ফাতির , choose another chapter
ফাতির
Chapter 35, 45 verses
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
বাংলা উচ্চারণ
Word by word
Add book
List
Grid
ইসলামিক ফাউন্ডেশন
১ সকল প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ্ রই - যিনি বাণীবাহক করেন ফিরিশ্তাদেরকে যাহারা দুই দুই, তিন তিন অথবা চার চার পক্ষবিশিষ্ট। তিনি সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ্ র্সববিষয়ে সর্বশক্তিমান।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَّثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۚ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হাম্দু লিল্লা-হি ফা-ত্বিরিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি জ্বা-'ইলিল্ মালা-য়িকাতি রুসুলান্ উলী য় আজনিহাতিম্ মাছ্না-অছুলা-ছা অরুবা -'আ ইয়াযীদু ফিল্ খল্ক্বি মা-ইয়াশা-য়্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন ক্বর্দী।
Word by word
١ ٱلْحَمْدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ جَاعِلِ ٱلْمَلَٰٓئِكَةِ رُسُلًا أُو۟لِىٓ أَجْنِحَةٍ مَّثْنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَ يَزِيدُ فِى ٱلْخَلْقِ مَا يَشَآءُ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِير
ইসলামিক ফাউন্ডেশন
২ আল্লাহ্ মানুষের প্রতি কোন অনুগ্রহ অবারিত করিলে কেহ উহা নিবারণকারী নাই এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাহিলে তৎপর কেহ উহার উন্মুক্তকারী নাই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Arabic, with marks
٢ مَّا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِن بَعْدِهِ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
বাংলা উচ্চারণ
২ মা-ইয়াফ্তাহিল্লা-হু লিন্না-সি র্মি রহমাতিন্ ফালা-মুম্সিকা লাহা-অমা-ইয়ুম্সিক্ ফালা-র্মুসিলা লাহূ মিম্ বা'দিহ্ অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।
Word by word
٢ مَّا يَفْتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُۥ مِنۢ بَعْدِهِۦ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
ইসলামিক ফাউন্ডেশন
৩ হে মানুষ! তোমাদের প্রতি আল্লাহ্ র অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ্ ব্যতীত কি কোন স্রষ্টা আছে, যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী হইতে রিযিক দান করে? তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হইতেছ?
Arabic, with marks
٣ يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ ۚ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
বাংলা উচ্চারণ
৩ ইয়া য় আইয়ুহান্না-সুয্ কুরূ নি'মাতাল্লা-হি 'আলাইকুম্ হাল্ মিন্ খ-লিক্বিন্ গাইরুল্লা-হি ইর্য়াযুকুকুম্ মিনাস্ সামা য় য়ি অল্র্আদ্ব্ লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ফাআন্না-তুফাকুন।
Word by word
٣ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَٰلِقٍ غَيْرُ ٱللَّهِ يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৪ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছিল। আল্লাহ্ র নিকটই সকল বিষয় প্রত্যানীত হইবে।
Arabic, with marks
٤ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ ۚ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ
বাংলা উচ্চারণ
৪ ওয়া ইয়য়ুকাজজিবুকা ফাকাদ কুজজিবাত রুসুলুন ইমন কাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজায়ূল উমুর।
Word by word
٤ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
ইসলামিক ফাউন্ডেশন
৫ হে মানুষ ! নিশ্চয়ই আল্লাহ্ র প্রতিশ্রুতি সত্য; সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ্ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে।
Arabic, with marks
٥ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
বাংলা উচ্চারণ
৫ ইয়া য় আইয়ুহান্না-সু ইন্না ওয়া'দা ল্লা-হি হাক্ব্কুন্ ফালা- তার্গুরন্নাকুমুল্ হাইয়া-তুদ্দুন্ইয়া-অলা-ইয়ার্গুরন্নাকুম্ বিল্লা-হিল্ গর্রূর।
Word by word
٥ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
ইসলামিক ফাউন্ডেশন
৬ শয়তান তো তোমাদের শত্রু ; সুতরাং তাহাকে শত্রু হিসাবে গ্রহণ কর। সে তো তাহার দলবলকে আহ্বান করে কেবল এইজন্য যে, উহারা যেন জাহান্নামী হয়।
Arabic, with marks
٦ إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ۚ إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ
বাংলা উচ্চারণ
৬ ইন্নাশ্ শাইত্বোয়ানা লাকুম্ 'আদুওয়্যুম্ ফাত্তাখিযূহু 'আদুওঅ- ইন্নামা-ইয়াদ্'ঊ হিয্বাহূ লিইয়াকূনূ মিন্ আছ্হা-বিস্ সা'র্ঈ।
Word by word
٦ إِنَّ ٱلشَّيْطَٰنَ لَكُمْ عَدُوٌّ فَٱتَّخِذُوهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُوا۟ حِزْبَهُۥ لِيَكُونُوا۟ مِنْ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
ইসলামিক ফাউন্ডেশন
৭ যাহারা কুফরী করে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার।
Arabic, with marks
٧ الَّذِينَ كَفَرُوا لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۖ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
বাংলা উচ্চারণ
৭ আল্লাযীনা কাফারূ লাহুম্ 'আযা-বুন্ শাদীদ্ অল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লি- হাতি লাহুম্ মাগ্ফিরতুঁও অআজরুন্ কার্বী।
Word by word
٧ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৮ কাহাকেও যদি তাহার মন্দকর্ম শোভন করিয়া দেখান হয় এবং সে ইহাকে উত্তম মনে করে, সেই ব্যক্তি কি তাহার সমান যে সৎকর্ম করে? আল্লাহ্ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। অতএব ইহাদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন ধ্বংস না হয়। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ্ তাহা জানেন।
Arabic, with marks
٨ أَفَمَن زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا ۖ فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَاتٍ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَصْنَعُونَ
বাংলা উচ্চারণ
৮ আফামান্ যুইয়্যিনা লাহূ সূ-য়ু 'আমালিহী ফারয়া-হু হাসানা- ফাইন্নাল্লা-হা ইয়ুদ্বিল্লু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়্যাশা-য়ু ফালা-তায্হাব্ নাফ্সুকা 'আলাইহিম্ হাসার-ত্ ইন্নাল্লা-হা 'আলীমুম বিমা-ইয়াছ্না'ঊন্।
Word by word
٨ أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنًا فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرَٰتٍ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَصْنَعُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৯ আল্লাহ্ ই বায়ু প্রেরণ করিয়া উহা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন। অতঃপর আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি, অতঃপর আমি উহা দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করি। এইরূপেই মৃত্যুর পর পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে।
Arabic, with marks
٩ وَاللَّهُ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَاهُ إِلَىٰ بَلَدٍ مَّيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ كَذَٰلِكَ النُّشُورُ
বাংলা উচ্চারণ
৯ অল্লা-হুল্লাযী য় র্আসার্লা রিয়াহা ফাতুছীরু সাহা-বান্ ফাসুক্ব না-হু ইলা-বালাদিম্ মাইয়্যিতিন্ ফাআহ্ইয়াইনা-বিহিল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা- কাযা-লিকান্ নুর্শূ।
Word by word
٩ وَٱللَّهُ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَٰهُ إِلَىٰ بَلَدٍ مَّيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا كَذَٰلِكَ ٱلنُّشُورُ
ইসলামিক ফাউন্ডেশন
১০ কেহ সম্মান ও ক্ষমতা চাহিলে সে জানিয়া রাখুক, সকল সম্মান ও ক্ষমতা তো আল্লাহ্ রই। তাঁহারই দিকে পবিত্র বাণীসমূহ সমুত্থিত হয় এবং সৎকর্ম উহাকে উন্নীত করে, আর যাহারা মন্দ কাজের ফন্দি আঁটে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি। তাহাদের ফন্দি ব্যর্থ হইবেই।
Arabic, with marks
١٠ مَن كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا ۚ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ ۚ وَالَّذِينَ يَمْكُرُونَ السَّيِّئَاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۖ وَمَكْرُ أُولَٰئِكَ هُوَ يَبُورُ
বাংলা উচ্চারণ
১০ মান্ কা-না ইয়ুরীদুল্ 'ইয্যাতা ফালিল্লা-হিল্ 'ইয্যাতু জ্বামী'আ- ইলাইহি ইয়াছ্'আদুল্ কালিমুত্ব ত্বোয়াইয়িবু অল্ 'আমালুছ্ ছোয়া-লিহু ইর্য়াফা'উহ্ অল্লাযীনা ইয়াম্কুরূনাস্ সাইয়িয়া-তি লাহুম্ 'আযা-বুন্ শাদীদ্ অমাক্রু উলা-য়িকা হুওয়া ইয়ার্বূ।
Word by word
١٠ مَن كَانَ يُرِيدُ ٱلْعِزَّةَ فَلِلَّهِ ٱلْعِزَّةُ جَمِيعًا إِلَيْهِ يَصْعَدُ ٱلْكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلْعَمَلُ ٱلصَّٰلِحُ يَرْفَعُهُۥ وَٱلَّذِينَ يَمْكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَمَكْرُ أُو۟لَٰٓئ
ইসলামিক ফাউন্ডেশন
১১ আল্লাহ্ তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে; অতঃপর শুক্রবিন্দু হইতে, অতঃপর তোমাদেরকে করিয়াছেন যুগল ! আল্লাহ্ র অজ্ঞাতসারে কোন নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না। কোন দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তাহার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তাহা তো রহিয়াছে ‘কিতাবে’। ইহা আল্লাহ্ র জন্য সহজ।
Arabic, with marks
١١ وَاللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا ۚ وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ ۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ ۚ إِنَّ ذَٰلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
বাংলা উচ্চারণ
১১ অল্লা-হু খলাক্বকুম্ মিন্ তুর-বিন্ ছুম্মা মিন্ নুত্ব ফাতিন্ ছুম্মা জ্বা'আলাকুম্ আয্ওয়া জ্বা- অমা-তাহ্মিলু মিন্ উন্ছা-অলা- তাদ্বোয়াউ 'ইল্লা-বি'ইল্মিহ্ অমা-ইয়ু'আম্মারু মিম্ মু'আম্মারিঁও অলা-ইয়ুন্ক্বছু মিন্ 'উমুরিহী য় ইল্লা-ফী কিতা-ব্ ইন্না যা-লিকা 'আলাল্লা-হি ইয়ার্সী।
Word by word
١١ وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَٰجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٍ وَلَا يُنقَصُ مِنْ عُمُرِهِۦٓ إ
ইসলামিক ফাউন্ডেশন
১২ দরিয়া দুইটি একরূপ নয় : একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা, খর। প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোশ্ত আহার কর এবং আহরণ কর অলংকার যাহা তোমরা পরিধান কর, এবং তোমরা দেখ উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে যাহাতে তোমরা তাঁহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পার এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
Arabic, with marks
١٢ وَمَا يَسْتَوِي الْبَحْرَانِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ سَائِغٌ شَرَابُهُ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ ۖ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا ۖ وَتَرَى الْفُلْكَ فِيهِ مَوَاخِرَ لِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
বাংলা উচ্চারণ
১২ অমা-ইয়াস্তাওয়িল্ বাহ্র-নি হাযা-'আয্বুন্ ফুরা-তুন্ সা-য়িগুন্ শার-বুহূ অহা-যা-মিল্হুন্ উজ্বা-জ অমিন্ কুল্লিন্ তাকুলূনা লাহ্মান্ ত্বোয়ারিয়্যাঁও অতাস্তাখ্রিজুনা হিল্ইয়াতান্ তাল্বাসূনাহা-অতারাল্ ফুল্কা-ফীহি মাওয়া-খির লিতাব্তাগূ মিন্ ফাদ্ব্লিহী অলা'আল্লাকুম্ তাশ্কুরূন্।
Word by word
١٢ وَمَا يَسْتَوِى ٱلْبَحْرَانِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآئِغٌ شَرَابُهُۥ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ وَمِن كُلٍّ تَأْكُلُونَ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُونَ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى ٱلْفُلْكَ فِيهِ مَوَاخِرَ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রিতে, তিনি সূর্য ও চন্দ্রকে করিয়াছেন নিয়মাধীন ; প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনিই আল্লাহ্ , তোমাদের প্রতিপালক। আধিপত্য তাঁহারই। এবং তোমরা আল্লাহ্ র পরিবর্তে যাহাদেরকে ডাক তাহারা তো খর্জুর আঁটির আবরণেরও অধিকারী নয়।
Arabic, with marks
١٣ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۚ ذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ۚ وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ
বাংলা উচ্চারণ
১৩ ইয়ূলিজুল্লাইলা ফিন্ নাহা-রি অ ইয়ূলিজুন্নাহা-র ফি ল্লাইলি অসাখ্খরশ্ শাম্সা অল্ ক্বমার কুল্লুইঁ ইয়াজরী লিআজ্বালিম্ মুসাম্মা যা-লিকুমুল্লা-হু রব্বুকুম্ লাহুল্ মুল্ক্ অল্লাযীনা তাদ্'ঊনা মিন্ দূনিহী মা- ইয়াম্লিকূনা মিন্ ক্বির্ত্ব্মী।
Word by word
١٣ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ وَٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِۦ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না এবং শুনিলেও তোমাদের আহবানে সাড়া দিবে না। তোমরা তাহাদেরকে যে শরীক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে। সর্বজ্ঞের ন্যায় কেহই তোমাকে অবহিত করিতে পারে না।
Arabic, with marks
١٤ إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ ۚ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
বাংলা উচ্চারণ
১৪ ইন্ তাদ্'ঊহুম্ লা-ইয়াস্মা'ঊ দুআ'-য়াকুম্ অলাও সামি'ঊ মাস্তাজ্বা-বূ লাকুম্ অইয়াওমাল্ ক্বিয়া-মাতি ইয়াক্ফুরূনা বির্শিকিকুম্ অলাইয়ুনাব্বিয়ুকা মিছ্লু খর্বী।
Word by word
١٤ إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا۟ دُعَآءَكُمْ وَلَوْ سَمِعُوا۟ مَا ٱسْتَجَابُوا۟ لَكُمْ وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৫ হে মানুষ ! তােমরা তো আল্লাহ্ র মুখাপেক্ষী ; কিন্তু আল্লাহ্ , তিনি অভাবমুক্ত, প্রশংসার্হ।
Arabic, with marks
١٥ ۞ يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ ۖ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
বাংলা উচ্চারণ
১৫ ইয়া য় আইয়ুহান্না-সু আন্তুমুল্ ফুক্বার-য়ু ইলাল্লা-হি অল্লা-হু হুওয়াল্ গানিয়্যুল্ হামীদ্।
Word by word
١٥ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
ইসলামিক ফাউন্ডেশন
১৬ তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসৃত করিতে পারেন এবং এক নূতন সৃষ্টি আনয়ন করিতে পারেন।
Arabic, with marks
١٦ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ
বাংলা উচ্চারণ
১৬ ইঁইয়্যাশা ইয়ুয্হিব্কুম্ অইয়াতি বিখল্ক্বিন্ জ্বাদীদ্।
Word by word
١٦ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ইহা আল্লাহ্ র পক্ষে কঠিন নয়।
Arabic, with marks
١٧ وَمَا ذَٰلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ
বাংলা উচ্চারণ
১৭ অমা-যা-লিকা 'আলা ল্লা-হি বি'আযীয্।
Word by word
١٧ وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍ
ইসলামিক ফাউন্ডেশন
১৮ কোন বহনকারী অন্যের বোঝা বহন করিবে না; কোন ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকেও ইহা বহন করিতে আহবান করে তবে উহার কিছুই বহন করা হইবে না - সে নিকট - আত্মীয় হইলেও। তুমি কেবল তাহাদেরকেই সতর্ক করিতে পার যাহারা তাহাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে। যে কেহ নিজকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য। আল্লাহ্ রই দিকে প্রত্যাবর্তন।
Arabic, with marks
١٨ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۗ إِنَّمَا تُنذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ ۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِ ۚ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ
বাংলা উচ্চারণ
১৮ অলা-তাযিরু অ-যিরাতুঁও ওয়িয্র- উখ্র-অইন্ তাদ্'ঊ মুছ্ক্বলাতুন্ ইলা-হিম্লিহা লা- ইয়ুহ্মাল্ মিন্হু শাইয়ুঁও অলাও কা-না যা-ক্বরবা- ইন্নামা-তুন্যিরুল্ লাযীনা ইয়াখ্শাওনা রব্বাহুম্ বিল্গইবি অআক্ব-মুছ্ ছলাহ্ অমান্ তাযাক্কা- ফাইন্নামা-ইয়াতযাক্কা- লিনাফ্সিহ্ অইলাল্লা- হিল্ মার্ছী।
Word by word
١٨ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰٓ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَأَقَامُوا۟
ইসলামিক ফাউন্ডেশন
১৯ সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান,
Arabic, with marks
١٩ وَمَا يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ
বাংলা উচ্চারণ
১৯ অমা- ইয়াস্তাওয়িল্ আ'মা- অল্বার্ছী।
Word by word
١٩ وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
২০ আর না অন্ধকার ও আলো,
Arabic, with marks
٢٠ وَلَا الظُّلُمَاتُ وَلَا النُّورُ
বাংলা উচ্চারণ
২০ অলাজ্জুলুমাতু অলা-ন্নর্ ।
Word by word
٢٠ وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ
ইসলামিক ফাউন্ডেশন
২১ আর না ছায়া ও রৌদ্র,
Arabic, with marks
٢١ وَلَا الظِّلُّ وَلَا الْحَرُورُ
বাংলা উচ্চারণ
২১ অলাজ্জিল্লু অলাল্ হার্রূ।
Word by word
٢١ وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلْحَرُورُ
ইসলামিক ফাউন্ডেশন
২২ এবং সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ্ ই যাহাকে ইচ্ছা শ্রবণ করান; তুমি শোনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রহিয়াছে তাহাদেরকে।
Arabic, with marks
٢٢ وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ ۚ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ ۖ وَمَا أَنتَ بِمُسْمِعٍ مَّن فِي الْقُبُورِ
বাংলা উচ্চারণ
২২ অমা- ইয়াস্ তাওয়িল্ আহ্ইয়া-য়ু অলাল্ আম্ওয়া-ত্ ইন্নাল্লা -হা ইয়ুস্মি'ঊ মাইঁ ইয়াশা-য়ু অমা য় আন্তা বিমুস্মি'ইম্ মান্ ফিল্ কুর্বূ।
Word by word
٢٢ وَمَا يَسْتَوِى ٱلْأَحْيَآءُ وَلَا ٱلْأَمْوَٰتُ إِنَّ ٱللَّهَ يُسْمِعُ مَن يَشَآءُ وَمَآ أَنتَ بِمُسْمِعٍ مَّن فِى ٱلْقُبُورِ
ইসলামিক ফাউন্ডেশন
২৩ তুমি একজন সতর্ককারী মাত্র।
Arabic, with marks
٢٣ إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ
বাংলা উচ্চারণ
২৩ ইন্ আন্তা ইল্লা-নার্যী।
Word by word
٢٣ إِنْ أَنتَ إِلَّا نَذِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৪ আমি তো তোমাকে সত্যসহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে; এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই।
Arabic, with marks
٢٤ إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ۚ وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ
বাংলা উচ্চারণ
২৪ ইন্না য় র্আসাল্না- কা বিল্হাক্ব ক্বি বাশীরঁও অনাযীর- অইম্মিন্ উম্মাতিন্ ইল্লা-খলা-ফীহা-নার্যী।
Word by word
٢٤ إِنَّآ أَرْسَلْنَٰكَ بِٱلْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের পূর্ববর্তীগণও তো মিথ্যা আরোপ করিয়াছিল - তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন, গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাবসহ।
Arabic, with marks
٢٥ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ
বাংলা উচ্চারণ
২৫ অইঁ ইয়ুকায্যিবূকা ফাক্বদ্ কায্যাবাল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ জ্বা-য়াত্হুম্ রুসুলুহুম্ বিল্বাইয়িনা-তি অবিয্যুবুরি অবিল্ কিতা-বিল্ মুর্নী।
Word by word
٢٥ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلْكِتَٰبِ ٱلْمُنِيرِ
ইসলামিক ফাউন্ডেশন
২৬ অতঃপর আমি কাফিরদেরকে শাস্তি দিয়াছিলাম। কী ভয়ংকর আমার শাস্তি!
Arabic, with marks
٢٦ ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ
বাংলা উচ্চারণ
২৬ ছুম্মা আখায্ তুল্ লাযীনা কাফারূ ফাকাইফা কা-না নার্কী।
Word by word
٢٦ ثُمَّ أَخَذْتُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَكَيْفَ كَانَ نَكِيرِ
ইসলামিক ফাউন্ডেশন
২৭ তুমি কি দেখ না, আল্লাহ্ আকাশ হইতে বৃষ্টিপাত করেন; এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি। আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ - শুভ্র, লাল ও নিকষ কাল।
Arabic, with marks
٢٧ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُّخْتَلِفًا أَلْوَانُهَا ۚ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ
বাংলা উচ্চারণ
২৭ আলাম্ তারা আন্নাল্লা-হা আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআখ্র জনা-বিহী ছামার-তিম্ মুখ্তালিফান্ আল্ওয়া-নুহা- অমিনাল্ জ্বিবা-লি জুদাদুম্ বীদ্বুঁও অহুম্রুম্ মুখ্তালিফুন্ আল্ওয়ানুহা- অ গরা-বীবু সূদ্।
Word by word
٢٧ أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦ ثَمَرَٰتٍ مُّخْتَلِفًا أَلْوَٰنُهَا وَمِنَ ٱلْجِبَالِ جُدَدٌۢ بِيضٌ وَحُمْرٌ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৮ এইভাবে রং - বেরং - এর মানুষ, জন্তু ও আন‘আম রহিয়াছে। আল্লাহ্ র বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী তাহারাই তাঁহাকে ভয় করে ; আল্লাহ্ পরাক্রমশালী, ক্ষমাশীল।
Arabic, with marks
٢٨ وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
বাংলা উচ্চারণ
২৮ অমিনান্ না-সি অদ্ দাওয়া-ব্বি অল্ আন্'আ-মি মুখ্তালিফুন্ আল্ওয়া-নুহূ কাযা-লিক্ ইন্নামা-ইয়াখ্শাল্লা-হা মিন্ 'ইবা-দিহিল্ 'ঊলামা-য় ইন্নাল্লা-হা 'আযীযুন্ গর্ফূ।
Word by word
٢٨ وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَٰٓؤُا۟ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৯ যাহারা আল্লাহ্ র কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে, আমি তাহাদেরকে যে রিযিক দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাহারাই আশা করে এমন ব্যবসায়ের, যাহার ক্ষয় নাই।
Arabic, with marks
٢٩ إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَّن تَبُورَ
বাংলা উচ্চারণ
২৯ ইন্নাল্লাযী না ইয়াত্লূ না কিতাবা-ল্লা-হি অ আক্ব-মুছ্ ছলা-তা অ আন্ফাকু মিম্মা- রযাক্ব ্না-হুম্ র্সিরঁও'আলা-নিয়াতাঁই ইর্য়াজুনা তিজ্বা-রতাল্লান্ তার্বূ।
Word by word
٢٩ إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَٰرَةً لَّن تَبُورَ
ইসলামিক ফাউন্ডেশন
৩০ এইজন্য যে, আল্লাহ্ তাহাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাহাদেরকে আরও বেশি দিবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।
Arabic, with marks
٣٠ لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ ۚ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ
বাংলা উচ্চারণ
৩০ লিইয়ু ওয়াফ্ফিয়াহুম্ উজুরহুম্ অইয়াযীদাহুম্ মিন্ ফাদ্বলিহ্ ইন্নাহূ গফূরুন্ শাকূর।
Word by word
٣٠ لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۦٓ إِنَّهُۥ غَفُورٌ شَكُورٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করিয়াছি তাহা সত্য, ইহা পূর্ববর্তী কিতাবের প্রত্যায়নকারী। নিশ্চয়ই আল্লাহ্ তাঁহার বান্দাদের সমস্ত কিছু জানেন ও দেখেন।
Arabic, with marks
٣١ وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ مِنَ الْكِتَابِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ ۗ إِنَّ اللَّهَ بِعِبَادِهِ لَخَبِيرٌ بَصِيرٌ
বাংলা উচ্চারণ
৩১ অল্লাযী য় আওহাইনা য় ইলাইকা মিনাল্ কিতা-বি হুওয়াল্ হাক্ব্ কু মুছোয়াদ্দিক্বল্ লিমা-বাইনা ইয়াদাইহ্ ইন্না ল্লা-হা বি'ইবা-দিহী লাখাবীরুম্ বার্ছী।
Word by word
٣١ وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ مِنَ ٱلْكِتَٰبِ هُوَ ٱلْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرٌۢ بَصِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩২ অতঃপর আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্য হইতে যাহাদেরকে আমি মনোনীত করিয়াছি; তবে তাহাদের কেহ নিজের প্রতি অত্যাচারী, কেহ মধ্যপন্থী এবং কেহ আল্লাহ্ র ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী। ইহাই মহাঅনুগ্রহ -
Arabic, with marks
٣٢ ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهِ وَمِنْهُم مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
বাংলা উচ্চারণ
৩২ ছুম্মা আওরছা নাল্ কিতা-বাল্লাযীনাছ্ ত্বোফাইনা-মিন্ 'ইবা-দিনা- ফামিন্হুম্ জোয়া-লিমুল্ লিনাফ্সিহী অমিন্হুম্ মক্ব্ তাছিদুন্ অমিন্হুম্ সা-বিক্ব্ম্ বিল্খইর-তি বিইয্নিল্লা-হ্যা-লিকা হুওয়াল্ ফাদ্ব্লুল্ কার্বী।
Word by word
٣٢ ثُمَّ أَوْرَثْنَا ٱلْكِتَٰبَ ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهِۦ وَمِنْهُم مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌۢ بِٱلْخَيْرَٰتِ بِإِذْنِ ٱللَّهِ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ স্থায়ী জান্নাত, যাহাতে তাহারা প্রবেশ করিবে, সেখানে তাহাদেরকে স্বর্ণ - নির্মিত কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক - পরিচ্ছদ হইবে রেশমের।
Arabic, with marks
٣٣ جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
বাংলা উচ্চারণ
৩৩ জ্বান্না-তু 'আদ্নিইঁ ইয়াদ্খুলূনাহা-ইয়ুহাল্লাওনা ফীহা- মিন্ আসা-ওয়ির মিন্ যাহাবিঁও অলুলুওয়ান্ অলিবা-সুহুম্ ফীহা-হার্রী।
Word by word
٣٣ جَنَّٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِن ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং তাহারা বলিবে, ‘সকল প্রশংসা আল্লাহ্ র, যিনি আমাদের দুঃখ - দুর্দশা দূরীভূত করিয়াছেন; আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল, গুণগ্রাহী;
Arabic, with marks
٣٤ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ
বাংলা উচ্চারণ
৩৪ অ ক্ব-লুল্ হাম্দু লিল্লা-হিল্লাযী য় আয্হাবা 'আন্নাল্ হাযান্ ইন্না রব্বানা-লাগফূরুন্ শার্কূ।
Word by word
٣٤ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ ‘যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়াছেন যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না।’
Arabic, with marks
٣٥ الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِن فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ
বাংলা উচ্চারণ
৩৫ আল্লাযী য় আহাল্লানা-দা-রল্ মুক্ব-মাতি মিন্ ফাদ্ব্লিহী লা- ইয়ামাস্সুনা-ফীহা-নাছোয়াবুঁও অলা- ইয়ামাস্সুনা-ফীহা-লুগূব্।
Word by word
٣٥ ٱلَّذِىٓ أَحَلَّنَا دَارَ ٱلْمُقَامَةِ مِن فَضْلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ কিন্তু যাহারা কুফরী করে তাহাদের জন্য আছে জাহান্নামের আগুন। উহাদের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে, উহারা মরিবে এবং উহাদের হইতে জাহান্নামের শাস্তিও লাঘব করা হইবে না। এইভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি।
Arabic, with marks
٣٦ وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ
বাংলা উচ্চারণ
৩৬ অল্লাযীনা কাফারূ লাহুম্ না-রু জ্বাহান্নামা লা-ইয়ুক্ব দ্বোয়া-'আলাইহিম্ ফাইয়ামূতূ অলা-ইয়ুখাফ্ফাফু 'আন্হুম্ মিন্ 'আযা-বিহা- কাযা-লিকা নাজযী কুল্লা কার্ফূ।
Word by word
٣٦ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا۟ وَلَا يُخَفَّفُ عَنْهُم مِّنْ عَذَابِهَا كَذَٰلِكَ نَجْزِى كُلَّ كَفُورٍ
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ সেখানে তাহারা আর্তনাদ করিয়া বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না।’ আল্লাহ্ বলিবেন, ‘আমি কি তোমাদেরকে এতো দীর্ঘ জীবন দান করি নাই যে, তখন কেহ সতর্ক হইতে চাহিলে সতর্ক হইতে পারিতে? তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল। সুতরাং শাস্তি আস্বাদন কর; জালিমদের কোন সাহায্যকারী নাই।’
Arabic, with marks
٣٧ وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ
বাংলা উচ্চারণ
৩৭ অহুম্ ইয়াছ্তোয়ারিখূনা ফীহা-রব্বানা য় আখ্রিজনা-না'মাল্ ছোয়া-লিহান্ গাইরল্লাযী কুন্না-না'মাল্ আওয়ালাম্ নু'আর্ম্মিকুম্ মা -ইয়াতযাক্কারু ফীহি মান্ তাযাক্কার অজ্বা-য়া কুমুন্নার্যী ফাযূকু ফামা- লিজ্জোয়া-লিমীনা মিন্ নার্ছী।
Word by word
٣٧ وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخْرِجْنَا نَعْمَلْ صَٰلِحًا غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُ فَذُوقُوا۟ فَمَا لِلظَّٰلِمِي
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ নিশ্চয়ই আল্লাহ্ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন। অন্তরে যাহা রহিয়াছে সে সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত।
Arabic, with marks
٣٨ إِنَّ اللَّهَ عَالِمُ غَيْبِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
বাংলা উচ্চারণ
৩৮ ইন্নাল্লা-হা 'আ-লিমু গইবিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব ইন্নাহূ 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।
Word by word
٣٨ إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيْبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন। সুতরাং কেহ কুফরী করিলে তাহার কুফরীর জন্য সে নিজেই দায়ী হইবে। কাফিরদের কুফরী কেবল উহাদের প্রতিপালকের ক্রোধই বৃদ্ধি করে এবং কাফিরদের কুফরী উহাদের ক্ষতিই বৃদ্ধি করে।
Arabic, with marks
٣٩ هُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ ۚ فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا
বাংলা উচ্চারণ
৩৯ হুওয়া ল্লাযী জ্বা'আলাকুম্ খালা-য়িফা ফিল্ র্আদ্ব্ ফামান্ কাফার ফা'আলাইহি কুফ্রুহ্ অলা-ইয়াযীদুল্ কা-ফিরীনা কুফ্রুহুম্ 'ইন্দা রব্বিহিম্ ইল্লা-মাক্ব তান্ অলা-ইয়াযীদুল্ কা-ফিরীনা কুফ্রুহুম্ ইল্লা-খসা-র -।
Word by word
٣٩ هُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَٰٓئِفَ فِى ٱلْأَرْضِ فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُۥ وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا وَلَا يَزِيدُ ٱلْكَٰفِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا
ইসলামিক ফাউন্ডেশন
৪০ বল, ‘তোমরা আল্লাহ্ র পরিবর্তে যাহাদেরকে ডাক সেই সকল শরীকের কথা ভাবিয়া দেখিয়াছ কি? তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও; অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোন অংশ আছে কি? না কি আমি উহাদেরকে এমন কোন কিতাব দিয়াছি যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর করে?’ বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে। -
Arabic, with marks
٤٠ قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ إِن يَعِدُ الظَّالِمُونَ بَعْضُهُم بَعْضًا إِلَّا غُرُورًا
বাংলা উচ্চারণ
৪০ কুল্ আরয়াইতুম্ শুরাকা-য়া কুমুল্লাযীনা তাদ্'ঊনা মিন্ দূনিল্লা-হ্ আরূনী মা-যা-খলাকু মিনাল্ র্আদ্বি আম্ লাহুম্ র্শিকুন্ ফিস্ সামা-ওয়া-তি আম্ আ-তাইনা-হুম্ কিতা-বান্ ফাহুম্ 'আলা-বাইয়িনা-তিম্ মিন্হু বাল্ ইঁ ইঁইয়া'ইদুজ্ জোয়া-লিমূনা বা'দ্ব হুম্ বা'দ্বোয়ান্ ইল্লা-গুরূর-।
Word by word
٤٠ قُلْ أَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِى مَاذَا خَلَقُوا۟ مِنَ ٱلْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِى ٱلسَّمَٰوَٰتِ أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِّنْ
ইসলামিক ফাউন্ডেশন
৪১ আল্লাহ্ ই আকাশমণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন, যাহাতে উহারা স্থানচ্যুত না হয়, উহারা স্থানচ্যুত হইলে তিনি ব্যতীত কে উহাদেরকে রক্ষা করিবে? তিনি তো অতি সহনশীল, ক্ষমাপরায়ণ।
Arabic, with marks
٤١ ۞ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ أَن تَزُولَا ۚ وَلَئِن زَالَتَا إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّن بَعْدِهِ ۚ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا
বাংলা উচ্চারণ
৪১ ইন্নাল্লা-হা ইয়ুম্সিকুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া আন্ তাযূলা অলায়িন্ যা-লাতা য় ইন্ আম্সাকাহুমা- মিন্ আহাদিম্ মিম্ বা'দিহ্ ইন্নাহূ কা-না হালীমান্ গফূর-।
Word by word
٤١ إِنَّ ٱللَّهَ يُمْسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ أَن تَزُولَا وَلَئِن زَالَتَآ إِنْ أَمْسَكَهُمَا مِنْ أَحَدٍ مِّنۢ بَعْدِهِۦٓ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ইহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহ্ র শপথ করিয়া বলিত যে, ইহাদের নিকট কোন সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎপথের অধিকতর অনুসারী হইবে; কিন্তু ইহাদের নিকট যখন সতর্ককারী আসিল তখন তাহা কেবল উহাদের বিমুখতাই বৃদ্ধি করিল -
Arabic, with marks
٤٢ وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى الْأُمَمِ ۖ فَلَمَّا جَاءَهُمْ نَذِيرٌ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا
বাংলা উচ্চারণ
৪২ অআক্ব সামূ বিল্লা-হি জ্বাহ্দা আইমা-নিহিম্ লায়িন্ জ্বা-য়াহুম্ নাযীরুল্ লাইয়াকূ নান্না আহ্দা- মিন্ 'ইহ্দাল্ উমামি ফালাম্মা- জ্বা-য়াহুম্ নাযীরুম্ মা-যা-দাহুম্ ইল্লা-নুফূর-।
Word by word
٤٢ وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى ٱلْأُمَمِ فَلَمَّا جَآءَهُمْ نَذِيرٌ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে। কূট ষড়যন্ত্র উহার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে। তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের? কিন্তু তুমি আল্লাহ্ র বিধানের কখনও কোন পরিবর্তন পাইবে না এবং আল্লাহ্ র বিধানের কোন ব্যতিক্রমও দেখিবে না।
Arabic, with marks
٤٣ اسْتِكْبَارًا فِي الْأَرْضِ وَمَكْرَ السَّيِّئِ ۚ وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ ۚ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ الْأَوَّلِينَ ۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا ۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا
বাংলা উচ্চারণ
৪৩ নিস্ তিক্বা-রান্ ফিল্ র্আদ্বি অমাক্র-স্ সাইয়্যিয়ি অলা-ইয়াহীকুল্ মাক্রুস্ সাইয়্যিয়ু ইল্লা-বিআহ্লিহ্ ফাহাল্ ইয়ান্জুরূনা ইল্লা-সুন্নাতাল্ আউয়্যালীনা ফালান্ তাজ্বিদা লিসুন্নাতিল্লা-হি তাব্দীলান্ অলান্ তাজ্বিদা লিসুন্নাতিল্লা-হি তাহ্ওয়ীলা-।
Word by word
٤٣ ٱسْتِكْبَارًا فِى ٱلْأَرْضِ وَمَكْرَ ٱلسَّيِّئِ وَلَا يَحِيقُ ٱلْمَكْرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهْلِهِۦ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلْأَوَّلِينَ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبْدِيلًا وَلَن تَجِدَ لِسُن
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই ? তাহা হইলে ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কী হইয়াছিল তাহা দেখিতে পাইত। উহারা তো ইহাদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল। আল্লাহ্ এমন নন যে, আকাশমণ্ডলী এবং পৃথিবীর কোন কিছুই তাঁহাকে অক্ষম করিতে পারে; তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
Arabic, with marks
٤٤ أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۚ وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِن شَيْءٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا
বাংলা উচ্চারণ
৪৪ আওয়া লাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না আ-'ক্বিবাতুল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ অকা য় নূ আশাদ্দা মিন্হুম্ কুওয়্যাহ্ অমা-কা- নাল্লা-হু লিইয়ু'জ্বিযাহূ মিন্ শাইয়িন্- ফিস্ সামা-ওয়াতি অলা-ফিল্ র্আদ্ব্ ইন্নাহূ কা-না 'আলীমান্ ক্বাদীর-।
Word by word
٤٤ أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَمَا كَانَ ٱللَّهُ لِيُعْجِزَهُۥ مِن شَىْءٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ আল্লাহ্ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোন জীব - জন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নিদির্ষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন। অতঃপর তাহাদের নির্দিষ্ট কাল আসিয়া গেলে আল্লাহ্ তো আছেন তাঁহার বান্দাদের সম্যক দ্রষ্টা।
Arabic, with marks
٤٥ وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَابَّةٍ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا
বাংলা উচ্চারণ
৪৫ অলাও ইয়ুয়া-খিযু ল্লা-হুন্ না-সা বিমা-কাসাবূ মা-তারকা 'আলা-জোয়াহ্রিহা- মিন্ দা-ব্বাতিঁও অলা-কিঁই ইয়ুয়াখ্খিরু হুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ফাইযা জ্বা য় য়া আজ্বালুহুম্ ফাইন্নাল্লা-হা কা-না বি'ইবা-দিহী বাছীর-।
Word by word
٤٥ وَلَوْ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُوا۟ مَا تَرَكَ عَلَىٰ ظَهْرِهَا مِن دَآبَّةٍ وَلَٰكِن يُؤَخِّرُهُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَإِذَا جَآءَ أَجَلُهُمْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِير
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report