আল হাক্বক্বাহ , choose another chapter
আল হাক্বক্বাহ
Chapter 69, 52 verses
ইসলামিক ফাউন্ডেশন
Arabic, with marks
সমকালীন বাংলা
Hilali & Muhsin Khan
Word by word
Add book
List
Grid
ইসলামিক ফাউন্ডেশন
১ সেই অবশ্যম্ভাবী ঘটনা,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَاقَّةُ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; অবধারিত ঘটনা।
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. The Inevitable (i.e. the Day of Resurrection)!
Word by word
١ ٱلْحَآقَّةُ
ইসলামিক ফাউন্ডেশন
২ কী সেই অবশ্যম্ভাবী ঘটনা?
Arabic, with marks
٢ مَا الْحَاقَّةُ
সমকালীন বাংলা
২ কী সেই অবধারিত ঘটনা?
Hilali & Muhsin Khan
2 What is the Inevitable?
Word by word
٢ مَا ٱلْحَآقَّةُ
ইসলামিক ফাউন্ডেশন
৩ আর তুমি কি জান সেই অবশ্যম্ভাবী ঘটনা কী?
Arabic, with marks
٣ وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
সমকালীন বাংলা
৩ আর কী তোমাকে জানাবে, কী সেই অবধারিত ঘটনা?
Hilali & Muhsin Khan
3 And what will make you know what the Inevitable is?
Word by word
٣ وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ
ইসলামিক ফাউন্ডেশন
৪ আদ ও সামূদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়।
Arabic, with marks
٤ كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ
সমকালীন বাংলা
৪ সামূদ ও ‘আদ অবধারিত মহাপ্রলয়কে অস্বীকার করেছিল।
Noteসামূদ ও‘আদ -- দু'টি সম্প্রদায় বা গোষ্ঠীর নাম
Hilali & Muhsin Khan
4 Thamud and 'Ad people denied the Qari'ah (the striking Hour of Judgement)!
Word by word
٤ كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ
ইসলামিক ফাউন্ডেশন
৫ আর সামূদ সম্প্রদায়, উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
Arabic, with marks
٥ فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
সমকালীন বাংলা
৫ অতঃপর সামূদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড শব্দে।
Hilali & Muhsin Khan
5 As for Thamud, they were destroyed by the awful cry!
Word by word
٥ فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ
ইসলামিক ফাউন্ডেশন
৬ আর ‘আদ সম্প্রদায়, উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা,
Arabic, with marks
٦ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
সমকালীন বাংলা
৬ আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড, হিংস্র ঝড়ো হাওয়ায়,
Hilali & Muhsin Khan
6 And as for 'Ad, they were destroyed by a furious violent wind!
Word by word
٦ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
৭ যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে - উহারা সেখানে লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়।
Arabic, with marks
٧ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
সমকালীন বাংলা
৭ যা তিনি তাদের ওপর অবিরাম প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন ধরে। তখন তুমি সেই সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ফাঁপা খেজুরগাছের কাণ্ড।
Hilali & Muhsin Khan
7 Which Allah imposed on them for seven nights and eight days in succession, so that you could see men lying overthrown (destroyed), as if they were hollow trunks of date-palms!
Word by word
٧ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
৮ অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি?
Arabic, with marks
٨ فَهَلْ تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ
সমকালীন বাংলা
৮ অতঃপর তুমি কি তাদের কোনো অবশিষ্ট দেখতে পাও?
Hilali & Muhsin Khan
8 Do you see any remnants of them?
Word by word
٨ فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
৯ ফির‘আওন, তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল।
Arabic, with marks
٩ وَجَاءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ
সমকালীন বাংলা
৯ আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেওয়া জনপদসমূহ পাপ নিয়ে এসেছিল।
Hilali & Muhsin Khan
9 And Fir'aun (Pharaoh), and those before him, and the cities overthrown [the towns of the people of [Lut (Lot)] committed sin.
Word by word
٩ وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১০ উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন - কঠোর শাস্তি।
Arabic, with marks
١٠ فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً
সমকালীন বাংলা
১০ অতঃপর তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল; ফলে তিনি তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছিলেন।
Hilali & Muhsin Khan
10 And they disobeyed their Lord's Messenger, so He seized them with a strong punishment.
Word by word
١٠ فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً
ইসলামিক ফাউন্ডেশন
১১ যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদের - কে আরোহণ করাইয়াছিলাম নৌযানে,
Arabic, with marks
١١ إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যখন পানি সীমা অতিক্রম করেছিল, তখন আমরা তোমাদেরকে বহন করেছিলাম ভাসমান নৌযানে,
Hilali & Muhsin Khan
11 Verily, when the water rose beyond its limits [Nuh's (Noah) Flood], We carried you (mankind) in the floating [ship that was constructed by Nuh (Noah)]
Word by word
١١ إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ
ইসলামিক ফাউন্ডেশন
১২ আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এইজন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।
Arabic, with marks
١٢ لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ
সমকালীন বাংলা
১২ যাতে আমরা এটিকে তোমাদের জন্য একটি স্মারক করি, এবং মনোযোগী কান তা ধারণ করে।
Hilali & Muhsin Khan
12 That We might make it (Noah's ship) an admonition for you and that it might be retained by the retaining ears.
Word by word
١٢ لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৩ যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে - একটি মাত্র ফুৎকার,
Arabic, with marks
١٣ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ
সমকালীন বাংলা
১৩ অতঃপর যখন শিঙ্গায় একবার ফুঁ দেওয়া হবে,
Hilali & Muhsin Khan
13 Then when the Trumpet will be blown with one blowing (the first one).
Word by word
١٣ فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৪ পর্বতমালাসমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ - বিচূর্ণ হইয়া যাইবে।
Arabic, with marks
١٤ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
সমকালীন বাংলা
১৪ এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে, তারপর এক আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
Hilali & Muhsin Khan
14 And the earth and the mountains shall be removed from their places, and crushed with a single crushing.
Word by word
١٤ وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً
ইসলামিক ফাউন্ডেশন
১৫ সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয়,
Arabic, with marks
١٥ فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
সমকালীন বাংলা
১৫ সেদিন সেই অবধারিত মহাপ্রলয় সংঘটিত হবে
Hilali & Muhsin Khan
15 Then on that Day shall the (Great) Event befall.
Word by word
١٥ فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
ইসলামিক ফাউন্ডেশন
১৬ এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে।
Arabic, with marks
١٦ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
সমকালীন বাংলা
১৬ এবং আকাশ বিদীর্ণ হবে; সেদিন তা হবে দুর্বল।
Hilali & Muhsin Khan
16 And the heaven will be rent asunder, for that Day it (the heaven) will be frail and torn up.
Word by word
١٦ وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে।
Arabic, with marks
١٧ وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
সমকালীন বাংলা
১৭ আর ফেরেশতারা তার প্রান্তসমূহে থাকবে, এবং সেদিন তোমার প্রতিপালকের আরশ তাদের ঊর্ধ্বে আটজন বহন করবে।
Hilali & Muhsin Khan
17 And the angels will be on its sides, and eight angels will, that Day, bear the Throne of your Lord above them.
Word by word
١٧ وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَٰنِيَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না।
Arabic, with marks
١٨ يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ
সমকালীন বাংলা
১৮ সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে; তোমাদের কোনো গোপন বিষয়ই গোপন থাকবে না।
Hilali & Muhsin Khan
18 That Day shall you be brought to Judgement, not a secret of you will be hidden.
Word by word
١٨ يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
১৯ তখন যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘লও, আমার ‘আমলনামা, পড়িয়া দেখ ;
Arabic, with marks
١٩ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
সমকালীন বাংলা
১৯ অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, “এই নিন! আমার আমলনামা পড়ুন।
Hilali & Muhsin Khan
19 Then as for him who will be given his Record in his right hand will say: "Here! read my Record!
Word by word
١٩ فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ
ইসলামিক ফাউন্ডেশন
২০ ‘নিশ্চয়ই আমি জানিতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে।’
Arabic, with marks
٢٠ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
সমকালীন বাংলা
২০ নিশ্চয়ই আমি বিশ্বাস করেছিলাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হবো।”
Hilali & Muhsin Khan
20 "Surely, I did believe that I shall meet my Account!"
Word by word
٢٠ إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ
ইসলামিক ফাউন্ডেশন
২১ সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন;
Arabic, with marks
٢١ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সমকালীন বাংলা
২১ অতঃপর সে থাকবে এক সন্তোষজনক জীবনে,
Hilali & Muhsin Khan
21 So he shall be in a life, well-pleasing.
Word by word
٢١ فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
২২ সুউচ্চ জান্নাতে
Arabic, with marks
٢٢ فِي جَنَّةٍ عَالِيَةٍ
সমকালীন বাংলা
২২ উঁচু বেহেশতে,
Hilali & Muhsin Khan
22 In a lofty Paradise,
Word by word
٢٢ فِى جَنَّةٍ عَالِيَةٍ
ইসলামিক ফাউন্ডেশন
২৩ যাহার ফলরাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে।
Arabic, with marks
٢٣ قُطُوفُهَا دَانِيَةٌ
সমকালীন বাংলা
২৩ যার ফলগুলো কাছে ঝুলে থাকবে।
Hilali & Muhsin Khan
23 The fruits in bunches whereof will be low and near at hand.
Word by word
٢٣ قُطُوفُهَا دَانِيَةٌ
ইসলামিক ফাউন্ডেশন
২৪ তাহাদেরকে বলা হইবে, ‘পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়ে।’
Arabic, with marks
٢٤ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
সমকালীন বাংলা
২৪ “তোমরা খাও এবং পান করো তৃপ্তিসহকারে, অতীত দিনগুলোতে যা তোমরা আগে পাঠিয়েছ তার কারণে।”
Hilali & Muhsin Khan
24 Eat and drink at ease for that which you have sent on before you in days past!
Word by word
٢٤ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ
ইসলামিক ফাউন্ডেশন
২৫ কিন্তু যাহার ‘আমলনামা তাহার বাম হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হইত আমার ‘আমলনামা,
Arabic, with marks
٢٥ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
সমকালীন বাংলা
২৫ আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, “হায়! যদি আমাকে আমার আমলনামা দেওয়া না হতো,
Hilali & Muhsin Khan
25 But as for him who will be given his Record in his left hand, will say: "I wish that I had not been given my Record!
Word by word
٢٥ وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ
ইসলামিক ফাউন্ডেশন
২৬ ‘এবং আমি যদি না জানিতাম আমার হিসাব !
Arabic, with marks
٢٦ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
সমকালীন বাংলা
২৬ এবং আমি যদি না জানতাম আমার হিসাব!,
Hilali & Muhsin Khan
26 "And that I had never known how my Account is!
Word by word
٢٦ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
ইসলামিক ফাউন্ডেশন
২৭ ‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হইত।
Arabic, with marks
٢٧ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
সমকালীন বাংলা
২৭ হায়! যদি সেটাই চূড়ান্ত সমাপ্তি হতো!
Noteএখানে "চূড়ান্ত সমাপ্তি" বলতে সম্ভবত মৃত্যুকে বুঝানো হয়েছে
Hilali & Muhsin Khan
27 "Would that it had been my end (death)!
Word by word
٢٧ يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ
ইসলামিক ফাউন্ডেশন
২৮ ‘আমার ধন - সম্পদ আমার কোন কাজেই আসিল না।
Arabic, with marks
٢٨ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ
সমকালীন বাংলা
২৮ আমার সম্পদ আমার কোনো উপকারে আসেনি।
Hilali & Muhsin Khan
28 "My wealth has not availed me;
Word by word
٢٨ مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ
ইসলামিক ফাউন্ডেশন
২৯ ‘আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে।’
Arabic, with marks
٢٩ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
সমকালীন বাংলা
২৯ আমার কর্তৃত্ব বিলুপ্ত হয়েছে।”
Hilali & Muhsin Khan
29 "My power (and arguments to defend myself) have gone from me!"
Word by word
٢٩ هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ
ইসলামিক ফাউন্ডেশন
৩০ ফিরিশ্তাদেরকে বলা হইবে, ‘ধর উহাকে, উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও।
Arabic, with marks
٣٠ خُذُوهُ فَغُلُّوهُ
সমকালীন বাংলা
৩০ “তাকে ধরো, অতঃপর তার গলায় শৃঙ্খল পরিয়ে দাও।”
Hilali & Muhsin Khan
30 (It will be said): "Seize him and fetter him;
Word by word
٣٠ خُذُوهُ فَغُلُّوهُ
ইসলামিক ফাউন্ডেশন
৩১ ‘অতঃপর উহাকে নিক্ষেপ কর জাহান্নামে।
Arabic, with marks
٣١ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ
সমকালীন বাংলা
৩১ তারপর তাকে জাহিমে পোড়াও।
Noteজাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
جَهَنَّم (Jahannam)
الْجَحِيم (Al-Jaḥīm)
سَقَر (Saqar)
لَظَى (Laẓā)
الْحُطَمَة (Al-Ḥuṭamah)
السَّعِير (As-Saʿīr)
الْهَاوِيَة (Al-Hāwiyah)
Hilali & Muhsin Khan
31 Then throw him in the blazing Fire.
Word by word
٣١ ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ‘পুনরায় তাহাকে শৃঙ্খলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে’,
Arabic, with marks
٣٢ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ
সমকালীন বাংলা
৩২ তারপর তাকে সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে আবদ্ধ করো
Hilali & Muhsin Khan
32 "Then fasten him with a chain whereof the length is seventy cubits!"
Word by word
٣٢ ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ সে তো মহান আল্লাহ্ র প্রতি বিশ্বাসী ছিল না।
Arabic, with marks
٣٣ إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৩৩ নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না।
Hilali & Muhsin Khan
33 Verily, he used not to believe in Allah, the Most Great,
Word by word
٣٣ إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না,
Arabic, with marks
٣٤ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
সমকালীন বাংলা
৩৪ এবং দরিদ্রকে আহার করাতে উৎসাহ দিত না।
Hilali & Muhsin Khan
34 And urged not on the feeding of Al-Miskin (the poor).
Word by word
٣٤ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ অতএব এই দিন সেখানে তাহার কোন সুহৃদ থাকিবে না,
Arabic, with marks
٣٥ فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
সমকালীন বাংলা
৩৫ অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই,
Hilali & Muhsin Khan
35 So no friend has he here this Day,
Word by word
٣٥ فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌ
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং কোন খাদ্য থাকিবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত,
Arabic, with marks
٣٦ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
সমকালীন বাংলা
৩৬ এবং পুঁজ ছাড়া তার কোনো খাদ্য নেই,
Hilali & Muhsin Khan
36 Nor any food except filth from the washing of wounds.
Word by word
٣٦ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না।
Arabic, with marks
٣٧ لَّا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
সমকালীন বাংলা
৩৭ যা পাপাচারীরা ছাড়া আর কেউ খাবে না।
Hilali & Muhsin Khan
37 None will eat it except the Khati'un (sinners, disbelievers, polytheists).
Word by word
٣٧ لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ আমি কসম করিতেছি উহার, যাহা তোমরা দেখিতে পাও,
Arabic, with marks
٣٨ فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
সমকালীন বাংলা
৩৮ অতএব আমি শপথ করছি যা তোমরা দেখো,
Hilali & Muhsin Khan
38 So I swear by whatsoever you see,
Word by word
٣٨ فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ এবং যাহা তোমরা দেখিতে পাও না ;
Arabic, with marks
٣٩ وَمَا لَا تُبْصِرُونَ
সমকালীন বাংলা
৩৯ এবং যা তোমরা দেখো না,
Hilali & Muhsin Khan
39 And by whatsoever you see not,
Word by word
٣٩ وَمَا لَا تُبْصِرُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৪০ নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা।
Arabic, with marks
٤٠ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
সমকালীন বাংলা
৪০ নিশ্চয়ই এটি সম্মানিত রাসূলের কথা।
Hilali & Muhsin Khan
40 That this is verily, the word of an honoured Messenger [i.e. Jibril (Gabriel) or Muhammad صلى الله عليه وسلم which he has brought from Allah].
Word by word
٤٠ إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
ইসলামিক ফাউন্ডেশন
৪১ ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর,
Arabic, with marks
٤١ وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
সমকালীন বাংলা
৪১ এবং এটি কোনো কবির কথা নয়; তোমরা খুব কমই বিশ্বাস কর।
Hilali & Muhsin Khan
41 It is not the word of a poet: little is that you believe!
Word by word
٤١ وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
Arabic, with marks
٤٢ وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
সমকালীন বাংলা
৪২ এবং এটি কোনো গণকের কথা নয়; তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।
Hilali & Muhsin Khan
42 Nor is it the word of a soothsayer (or a foreteller): little is that you remember!
Word by word
٤٢ وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
Arabic, with marks
٤٣ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৪৩ এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ।
Hilali & Muhsin Khan
43 This is the Revelation sent down from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
Word by word
٤٣ تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ সে যদি আমার নামে কোন কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত,
Arabic, with marks
٤٤ وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
সমকালীন বাংলা
৪৪ আর যদি সে আমাদের নামে কোনো কথা রচনা করে আমাদের প্রতি আরোপ করত,
Hilali & Muhsin Khan
44 And if he (Muhammad صلى الله عليه وسلم) had forged a false saying concerning Us (Allah جل جلاله),
Word by word
٤٤ وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম,
Arabic, with marks
٤٥ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
সমকালীন বাংলা
৪৫ তবে অবশ্যই আমরা তার ডান হাত ধরে ফেলতাম,
Hilali & Muhsin Khan
45 We surely would have seized him by his right hand (or with power and might),
Word by word
٤٥ لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ এবং কাটিয়া দিতাম তাহার জীবন - ধমনী,
Arabic, with marks
٤٦ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
সমকালীন বাংলা
৪৬ তারপর অবশ্যই তার মহাধমনী কেটে দিতাম।
Hilali & Muhsin Khan
46 And then We certainly would have cut off his life artery (aorta),
Word by word
٤٦ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই, যে তাহাকে রক্ষা করিতে পারে।
Arabic, with marks
٤٧ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
সমকালীন বাংলা
৪৭ অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারত না।
Hilali & Muhsin Khan
47 And none of you could have withheld Us from (punishing) him.
Word by word
٤٧ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
Arabic, with marks
٤٨ وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ
সমকালীন বাংলা
৪৮ আর নিশ্চয়ই এটি মুত্তাকীদের জন্য এক উপদেশ।
Hilali & Muhsin Khan
48 And verily, this (Qur'an) is a Reminder for the Muttaqun (the pious. See V.2:2).
Word by word
٤٨ وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে।
Arabic, with marks
٤٩ وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
সমকালীন বাংলা
৪৯ আর নিশ্চয়ই আমরা জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ অস্বীকারকারী।
Hilali & Muhsin Khan
49 And verily, We know that there are some among you that belie (this Qur'an). (Tafsir At-Tabari)
Word by word
٤٩ وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৫০ এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে,
Arabic, with marks
٥٠ وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
সমকালীন বাংলা
৫০ আর নিশ্চয়ই এটি অস্বীকারকারীদের জন্য অনুশোচনা।
Hilali & Muhsin Khan
50 And indeed it (this Qur'an) will be an anguish for the disbelievers (on the Day of Resurrection).
Word by word
٥٠ وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ
ইসলামিক ফাউন্ডেশন
৫১ অবশ্যই ইহা নিশ্চিত সত্য।
Arabic, with marks
٥١ وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
সমকালীন বাংলা
৫১ আর নিশ্চয়ই এটি নিশ্চিত সত্য।
Hilali & Muhsin Khan
51 And verily, it (this Qur'an) is an absolute truth with certainty.
Word by word
٥١ وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ
ইসলামিক ফাউন্ডেশন
৫২ অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
Arabic, with marks
٥٢ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৫২ অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো।
Hilali & Muhsin Khan
52 So glorify the Name of your Lord, the Most Great.
Word by word
٥٢ فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report