এক ব্যক্তি চাহিল সংঘটিত হউক শাস্তি, যাহা অবধারিত -
এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* *আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’।
بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع
Chapter 70, 44 verses
এক ব্যক্তি চাহিল সংঘটিত হউক শাস্তি, যাহা অবধারিত -
এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* *আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’।
بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع
কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করিবার কেহ নাই।
কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।
للكافرين ليس له دافع
ইহা আসিবে র নিকট হইতে, তিনি সুমুচ্চ মর্যাদার অধিকারী।
ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,
من الله ذي المعارج
ফিরিশ্তা এবং রূহ্ র দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যাহার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাযার বৎসর।
ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة
সুতরাং তুমি ধৈর্যধারণ কর, পরম ধৈর্য।
অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।
فاصبر صبرا جميلا
উহারা ঐ দিনকে মনে করে সুদূর,
তারা তো এটিকে সুদূরপরাহত মনে করে।
إنهم يرونه بعيدا
কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন।
আর আমি দেখছি তা আসন্ন।
ونراه قريبا
সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মত
সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।
يوم تكون السماء كالمهل
এবং পর্বতসমূহ হইবে রঙ্গীন পশমের মত,
এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।
وتكون الجبال كالعهن
এবং সুহৃদ সুহৃদের তত্ত্ব লইবে না,
আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।
ولا يسأل حميم حميما
উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তাহার সন্তান - সন্ততিকে,
তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে,
يبصرونهم ۚ يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه
তাহার স্ত্রী ও ভ্রাতাকে,
আর তার স্ত্রী ও ভাইকে,
وصاحبته وأخيه
তাহার জ্ঞাতি - গোষ্ঠীকে, যাহারা তাহাকে আশ্রয় দিত
আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
وفصيلته التي تؤويه
এবং পৃথিবীর সকলকে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়।
আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।
ومن في الأرض جميعا ثم ينجيه
না, কখনই নয়, ইহা তো লেলিহান অগ্নি,
কখনো নয়! এটিতো লেলিহান আগুন।
كلا ۖ إنها لظى
যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে।
যা মাথার চামড়া খসিয়ে নেবে।
نزاعة للشوى
জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে, যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল ।
تدعو من أدبر وتولى
যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল।
আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল।
وجمع فأوعى
মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থিরচিত্তরূপে।
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে।
۞ إن الإنسان خلق هلوعا
যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা - হুতাশকারী।
যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত।
إذا مسه الشر جزوعا
আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ;
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ।
وإذا مسه الخير منوعا
তবে আদায়কারীগণ ব্যতীত,
আদায়কারীগণ ছাড়া,
إلا المصلين
যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত,
যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত।
الذين هم على صلاتهم دائمون
আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে
আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,
والذين في أموالهم حق معلوم
যাচ্ঞাকারী ও বঞ্চিতের,
যাচঞাকারী ও বঞ্চিতের,
للسائل والمحروم
এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে।
আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
والذين يصدقون بيوم الدين
আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতসন্ত্রস্ত -
আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
والذين هم من عذاب ربهم مشفقون
নিশ্চয়ই তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশংক থাকা যায় না -
নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।
إن عذاب ربهم غير مأمون
এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে,
আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী।
والذين هم لفروجهم حافظون
তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না -
তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
তবে কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমালংঘনকারী -
তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
আর যারা নিজদের আমানত ও ওয়াদা রক্ষাকারী,
والذين هم لأماناتهم وعهدهم راعون
আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল,
আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,
والذين هم بشهاداتهم قائمون
এবং নিজেদের সালাতে যত্নবান -
আর যারা নিজদের সালাতের হিফাযত করে,
والذين هم على صلاتهم يحافظون
তাহারাই সম্মানিত হইবে জান্নাতে।
তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।
أولئك في جنات مكرمون
কাফিরদের হইল কি যে, উহারা তোমার দিকে ছুটিয়া আসিতেছে
কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটছে,
فمال الذين كفروا قبلك مهطعين
দক্ষিণ ও বাম দিক হইতে, দলে দলে।
ডানে ও বামে দলে দলে?
عن اليمين وعن الشمال عزين
উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাহাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে?
তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে?
أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم
কখনো না, আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা উহারা জানে।
কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে।
كلا ۖ إنا خلقناهم مما يعلمون
আমি শপথ করিতেছি উদয়াচলসমূহ ও অস্তাচলসমূহের অধিপতির - নিশ্চয়ই আমি সক্ষম,
অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!
فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون
উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই।
তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।
على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين
অতএব উহাদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া - কৌতুকে মত্ত থাকিতে দাও, যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।
অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা (বেহুদা কথায়) মত্ত থাকুক আর খেল-তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের, যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।
فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون
সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুতবেগে, মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে,
যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,
يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون
অবনত নেত্রে। হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে; ইহাই সেই দিন, যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে।
অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল।
خاشعة أبصارهم ترهقهم ذلة ۚ ذلك اليوم الذي كانوا يوعدون