আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের,
আমি শপথ করি কেয়ামত দিবসের,
La oqsimu biyawmi alqiyamati
Chapter 75, 40 verses
আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের,
আমি শপথ করি কেয়ামত দিবসের,
La oqsimu biyawmi alqiyamati
আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার।
আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয় -
Wala oqsimu bialnnafsi allawwamati
মানুষ কি মনে করে যে, আমি তাহার অস্থিসমূহ একত্র করিতে পারিব না?
মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
Ayahsabu alinsanu allan najmaAAa AAithamahu
বস্তুত আমি উহার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনবিন্যস্ত করিতে সক্ষম।
পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
Bala qadireena AAala an nusawwiya bananahu
তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায়।
বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
Bal yureedu alinsanu liyafjura amamahu
সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামত দিবস আসিবে?’
সে প্রশ্ন করে - কেয়ামত দিবস কবে?
Yasalu ayyana yawmu alqiyamati
যখন চক্ষু স্থির হইয়া যাইবে,
যখন দৃষ্টি চমকে যাবে,
Faitha bariqa albasaru
এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন,
চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
Wakhasafa alqamaru
যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হইবে -
এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে -
WajumiAAa alshshamsu waalqamaru
সেদিন - মানুষ বলিবে, ‘আজ পালাইবার স্থান কোথায়?’
সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
Yaqoolu alinsanu yawmaithin ayna almafarru
না, কোন আশ্রয়স্থল নাই।
না কোথাও আশ্রয়স্থল নেই।
Kalla la wazara
সেদিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকেরই নিকট।
আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
Ila rabbika yawmaithin almustaqarru
সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
Yunabbao alinsanu yawmaithin bima qaddama waakhkhara
বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত,
বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
Bali alinsanu AAala nafsihi baseeratun
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
Walaw alqa maAAatheerahu
তাড়াতাড়ি ওহী আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না।
তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
La tuharrik bihi lisanaka litaAAjala bihi
ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই।
এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
Inna AAalayna jamAAahu waquranahu
সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর,
অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
Faitha qaranahu faittabiAA quranahu
অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
Thumma inna AAalayna bayanahu
না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস;
কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
Kalla bal tuhibboona alAAajilata
এবং আখিরাতকে উপেক্ষা কর।
এবং পরকালকে উপেক্ষা কর।
Watatharoona alakhirata
সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে,
সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
Wujoohun yawmaithin nadiratun
তাহারা তাহাদের প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে।
তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
Ila rabbiha nathiratun
কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ,
আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
Wawujoohun yawmaithin basiratun
আশংকা করিবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে।
তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর - ভাঙ্গা আচরণ করা হবে।
Tathunnu an yufAAala biha faqiratun
কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে,
কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
Kalla itha balaghati alttaraqiya
এবং বলা হইবে, ‘কে তাহাকে রক্ষা করিবে?’
এবং বলা হবে, কে ঝাড়বে
Waqeela man raqin
তখন তাহার প্রত্যয় হইবে যে, ইহা বিদায়ক্ষণ।
এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
Wathanna annahu alfiraqu
এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে।
এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
Wailtaffati alssaqu bialssaqi
সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানীত হইবে।
সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
Ila rabbika yawmaithin almasaqu
সে বিশ্বাস করে নাই এবং আদায় করে নাই।
সে বিশ্বাস করেনি এবং পড়েনি;
Fala saddaqa wala salla
বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
Walakin kaththaba watawalla
অতঃপর সে তাহার পরিবার - পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভভরে,
অতঃপর সে দম্ভভরে পরিবার - পরিজনের নিকট ফিরে গিয়েছে।
Thumma thahaba ila ahlihi yatamatta
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
Awla laka faawla
আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!
অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
Thumma awla laka faawla
মানুষ কি মনে করে যে, তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে?
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
Ayahsabu alinsanu an yutraka sudan
সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না?
সে কি স্খলিত বীর্য ছিল না?
Alam yaku nutfatan min manayyin yumna
অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
Thumma kana AAalaqatan fakhalaqa fasawwa
অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল - নর ও নারী।
অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
FajaAAala minhu alzzawjayni alththakara waalontha
তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করিতে সক্ষম নয়?
তবুও কি সেই মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
Alaysa thalika biqadirin AAala an yuhyiya almawta