আমি শপথ করিতেছি এই নগরের
আমি এই নগরীর শপথ করি
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ এই নগরের,
আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিহা-যাল্ বালাদি।
Chapter 90, 20 verses
আমি শপথ করিতেছি এই নগরের
আমি এই নগরীর শপথ করি
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ এই নগরের,
আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম লা য় উকসিমু বিহা-যাল্ বালাদি।
আর তুমি এই নগরের অধিবাসী,
এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
আর তুমি এই নগরের অধিবাসী,
আর তোমাকে হালাল করে নেয়া হয়েছে এই নগরীতে।
অআন্তা হিল্লুম্ বিহা-যাল্ বালাদি।
শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে।
শপথ জনকের ও যা জন্ম দেয়।
এবং জনক ও যা তিনি জন্ম দিয়েছেন তার,
শপথ ওয়ালিদ (জনক) - এর এবং যা সে জন্ম দিয়েছে।
অওয়া-লিদিঁও অমা-অলাদা
আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট - ক্লেশের মধ্যে।
নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে,
আমরা সৃষ্টি করেছি ইনসানকে কষ্ট ও শ্রমের মধ্যে।
লাক্বাদ্ খলাকনাল্ ইন্সা-না ফী কাবাদ্।
সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না?
সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?
সে কি মনে করে যে তার ওপর কেউই ক্ষমতাবান নয়?
সে কি ধরে নিয়েছে, তার উপর কেউ জয়ী হবেনা?
আ ইয়াহ্সাবু আল্লাইঁ ইয়াকদিরা 'আলাইহি আহাদ্।
সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।’
সে বলেঃ আমি প্রচুর ধন - সম্পদ ব্যয় করেছি।
সে বলে, “আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি,”
সে (সদম্ভে) বলে : আমি প্রচুর অর্থ সম্পদ হালাক করেছি (উড়িয়েছি)।
ইয়াকু লু আহ্লাক্তু মা-লা ল্লুবাদা-।
সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই?
সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?
সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
সে কি ধরে নিয়েছে, কেউ তাকে দেখছেনা?
আইয়াহ্সাবু আল্লাম্ ইয়ারাহূ য় আহাদ্।
আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু?
আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,
আমরা কি তাকে দুটো চোখ দেইনি
আমরা কি তার জন্যে সৃষ্টি করিনি একজোড়া চক্ষু?
আলাম্ নাজ'আল্ লাহূ 'আইনাইনি।
আর জিহ্বা ও দুই ওষ্ঠ?
জিহবা ও ওষ্ঠদ্বয় ?
এবং একটি জিহ্বা ও দুটো ঠোঁট,
একটি জিহবা আর দুটি ঠোঁট?
অলিসা নাওঁ অশাফাতাইনি।
আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি।
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
এবং আমরা তাকে দুটো পথ দেখিয়েছি
ভালো ও মন্দ দুটি পথ
আর তাকে দেখাইনি (ভালো আর মন্দ) দুটি পথ?
অহাদাইনা-হু ন্নাজদাইন্।
সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই।
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
কিন্তু সে কঠিন গিরিপথ অতিক্রম করেনি,
কিন্তু সে কষ্টসাধ্য গিরিপথে অগ্রসর হতে উদ্যোগ নেয়নি।
ফালাক্ব্ তাহামাল্ আ'ক্ববাহ্।
তুমি কী জান - বন্ধুর গিরিপথ কী?
আপনি জানেন, সে ঘাঁটি কি?
আর তুমি কী জানো, সেই কঠিন গিরিপথ কী?
তুমি কিভাবে জানবে, সেই কষ্টসাধ্য গিরিপথ কী?
অমা য় আদ্র-কা মাল্ 'আক্ববাহ্।
ইহা হইতেছে: দাসমুক্তি।
তা হচ্ছে দাসমুক্তি
একটি দাস মুক্ত করা,
(তাহলো) গলা (দাস) মুক্ত করা,
ফাক্কু রক্ববাতিন্।
অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান
অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।
অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা,
কিংবা দুর্ভিক্ষ বা অনাহারের দিনে আহার দান করা
আও ইত'আ-মুন্ ফী ইয়াওমিন্ যী মাস্গাবাতিঁই।
ইয়াতীম আত্মীয়কে,
এতীম আত্বীয়কে
ইয়াতীম আত্মীয়কে,
এতিম আত্মীয়কে,
ইয়াতীমান্ যা-মাকরবাতিন্।
অথবা দারিদ্র্য - নিষ্পেষিত নিঃস্বকে,
অথবা ধুলি - ধুসরিত মিসকীনকে
অথবা এক অভাবগ্রস্তকে, যে মাটিতে লুটিয়ে আছে,
কিংবা ধুলো মলিন (অভাব পীড়িত) মিসকিনকে,
আও মিস্কীনান্ যা-মাত্রবাহ্।
তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু’মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া - দাক্ষিণ্যের ;
অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত, যারা বিশ্বাস করেছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় এবং একে অপরকে দয়ার উপদেশ দেয়,
আর সেই সাথে সেইসব লোকদের অন্তরভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবর করার আর রহমদিল হবার।
ছুম্মা কা-না মিনাল্লাযীনা আ-মানূ অতাওয়া ছোয়াও বিছ্ছোয়াব্রি অতাওয়া ছোয়াওবিল্ র্মাহামাহ্।
ইহারাই সৌভাগ্যশালী।
তারাই সৌভাগ্যশালী।
তারাই ডান দিকের অধিকারী,
এরাই ডান পাশের লোক।
উলা-য়িকা আছ্হবুল্ মাইমানাহ্ ।
আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য।
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
আর যারা আমাদের নিদর্শনসমূহ অবিশ্বাস করে, তারা বাম দিকের অধিকারী,
আর যারা কুফুরি করে আমার আয়াতের প্রতি, তারাই বাম হাতের লোক।
অল্লাযীনা কাফারূ বিআ-ইয়া-তিনা-হুম্ আছ্হা-বুল্ মাশ্য়ামাহ্।
উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে।
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
তাদের ওপর আগুন ঘিরে থাকবে।
তারা থাকবে উপরে ঢাকনা এঁটে দেয়া আগুনের মধ্যে।
'আলাইহিম না-রুম্ মুছোয়াদাহ্।