দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,
যারা মাপে - ওজনে কম দেয় তাদের জন্যে ওয়াইল (ধ্বংস)।
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অইলুল্ লিল্ মুত্বোয়াফ্ফিফীনা
Chapter 83, 36 verses
দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,
যারা মাপে - ওজনে কম দেয় তাদের জন্যে ওয়াইল (ধ্বংস)।
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অইলুল্ লিল্ মুত্বোয়াফ্ফিফীনা
যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
মানুষের কাছ থেকে মেপে নেয়ার সময় তারা পুরো মাত্রায় দাবি করে,
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
ল্লাযীনা ইযাক্ তা-লূ 'আলান্না-সি ইয়াস্তাওফূন্।
এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
এবং যখন অন্যদের মেপে বা ওজন করে দেয়, তখন প্রাপ্যের চাইতে কম দেয়।
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
অ ইযা-কা-লূহুম্ আও অযানূ হুম্ ইয়ুখ্স্রিূন্।
উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে
এরা কি ভাবেনা যে, (মৃত্যুর পর) এদের পুনরায় উঠিয়ে আনা হবে,
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
আলা-ইয়াজুন্নু উলা-য়িকা আন্নাহুম্ মাব্ঊ'ছূনা।
মহাদিবসে?
এক মহা দিবসে?
সেই মহাদিবসে,
লিইয়াওমিন্ আজীমিঁই।
যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে।
এটা হবে সেই দিন, যে দিন সমস্ত মানুষ দাঁড়াবে রাববুল আলামিনের সামনে।
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
ইয়াওমা ইয়াকু মুন্না-সু লিরব্বিল্ 'আ-লামীন্।
কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।
কখনো নয়, বরং সীমালংঘনকারী পাপীদের রেকর্ড রাখা হয় সিজ্জীনে।
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
কাল্লা য় ইন্না কিতা-বাল্ ফুজ্জা-রি লাফী সিজ্জ্বীন্।
সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?
তুমি কিভাবে জানবে, সিজজীন কী?
আপনি জানেন, সিজ্জীন কি?
অমা য় আদ্র-কা মা-সিজ্জ্বীন্।
উহা চিহ্নিত ‘আমলনামা।
তা হচ্ছে খোদাই করা (তালিকার) রেকর্ড।
এটা লিপিবদ্ধ খাতা।
কিতা-বুম্ র্মাকুম্।
সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,
যারা অস্বীকার করে, সেদিন তাদের জন্যে হবে ওয়াইল (ধ্বংস),
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
অই লুঁই ইয়াওমায়িযিল্ লিল্মুকাযিবীনা।
যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে,
এরা তারা, যারা অস্বীকার করে বিচার ও প্রতিদান দিবসকে।
যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
ল্লাযীনা ইয়ুকায্যিবূনা বিইয়াওমিদ্দীন্।
কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে ;
সীমালংঘনকারী পাপিষ্ঠ ছাড়া আর কেউ - ই অস্বীকার করেনা সেই দিবসকে।
প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
অমা-ইয়ুকায্যিবু বিহী য় ইল্লা-কুল্লু মু'তাদিন্ আছীমিন্।
উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।’
তাকে যখন আমার (কুরআনের) আয়াত শুনানো হয়, সে বলে : এ - তো সেকালের লোকদের উপকথা।
তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
ইযা-তুত্লা 'আলাইহি আ-ইয়া-তুনা ক্বা-লা আসা-ত্বীরুল্ আওয়্যালীন্।
কখনও নয় ; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে।
না, তা কখনো নয়, বরং তাদের হৃদয়গুলোতে জঙ ধরিয়ে দিয়েছে তাদের (মন্দ) কৃতকর্ম।
কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
কাল্লা-বাল্ র-না 'আলা-কুলূ বিহিম্ মা-কা-নূ ইয়াক্সিবূন্।
না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে ;
কখনো নয়, সেদিন অবশ্যি তাদেরকে তাদের প্রভুর দর্শন থেকে হিজাব করে (অন্তরালে) রাখা হবে।
কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
কাল্লা য় ইন্নাহুম্ 'র্আরব্বিহিম্ ইয়াওমায়িযিল্ লামাহজুরবূন্।
অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ;
তারপর তারা অবশ্যি প্রবেশ করবে জাহিমে।
অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
ছুম্মা ইন্নাহুম্ লাছোয়া-লুল্ জ্বাহীম্।
তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।’
তখন তাদের বলা হবে : এটি সেই জিনিস, যা তোমরা অস্বীকার করতে।
এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
ছুম্মা ইয়ুক্ব-লু হা-যাল্ লাযী কুন্তুম্ বিহী তুকায্যিবূন্।
অবশ্যই পূণ্যবানদের ‘আমলনামা ‘ইল্লিয়্যীনে,
কখনো নয়; অবশ্যি সৎ - সত্যপন্থী লোকদের রেকর্ড সংরক্ষিত থাকে ইল্লিয়্যিনে।
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
কাল্লা য় ইন্না-কিতা-বাল্ আব্রা-রি লাফী ই'ল্লিয়্যীন্।
‘ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান ?
তুমি কি জানো - ইল্লিয়্যিন কী?
আপনি জানেন ইল্লিয়্যীন কি?
অমা য় আদ্রা-কা মা-ঈ'ল্লিইয়ূন্।
উহা চিহ্নিত ‘আমলনামা।
তা হচ্ছে খোদাই করা (তালিকার) রেকর্ড।
এটা লিপিবদ্ধ খাতা।
কিতা-বুম্ র্মাকুমুইঁ।
যাহারা র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে।
তার দেখাশুনায় নিয়োজিত আল্লাহর নিকটস্থ ফেরেশতারা।
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
ইয়াশ্হাদুহুল্ মুর্ক্বারবূন্।
পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে,
সৎ - সত্যপন্থী লোকেরা অবশ্যি থাকবে আনন্দ আর ভোগ বিলাসে।
নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
ইন্নাল্ আব্র-র লাফী না'ঈমিন্
তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে।
সিংহাসনে উপবেশন করে তারা দেখবে (সবকিছু)।
সিংহাসনে বসে অবলোকন করবে।
'আলাল্ আর-য়িকি ইয়ান্জুরূনা।
তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
তুমি তাদের চেহারায় দেখতে পাবে আনন্দের উজ্জ্বলতা।
আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
তা'রিফূ ফী উজু হিহিম্ নাদরতান্ না'ঈম্।
তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে;
তাদের পান করতে দেয়া হবে সীল করা বিশুদ্ধ শরাব (পানীয়)।
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
ইয়ুস্ক্বওনা র্মি রহীক্বিম্ মাখ্তূমিন্
উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
পান শেষে তারা সৌরভ পাবে মিশ্কের। অতএব যারা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তারা এরি জন্যে অবতীর্ণ হোক প্রতিযোগিতায়।
তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
খিতা-মুহূ মিস্ক্ অফী যা-লিকা ফাল্ইয়াতানা-ফাসিল্ মুতানা-ফিসূন্।
উহার মিশ্রণ হইবে তাস্নীমের,
সেই শরাব হবে তাসনিম মিশ্রিত।
তার মিশ্রণ হবে তসনীমের পানি।
অমিযা-জুহূ মিন্ তাসনীমিন্।
ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
এটা (তাসনিম) হলো একটা ঝর্ণা, যা থেকে পান করবে আল্লাহর নৈকট্য লাভকারীরা।
এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
'আইনাই ইয়াশ্রবু বিহাল্ মুর্ক্বারবূন্।
যাহারা অপরাধী তাহারা তো মু’মিনদেরকে উপহাস করিত।
(পৃথিবীর জীবনে) যারা অপরাধ করতো, তারা ঈমানের পথে চলা লোকদের হাসি - ঠাট্টা করতো।
যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
ইন্নাল্লাযীনা আজরমূ কা-নূ মিনাল্লাযীনা আ-মানূ ইয়াদ্ব্হাকূন্।
এবং উহারা যখন মু’মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত।
এবং যখনই মুমিনদের নিকট দিয়ে গমনাগমন করতো, তাদের প্রতি (বিদ্রুপাত্মক) ইংগিত করতো।
এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
অইযা-র্মারূ বিহিম্ ইয়াতাগ-মাযূন্।
এবং যখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া,
এবং নিজেদের পরিবার - পরিজনের কাছে ফেরার সময় ফিরতো উৎফুল্ল হয়ে।
তারা যখন তাদের পরিবার - পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
অইযান্ ক্বলাবূ য় ইলা য় আহ্লিহিমুন্ ক্বলাবূ ফাকিহীন্।
এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।’
আর মুমিনদের দেখলে বলতো : এরা সব বিপথগামী।
আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
অ ইযা- রয়াওহুম্ ক্ব-লূ য় ইন্না হা য় য়ুলা-য়ি লাদ্বোয়া-ল্লূনা।
উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই।
অথচ তাদেরকে এদের (মুমিনদের) উপর তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠানো হয়নি।
অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
অমা য় র্উসিলূ 'আলাইহিম্ হা-ফিজীন্।
আজ মু’মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে,
সুতরাং আজ মুমিনরা উপহাস করবে কাফিরদের সাথে।
আজ যারা , তারা কাফেরদেরকে উপহাস করছে।
ফাল্ইয়াওমা ল্লাযীনা আ-মানূ মিনাল্ কুফ্ফা-রি ইয়াদ্ব্হাকূ না।
সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া।
সিংহাসনে বসে তারা দেখবে তাদের।
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
'আলাল্ আর-য়িকি ইয়ান্জুরূন্।
কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো?
কাফিরদেরকে তাদের কৃতকর্মের সওয়াব (পুরস্কার) কি (পুরোপুরি) দেয়া হলোনা?
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
হাল্ সুওয়িবাল্ কুফ্ফা-রু মা-কা-নূ ইয়াফ্'আলূন্।