আল লাহাব
Chapter 111, 5 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
-
সমকালীন বাংলা
-
Arabic
ইসলামিক ফাউন্ডেশন
ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।
মুহিউদ্দীন খান
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত, এবং সেও ধ্বংস হয়েছে।
Arabic
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب
ইসলামিক ফাউন্ডেশন
উহার ধন - সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।
মুহিউদ্দীন খান
কোন কাজে আসেনি তার ধন - সম্পদ ও যা সে উপার্জন করেছে।
সমকালীন বাংলা
তার সম্পদ এবং যা সে অর্জন করেছে—তা তার কোনো উপকারে আসেনি।
Arabic
ما أغنى عنه ماله وما كسب
ইসলামিক ফাউন্ডেশন
অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে
মুহিউদ্দীন খান
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
সমকালীন বাংলা
সে প্রবেশ করবে আগুনে।
Arabic
سيصلى نارا ذات لهب
ইসলামিক ফাউন্ডেশন
এবং তাহার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,
মুহিউদ্দীন খান
এবং তার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,
সমকালীন বাংলা
এবং তার স্ত্রী—কাঠ বহনকারিণী,
Arabic
وامرأته حمالة الحطب
ইসলামিক ফাউন্ডেশন
তাহার গলদেশে পাকান রজ্জু।
মুহিউদ্দীন খান
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
সমকালীন বাংলা
তার গলায়—পাকানো তন্তুর দড়ি।
Arabic
في جيدها حبل من مسد