আল তাহরীম , choose another chapter
আল তাহরীম
Chapter 66, 12 verses
ইসলামিক ফাউন্ডেশন
বাংলা উচ্চারণ
Arabic, with marks
Add book
List
Grid
ইসলামিক ফাউন্ডেশন
১ হে নবী ! আল্লাহ্ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাহিতেছ ; আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়্যুহান্নাবিয়্যু লিমা-তুর্হারিমু মা য় আহাল্লাল্লা-হু লাকা তাব্তাগী র্মাদ্বোয়া-তা আয্ওয়া-জ্বিক্ অল্লা-হু গফূর্রু রহীম্।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ۖ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
২ আল্লাহ্ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন, আল্লাহ্ তোমাদের কর্মবিধায়ক, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
বাংলা উচ্চারণ
২ ক্বদ্ ফারাদ্বোয়াল্লা-হু লাকুম্ তাহিল্লাতা আইমা-নিকুম্ অল্লা-হু মাওলা-কুম্ অহুওয়াল্ 'আলী মুল্ হাকীম্।
Arabic, with marks
٢ قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ ۚ وَاللَّهُ مَوْلَاكُمْ ۖ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
ইসলামিক ফাউন্ডেশন
৩ স্মরণ কর - নবী তাহার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলিয়াছিল। অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ্ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন, তখন নবী এই বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল। যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল তখন সে বলিল, ‘কে আপনাকে ইহা অবহিত করিল?’ নবী বলিল, ‘আমাকে অবহিত করিয়াছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সম্যক অবগত।’
বাংলা উচ্চারণ
৩ অইয্ আর্সারন্নাবিয়্যু ইলা-বা'দ্বি আয্ওয়া-জ্বিহী হাদীছান্ ফালাম্মা-নাব্বায়াত্ বিহী অ-আজ্হারহুল্লা-হু 'আলাইহি 'র্আরফা বা'দ্বোয়াহূ অআ'রদ্বোয়া 'আম্ বা'দ্বিন্ ফালাম্মা-নাব্বায়াহা বিহী ক্বলাত্ মান্ আম্বায়াকা হা-যা ক্ব-লা নাব্বায়ানিয়াল্ 'আলীমুল্ খর্বী।
Arabic, with marks
٣ وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَىٰ بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ ۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَٰذَا ۖ قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
৪ যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহ্ র দিকে প্রত্যাবর্তন কর তবে ভাল, কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা কর তবে জানিয়া রাখ, আল্লাহ্ তাহার বন্ধু এবং জিব্রাঈল ও সৎকর্মপরায়ণ মু’মিনগণও, তাহা ছাড়া অন্যান্য ফিরিশ্তাও তাহার সাহায্যকারী।
বাংলা উচ্চারণ
৪ ইন্ তাতূ বা য় ইলাল্লা-হি ফাক্বদ্ ছোয়াগাত্ কুলূবুকুমা-অ ইন্ তাজোয়া-হার 'আলাইহি ফাইন্নাল্লা-হা হুওয়া মাওলা-হু অজ্বিব্রীলু অছোয়া-লিহুল্ মু”মিনীনা অল্ মালা-য়িকাতু বা'দা যা-লিকা জোয়ার্হী।
Arabic, with marks
٤ إِن تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا ۖ وَإِن تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ ۖ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَٰلِكَ ظَهِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৫ যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী - যাহারা হইবে আত্মসর্মপণকারী, বিশ্বাসী , অনুগত, তওবাকারী, ‘ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী।
বাংলা উচ্চারণ
৫ 'আসা- রব্বুহূ য় ইন্ ত্বোয়াল্লাক্বকুন্না আইঁ ইয়ুব্দি লাহূ য় আয্ওয়া-জ্বান্ খইরাম্ মিন্কুন্না মুস্লিমা -তিম্ মু”মিনা-তিন্ ক্ব-নিতা-তিন্ তা-য়িবা-তিন্ 'আ-বিদা-তিন্ সা-য়িহা-তিন্ ছাইয়িবা-তিঁও অ আব্কা-র-।
Arabic, with marks
٥ عَسَىٰ رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنكُنَّ مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ تَائِبَاتٍ عَابِدَاتٍ سَائِحَاتٍ ثَيِّبَاتٍ وَأَبْكَارًا
ইসলামিক ফাউন্ডেশন
৬ হে মু’মিনগণ ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার - পরিজনকে রক্ষা কর দোযখ হইতে, যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর, যাহাতে নিয়োজিত আছে নির্মমহৃদয়, কঠোরস্বভাব ফিরিশ্তাগণ, যাহারা অমান্য করে না তাহা, যাহা আল্লাহ্ তাহাদেরকে আদেশ করেন। আর তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে।
বাংলা উচ্চারণ
৬ ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ কু য় আন্ফুসাকুম্ অআহ্লীকুম্ না-রঁও অকু দুহান্ না-সু অল্হিজ্বা-রতু 'আলাইহা-মালা-য়িকাতুন্ গিলা-জুন্ শিদাদুল্লা-ইয়া'ছূনাল্লা-হা মা য় আমারহুম্ অইয়াফ্'আলূনা মা-ইয়ু”মারূন্।
Arabic, with marks
٦ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৭ হে কাফিরগণ ! আজ তোমরা দোষ স্খালনের চেষ্টা করিও না। তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে।
বাংলা উচ্চারণ
৭ ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা কাফারূ লা-তা'তাযিরুল্ ইয়াওম্ ইন্নামা-তুজযাওনা মা-কুন্তুম্ তা'মালূন্।
Arabic, with marks
٧ يَا أَيُّهَا الَّذِينَ كَفَرُوا لَا تَعْتَذِرُوا الْيَوْمَ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৮ হে মু’মিনগণ ! তোমরা আল্লাহ্ র নিকট তওবা কর - বিশুদ্ধ তওবা ; তাহা হইলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেই দিন আল্লাহ্ লজ্জা দিবেন না নবীকে এবং তাহার মু’মিন সঙ্গীদেরকে, তাহাদের জ্যোতি তাহাদের সম্মুখে ও দক্ষিণ পার্শ্বে ধাবিত হইবে। তাহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের জ্যোতিকে পূর্ণতা দান কর এবং আমাদেরকে ক্ষমা কর, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান।’
বাংলা উচ্চারণ
৮ ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ তূবূ য় ইলাল্লা-হি তাওবাতান্নাছূহা- 'আসা-রব্বুকুম্ আইঁ ইয়ুকাফ্ফির 'আন্কুম্ সাইয়িয়া-তিকুম্ অইয়ুদ্খিলাকুম্ জ্বান্না-তিন্ তাজরি মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু ইয়াওমা লা-ইয়ুখ্যিল্লা-হুন্ নাবিইয়া অল্লাযীনা আ-মানূ মা'আহূ নূরুহুম্ ইয়াস্'আ-বাইনা আইদীহিম্ অবিআইমা নিহিম্ ইয়াকুলূনা রব্বানা য় আত্মিম্ লানা-নূরানা- ওয়ার্গ্ফি লানা- ইন্নাকা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দীর।
Arabic, with marks
٨ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ ۖ نُورُهُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৯ হে নবী! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর এবং উহাদের প্রতি কঠোর হও। উহাদের আশ্রয়স্থল জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।
বাংলা উচ্চারণ
৯ ইয়া য় আইয়্যুহান্নাবিয়্যু জ্বা-হিদিল্ কুফ্ফা-রা অল্ মুনা-ফিক্বীনা অগ্লুজ্ 'আলাইহিম্ অমা”ওয়া-হুম্ জ্বাহান্নাম্ অবি”সাল্ মার্ছীর।
Arabic, with marks
٩ يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ ۚ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ الْمَصِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
১০ আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত দিতেছেন, উহারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন। কিন্তু উহারা তাহাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছিল। ফলে নূহ্ ও লূত উহাদেরকে আল্লাহ্ র শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না এবং উহাদেরকে বলা হইল, ‘তোমরা উভয়ে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ কর।’
বাংলা উচ্চারণ
১০ দ্বোয়ারবাল্লা-হু মাছালাল্ লিল্লাযীনা কাফারুম্ রয়াতা নূহিঁও অম্রয়াতা লূত্ কা-নাতা তাহ্তা 'আব্দাইনি মিন্ ই'বাদিনা-ছোয়া-লিহাইনি ফাখানাতা-হুমা-ফালাম্ ইয়ুগ্নিয়া-'আন্হুমা-মিনাল্লা-হি শাইয়াঁও অক্বীলাদ্ খলা ন্না-ও মা'আদ্ দা-খিলীন্।
Arabic, with marks
١٠ ضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ
ইসলামিক ফাউন্ডেশন
১১ আল্লাহ্ মু’মিনদের জন্য দিতেছেন ফির‘আওন পত্নীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করিয়াছিল : ‘হে আমার প্রতিপালক! তোমার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করিও এবং আমাকে উদ্ধার কর ফিরা‘আওন ও তাহার দুষ্কৃতি হইতে এবং আমাকে উদ্ধার কর জালিম সম্প্রদায় হইতে।’
বাংলা উচ্চারণ
১১ অদ্বোয়ারবাল্লা-হু মাছালাল্ লিল্লাযীনা আ-মানুম্ রয়াতা ফির'আউন্। ইয্ ক্ব-লাত্ রব্বিব্নি লী 'ইন্দাকা বাইতান্ ফিল্ জ্বান্নাতি অনাজজ্বিনী মিন্ ফির'আউনা অ 'আমালিহী অনাজজ্বিনী মিনাল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন।
Arabic, with marks
١١ وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
ইসলামিক ফাউন্ডেশন
১২ আরও দুষ্টান্ত দিতেছেন ইমরান - তনয়া মার্ইয়ামের - যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল, ফলে আমি তাহার মধ্যে রূহ্ ফুঁকিয়া দিয়াছিলাম এবং সে তাহার প্রতিপালকের বাণী ও তাঁহার কিতাবসমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল, সে ছিল অনুগতদের অন্যতম।
বাংলা উচ্চারণ
১২ অর্মাইয়ামাব্নাতা 'ইম্র-নাল্ লাতী য় আহ্ছোয়ানাত্ র্ফাজ্বাহা-ফানাফাখ্না- ফীহি র্মি রূহিনা- অছোয়াদ্দাক্বত্ বিকালিমা-তি রব্বিহা-অকুতুবিহী অকা-নাত্ মিনাল্ ক্ব-নিতীন্।
Arabic, with marks
١٢ وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report