Kitab

নূহ

Chapter 71, 28 verses

  • ইসলামিক ফাউন্ডেশন
  • বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন

নূহকে আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশসহ : তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাহাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসিবার পূর্বে।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইন্না য় র্আসাল্না-নূহান্ ইলা-ক্বওমিহী য় আন্ আর্ন্যি ক্বওমাকা মিন্ ক্বব্লি আইঁ ইয়া”তিয়াহুম্ 'আযা-বুন্ আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায় ! আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী -

বাংলা উচ্চারণ

ক্ব-লা ইয়া-ক্বওমি ইন্নী লাকুম্ নাযীরুম্ মুবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

‘এই বিষয়ে যে, ‘তোমরা ‌র ‘ইবাদত কর ও তাঁহাকে ভয় কর এবং আমার আনুগত্য কর ;

বাংলা উচ্চারণ

আনি'বুদুল্লা-হা অত্তাকুহু অআত্বী'ঊনি।

ইসলামিক ফাউন্ডেশন

‘তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্টকাল পর্যন্ত। নিশ্চয় ‌ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না; যদি তোমরা ইহা জানিতে !’

বাংলা উচ্চারণ

ইয়ার্গ্ফি লাকুম্ মিন্ যুনূবিকুম্ ওয়া ইয়ুয়ার্খ্খিকুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মা- ইন্না আজ্বালাল্লা-হি ইযা-জ্বা-য়া লা-ইয়ুয়ার্খ্খ। লাও কুন্তুম্ তা'লামূন্।

ইসলামিক ফাউন্ডেশন

সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করিয়াছি,

বাংলা উচ্চারণ

ক্ব-লা রব্বি ইন্নী দা'আওতু ক্বওমী লাইলাঁও অন্নাহা-র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘কিন্তু আমার আহবান উহাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে।

বাংলা উচ্চারণ

ফালাম্ ইয়াযিদ্হুম্ দু'আ-য়ী য় ইল্লা-ফির-র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাহাতে তুমি উহাদেরকে ক্ষমা কর, উহারা কানে অঙ্গুলী দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করিতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে।

বাংলা উচ্চারণ

অইন্নী কুল্লামা-দা'আওতুহুম্ লিতাগ্ফির লাহুম্ জ্বায়ালূ য় আছোয়া-বি'আহুম্ ফী য় আ-যা-নিহিম্ অস্তাগ্শাও ছিয়া-বাহুম্ অ আছোর্য়ারূ অস্তাক্বারুস্ তিক্বা-রা-।

ইসলামিক ফাউন্ডেশন

‘অতঃপর আমি উহাদেরকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে,

বাংলা উচ্চারণ

ছুম্মা ইন্নী দা'আওতুহুম্ জ্বিহা-রন্।

ইসলামিক ফাউন্ডেশন

‘পরে আমি উচ্চৈঃস্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে।’

বাংলা উচ্চারণ

ছুম্মা ইন্নী য় আ'লান্তু লাহুম্ অআর্স্রতু লাহুম্ ইস্র-রন্।

ইসলামিক ফাউন্ডেশন

বলিয়াছি, ‘তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহাক্ষমাশীল,

বাংলা উচ্চারণ

ফাকুল্তুস্ তাগ্ফিরূ রব্বাকুম্ ইন্নাহূ কা-না গাফ্ফা-রইঁ।

ইসলামিক ফাউন্ডেশন

‘তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন,

বাংলা উচ্চারণ

ইর্য়ুসিলিস্ সামা-য়া 'আলাইকুম্ মিদ্রা-র- ।

ইসলামিক ফাউন্ডেশন

‘তিনি তোমাদেরকে সমৃদ্ধ করিবেন ধন - সম্পদ ও সন্তান - সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী - নালা।

বাংলা উচ্চারণ

অ ইয়ুম্দিদ্কুম্ বিআম্ওয়া-লিঁও অবানীনা অইয়ুজ'আল্ লাকুম্ জ্বান্না-তিঁও অইয়াজ'আল্ লাকুম্ আন্হা-র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘তোমাদের কি হইয়াছে যে, তোমরা ‌র শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাহিতেছ না !

বাংলা উচ্চারণ

মা-লাকুম্ লা-র্তাজুনা লিল্লা-হি ওয়াক্ব-র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন পর্যায়ক্রমে,

বাংলা উচ্চারণ

অক্বদ্ খলাক্বকুম্ আতওয়া-রা-।

ইসলামিক ফাউন্ডেশন

‘তোমরা কি লক্ষ্য কর নাই, ‌ কিভাবে সৃষ্টি করিয়াছেন স্বপ্তস্তরে বিন্যস্ত আকাশমন্ডলী ?

বাংলা উচ্চারণ

আলাম তারও কাইফা খলাক্ব ল্লা-হু সাব্'আ সামাওয়া-তিন্ ত্বিবা-ক্বঁও।

ইসলামিক ফাউন্ডেশন

‘এবং সেখানে চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপরূপে ;

বাংলা উচ্চারণ

অজ্বা'আলাল্ ক্বমার ফীহিন্না নূরাঁও অজ্বা'আলাশ্ শাম্সা সির-জ্বা-।

ইসলামিক ফাউন্ডেশন

‘তিনি তোমাদেরকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে;

বাংলা উচ্চারণ

অল্লা-হু আম্বাতাকুম্ মিনাল্ র্আদ্বি নাবা-তান্।

ইসলামিক ফাউন্ডেশন

‘অতঃপর উহাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুত্থিত করিবেন,

বাংলা উচ্চারণ

ছুম্মা ইয়ু'ঈদুকুম্ ফীহা-অইয়ুখ্রিজুকুম্ ইখ্র-জ্বা-।

ইসলামিক ফাউন্ডেশন

‘এবং ‌ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত -

বাংলা উচ্চারণ

অল্লা-হু জ্বা'আলা লাকুমুল্ র্আদ্বোয়া বিসা-ত্বোয়াল্।

ইসলামিক ফাউন্ডেশন

‘যাহাতে তোমরা চলাফেরা করিতে পার প্রশস্ত পথে।’

বাংলা উচ্চারণ

লিতাস্লুকূ মিন্হা-সুবুলান্ ফিজ্বা-জ্বা-।

ইসলামিক ফাউন্ডেশন

নূহ্ বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন - সম্পদ ও সন্তান - সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই।’

বাংলা উচ্চারণ

ক্ব-লা নূর্হু রব্বি ইন্নাহুম্ 'আছোয়াওনী অত্তাবা'ঊ মাল্ লাম্ ইয়াযিদ্হু মা-লুহূ ওয়া অলাদুহূ য় ইল্লা-খাসা-র-।

ইসলামিক ফাউন্ডেশন

আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল;

বাংলা উচ্চারণ

অমাকারূ মাক্রন্ কুব্বা-র-।

ইসলামিক ফাউন্ডেশন

এবং বলিয়াছিল, ‘তোমরা কখনও পরিত্যাগ করিও না তোমাদের দেব - দেবীকে; পরিত্যাগ করিও না ওয়াদ্, সুওয়া‘আ, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাস্‌রকে।

বাংলা উচ্চারণ

অ ক্ব-লূ লা-তাযারুন্না আ-লিহাতাকুম্ অলা-তাযারুন্না অদ্দাঁও অলা-সুওয়া- আঁও অলা-ইয়াগূছা অ ইয়া'ঊ ক্ব অনাস্র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে; সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না।’

বাংলা উচ্চারণ

অক্বদ আদ্বোয়াল্লু কাছীরন্ অলা-তাযিদিজ্ জোয়া-লিমীনা ইল্লা-দ্বোয়ালা-লা-।

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের অপরাধের জন্য উহাদেরকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোযখে, অতঃপর উহারা কাহাকেও ‌র মুকাবিলায় পায় নাই সাহায্যকারী।

বাংলা উচ্চারণ

মিম্মা-খাত্বী-য়া-তিহিম্ উগ্রিকু ফাউদ্খিলূ না-রন্ ফালাম্ ইয়াজ্বিদূ লাহুম্ মিন্ দূনিল্ লা-হি আন্ছোয়া-র-।

ইসলামিক ফাউন্ডেশন

নূহ্ আরও বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না।

বাংলা উচ্চারণ

অক্ব-লা নূর্হু রব্বি লা-তার্যা 'আলাল্ র্আদ্বি মিনাল্ কা-ফিরীনা দাইইয়া-র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘তুমি উহাদেরকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতিকারী ও ।

বাংলা উচ্চারণ

ইন্নাকা ইন্ তার্যাহুম্ ইয়ুদ্বিল্লূ 'ইবা- দাকা অলা-ইয়ালিদূ য় ইল্লা-ফা-জ্বিরন্ কাফ্ফা-র-।

ইসলামিক ফাউন্ডেশন

‘হে আমার প্রতিপালক ! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে এবং যাহারা হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদেরকে এবং পুরুষ ও নারীদেরকে ; আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর।’

বাংলা উচ্চারণ

রব্বির্গ্ফিলী অলিওয়া-লিদাইয়্যা অলিমান্ দাখলা বাইতিয়া মু”মিনাঁও অলিল্ মু”মিনীনা অল্ মু”মিনা-ত্ অলা-তাযিদিজ্ জোয়া-লিমীনা ইল্লা-তাবা-র-।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme