আল ফীল
Chapter 105, 5 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক হস্তী - অধিপতিদের প্রতি কী করিয়াছিলেন?
মুহিউদ্দীন খান
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
ইসলামিক ফাউন্ডেশন
তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই?
মুহিউদ্দীন খান
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
ইসলামিক ফাউন্ডেশন
উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন,
মুহিউদ্দীন খান
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা উহাদের উপর প্রস্তর - কংকর নিক্ষেপ করে।
মুহিউদ্দীন খান
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।
মুহিউদ্দীন খান
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।