পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
Chapter 96, 19 verses
পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
সৃষ্টি করিয়াছেন মানুষকে ‘আলাক’ হইতে।
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত,
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন -
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না।
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
বস্তুত মানুষ তো সীমালংঘন করিয়াই থাকে,
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে।
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
তুমি কি উহাকে দেখিয়াছ, যে বাধা দেয়,
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
এক বান্দাকে - যখন সে আদায় করে?
এক বান্দাকে যখন সে পড়ে?
তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎপথে থাকে
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
অথবা তাক্ওয়ার নির্দেশ দেয়,
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়,
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
তবে সে কি জানে না যে, দেখেন ?
সে কি জানে না যে, দেখেন?
সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া -
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই -
মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
অতএব সে তাহার পার্শ্বচরদেরকে আহ্বান করুক!
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে।
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
সাবধান ! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজ্দা কর ও আমার নিকটবর্তী হও।
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।