নূহ , choose another chapter
নূহ
Chapter 71, 28 verses
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
Transliteration
Add book
List
Grid
ইসলামিক ফাউন্ডেশন
১ নূহকে আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশসহ : তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাহাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসিবার পূর্বে।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِن قَبْلِ أَن يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ
Transliteration
1 Inna arsalna nooh an ila qawmihi an anth ir qawmaka min qabli an yatiyahum AAatha bun aleemun
ইসলামিক ফাউন্ডেশন
২ সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায় ! আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী -
Arabic, with marks
٢ قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ
Transliteration
2 Qa la ya qawmi innee lakum nath eerun mubeenun
ইসলামিক ফাউন্ডেশন
৩ ‘এই বিষয়ে যে, ‘তোমরা আল্লাহ্ র ‘ইবাদত কর ও তাঁহাকে ভয় কর এবং আমার আনুগত্য কর ;
Arabic, with marks
٣ أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ
Transliteration
3 Ani oAAbudoo Alla ha wai ttaqoohu waat eeAAooni
ইসলামিক ফাউন্ডেশন
৪ ‘তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্টকাল পর্যন্ত। নিশ্চয় আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না; যদি তোমরা ইহা জানিতে !’
Arabic, with marks
٤ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۚ إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ ۖ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
Transliteration
4 Yaghfir lakum min th unoobikum wayuakhkhirkum ila ajalin musamman inna ajala Alla hi itha ja a la yuakhkharu law kuntum taAAlamoona
ইসলামিক ফাউন্ডেশন
৫ সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করিয়াছি,
Arabic, with marks
٥ قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا
Transliteration
5 Qa la rabbi innee daAAawtu qawmee laylan wanaha ra n
ইসলামিক ফাউন্ডেশন
৬ ‘কিন্তু আমার আহবান উহাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে।
Arabic, with marks
٦ فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا
Transliteration
6 Falam yazidhum duAAa ee illa fira ra n
ইসলামিক ফাউন্ডেশন
৭ ‘আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাহাতে তুমি উহাদেরকে ক্ষমা কর, উহারা কানে অঙ্গুলী দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করিতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে।
Arabic, with marks
٧ وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا
Transliteration
7 Wainnee kullama daAAawtuhum litaghfira lahum jaAAaloo asa biAAahum fee atha nihim wai staghshaw thiya bahum waas arroo wai stakbaroo istikba ra n
ইসলামিক ফাউন্ডেশন
৮ ‘অতঃপর আমি উহাদেরকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে,
Arabic, with marks
٨ ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا
Transliteration
8 Thumma innee daAAawtuhum jiha ra n
ইসলামিক ফাউন্ডেশন
৯ ‘পরে আমি উচ্চৈঃস্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে।’
Arabic, with marks
٩ ثُمَّ إِنِّي أَعْلَنتُ لَهُمْ وَأَسْرَرْتُ لَهُمْ إِسْرَارًا
Transliteration
9 Thumma innee aAAlantu lahum waasrartu lahum isra ra n
ইসলামিক ফাউন্ডেশন
১০ বলিয়াছি, ‘তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহাক্ষমাশীল,
Arabic, with marks
١٠ فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
Transliteration
10 Faqultu istaghfiroo rabbakum innahu ka na ghaffa ra n
ইসলামিক ফাউন্ডেশন
১১ ‘তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন,
Arabic, with marks
١١ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا
Transliteration
11 Yursili al ssama a AAalaykum midra ra n
ইসলামিক ফাউন্ডেশন
১২ ‘তিনি তোমাদেরকে সমৃদ্ধ করিবেন ধন - সম্পদ ও সন্তান - সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী - নালা।
Arabic, with marks
١٢ وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا
Transliteration
12 Wayumdidkum biamwa lin wabaneena wayajAAal lakum janna tin wayajAAal lakum anha ra n
ইসলামিক ফাউন্ডেশন
১৩ ‘তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহ্ র শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাহিতেছ না !
Arabic, with marks
١٣ مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا
Transliteration
13 Ma lakum la tarjoona lilla hi waqa ra n
ইসলামিক ফাউন্ডেশন
১৪ ‘অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন পর্যায়ক্রমে,
Arabic, with marks
١٤ وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًا
Transliteration
14 Waqad khalaqakum at wa ra n
ইসলামিক ফাউন্ডেশন
১৫ ‘তোমরা কি লক্ষ্য কর নাই, আল্লাহ্ কিভাবে সৃষ্টি করিয়াছেন স্বপ্তস্তরে বিন্যস্ত আকাশমন্ডলী ?
Arabic, with marks
١٥ أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا
Transliteration
15 Alam taraw kayfa khalaqa Alla hu sabAAa sama wa tin t iba qa n
ইসলামিক ফাউন্ডেশন
১৬ ‘এবং সেখানে চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপরূপে ;
Arabic, with marks
١٦ وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
Transliteration
16 WajaAAala alqamara feehinna nooran wajaAAala al shshamsa sira ja n
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ‘তিনি তোমাদেরকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে;
Arabic, with marks
١٧ وَاللَّهُ أَنبَتَكُم مِّنَ الْأَرْضِ نَبَاتًا
Transliteration
17 WaA lla hu anbatakum mina alard i naba ta n
ইসলামিক ফাউন্ডেশন
১৮ ‘অতঃপর উহাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করিবেন ও পরে পুনরুত্থিত করিবেন,
Arabic, with marks
١٨ ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا
Transliteration
18 Thumma yuAAeedukum feeha wayukhrijukum ikhra ja n
ইসলামিক ফাউন্ডেশন
১৯ ‘এবং আল্লাহ্ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত -
Arabic, with marks
١٩ وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ بِسَاطًا
Transliteration
19 WaA lla hu jaAAala lakumu alard a bisata n
ইসলামিক ফাউন্ডেশন
২০ ‘যাহাতে তোমরা চলাফেরা করিতে পার প্রশস্ত পথে।’
Arabic, with marks
٢٠ لِّتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا
Transliteration
20 Litaslukoo minha subulan fija ja n
ইসলামিক ফাউন্ডেশন
২১ নূহ্ বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন - সম্পদ ও সন্তান - সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই।’
Arabic, with marks
٢١ قَالَ نُوحٌ رَّبِّ إِنَّهُمْ عَصَوْنِي وَاتَّبَعُوا مَن لَّمْ يَزِدْهُ مَالُهُ وَوَلَدُهُ إِلَّا خَسَارًا
Transliteration
21 Qa la nooh un rabbi innahum AAas awnee wai ttabaAAoo man lam yazidhu ma luhu wawaladuhu illa khasa ra n
ইসলামিক ফাউন্ডেশন
২২ আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল;
Arabic, with marks
٢٢ وَمَكَرُوا مَكْرًا كُبَّارًا
Transliteration
22 Wamakaroo makran kubba ra n
ইসলামিক ফাউন্ডেশন
২৩ এবং বলিয়াছিল, ‘তোমরা কখনও পরিত্যাগ করিও না তোমাদের দেব - দেবীকে; পরিত্যাগ করিও না ওয়াদ্, সুওয়া‘আ, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাস্রকে।
Arabic, with marks
٢٣ وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا
Transliteration
23 Waqa loo la tath arunna a lihatakum wala tath arunna waddan wala suwa AAan wala yaghootha wayaAAooqa wanasra n
ইসলামিক ফাউন্ডেশন
২৪ ‘উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে; সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না।’
Arabic, with marks
٢٤ وَقَدْ أَضَلُّوا كَثِيرًا ۖ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا
Transliteration
24 Waqad ad alloo katheeran wala tazidi al thth a limeena illa d ala la n
ইসলামিক ফাউন্ডেশন
২৫ উহাদের অপরাধের জন্য উহাদেরকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোযখে, অতঃপর উহারা কাহাকেও আল্লাহ্ র মুকাবিলায় পায় নাই সাহায্যকারী।
Arabic, with marks
٢٥ مِّمَّا خَطِيئَاتِهِمْ أُغْرِقُوا فَأُدْخِلُوا نَارًا فَلَمْ يَجِدُوا لَهُم مِّن دُونِ اللَّهِ أَنصَارًا
Transliteration
25 Mimma khat eea tihim oghriqoo faodkhiloo na ran falam yajidoo lahum min dooni Alla hi ansa ra n
ইসলামিক ফাউন্ডেশন
২৬ নূহ্ আরও বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না।
Arabic, with marks
٢٦ وَقَالَ نُوحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا
Transliteration
26 Waqa la nooh un rabbi la tath ar AAala alard i mina alka fireena dayya ra n
ইসলামিক ফাউন্ডেশন
২৭ ‘তুমি উহাদেরকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির ।
Arabic, with marks
٢٧ إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا
Transliteration
27 Innaka in tath arhum yud illoo AAiba daka wala yalidoo illa fa jiran kaffa ra n
ইসলামিক ফাউন্ডেশন
২৮ ‘হে আমার প্রতিপালক ! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে এবং যাহারা মু’মিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদেরকে এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে ; আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর।’
Arabic, with marks
٢٨ رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
Transliteration
28 Rabbi ighfir lee waliwa lidayya waliman dakhala baytiya muminan walilmumineena waa lmumina ti wala tazidi al thth a limeena illa taba ran
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report