আতু।
بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة
যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
ইহার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না।
লাইসা লিঅক'আতিহা-কা-যিবাহ্।
ليس لوقعتها كاذبة
তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না।
ইহা কাহাকেও করিবে নীচ, কাহাকেও করিবে সম্মুন্নত ;
খ-ফি দ্বোয়ার্তু র-ফি'আহ।
خافضة رافعة
সেটা কাউকে নামাবে নিচে, কাউকেও উঠাবে উপরে।
যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী,
ইযা- রুজ্জ্বাতিল্ র্আদু রজ্জ্বান্।
إذا رجت الأرض رجا
যখন পৃথিবী কেঁপে উঠবে প্রচন্ড রকম।
এবং পর্বতমালা চূর্ণ - বিচূর্ণ হইয়া পড়িবে,
অবুস্সাতিল্ জ্বিবা-লু বাস্সা-।
وبست الجبال بسا
যখন চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত,
ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায়;
ফাকা-নাত্ হাবা-য়াম্ মুম্বাছ্ছাঁও।
فكانت هباء منبثا
ফলে সেগুলো পরিণত হবে ছুঁড়ে মারা ধুলোবালির মতো।
এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে -
অকুন্তুম্আয্ওয়া-জ্বান্ ছালা-ছাহ্।
وكنتم أزواجا ثلاثة
তখন তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন ভাগে।
ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
ফাআছ্হা-বুল্ মাইমানাতি মা য় আছ্হা-বুল্ মাইমানাহ্।
فأصحاب الميمنة ما أصحاب الميمنة
একটি হবে ডানদিকের দল। কী যে ভাগ্যবান হবে ডানদিকের দল!
এবং বাম দিকের দল; কত হতভাগ্য বাম দিকের দল!
অআছ্হা-বুল্ মাশ্য়ামাতি মা য় আছ্হা-বুল্ মাশ্য়ামাহ্।
وأصحاب المشأمة ما أصحاب المشأمة
একটি হবে বামদিকের দল। কী যে দুর্ভাগা হবে বামদিকের দল!
আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী,
অস্সা-বিকু নাস্ সা-বিকুন।
والسابقون السابقون
আরেকটি হবে অগ্রগামী দল। তারা তো থাকবে অগ্রগামীই।
উহারাই নৈকট্যপ্রাপ্ত -
উলা-য়িকাল্ মুর্ক্বরাবূন্।
أولئك المقربون
তারা হবে সান্নিধ্য প্রাপ্ত,
নিয়ামতপূর্ণ উদ্যানে;
ফী জ্বান্না-তিন্ না'ঈম্।
في جنات النعيم
থাকবে জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
বহুসংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে;
ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীন।
ثلة من الأولين
তাদের বেশিরভাগই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
এবং অল্পসংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে।
অক্বালীলুম্ মিনাল্ আ-খিরীন্।
وقليل من الآخرين
স্বল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
স্বর্ণখচিত আসনে
'আলা- সুরুরিম্ মাওদ্বূনাতিম্।
على سرر موضونة
তারা থাকবে সোনা ও মনিমুক্তা খচিত আসনে।
উহারা হেলান দিয়া বসিবে, পরস্পর মুখোমুখি হইয়া।
মুত্তাকিয়ীনা 'আলাইহা-মুতাক্ব-বিলীন্।
متكئين عليها متقابلين
তাতে তারা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে।
তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির - কিশোরেরা
ইয়াতুফু 'আলাইহিম্ ওয়িল্দা-নুম্ মুখাল্লাদূন।
يطوف عليهم ولدان مخلدون
তাদের (সেবায়) তাওয়াফ করতে থাকবে চির বালকেরা,
পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ - নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া।
বিআক্ওয়া-বিঁও অআবা-রীক্বা অকাসিম্ মিম্ মা'ঈনিল্।
بأكواب وأباريق وكأس من معين
পানপাত্র, কুঁজা এবং বহমান ঝর্ণা থেকে নেয়া সুরার পাত্র নিয়ে।
সেই সুরা পানে তাহাদের শিরঃপীড়া হইবে না, তাহারা জ্ঞানহারাও হইবে না -
লা-ইয়ুছোয়াদ্দা'ঊনা 'আন্হা-অলা- ইয়ুন্যিফূন।
لا يصدعون عنها ولا ينزفون
সেই সুরা পানে তাদের মাথাব্যথাও হবেনা এবং তারা জ্ঞান হারিয়ে মাতালও হবেনা।
এবং তাহাদের পসন্দমত ফলমূল,
অফা-কিহাতিম্ মিম্মা-ইয়াতাখাইয়্যারূন।
وفاكهة مما يتخيرون
থাকবে বিপুল ফলফলারি বেছে বেছে পছন্দসইটি গ্রহণ করার,
আর তাহাদের ঈপ্সিত পাখির গোশ্ত লইয়া,
অলাহ্মি ত্বোয়াইরিম্ মিম্মা-ইয়াশ্তাহূন।
ولحم طير مما يشتهون
থাকবে পাখির গোশ্ত যেটা তাদের মন চাইবে,
আর তাহাদের জন্য থাকিবে আয়তলোচনা হূর,
অহূরুন্ 'ঈনুন্।
وحور عين
থাকবে আয়তলোচনা হুর (সুন্দরী নারীকুল)
সুরক্ষিত মুক্তাসদৃশ,
কাআম্ছা-লিল্ লুলুয়িল্ মাক্নূন্ ।
كأمثال اللؤلؤ المكنون
(ঝিনুকের মধ্যে) লুকানো মুক্তার মতো,
তাহাদের কর্মের পুরস্কারস্বরূপ।
জ্বাযা-য়াম্ বিমা-কা-নূ ইয়া'মালূন্।
جزاء بما كانوا يعملون
তাদের আমলের প্রতিদান হিসেবে।
সেখানে তাহারা শুনিবে না কোন অসার অথবা পাপবাক্য,
লা-ইয়াস্মাঊ'না ফীহা-লাগ্ওয়াঁও অলা-তাছীমান্।
لا يسمعون فيها لغوا ولا تأثيما
তারা সেখানে শুনবেনা কোনো অর্থহীন কথা কিংবা পাপালাপ।
‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত।
ইল্লা-ক্বীলান্ সালা-মান্ সালা-মা-।
إلا قيلا سلاما سلاما
শুনবে কেবল সালাম আর সালাম।
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডানদিকের দল!
অআছ্হা-বুল্ ইয়ামীনি মা য় আছ্হা-বুল্ ইয়ামীন্।
وأصحاب اليمين ما أصحاب اليمين
আর ডানদিকের দল, কী যে ভাগ্যবান ডানদিকের দল!
তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ,
ফী সিদ্রিম্ মাখ্দ্বুদিঁও।
في سدر مخضود
তারা থাকবে কাঁটাবিহীন কুল বাগানে,
কাঁদি ভরা কদলী বৃক্ষ,
অত্বোয়াল্হিম্ মান্দ্বুদিঁও।
وطلح منضود
কাঁদিভরা কলার বাগানে,
সম্প্রসারিত ছায়া,
অজিল্লিম্ মামদূদিঁও।
وظل ممدود
বিস্তীর্ণ ছায়ার মাঝে,
সদা প্রবহমান পানি,
অমা-য়িম্ মাস্কূবিঁও।
وماء مسكوب
সদা বহমান পানির মধ্যে,
ও প্রচুর ফলমূল,
অ ফা- কিহাতিন্ কাছীরাতিল্।
وفاكهة كثيرة
এবং বিপুল ফলমূলের মাঝে,
যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধও হইবে না।
লা-মাকতুআতিঁও অলা-মাম্নূ'আতিঁও ।
لا مقطوعة ولا ممنوعة
যা কখনো শেষও হবেনা, নিষিদ্ধও হবেনা।
আর সমুচ্চ শয্যাসমূহ;
অফুরুশিম্ মারফূ'আহ্।
وفرش مرفوعة
তারা থাকবে উঁচু উঁচু শয্যায়,
উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষরূপে -
ইন্না য় আন্শানা-হুন্না ইন্শা-য়ান্।
إنا أنشأناهن إنشاء
আমরা তাদের (পৃথিবীর জান্নাতি স্ত্রীদের) সৃষ্টি করবো অপরূপ সৃষ্টিতে,
উহাদেরকে করিয়াছি কুমারী,
ফাজ্বা'আল্না-হুন্না আব্কা-রন্।
فجعلناهن أبكارا
তাদের বানিয়ে দেবো কুমারী,
সোহাগিনী ও সমবয়স্কা,
উ'রুবান্ আত্র-বাল্
عربا أترابا
স্বামীগত প্রাণ এবং সমবয়স্কা,
ডানদিকের লোকদের জন্য।
লিআছ্হা-বিল্ ইয়ামীন্।
لأصحاب اليمين
ডানদিকের লোকদের জন্যে।
তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে,
ছুল্লাতুম্ মিনাল্ আউয়্যালীনা।
ثلة من الأولين
তাদের অনেকেই হবে পূর্ববর্তী লোকদের থেকে,
এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে।
অছুল্লাতুম্ মিনাল্ আ-খিরীন্।
وثلة من الآخرين
এবং অনেকেই হবে পরবর্তী লোকদের থেকে।
আর বামদিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
অআছ্হা-বুশ্ শিমা- লি মা য় আছ্হা-বুশ্ শিমা-ল্।
وأصحاب الشمال ما أصحاب الشمال
আর বামদিকের লোকেরা, কী যে হতভাগ্য বামদিকের লোকেরা!
উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে,
ফী সামূমিঁও অহামীমিঁও।
في سموم وحميم
তারা থাকবে প্রচন্ড গরম বাতাস আর টগবগে ফুটন্ত গরম পানির মধ্যে,
কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়,
অজিল্লিম্ মিঁ ইয়াহ্মূমিল্।
وظل من يحموم
থাকবে কালো ধুঁয়ার ছায়ায়,
যাহা শীতল নয়, আরামদায়কও নয়।
লা-বা-রিদিঁও অলা-কারীম্।
لا بارد ولا كريم
তা ঠান্ডাও হবেনা, আরামদায়কও হবেনা।
ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ - বিলাসে
ইন্নাহুম্ ক্বা-নূ ক্বব্লা যা-লিকা মুত্রাফীন্।
إنهم كانوا قبل ذلك مترفين
ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা তো মত্ত ছিলো ভোগ বিলাসে
এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।
অকা-নূ ইয়ুর্ছিরূ-না 'আলাল্ হিন্ছিল্ 'আজীম্।
وكانوا يصرون على الحنث العظيم
এবং তারা অবিরাম লিপ্ত ছিলো গুরুতর পাপ কাজে।
আর উহারা বলিত, ‘মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা?
অ কা-নূ ইয়াকু লূনা আইযা-মিত্না-অকুন্না-তুরা-বাঁও অই'জোয়া-মান্ য়াইন্না-লামাব্ঊছূনা।
وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون
তারা বলতো: ‘‘আমরা যখন মরে যাবো এবং মাটি আর হাড়ে পরিণত হবো, তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে?
‘এবং আমাদের পূর্বপুরুষগণও?’
আ ওয়া আ-বা-য়ু নাল্ আওয়ালূন্।
أوآباؤنا الأولون
আমাদের পূর্ব পুরুষদেরকেও?’’
বল, ‘অবশ্যই পূর্ববর্তিগণ ও পরবর্তিগণ -
কুল্ ইন্নাল্ আউয়্যালীনা অল্আ-খিরীনা
قل إن الأولين والآخرين
বলো: পূর্বের এবং পরের সবাইকে,
সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
লামাজ্ব্ মূ'ঊ না ইলা-মীক্ব-তি ইয়াওমিম্ মা'লূম্।
لمجموعون إلى ميقات يوم معلوم
একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে,
অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
ছুম্মা ইন্নাকুম্ আইয়ুহাদ্দোয়া-ল্লূনাল্ মুকায্যিবূন।
ثم إنكم أيها الضالون المكذبون
তারপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
তোমরা অবশ্যই আহার করিবে যাক্কূম বৃক্ষ হইতে,
লাআ-কিলূনা মিন্ শাজ্বারিম্ মিন্ যাককুমিন্
لآكلون من شجر من زقوم
তোমরা অবশ্যি খাবে যাক্কুম গাছ থেকে,
এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে,
ফামা-লিয়ূনা মিন্হাল্ বুতুন্ ।
فمالئون منها البطون
এবং তা দিয়ে পূর্ণ করবে তোমাদের উদর!
পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি -
ফাশা-রিবূনা 'আলাইহি মিনাল্ হামীম্।
فشاربون عليه من الحميم
তার উপর পান করবে টগবগে ফুটন্ত গরম পানি।
আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।
ফাশা-রিবূনা র্শুবাল্ হীম্।
فشاربون شرب الهيم
আর তা তোমরা পান করবে তৃষার্ত উটের মতো।
কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন।
হা-যা-নুযুলুহুম্ ইয়াওমাদ্দীন্।
هذا نزلهم يوم الدين
প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
আমিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না?
নাহ্নু খলাকনা-কুম্ ফালাওলা তুছোয়াদ্দিক্বূন্।
نحن خلقناكم فلولا تصدقون
আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, কেন তোমরা তা স্বীকার করছো না?
তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
আফারায়াইতুম্ মা তুম্নূন্।
أفرأيتم ما تمنون
তোমরা যে বীর্যপাত করো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
উহা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
আআন্তুম্ তাখ্লুকু নাহূ য় আম্ নাহ্নুল 'খ-লিকুন্ ।
أأنتم تخلقونه أم نحن الخالقون
তা কি তোমরা সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই -
নাহ্নু ক্বার্দ্দানা-বাইনাকুমুল্ মাওতা অমা-নাহ্নু বিমাস্বূক্বীন।
نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين
আমরা তোমাদের জন্যে নির্ধারণ করে রেখেছি মউত এবং আমরা অক্ষম নই
তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জান না।
'আলা য় আন্ নুবাদ্দিলা আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ আম্ছা-লাকুম্ অনুন্শিয়াকুম্ ফীমা-লা-তা'লামূন্।
على أن نبدل أمثالكم وننشئكم في ما لا تعلمون
তোমাদের বদল করে তোমাদের স্থলে তোমাদের অনুরূপ অন্যদের নিয়ে আসতে এবং তোমাদের এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না।
তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
অলাক্বদ্ 'আলিম্তুমুন্ নাশ্য়াতাল্ ঊলা-ফালাওলা- তাযাক্কারূন্।
ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون
তোমরা তো কেবল প্রথম সৃষ্টির কথাই জানো। তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করোনা?
তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি?
আফারায়াইতুম্ মা-তাহারুছূন্।
أفرأيتم ما تحرثون
তোমরা যে (ক্ষেত খামারে) বীজ বপন করে আসো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
তোমরা কি উহাকে অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
আআন্তুম্ তায্রঊ'নাহূ য় আম্ নাহ্নুয্ যা-রিঊ'ন্।
أأنتم تزرعونه أم نحن الزارعون
সেটি অংকুরিত করো কি তোমরা, নাকি আমরাই অংকুর সৃষ্টিকারী?
আমি ইচ্ছা করিলে ইহাকে খড় - কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা;
লাও নাশা-য়ু লাজ্বা'আল্না-হু হুত্বোয়া-মান্ ফাজোয়াল্তুম্ তাফাক্কাহূন্।
لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون
আমরা ইচ্ছা করলে তা খড় কুটায় পরিণত করে দিতে পারি, তাতে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে (এবং বলবে:)
‘আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি’,
ইন্না-লামুগ্রমূন্।
إنا لمغرمون
‘‘আমরা তো দেউলিয়া হয়ে পড়েছি।
বরং ‘আমরা হৃতসর্বস্ব হইয়া পড়িয়াছি।’
বাল্ নাহ্নু মাহ্রূমূন্।
بل نحن محرومون
বরং আমরা বঞ্চিত হয়ে গেছি।’’
তোমরা যে পানি পান কর তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ?
আফারয়াইতুমুল্ মা-য়াল্ লাযী তাশ্রবূন্।
أفرأيتم الماء الذي تشربون
তোমরা যে পানি পান করো সে বিষয়ে ভেবে দেখেছো কি?
তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আন, না আমি উহা বর্ষণ করি?
আআন্তুম্ আন্ যাল্তুমূহু মিনাল্ মুয্নি আম্ নাহ্নুল্ মুন্যিলূন্।
أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون
মেঘ থেকে তা কি তোমরা নাযিল করো, নাকি আমরা নামিয়ে আনি?
আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
লাও নাশা-য়ু জ্বা'আল্না-হু উজ্বা-জ্বান্ ফালাওলা- তাশ্কুরূ ন্।
لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون
আমরা ইচ্ছা করলে তা লোনা লবণাক্ত রেখে দিতে পারি, তবু কেন তোমরা শোকর আদায় করোনা?
তোমরা যে অগ্নি কর তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি?
আফারয়াইতুমু ন্না-র ল্লাতী তূরূন্।
أفرأيتم النار التي تورون
তোমরা যে আগুন জ্বালাও, তার প্রতি লক্ষ্য করে দেখেছো কি?
তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
আ-আন্তুম্ আন্শাতুম্ শাজ্বারতাহা য় আম্ নাহ্নুল্ মুন্শিয়ূন্।
أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون
তোমরাই কি তার জ্বালানি সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
নাহ্নু জ্বা'আল্না-হা তায্কিরতাঁও অমাতা-'আল্ লিল্মুকওয়ীন্।
نحن جعلناها تذكرة ومتاعا للمقوين
আমরা এটাকে করেছি একটি নিদর্শন এবং মরুচারীদের জন্যে অতীব প্রয়োজনীয়।
সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
فسبح باسم ربك العظيم
অতএব তুমি তোমার মহান প্রভুর নাম নিয়ে তসবিহ করো।
আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের,
ফালা য় উক্বসিমু বিমাওয়া-ক্বি'ইন্ নুজুমি।
۞ فلا أقسم بمواقع النجوم
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের,
অবশ্যই ইহা এক মহাশপথ, যদি তোমরা জানিতে -
অইন্নাহূ লাক্বাসামু ল্লাও তা'লামূনা 'আজীম।
وإنه لقسم لو تعلمون عظيم
অবশ্যি এটা একটা বড় শপথ, যদি তোমরা এর গুরুত্ব বুঝতে!
নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন,
ইন্নাহূ লা কুর আ-নুন্ কারীমুন্।
إنه لقرآن كريم
নিশ্চয়ই এটি একটি সম্মানিত কুরআন।
যাহা আছে সুরক্ষিত কিতাবে।
ফী কিতা-বিম্ মাক্নূনিল্।
في كتاب مكنون
এটি রয়েছে সুরক্ষিত কিতাবে (উম্মুল কিতাবে)।
যাহারা পূত - পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না।
লা ইয়া স্সুহূ য় ইল্লাল্ মুত্বোয়াহ্ হারূন্।
لا يمسه إلا المطهرون
পবিত্ররা (ফেরেশতারা) ছাড়া কেউ এটি স্পর্শ করেনা (নবীর কাছে বহন করে আনেনা)।
ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
তান্যীলুম্ র্মি রব্বিল্ 'আ-লামী ন্।
تنزيل من رب العالمين
এটি নাযিল হচ্ছে রাববুল আলামিনের পক্ষ থেকে।
তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে?
আফাবিহা-যাল্ হাদীছি আন্তুম্ মুদ্হিনূনা।
أفبهذا الحديث أنتم مدهنون
এই মহাবাণীকে তোমরা তুচ্ছ মনে করছো?
এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ !
অতাজ্ব 'আলূনা রিয্ক্বকুম্ আন্নাকুম্ তুকায্যিবূন্।
وتجعلون رزقكم أنكم تكذبون
আর মিথ্যা বলে প্রত্যাখ্যান করাকেই কি তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের উপজীব্য?
পরন্তু কেন নয় - প্রাণ যখন কণ্ঠাগত হয়
ফালাওলা য় ইযা-বালাগতিল্ হুল্ক্বুম্।
فلولا إذا بلغت الحلقوم
যখন তোমাদের প্রাণ এসে পড়বে কণ্ঠনালীতে,
এবং তখন তোমরা তাকাইয়া থাক,
অআন্তুম্ হীনায়িযিন্ তান্জুরূনা।
وأنتم حينئذ تنظرون
তখন তোমরা তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে,
আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না।
অনাহ্নু আকরাবু ইলাইহি মিন্কুম্ অলা-কিল্লা-তুব্ছিরূন্।
ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون
আর আমরা তোমাদের চাইতেও তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাওনা।
তোমরা যদি কর্তৃত্বাধীন না হও!
ফালাওলা য় ইন্ কুন্তুম্ গইর মাদীনীন।
فلولا إن كنتم غير مدينين
তোমরা যদি পুনরুত্থান ও প্রতিদান দিবসকে মেনে না নাও,
তবে তোমরা উহা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও।
র্তাজ্বি'ঊনাহা য় ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
ترجعونها إن كنتم صادقين
তবে তোমরা তা (জীবন) ফিরাও না কেন তোমরা সত্যবাদী হয়ে থাকলে?
যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,
ফা আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুর্ক্বারবীন।
فأما إن كان من المقربين
সে যদি সান্নিধ্যপ্রাপ্তদের একজন হয়,
তবে তাহার জন্য রহিয়াছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান;
ফারওহুঁও অরইহা-নুঁও অজ্বান্নাতু না'ঈম্।
فروح وريحان وجنت نعيم
তবে তখন তার জন্যে থাকবে সুরভিত এবং ফুলেল উদ্যান আর জান্নাতুন নায়ীম (নিয়ামতে ভরা জান্নাত)।
আর যদি সে ডানদিকের একজন হয়,
অ আম্মা য় ইন্ কা-না মিন্ আছ্হা-বিল্ ইয়ামীন।
وأما إن كان من أصحاب اليمين
আর সে যদি হয় ডানদিকের লোকদের একজন,
তবে তাহাকে বলা হইবে, ‘হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।’
ফাসালা-মুল্ লাকা মিন্ আছহা-বিল্ ইয়ামীন্।
فسلام لك من أصحاب اليمين
তাহলে তাকে বলা হবে: ‘হে ডান পাশবর্তী! তোমার প্রতি সালাম।’
কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়,
অ আম্মা য় ইন্ কা-না মিনাল্ মুকায্যিবীনাদ্ব্ দ্বোয়া-ল্লীন।
وأما إن كان من المكذبين الضالين
আর সে যদি হয় বিভ্রান্ত মিথ্যাবাদীদের একজন,
তবে রহিয়াছে আপ্যায়ন অত্যুষ্ণ পানির দ্বারা,
ফা নুযুলুম্ মিন্ হামীমিঁও।
فنزل من حميم
তাহলে তার আতিথ্য হবে টগবগে ফুটন্ত গরম পানি,
এবং দহন জাহান্নামের;
অ তাছ্লিয়াতু জ্বাহীম্।
وتصلية جحيم
আর জাহান্নামের দহন।
ইহা তো ধ্রুব সত্য।
ইন্না হা-যা-লাহুওয়া হাককুল্ ইয়াক্বীন্।
إن هذا لهو حق اليقين
এ এক নিশ্চিত সত্য বিষয়।
অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ 'আজীম্।
فسبح باسم ربك العظيم
অতএব, তুমি তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের।