আল আছর
Chapter 103, 3 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
-
বয়ান ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন
মহাকালের শপথ,
মুহিউদ্দীন খান
কসম যুগের (সময়ের),
বয়ান ফাউন্ডেশন
সময়ের কসম,
ইসলামিক ফাউন্ডেশন
মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত,
মুহিউদ্দীন খান
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু উহারা নয়, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।
মুহিউদ্দীন খান
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
বয়ান ফাউন্ডেশন
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।