Kitab

আল বাইয়্যিনাহ

Chapter 98, 8 verses

  • ইসলামিক ফাউন্ডেশন
  • আবদুস শহীদ নাসিম
  • বাংলা উচ্চারণ
ইসলামিক ফাউন্ডেশন

কিতাবীদের মধ্যে যাহারা করিয়াছিল তাহারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল -

আবদুস শহীদ নাসিম

আহলে কিতাবদের (ইহুদি - খৃষ্টানদের) যারা কুফুরিতে নিমজ্জিত ছিলো তারা এবং মুশরিকরা তাদের (কুফুরি এবং শিরকে) অবিচল ছিলো, যতোক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লাম্ ইয়াকুনিল্লাযীনা কাফারূ মিন্ আহ্লিল্ কিতা-বি অল্ মুশ্রিকীনা মুন্ফাক্কীনা হাত্তা-তা”তিয়াহুমুল্ বাইয়্যিনাতু ।

ইসলামিক ফাউন্ডেশন

‌র নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ,

আবদুস শহীদ নাসিম

(সে হলো) আল্লাহর পক্ষ থেকে আসা এক রসূল (মুহাম্মদ), সে তিলাওয়াত করে পবিত্র সহিফা (আল কুরআন)।

বাংলা উচ্চারণ

রসূলুম্ মিনাল্লা-হি ইয়াত্লূ ছুহুফাম্ মুত্বোয়াহ্হারতান্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাতে আছে সঠিক বিধান।

আবদুস শহীদ নাসিম

তাতে রয়েছে (আল্লাহর পক্ষ থেকে) সরল সঠিক সুদৃঢ় বিধান।

বাংলা উচ্চারণ

ফীহা-কুতুবুন্ ক্বাইয়িমাহ্

ইসলামিক ফাউন্ডেশন

যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর।

আবদুস শহীদ নাসিম

যাদের কিতাব দেয়া হয়েছিল (অর্থাৎ ইহুদি - খৃষ্টান), তারা তো বিভক্ত হলো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।

বাংলা উচ্চারণ

অ মা-তার্ফারাক্বাল্লাযীনা ঊতুল্ কিতা-বা ইল্লা- মিম্ বা'দি মা-জ্বা-য়াত্হুমুল্ বাইয়িনাহ্।

ইসলামিক ফাউন্ডেশন

তাহারা তো আদিষ্ট হইয়াছিল ‌র আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাঁহার ‘ইবাদত করিতে এবং কায়েম করিতে ও যাকাত দিতে, ইহাই সঠিক দীন।

আবদুস শহীদ নাসিম

তাদেরকে তো এ ছাড়া আর কোনো নির্দেশ দেয়া হয়নি যে, তারা নিজেদের দীনকে (আল্লাহর জন্যে) নিবেদিত করে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, কায়েম করবে, যাকাত দিয়ে দেবে, আর এটাই সত্য - সঠিক - সুদৃঢ় দীন।

বাংলা উচ্চারণ

অমা-উমিরূ য় ইল্লা-লিইয়া'বুদুল্লা-হা মুখ্লিছীনা লাহুদ্দীনা হুনাফা-য়া অইয়ুক্বীমুছ্ ছলা-তা অইয়ু”তুয্ যাকা-তা অযা-লিকা দীনুল্ ক্বাইয়িমাহ্।

ইসলামিক ফাউন্ডেশন

কিতাবীদের মধ্যে যাহারা করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়িভাবে অবস্থান করিবে; উহারাই সৃষ্টির অধম।

আবদুস শহীদ নাসিম

আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করবে তারা এবং মুশরিকরা থাকবে জাহান্নামের আগুনে। স্থায়ীভাবে থাকবে তারা সেখানে। সৃষ্টির অধম তারা।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা কাফারূ মিন্ আহ্লিল্ কিতা-বি অল্মুশ্রিকীনা ফী না-রি জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা- উলা-য়িকা হুম্ র্শারুল্ বারিয়্যাহ্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ।

আবদুস শহীদ নাসিম

তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তারা হলো সৃষ্টির সেরা।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা আ-মানূ ওয়া 'আমিলুছ্ ছোয়া-লিহা-তি উলা-য়িকাহুম্ খইরুল্ বারিয়্যাহ্।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার - স্থায়ী জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। ‌ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাঁহাতে সন্তুষ্ট। ইহা তাহার জন্য, যে তাহার প্রতিপালককে ভয় করে।

আবদুস শহীদ নাসিম

তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার রয়েছে চিরস্থায়ী জান্নাত (বাগ - বাগিচা), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে বিপুল নদ নদী নহর। চিরদিন চিরকাল থাকবে তারা সেখানে। সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি আর তারাও সন্তুষ্ট হয়েছে তাঁর প্রতি। - এসব কিছু ঐ ব্যক্তির জন্যে যে ভয় করে চলে তার প্রভুকে।

বাংলা উচ্চারণ

জ্বাযা-য়ুহুম্ 'ইন্দা রব্বিহিম্ জ্বান্না-তু 'আদ্নিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খ-লিদীনা ফীহা য় আবাদা- রদ্বিয়াল্লা-হু 'আন্হুম্ অরদু 'আন্হু যা-লিকা লিমান্ খশিয়া রব্বাহ্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme