শপথ ঊষার,
কসম ভোরবেলার।
By the dawn
Chapter 89, 30 verses
শপথ ঊষার,
কসম ভোরবেলার।
By the dawn
শপথ দশ রজনীর,
কসম দশ রাতের।
And [by] ten nights
শপথ জোড় ও বেজোড়ের
কসম জোড় ও বিজোড়ের।
And [by] the even [number] and the odd
এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে -
কসম রাতের, যখন তা বিদায় নেয়।
And [by] the night when it passes,
নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য।
এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?
Is there [not] in [all] that an oath [sufficient] for one of perception?
তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের -
তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন ‘আদ জাতির সাথে?
Have you not considered how your Lord dealt with 'Aad -
ইরাম গোত্রের প্রতি - যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?
ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী?
[With] Iram - who had lofty pillars,
যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই;
যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।
The likes of whom had never been created in the land?
এবং সামূদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল;
আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?
And [with] Thamud, who carved out the rocks in the valley?
এবং বহু সৈন্য - শিবিরের অধিপতি ফির‘আওনের প্রতি?
আর ফির‘আউন, সেনাছাউনীর অধিপতি?
And [with] Pharaoh, owner of the stakes? -
যাহারা দেশে সীমালংঘন করিয়াছিল,
যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল।
[All of] whom oppressed within the lands
এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল।
অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল।
And increased therein the corruption.
অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কশাঘাত হানিলেন।
ফলে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত মারলেন।
So your Lord poured upon them a scourge of punishment.
তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই।* *مرصاد অর্থ ঘাঁটি, যেখানে কোন লোক তার শত্রুর অজান্তে তার অপেক্ষায় ওঁত পেতে থাকে এবং শত্রুকে বাগে পেয়েই আক্রমণ করে। এখানে আল্লাহর ক্ষেত্রে শব্দটি সতর্ক দৃষ্টি রাখা, অর্থে ব্যবহৃত হয়েছে।
Indeed, your Lord is in observation.
মানুষ তো এইরূপ যে, তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন।’
আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।
And as for man, when his Lord tries him and [thus] is generous to him and favors him, he says, "My Lord has honored me."
এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিযিক সংকুচিত করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন।’
আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিয্ককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার রব আমাকে অপমানিত করেছেন’।
But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me."
না, কখনও নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না,
কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের দয়া-অনুগ্রহ প্রদর্শন কর না।
No! But you do not honor the orphan
এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না,
আর তোমরা মিসকীনদের খাদ্যদানে পরষ্পরকে উৎসাহিত কর না।
And you do not encourage one another to feed the poor.
এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল,
আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ কর।
And you consume inheritance, devouring [it] altogether,
এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস;
আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালবাস।
And you love wealth with immense love.
ইহা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ - বিচূর্ণ করা হইবে,
কখনো নয়, যখন যমীনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে।
No! When the earth has been leveled - pounded and crushed -
এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও,
আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে।
And your Lord has come and the angels, rank upon rank,
সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে?
আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?
And brought [within view], that Day, is Hell - that Day, man will remember, but what good to him will be the remembrance?
সে বলিবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম !’
সে বলবে, ‘হায়! যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য’!
He will say, "Oh, I wish I had sent ahead [some good] for my life."
সেই দিন তাঁহার শাস্তির মত শাস্তি কেহ দিতে পারিবে না।
অতঃপর সেদিন তাঁর আযাবের মত আযাব কেউ দিতে পারবে না।
So on that Day, none will punish [as severely] as His punishment,
এবং তাঁহার বন্ধনের মত বন্ধন কেহ করিতে পারিবে না।
আর কেউ তাঁর বাঁধার মত বাঁধতে পারবে না।
And none will bind [as severely] as His binding [of the evildoers].
হে প্রশান্তচিত্ত !
হে প্রশান্ত আত্মা!
[To the righteous it will be said], "O reassured soul,
তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া,
তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে।
Return to your Lord, well - pleased and pleasing [to Him],
আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,
অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।
And enter among My [righteous] servants
আর আমার জান্নাতে প্রবেশ কর।
আর প্রবেশ কর আমার জান্নাতে।
And enter My Paradise."