Kitab

আল নাজম

Chapter 53, 62 verses

  • ইসলামিক ফাউন্ডেশন
  • বয়ান ফাউন্ডেশন
  • সমকালীন বাংলা
  • বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন

শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত,

বয়ান ফাউন্ডেশন

কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

সমকালীন বাংলা

পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অন্নাজমি ইযা-হাওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,

বয়ান ফাউন্ডেশন

তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।

সমকালীন বাংলা

তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,

বাংলা উচ্চারণ

মা-দ্বোয়াল্লা-ছোয়া-হিবুকুম্ অমা-গাওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

এবং সে মনগড়া কথাও বলে না।

বয়ান ফাউন্ডেশন

আর সে মনগড়া কথা বলে না।

সমকালীন বাংলা

আর সে খেয়ালখুশি মতন কথা বলে না।

বাংলা উচ্চারণ

অমা-ইয়ান্ত্বিকু 'আনিল্ হাওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা তো ওহী, যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়,

বয়ান ফাউন্ডেশন

তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।

সমকালীন বাংলা

এটি তো কেবল ওহি, যা তার প্রতি ওহি করা হয়।

বাংলা উচ্চারণ

ইন্ হুওয়া ইল্লা-ওয়াহ্ইয়ুইঁ ইয়ূহা-।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী,

বয়ান ফাউন্ডেশন

তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর,

সমকালীন বাংলা

তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তির অধিকারী।

বাংলা উচ্চারণ

'আল্লামাহূ শাদীদুল্ কুওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

প্রজ্ঞাসম্পন্ন, সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল,

বয়ান ফাউন্ডেশন

প্রজ্ঞার অধিকারী*। অতঃপর সে স্থির হয়েছিল, * জিবরীল।

সমকালীন বাংলা

শক্তির অধিকারী, অতঃপর সে স্থির হয়ে দাঁড়িয়েছিল।

বাংলা উচ্চারণ

যূ-র্মিরাহ্ ফাস্তাওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

তখন সে ঊর্ধ্বদিগন্তে,

বয়ান ফাউন্ডেশন

তখন সে ঊর্ধ্ব দিগন্তে।

সমকালীন বাংলা

আর সে ছিল সর্বোচ্চ দিগন্তে।

বাংলা উচ্চারণ

অহুওয়া বিল্উফুক্বিল্ 'আলা-।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী,

বয়ান ফাউন্ডেশন

তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল।

সমকালীন বাংলা

এরপর সে কাছে এলো এবং আরো কাছে।

বাংলা উচ্চারণ

ছুম্মা দানা-ফাতাদাল্লা-।

ইসলামিক ফাউন্ডেশন

ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রহিল অথবা উহারও কম।

বয়ান ফাউন্ডেশন

তখন সে নৈকট্য ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।

সমকালীন বাংলা

এরপর দুই ধনুকের মতো দূরত্বে, অথবা আরো কম।

বাংলা উচ্চারণ

ফাকা-না ক্ব-বা ক্বাওসাইনি আও আদ্না-।

ইসলামিক ফাউন্ডেশন

তখন ‌ তাঁহার বান্দার প্রতি যাহা ওহী করিবার তাহা ওহী করিলেন।

বয়ান ফাউন্ডেশন

অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

সমকালীন বাংলা

অতঃপর তিনি তাঁর দাসের প্রতি যা ওহি করার, তা ওহি করলেন।

Note

এখানে أَوْحَىٰ এসেছে وحي (ওহি) থেকে। এর মূল অর্থ হলো গোপনে/বিশেষভাবে বার্তা জানানো, প্রকাশ করা, ওহি করা।

বাংলা উচ্চারণ

ফাআওহা য় ইলা-'আব্দিহী মা য় আওহা-।

ইসলামিক ফাউন্ডেশন

যাহা সে দেখিয়াছে, তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই;

বয়ান ফাউন্ডেশন

সে যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।

সমকালীন বাংলা

সে যা দেখেছে, তার হৃদয় ভুল করেনি।

বাংলা উচ্চারণ

মা-কাযাবাল্ ফুয়া-দু মা-রায়া-

ইসলামিক ফাউন্ডেশন

সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে?

বয়ান ফাউন্ডেশন

সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?

সমকালীন বাংলা

তোমরা কি তার সঙ্গে সে যা দেখে, সে বিষয়ে বিতর্ক করছো?

বাংলা উচ্চারণ

আফাতুমা-রূনাহূ 'আলা-মা-ইয়ারা-।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল

বয়ান ফাউন্ডেশন

আর সে তো তাকে* আরেকবার** দেখেছিল। * জিবরীলকে।

সমকালীন বাংলা

আর অবশ্যই সে তাঁকে আরেকবার দেখেছিল।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ রায়া-হু নায্লাতান্ উখ্রা-।

ইসলামিক ফাউন্ডেশন

প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট,

বয়ান ফাউন্ডেশন

সিদরাতুল মুনতাহার* নিকট। * সিদরাতুল মুনতাহা হল সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় বৃক্ষ, সকল সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত। তারপর কি আছে, একমাত্র আল্লাহই জানেন।

সমকালীন বাংলা

সিদরাতুল মুনতাহার কাছে,

Note
سِدْرَةُ الْمُنتَهَىٰ অর্থ “চূড়ান্ত সীমার সিদরাত গাছ”। সিদরাত শব্দটি আরবি سِدْر থেকে এসেছে, যা এক ধরনের কূল বা বরই জাতীয় গাছ। মুনতাহা অর্থ শেষ সীমা বা চূড়ান্ত সীমা।
বাংলা উচ্চারণ

'ইন্দা সিদ্রতিল্ মুন্তাহা-।

ইসলামিক ফাউন্ডেশন

যাহার নিকট অবস্থিত বাসোদ্যান।

বয়ান ফাউন্ডেশন

যার কাছে জান্নাতুল মা’ওয়া* অবস্থিত। * ফেরেশতা, শহীদদের রূহ ও মুত্তাকীদের অবস্থানস্থল।

সমকালীন বাংলা

তার কাছে মাওয়া বেহেশত।

বাংলা উচ্চারণ

'ইন্দাহা-জ্বান্নাতুল্ মাওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

যখন বৃক্ষটি, যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত,

বয়ান ফাউন্ডেশন

যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।

সমকালীন বাংলা

যখন সিদরাতকে যা ঢেকে দেওয়ার, তা ঢেকে দিচ্ছিল।

Note
সিদরাত শব্দটি আরবি سِدْر থেকে এসেছে, যা এক ধরনের কূল বা বরই জাতীয় গাছ।
বাংলা উচ্চারণ

ইয্ ইয়াগ্শাস্ সিদ্রতা মা-ইয়াগ্শা-।

ইসলামিক ফাউন্ডেশন

তাহার দৃষ্টিবিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই।

বয়ান ফাউন্ডেশন

তার দৃষ্টি এদিক-সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি।

সমকালীন বাংলা

দৃষ্টি বিচ্যুত হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি।

বাংলা উচ্চারণ

মা-যা-গল্ বাছোয়ারু অমা-ত্বোয়াগা-।

ইসলামিক ফাউন্ডেশন

সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়াছিল;

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে।

সমকালীন বাংলা

নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনসমূহের কিছু দেখেছিল।

বাংলা উচ্চারণ

লাক্বদ্ রয়া-মিন্ আ-ইয়া-তি রব্বিহিল্ কুব্র-।

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা কি ভাবিয়া দেখিয়াছ ‘লাত’ ও ‘উয্‌যা’ সম্বন্ধে

বয়ান ফাউন্ডেশন

তোমরা লাত ও ‘উযযা সম্পর্কে আমাকে বল’?

সমকালীন বাংলা

তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে?

বাংলা উচ্চারণ

আফারয়াইতুমুল্ লা-তা অল্ উ'য্যা-।

ইসলামিক ফাউন্ডেশন

এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?

বয়ান ফাউন্ডেশন

আর মানাত সম্পর্কে, যা তৃতীয় আরেকটি?

সমকালীন বাংলা

এবং মানাত, তৃতীয় আর একটি?

বাংলা উচ্চারণ

অ মানা-তাছ্ ছা-লিছাতাল্ উখ্র-।

ইসলামিক ফাউন্ডেশন

তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং ‌র জন্য কন্যা সন্তান ?

বয়ান ফাউন্ডেশন

তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা?

সমকালীন বাংলা

তোমাদের জন্য কি পুত্রসন্তান, আর তার জন্য কন্যাসন্তান?

বাংলা উচ্চারণ

আলাকুমুয্ যাকারু অলাহুল্ উন্ছা-।

ইসলামিক ফাউন্ডেশন

এই প্রকার বণ্টন তো অসংগত।

বয়ান ফাউন্ডেশন

এটাতো তাহলে এক অসঙ্গত বণ্টন!

সমকালীন বাংলা

এটি তো এক অন্যায় বণ্টন!

বাংলা উচ্চারণ

তিল্কা ইযান্ ক্বিস্মাতুন্ দ্বীযা-।

ইসলামিক ফাউন্ডেশন

এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ, যাহার সমর্থনে ‌ কোন দলীল প্রেরণ করেন নাই। তাহারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথনির্দেশ আসিয়াছে।

বয়ান ফাউন্ডেশন

এগুলো কেবল কতিপয় নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে কোন দলীল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে।

সমকালীন বাংলা

এগুলো তো কেবল নাম, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা নাম দিয়েছো। এগুলোর কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথনির্দেশ এসেছে।

বাংলা উচ্চারণ

ইন্ হিয়া ইল্লা য় আস্মা-য়ুন্ সাম্মাইতুমূ হা য় আন্তুম্ অআ-বা-য়ুকুম্ মা য় আন্ যালা ল্লা-হু বিহা-মিন্ সুল্ত্বোয়া-ন্ ইঁ ইয়াত্তাবিঊ'না ইল্লাজ্জোয়ান্না অমা-তাহ্ওয়াল্ আন্ফুসু অলাক্বদ্ জ্বা-য়াহুম্ র্মি রব্বিহিমুল্ হুদা-।

ইসলামিক ফাউন্ডেশন

মানুষ যাহা চায় তাহাই কি সে পায়?

বয়ান ফাউন্ডেশন

মানুষের জন্য তা কি হয়, যা সে চায়?

সমকালীন বাংলা

মানুষ কি যা ইচ্ছে করে তাই পায়?

বাংলা উচ্চারণ

আম্ লিল্ ইন্সা-নি মা- তামান্না-।

ইসলামিক ফাউন্ডেশন

বস্তুত ইহকাল ও পরকাল ‌রই।

বয়ান ফাউন্ডেশন

বস্তুতঃ পরকাল ও ইহকাল তো আল্লাহরই।

সমকালীন বাংলা

অতঃপর শেষ ও প্রথম আল্লাহরই।

Note
শেষ = পরকাল, প্রথম = দুনিয়ার জীবন
বাংলা উচ্চারণ

ফালিল্লা-হিল্ আ-খিরতু অল্ ঊলা-।

ইসলামিক ফাউন্ডেশন

আকাশে কত ফিরিশ্‌তা রহিয়াছে ; উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে ‌র অনুমতির পর ; যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট।

বয়ান ফাউন্ডেশন

আর আসমানসমূহে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনই কাজে আসবে না। তবে যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট, তার ব্যাপারে অনুমতি দেয়ার পর।

সমকালীন বাংলা

আর আকাশসমূহে কত ফেরেশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো কাজে আসবে না, যতক্ষণ না যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট, তার জন্য অনুমতি দেন।

বাংলা উচ্চারণ

অকাম্ মিম্ মালাকিন্ ফিস্ সামা-ওয়া-তি লা-তুগ্নী শাফা- 'আতুহুম্ শাইয়ান্ ইল্লা-মিম্ বা'দ্বি আইঁ ইয়া' যানা ল্লা-হু লিমাইঁইয়াশা-য়ু অইর্য়াদ্বোয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিশ্‌তাদেরকে;

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।

সমকালীন বাংলা

নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, তারা ফেরেশতাদের নারীবাচক নাম দেয়।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি লাইয়ুসাম্মূ নাল্ মালা-য়িকাতা স্মিয়াতাল্ উন্ছা -।

ইসলামিক ফাউন্ডেশন

অথচ এই বিষয়ে উহাদের কোন জ্ঞান নাই, উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে; কিন্তু সত্যের মুকাবিলায় অনুমানের কোনই মূল্য নাই।

বয়ান ফাউন্ডেশন

অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।

সমকালীন বাংলা

আর তাদের কোনো জ্ঞান নেই এ বিষয়ে। তারা কেবল অনুমানের অনুসরণ করে। আর নিশ্চয়ই অনুমান সত্যের কোনো কাজে আসে না।

বাংলা উচ্চারণ

অমা-লাহুম্ বিহী মিন্ ই'ল্ম্ ইঁইয়াত্তাবি'ঊনা ইল্লাজ্ জোয়ান্না অইন্নাজ্ জোয়ান্না লা-ইয়ুগ্নী

ইসলামিক ফাউন্ডেশন

অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া চল; সে তো কেবল পার্থিব জীবনই কামনা করে।

বয়ান ফাউন্ডেশন

অতএব তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

সমকালীন বাংলা

অতএব তুমি তাকে উপেক্ষা করো যে আমাদের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া কিছু চায় না।

বাংলা উচ্চারণ

ফাআ'রিদ্ব 'আম্মান্ তাওয়াল্লা-আন্ যিক্রিনা-অলাম্ ইয়ুরিদ্ ইল্লাল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভাল জানেন কে তাঁহার পথ হইতে বিচ্যুত, তিনিই ভাল জানেন কে সৎপথপ্রাপ্ত।

বয়ান ফাউন্ডেশন

এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

সমকালীন বাংলা

এটাই তাদের জ্ঞানের সীমা। নিশ্চয়ই তোমার পালনকর্তাই ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কে সঠিক পথে রয়েছে।

বাংলা উচ্চারণ

যা-লিকা মাব্লাগুহুম্ মিনাল্ ই'ল্ম্ ইন্না রব্বাকা হুওয়া আ'লামু বিমান্ দ্বোয়াল্লা 'আন্ সাবীলিহী অহুওয়া আ'লামু বিমানিহ্ তাদা-।

ইসলামিক ফাউন্ডেশন

আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা ‌রই। যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে দেন উত্তম পুরস্কার।

বয়ান ফাউন্ডেশন

আর আসমানসমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে ।

সমকালীন বাংলা

আর আল্লাহরই যা কিছু আকাশসমূহ ও পৃথিবীতে আছে। যারা মন্দ কাজ করেছে, তাদের সেই অনুযায়ী প্রতিদান দেন এবং যারা ভালো কাজ করেছে, তাদের উত্তম প্রতিদান দেন।

বাংলা উচ্চারণ

অলিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি লিয়াজযিইয়াল্ লাযীনা আসা-য়ূ বিমা-'আমিলূ অইয়াজযিইয়াল্লাযীনা আহ্সানূ বিল্হুস্না-।

ইসলামিক ফাউন্ডেশন

উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে, ছোটখাট অপরাধ করিলেও। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম ; ‌ তোমাদের সম্পর্কে সম্যক অবগত - যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনিই সম্যক জানেন কে।

বয়ান ফাউন্ডেশন

যারা ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার, তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্

সমকালীন বাংলা

যারা বড় বড় পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ছোটখাটো ত্রুটি ছাড়া; নিশ্চয়ই তোমার পালনকর্তার ক্ষমা অপরিসীম। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণ ছিলে। অতএব নিজেদের পবিত্র দাবি করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, তিনি তা ভালো জানেন।

Note

test

বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবা-য়িরল্ ইছ্মি অল্ ফাওয়া-হিশা ইল্লাল্ লামাম্ ইন্না রব্বাকা ওয়া-সিউ'ল্ মাগ্ফিরাহ্ হুওয়া আ'লামু বিকুম্ ইয্ আন্শায়াকুম্ মিনাল্ র্আদ্বি অইয্ আন্তুম্ আজ্বিন্নাতুন্ ফী বুতুনি উম্মাহা- তিকুম্ ফালা-তুযাক্কূ য় আন্ফুসাকুম্ হুওয়া 'আলামু বিমা নিত্তাক্ব-।

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয়;

বয়ান ফাউন্ডেশন

তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নেয়?

সমকালীন বাংলা

তুমি কি তাকে দেখেছো, যে মুখ ফিরিয়ে নিয়েছে?

বাংলা উচ্চারণ

আফারয়াইতাল্ লাযী তাওয়াল্লা-।

ইসলামিক ফাউন্ডেশন

এবং দান করে সামান্যই, পরে বন্ধ করিয়া দেয়?

বয়ান ফাউন্ডেশন

আর সামান্য দান করে, তারপর বন্ধ করে দেয়?

সমকালীন বাংলা

আর সামান্য দান করেছে এবং বন্ধ করে দিয়েছে?

বাংলা উচ্চারণ

অআ'ত্বোয়া-ক্বালীলাঁও অআক্দা-।

ইসলামিক ফাউন্ডেশন

তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?

বয়ান ফাউন্ডেশন

তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে, সে দেখছে?

সমকালীন বাংলা

তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, ফলে সে দেখতে পায়?

বাংলা উচ্চারণ

আ'ইন্দাহূ 'ইল্মুল্ গইবি ফাহুওয়া ইয়ার-।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাকে কি অবগত করা হয় নাই যাহা আছে মূসার কিতাবে,

বয়ান ফাউন্ডেশন

নাকি মূসার কিতাবে যা আছে, সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি ?

সমকালীন বাংলা

তাকে কি জানানো হয়নি যা মূসার পত্রসমূহে রয়েছে?

বাংলা উচ্চারণ

আম্ লাম্ ইয়ুনাব্বা বিমা-ফী ছুহুফি মূসা-।

ইসলামিক ফাউন্ডেশন

এবং ইব্‌রাহীমের কিতাবে, যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব?

বয়ান ফাউন্ডেশন

আর ইবরাহীমের কিতাবে, যে (নির্দেশ) পূর্ণ করেছিল।

সমকালীন বাংলা

এবং ইবরাহীম, যে তার দায়িত্ব পূর্ণ করেছিল?

বাংলা উচ্চারণ

অ ইব্র-হীমাল্ লাযী অফ্ফা য় ।

ইসলামিক ফাউন্ডেশন

উহা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না,

বয়ান ফাউন্ডেশন

তা এই যে, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।

সমকালীন বাংলা

কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না।

বাংলা উচ্চারণ

আল্লা-তাযিরু ওয়া- যিরাতুঁও ওয়িয্রা উখ্রা-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, মানুষ তাহাই পায় যাহা সে করে,

বয়ান ফাউন্ডেশন

আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।

সমকালীন বাংলা

আর মানুষের জন্য নেই এছাড়া, যার জন্য সে চেষ্টা করেছে।

Note

Another easy translation could be "আর মানুষের জন্য তা-ই রয়েছে, যার জন্য সে চেষ্টা করেছে।"

বাংলা উচ্চারণ

অআল্লাইসা লিল্ইন্সা-নি ইল্লা-মাসা'আ-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তাহার কর্ম অচিরেই দেখান হইবে -

বয়ান ফাউন্ডেশন

আর এই যে, তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তার চেষ্টা শীঘ্রই দেখা হবে।

বাংলা উচ্চারণ

অআন্না সা'ইয়াহূ সাওফা ইয়ুরা-।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান,

বয়ান ফাউন্ডেশন

তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।

সমকালীন বাংলা

অতঃপর তাকে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে।

বাংলা উচ্চারণ

ছুম্মা ইয়ুজযা-হুল্ জ্বাযা-য়াল্ আওফা-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট,

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো শেষ গন্তব্য।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তোমার পালনকর্তার কাছেই শেষ গন্তব্য।

বাংলা উচ্চারণ

অআন্না ইলা-রব্বিকাল্ মুন্তাহা-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান,

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তিনিই হাসান এবং কাঁদান।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ হুওয়া আদ্ব্হাকা অআব্ক-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তিনিই মৃত্যু দেন এবং জীবন দেন।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ হুওয়া আমা-তা অ আহ্ইয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল - পুরুষ ও নারী

বয়ান ফাউন্ডেশন

আর তিনিই যুগল সৃষ্টি করেন- পুরুষ ও নারী।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তিনিই সৃষ্টি করেছেন জোড়া, পুরুষ ও নারীকে।

বাংলা উচ্চারণ

অ আন্নাহূ খলাক্বায্ যাওজ্বাইনিয্ যাকারা অল্উন্ছা-

ইসলামিক ফাউন্ডেশন

শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়,

বয়ান ফাউন্ডেশন

শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়।

সমকালীন বাংলা

এক ফোঁটা বীর্য থেকে, যখন তা নিক্ষিপ্ত হয়।

বাংলা উচ্চারণ

মিন্ নুত্ব ফাতিন্ ইযা-তুম্না-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাঁহারই,

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর উপরই।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তাঁরই দায়িত্ব পুনরায় সৃষ্টি করা।

বাংলা উচ্চারণ

অআন্না 'আলাইহিন্ নাশ্য়াতাল্ উখ্র-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন,

বয়ান ফাউন্ডেশন

আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন।

বাংলা উচ্চারণ

অআন্নাহূ হুওয়া আগ্না-অআক্ব না-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তিনি শি‘রা নক্ষত্রের মালিক।

বয়ান ফাউন্ডেশন

আর তিনিই শিরার* রব। * একটি নক্ষত্রের নাম।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তিনিই শি‘রার পালনকর্তা।

Note
Sirius বা লুব্ধক একটি নক্ষত্র বা তারা এর নাম
বাংলা উচ্চারণ

অআন্নাহূ হুওয়া রব্বুশ্ শি'রা-।

ইসলামিক ফাউন্ডেশন

আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন

বয়ান ফাউন্ডেশন

আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।

সমকালীন বাংলা

আর নিশ্চয়ই তিনিই প্রথম ‘আদকে ধ্বংস করেছিলেন।

Note
الأولى = প্রথম, প্রাচীন عادا = আদ একটি জাতি, গোষ্ঠী, সম্প্রদায়
বাংলা উচ্চারণ

অআন্নাহূ য় আহ্লাকা 'আ-দা-নিল্ ঊলা-।

ইসলামিক ফাউন্ডেশন

এবং সামূদ সম্প্রদায়কেও; কাহাকেও তিনি বাকি রাখেন নাই

বয়ান ফাউন্ডেশন

আর সামূদ জাতিকেও। কাউকে তিনি অবশিষ্ট রাখেন নি।

সমকালীন বাংলা

আর সামূদকেও, অতঃপর অবশিষ্ট রাখেননি।

Note

সামূদ = একটি জাতি, গোষ্ঠী, সম্প্রদায়    // ধ্বংসের পর তাদের একজনও অবশিষ্ট ছিলো না

বাংলা উচ্চারণ

অছামূদা ফামা য় আব্ক্বা-।

ইসলামিক ফাউন্ডেশন

আর ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, উহারা ছিল অতিশয় ও অবাধ্য।

বয়ান ফাউন্ডেশন

আর পূর্বে নূহের কওমকেও। নিশ্চয় তারা ছিল অতিশয় যালিম ও চরম অবাধ্য।

সমকালীন বাংলা

আর এর আগে নূহের জাতিকে। নিশ্চয়ই তারা ছিল আরও অত্যাচারী ও আরও অবাধ্য।

বাংলা উচ্চারণ

অক্বওমা নূহিম্ মিন্ ক্বব্ল্ ইন্নাহুম্ কা-নূ হুম্ আজ্লামা অআত্ব গ-।

ইসলামিক ফাউন্ডেশন

উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন,

বয়ান ফাউন্ডেশন

আর তিনি উল্টানো আবাসভূমিকে* নিক্ষেপ করেছিলেন। * সামূদ সম্প্রদায়ের জনপদ।

সমকালীন বাংলা

আর জনপদগুলোকে উল্টে দিয়েছিলেন।

বাংলা উচ্চারণ

অল্ মুতাফিকাতা আহ্ওয়া-।

ইসলামিক ফাউন্ডেশন

উহাকে আচ্ছন্ন করিল কী সর্বগ্রাসী শাস্তি!

বয়ান ফাউন্ডেশন

অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন করার ছিল।

সমকালীন বাংলা

অতঃপর সেগুলোকে ঢেকে দেওয়া হলো, যা ঢেকে দিয়েছিল।

বাংলা উচ্চারণ

ফাগাশ্শা-হা-মা-গাশ্শা-।

ইসলামিক ফাউন্ডেশন

তবে তুমি তোমার প্রতিপালকের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে?

বয়ান ফাউন্ডেশন

তাহলে তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

সমকালীন বাংলা

অতএব তোমার পালনকর্তার কোন কোন অনুগ্রহ সম্পর্কে তুমি সন্দেহ করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকা তাতামা-রা-।

ইসলামিক ফাউন্ডেশন

অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী।

বয়ান ফাউন্ডেশন

অতীত সতর্ককারীদের মত এই নবীও একজন সতর্ককারী।

সমকালীন বাংলা

এ তো আগের সতর্ককারীদের মতোই একজন সতর্ককারী।

বাংলা উচ্চারণ

হা-যা-নাযীরুম্ মিনান্ নুযুরিল্ ঊলা-।

ইসলামিক ফাউন্ডেশন

কিয়ামত আসন্ন,

বয়ান ফাউন্ডেশন

কিয়ামত নিকটবর্তী।

সমকালীন বাংলা

আসন্ন বিষয়টি নিকটবর্তী।

Note
এখানে সম্ভবত নিকটবর্তী কিয়ামতের বা বিচার দিনের কথা বুঝানো করা হয়েছে।
বাংলা উচ্চারণ

আযিফাতিল্ আ-যিফাহ্।

ইসলামিক ফাউন্ডেশন

‌ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নয়।

বয়ান ফাউন্ডেশন

ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।

সমকালীন বাংলা

ছাড়া কেউ তা প্রকাশ করতে পারে না।

বাংলা উচ্চারণ

লাইসা লাহা-মিন্ দূনিল্লা-হি কা-শিফাহ্

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ!

বয়ান ফাউন্ডেশন

তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ?

সমকালীন বাংলা

তবে কি তোমরা এই বাণীতে অবাক হচ্ছো?

বাংলা উচ্চারণ

আফা মিন্ হা-যাল্ হাদীছি তা'জ্বাবূনা।

ইসলামিক ফাউন্ডেশন

এবং হাসিঠাট্টা করিতেছ! ক্রন্দন করিতেছ না?

বয়ান ফাউন্ডেশন

আর হাসছ এবং কাঁদছ না?

সমকালীন বাংলা

আর তোমরা হাসছো, এবং কাঁদছো না!

বাংলা উচ্চারণ

অতাদ্ব্হাকূনা অলা তাব্কূনা।

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা তো উদাসীন,

বয়ান ফাউন্ডেশন

আর তোমরা তো গাফিল।

সমকালীন বাংলা

আর তোমরা উদাসীন রয়েছো!

বাংলা উচ্চারণ

অআন্তুম্ সা-মিদূন্।

ইসলামিক ফাউন্ডেশন

অতএব ‌কে সিজ্‌দা কর এবং তাঁহারই ‘ইবাদত কর।

বয়ান ফাউন্ডেশন

সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা কর এবং ইবাদাত কর।[সাজদাহ]

সমকালীন বাংলা

অতএব আল্লাহকে সিজদা করো এবং ইবাদত করো।

বাংলা উচ্চারণ

ফাস্জুদূ লিল্লা-হি ওয়া'বূদূ-

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme