উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে?
কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?
In the name of Allah, the Beneficent, the Merciful. Whereof do they question one another ?
Chapter 78, 40 verses
উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে?
কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?
In the name of Allah, the Beneficent, the Merciful. Whereof do they question one another ?
সেই মহাসংবাদ বিষয়ে,
সেই মহাসংবাদ সন্বন্ধে - -
(It is) of the awful tidings,
যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে।
যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে।
Concerning which they are in disagreement.
কখনও না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে;
না, তারা শীঘ্রই জানতে পারবে।
Nay, but they will come to know!
আবার বলি কখনও না, উহারা অচিরেই জানিবে।
পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে।
Nay, again, but they will come to know!
আমি কি করি নাই ভূমিকে শয্যা
আমরা কি পৃথিবীটাকে পাতানো - বিছানারূপে বানাই নি,
Have We not made the earth an expanse,
ও পর্বতসমূহকে কীলক?
আর পাহাড় - পর্বতকে খুটিরূঁপে?
And the high hills bulwarks ?
আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় - জোড়ায়;
And We have created you in pairs,
তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম,
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম,
And have appointed your sleep for repose,
করিয়াছি রাত্রিকে আবরণ,
আর রাতকে করেছি পোশাকস্বরূপ;
And have appointed the night as a cloak,
এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়,
আর দিনকে করেছি জীবিকার সংস্থান।
And have appointed the day for livelihood.
আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ
আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস,
And We have built above you seven strong (heavens),
এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জ্বল দীপ।
আর তৈরি করেছি একটি অত্যুজ্জ্বল প্রদীপ,
And have appointed a dazzling lamp,
এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি,
আর ঝরন্ত - মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি,
And have sent down from the rainy clouds abundant water,
যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
যেন তার দ্বারা গজাতে পারি শস্য ও গাছপালা,
Thereby to produce grain and plant,
ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
আর ঘনসন্নিবিষ্ট বাগানসমূহ।
And gardens of thick foliage.
নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;
নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে - -
Lo! the Day of Decision is a fixed time,
সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,
সেইদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে - দলে,
A day when the trumpet is blown and ye come in multitudes,
আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।
আর আকাশকে বিদীর্ণ করা হবে, সুতরাং তা হবে বহু - দরজা - বিশিষ্ট।
And the heaven is opened and becometh as gates,
এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,
আর পাহাড়গুলো ধসে পড়বে, ফলে তা হবে বালুময় - মরীচিকা।
And the hills are set in motion and become as a mirage.
নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;
নিঃসন্দেহ জাহান্নাম - - তা প্রতীক্ষায় রয়েছে - -
Lo! hell lurketh in ambush,
সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল; - -
A home for the rebellious.
সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,
সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে।
They will abide therein for ages.
সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -
তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের - -
Therein taste they neither coolness nor (any) drink
ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ব্যতীত, - -
Save boiling water and a paralysing cold:
ইহাই উপযুক্ত প্রতিফল।
এক যথাযথ প্রতিদান।
Reward proportioned (to their evil deeds).
উহারা কখনও হিসাবের আশংকা করিত না,
নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি,
For lo! they looked not for a reckoning;
এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।
আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে।
They called Our revelations false with strong denial.
সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।
আর সব - কিছুই - - আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি,
Everything have We recorded in a Book.
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।
সুতরাং স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের বাড়িয়ে দেবো না শাস্তি ব্যতীত।
So taste (of that which ye have earned). No increase do We give you save of torment.
মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,
ধর্মভীরুদের জন্য নিশ্চয়ই রয়েছে মহাসাফল্য - -
Lo! for the duteous is achievement -
উদ্যান, দ্রাক্ষা,
ফলের বাগান ও আঙুর,
Gardens enclosed and vineyards,
সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
আর সমবয়স্ক ফুটফুটে কিশোর,
And maidens for companions,
এবং পূর্ণ পানপাত্র।
আর পরিপূর্ণ পানপাত্র।
And a full cup.
সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;
তারা সেখানে খেলো কথা শুনবে না, আর মিথ্যাকথাও নয়।
There hear they never vain discourse, nor lying -
ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
তোমার প্রভুর কাছ থেকে প্রতিফল, - - হিসাবমতো পুরস্কার, - -
Requital from thy Lord - a gift in payment -
যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্তকিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন - নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না।
মহাকাশমন্ডল ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা - কিছু আছে তার প্রভু, পরম করুণাময়, তাঁর কাছে বক্তব্য রাখার কোনো ক্ষমতা তারা রাখে না।
Lord of the heavens and the earth, and (all) that is between them, the Beneficent; with Whom none can converse.
সেই দিন রূহ্ ও ফিরিশ্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
সেইদিন আর - রূহ ও ফিরিশ্তাগণ সারবেঁধে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত তাদের কেউ কথা বলতে পারবে না, আর সে সঠিক কথা বলবে।
On the day when the angels and the Spirit stand arrayed, they speak not, saving him whom the Beneficent alloweth and who speaketh right.
এই দিবস সুনিশ্চিত ; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক।
এইটাই মহাসত্যের দিন। অতএব যে কেউ চায় সে তার প্রভুর কাছে আশ্রয়স্থল খুঁজুক।
That is the True Day. So whoso will should seek recourse unto his Lord.
আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’
নিশ্চয় আমরা তোমাদের সতর্ক করছি এক নিকটবর্তী শাস্তি সন্বন্ধে, - - যেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুখানা কী আগবাড়িয়েছে, আর অবিশ্বাসী ব্যক্তি বলবে - - ''হায় আমার আফসোস! আমি যদি ধুলো হয়ে যেতাম!’’
Lo! We warn you of a doom at hand, a day whereon a man will look on that which his own hands have sent before, and the will cry: "Would that I were dust!"