আল সাফফাত , choose another chapter
আল সাফফাত
Chapter 37, 182 verses
ইসলামিক ফাউন্ডেশন
জহুরুল হক
বাংলা উচ্চারণ
Pickthall
Add book
List
Grid
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান
জহুরুল হক
১ ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অছ্ছোয়া-ফ্ফা-তি ছোয়াফ্ফা-।
Pickthall
1 In the name of Allah, the Beneficent, the Merciful. By those who set the ranks in battle order
ইসলামিক ফাউন্ডেশন
২ ও যাহারা কঠোর পরিচালক
জহুরুল হক
২ আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে,
বাংলা উচ্চারণ
২ ফায্যা-জ্বির-তি যাজ্ব র-।
Pickthall
2 And those who drive away (the wicked) with reproof
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং যাহারা ‘যিকির’ আবৃত্তিতে রত -
জহুরুল হক
৩ আর যারা স্মারকগ্রন্থ পাঠ করে!
বাংলা উচ্চারণ
৩ ফাত্তা-লিয়া-তি যিক্র-।
Pickthall
3 And those who read (the Word) for a reminder,
ইসলামিক ফাউন্ডেশন
৪ নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক,
জহুরুল হক
৪ নিঃসন্দেহ তোমাদের উপাস্য মাত্র একজন,
বাংলা উচ্চারণ
৪ ইন্না-ইলা-হাকুম্ লাওয়া-হিদ্।
Pickthall
4 Lo! thy Lord is surely One;
ইসলামিক ফাউন্ডেশন
৫ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
জহুরুল হক
৫ যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এদের উভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রভু, আর যিনি উদয়স্থল সমূহেরও প্রভু,
বাংলা উচ্চারণ
৫ রব্বুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অমা-বাইনাহুমা-অরব্বুল্ মাশা-রিক্ব ।
Pickthall
5 Lord of the heavens and of the earth and all that is between them, and Lord of the sun's risings.
ইসলামিক ফাউন্ডেশন
৬ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি,
জহুরুল হক
৬ নিঃসন্দেহ আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি, - -
বাংলা উচ্চারণ
৬ ইন্না-যাইয়্যান্নাস্ সামা-য়াদ্ দুন্ইয়া-বিযীনাতিনিল্ কাওয়া-কিব্।
Pickthall
6 Lo! We have adorned the lowest heaven with an ornament, the planets;
ইসলামিক ফাউন্ডেশন
৭ এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে।
জহুরুল হক
৭ আর প্রতিরক্ষা প্রত্যেক বিদ্রোহাচারী শয়তান থেকে।
বাংলা উচ্চারণ
৭ অ হিফ্জোয়াম্ মিন্ কুল্লি শাইত্বোয়া-নিম্ মা-রিদ্।
Pickthall
7 With security from every froward devil.
ইসলামিক ফাউন্ডেশন
৮ ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে -
জহুরুল হক
৮ তারা কান পাততে পারে না ঊর্ধ্ব এলাকার দিকে, আর তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে, - -
বাংলা উচ্চারণ
৮ লা-ইয়াস্ সাম্মা'ঊনা ইলাল্ মালায়িল্ আ'লা-অইয়ুকযাফূনা মিন্ কুল্লি জ্বা-নিব্।
Pickthall
8 They cannot listen to the Highest Chiefs for they are pelted from every side,
ইসলামিক ফাউন্ডেশন
৯ বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি।
জহুরুল হক
৯ বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি, - -
বাংলা উচ্চারণ
৯ দুহূরঁও অলাহুম্ 'আযা-বুঁও ওয়া-ছিব্।
Pickthall
9 Outcast, and theirs is a perpetual torment;
ইসলামিক ফাউন্ডেশন
১০ তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জ্বলন্ত উল্কাপিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে।
জহুরুল হক
১০ সে ব্যতীত যে ছিনিয়ে নেয় একটুকুন ছিনতাই, কিন্তু তাকে অনুসরণ করে একটি জ্বলন্ত অগ্নিশিখা।
বাংলা উচ্চারণ
১০ ইল্লা-মান্ খত্বিফাল্ খতফাতা ফাআত্বা'আহূ শিহা-বুন্ ছা-ক্বিব্।
Pickthall
10 Save him who snatcheth a fragment, and there pursueth him a piercing flame.
ইসলামিক ফাউন্ডেশন
১১ উহাদেরকে জিজ্ঞাসা কর, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠাল মৃত্তিকা হইতে।
জহুরুল হক
১১ সুতরাং তাদের জিজ্ঞাসা করো, - - গঠনে তারা কি বেশী বলিষ্ঠ না যাদের আমরা সৃষ্টি করেছি? নিঃসন্দেহ তাদের আমরা সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।
বাংলা উচ্চারণ
১১ ফাস্তাফ্তিহিম্ আহুম্ আশাদ্দু খল্ক্বন্ আম্মান্ খলাকনা- ইন্না খলাকনাহুম্ মিন্ ত্বীনিল্ লা-যিব্।
Pickthall
11 Then ask them (O Muhammad): Are they stronger as a creation, or those (others) whom we have created ? Lo! We created them of plastic clay.
ইসলামিক ফাউন্ডেশন
১২ তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ।
জহুরুল হক
১২ বস্তুতঃ তুমি তো তাজ্জব হচ্ছো, আর তারা করছে মস্করা।
বাংলা উচ্চারণ
১২ বাল্ 'আজ্বিব্তা অ ইয়াস্খরূন্।
Pickthall
12 Nay, but thou dost marvel when they mock
ইসলামিক ফাউন্ডেশন
১৩ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না।
জহুরুল হক
১৩ আর যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তারা মনোযোগ দেয় না,
বাংলা উচ্চারণ
১৩ অইযা-যুক্কিরূ লা-ইয়ায্কুরূন্।
Pickthall
13 And heed not when they are reminded,
ইসলামিক ফাউন্ডেশন
১৪ উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে
জহুরুল হক
১৪ আর যখন তারা কোনো নিদর্শন দেখতে পায় তারা ঠাট্টাবিদ্রূপ করে,
বাংলা উচ্চারণ
১৪ অইযা-রয়াও আ-ইয়াতাইঁ ইয়াস্তাস্ খিরূন্।
Pickthall
14 And seek to scoff when they behold a portent.
ইসলামিক ফাউন্ডেশন
১৫ এবং বলে, ‘ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’
জহুরুল হক
১৫ আর বলে - - ''এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’,
বাংলা উচ্চারণ
১৫ অক্ব-লূ য় ইন্ হাযা য় ইল্লা-সিহ্রুম্ মুবীন্।
Pickthall
15 And they say: Lo! this is mere magic;
ইসলামিক ফাউন্ডেশন
১৬ ‘আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে?
জহুরুল হক
১৬ ''কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?’’
বাংলা উচ্চারণ
১৬ আ ইযা-মিত্না-অকুন্না-তুর-বাঁও অ ঈজোয়া-মান্ আইন্না-লামাব্'ঊছূন্।
Pickthall
16 When we are dead and have become dust and bones, shall we then, forsooth, be raised (again) ?
ইসলামিক ফাউন্ডেশন
১৭ ‘এবং আমাদের পূর্বপুরুষদেরকেও?’
জহুরুল হক
১৭ ''আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’
বাংলা উচ্চারণ
১৭ আওয়া আ-বা-য়ুনাল্ আউয়্যালূন্।
Pickthall
17 And our forefathers ?
ইসলামিক ফাউন্ডেশন
১৮ বল, ‘হাঁ, এবং তোমরা হইবে লাঞ্ছিত।’
জহুরুল হক
১৮ তুমি বলো - - ''হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।’’
বাংলা উচ্চারণ
১৮ কুল্ না'আম্ অআন্তুম্ দা-খিরূন্।
Pickthall
18 Say (O Muhammad): Ye, in truth; and ye will be brought low.
ইসলামিক ফাউন্ডেশন
১৯ উহা একটি মাত্র প্রচণ্ড শব্দ - আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে।
জহুরুল হক
১৯ তখন সেটি কিন্তু একটিমাত্র মহাগর্জন হবে, তখন দেখো! তারা চেয়ে থাকবে।
বাংলা উচ্চারণ
১৯ ফাইন্নামা-হিয়া যাজ্ব্রতুঁও ওয়া-হিদাতুন্ ফাইযা-হুম্ ইয়ান্জুরূন্।
Pickthall
19 There is but one Shout, and lo! they behold,
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং উহারা বলিবে, ‘দুর্ভোগ আমাদের! ইহাই তো কর্মফল দিবস।’
জহুরুল হক
২০ আর তারা বলবে - - ''হায় ধিক্, আমাদের! এটিই তো বিচারের দিন!’’
বাংলা উচ্চারণ
২০ অ ক্ব-লূ ইয়া-অইলানা-হা-যা- ইয়াওমুদ্দীন্।
Pickthall
20 And say: Ah, woe for us! This is the Day of Judgment.
ইসলামিক ফাউন্ডেশন
২১ ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে।
জহুরুল হক
২১ ''এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’
বাংলা উচ্চারণ
২১ হা-যা-ইয়াওমুল্ ফাছ্লিল্লাযী কুন্তুম্ বিহী তুকায্যিবূন্।
Pickthall
21 This is the Day of Separation, which ye used to deny.
ইসলামিক ফাউন্ডেশন
২২ ফিরিশ্তাদেরকে বলা হইবে, ‘একত্র কর জালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের ‘ইবাদত করিত তাহারা -
জহুরুল হক
২২ ''যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত - -
বাংলা উচ্চারণ
২২ উহ্শুরু ল্লাযীনা জোয়ালামূ অআয্ওয়া- জ্বাহুম্ অমা-কা-নূ ইয়া'বুদূন্।
Pickthall
22 (And it is said unto the angels): Assemble those who did wrong, together with their wives and what they used to worship
ইসলামিক ফাউন্ডেশন
২৩ আল্লাহ্ র পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
জহুরুল হক
২৩ ''আল্লাহ্ কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
বাংলা উচ্চারণ
২৩ মিন্ দূনিল্লা-হি ফাহ্দূ হুম্ ইলা-ছির-ত্বিল্ জ্বাহীম্।
Pickthall
23 Instead of Allah, and lead them to the path to hell;
ইসলামিক ফাউন্ডেশন
২৪ ‘অতঃপর উহাদেরকে থামাও, কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে :
জহুরুল হক
২৪ ''আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে,
বাংলা উচ্চারণ
২৪ অ ক্বিফূহুম্ ইন্নাহুম্ মাস্য়ূলূন্।
Pickthall
24 And stop them, for they must be questioned.
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ‘তোমাদের কী হইল যে, তোমরা একে অপরের সাহায্য করিতেছ না?’
জহুরুল হক
২৫ ''তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’
বাংলা উচ্চারণ
২৫ মা-লাকুম্ লা-তানা-ছোয়ারূন্।
Pickthall
25 What aileth you that ye help not one another ?
ইসলামিক ফাউন্ডেশন
২৬ বস্তুত সেই দিন উহারা আত্মসর্মপণ করিবে
জহুরুল হক
২৬ বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পিত হবে।
বাংলা উচ্চারণ
২৬ বাল্ হুমুল্ ইয়াওমা মুস্তাস্লিমূন্।
Pickthall
26 Nay, but this day they make full submission.
ইসলামিক ফাউন্ডেশন
২৭ এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে -
জহুরুল হক
২৭ আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে - -
বাংলা উচ্চারণ
২৭ অআক্ব্বালা বা'দুহুম্ 'আলা- বা'দ্বিঁই ইয়াতাসা-য়ালূন্।
Pickthall
27 And some of them draw near unto others, mutually questioning.
ইসলামিক ফাউন্ডেশন
২৮ উহারা বলিবে, ‘তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে।’
জহুরুল হক
২৮ তারা বলবে - - ''তোমরাই তো নিশ্চয়ই আমাদের কাছে আসতে ডান দিকে থেকে।’’
বাংলা উচ্চারণ
২৮ ক্ব-লূ য় ইন্নাকুম্ কুন্তুম্ তাতূনানা -'আনিল্ ইয়ামীন্।
Pickthall
28 They say: Lo! ye used to come unto us, imposing, (swearing that ye spoke the truth).
ইসলামিক ফাউন্ডেশন
২৯ তাহারা বলিবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
জহুরুল হক
২৯ তারা বলবে - - ''না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
বাংলা উচ্চারণ
২৯ ক্ব-লূ বাল্ লাম্ তাকূ নূ মুমিনীন্।
Pickthall
29 They answer: Nay, but ye (yourselves) were not believers.
ইসলামিক ফাউন্ডেশন
৩০ ‘এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না ; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
জহুরুল হক
৩০ ''আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।
বাংলা উচ্চারণ
৩০ অমা-কা-না লানা- 'আলাইকুম্ মিন্ সুল্ত্বোয়া- নিম্ বাল্ কুন্তুম্ ক্বওমান্ ত্বোয়া-গীন্।
Pickthall
30 We had no power over you, but ye were wayward folk.
ইসলামিক ফাউন্ডেশন
৩১ ‘আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে।
জহুরুল হক
৩১ ''সেজন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণী সত্য প্রতিপন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই আস্বাদন করতে যাচ্ছি।
বাংলা উচ্চারণ
৩১ ফাহাকক্ব'আলাইনা-ক্বওলু রব্বিনা য় ইন্না- লাযা-য়িকুন্।
Pickthall
31 Now the Word of our Lord hath been fulfilled concerning us. Lo! we are about to taste (the doom).
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ‘আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।’
জহুরুল হক
৩২ ''বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।’’
বাংলা উচ্চারণ
৩২ ফাআগ্ওয়াইনা-কুম্ ইন্না-কুন্না-গ-ওয়ীন্।
Pickthall
32 Thus we misled you. Lo! we were (ourselves) astray.
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহারা সকলেই সেই দিন শাস্তির শরীক হইবে।
জহুরুল হক
৩৩ সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।
বাংলা উচ্চারণ
৩৩ ফাইন্নাহুম্ ইয়াওমায়িযিন্ ফিল্ 'আযা-বি মুশ্তারিকূন্।
Pickthall
33 Then lo! this day they (both) are sharers in the doom.
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
জহুরুল হক
৩৪ নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।
বাংলা উচ্চারণ
৩৪ ইন্না-কাযা-লিকা নাফ্'আলু বিল্মুজরিমীন্।
Pickthall
34 Lo! thus deal We with the guilty.
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ উহাদেরকে ‘আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নাই’ বলা হইলে উহারা অহংকার করিত
জহুরুল হক
৩৫ নিঃসন্দেহ যখন তাদের বলা হতো - - 'আল্লাহ্ ছাড়া অন্য উপাস্য নেই’, তখন তারা হামবড়াই করত,
বাংলা উচ্চারণ
৩৫ ইন্নাহুম্ কা-নূ য় ইযা-ক্বীলা লাহুম্ লা য় ইলা-হা ইল্লাল্লা-হু ইয়াস্তাক্বিরূন্।
Pickthall
35 For when it was said unto them, There is no God save Allah, they were scornful
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং বলিত, ‘আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহ্গণকে বর্জন করিব?’
জহুরুল হক
৩৬ আর তারা বলত - - ''কী! আমরা কি আমাদের উপাস্যদের সত্যিই ত্যাগ করব একজন পাগলা কবির কারণে?’’
বাংলা উচ্চারণ
৩৬ অ ইয়াকু লূনা আয়িন্না-লাতা-রিকূ য় আ-লি হাতিনা- লিশা-'ইরিম্ মাজনূন্।
Pickthall
36 And said: Shall we forsake our gods for a mad poet ?
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে।
জহুরুল হক
৩৭ বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।
বাংলা উচ্চারণ
৩৭ বাল্ জ্বা-য়া বিল্হাক্ব্ক্বি অছোয়াদ্দাক্বল্ মুরসালীন্।
Pickthall
37 Nay, but he brought the Truth, and he confirmed those sent (before him).
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।
জহুরুল হক
৩৮ তোমরা নিশ্চয়ই মর্মন্তুদ শাস্তি আস্বাদন করতেই যাচ্ছ,
বাংলা উচ্চারণ
৩৮ ইন্নাকুম্ লাযা-য়িকুল্ 'আযা-বিল্ আলীম্।
Pickthall
38 Lo! (now) verily ye taste the painful doom -
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে -
জহুরুল হক
৩৯ আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত, - -
বাংলা উচ্চারণ
৩৯ অমা-তুজযাওনা ইল্লা-মা-কুন্তুম্ তা'মালূন্।
Pickthall
39 Ye are requited naught save what ye did -
ইসলামিক ফাউন্ডেশন
৪০ তবে তাহারা নয় যাহারা আল্লাহ্ র একনিষ্ঠ বান্দা।
জহুরুল হক
৪০ আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
বাংলা উচ্চারণ
৪০ ইল্লা-'ইবা দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Pickthall
40 Save single - minded slaves of Allah;
ইসলামিক ফাউন্ডেশন
৪১ তাহাদের জন্য আছে নির্ধারিত রিযিক -
জহুরুল হক
৪১ এরাই - - এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,
বাংলা উচ্চারণ
৪১ উলা-য়িকা লাহুম্ রিয্কম্ মা'লূম্।
Pickthall
41 For them there is a known provision,
ইসলামিক ফাউন্ডেশন
৪২ ফলমূল; আর তাহারা হইবে সম্মানিত,
জহুরুল হক
৪২ ফলমূল, আর তারা হবে সম্মানিত - -
বাংলা উচ্চারণ
৪২ ফাওয়া-কিহু অহুম্ মুক্রমূন্।
Pickthall
42 Fruits. And they will be honoured
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ সুখদ - কাননে
জহুরুল হক
৪৩ আনন্দময় উদ্যানে,
বাংলা উচ্চারণ
৪৩ ফী জ্বান্না-তিন্ নাঈ'ম্।
Pickthall
43 In the Gardens of delight,
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে।
জহুরুল হক
৪৪ তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।
বাংলা উচ্চারণ
৪৪ 'আলা-সুরুরিম্ মুতাক্ব-বিলীন্।
Pickthall
44 On couches facing one another;
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে।
জহুরুল হক
৪৫ তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে নির্মল ফোয়ারা থেকে এক শরবতের পাত্র, - -
বাংলা উচ্চারণ
৪৫ ইয়ুত্বোয়া-ফু 'আলাইহিম্ বিকাসিম্ মিম্ মা'ঈম্।
Pickthall
45 A cup from a gushing spring is brought round for them,
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু।
জহুরুল হক
৪৬ সাদা সুস্বাদু পানকারীদের জন্য।
বাংলা উচ্চারণ
৪৬ বাইদ্বোয়া-য়া লায্ যাতি ল্লিশ্ শা-রিবীন্।
Pickthall
46 White, delicious to the drinkers,
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না,
জহুরুল হক
৪৭ এতে মাথাব্যথা নেই, আর তারা এ থেকে মাতালও হবে না।
বাংলা উচ্চারণ
৪৭ লা-ফীহা-গাওলুঁও অলা-হুম্ 'আন্হা-ইয়ুন্যাফূন্।
Pickthall
47 Wherein there is no headache nor are they made mad thereby.
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ তাহাদের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়তলোচনা হূরীগণ।
জহুরুল হক
৪৮ আর তাদের কাছে থাকবে সলাজ - নম্র আয়তলোচন, - -
বাংলা উচ্চারণ
৪৮ অ 'ইন্দাহুম্ ক্ব-ছির-তুত ত্বোর্য়াফি 'ঈন্।
Pickthall
48 And with them are those of modest gaze, with lovely eyes,
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ তাহারা যেন সুরক্ষিত ডিম্ব।
জহুরুল হক
৪৯ যেন তারা সুরক্ষিত ডিম।
বাংলা উচ্চারণ
৪৯ কাআন্নাহুন্না বাইদুম্ মাক্নূন্।
Pickthall
49 (Pure) as they were hidden eggs (of the ostrich).
ইসলামিক ফাউন্ডেশন
৫০ তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে।
জহুরুল হক
৫০ তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।
বাংলা উচ্চারণ
৫০ ফাআকবালা বা'দুহুম্ 'আলা- বা'দ্বিঁই ইয়াতাসা-য়ালূন্।
Pickthall
50 And some of them draw near unto others, mutually questioning.
ইসলামিক ফাউন্ডেশন
৫১ তাহাদের কেহ বলিবে, ‘আমার ছিল এক সঙ্গী;
জহুরুল হক
৫১ তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে - - ''আমার অবশ্য এক বন্ধু ছিল,
বাংলা উচ্চারণ
৫১ ক্ব-লা ক্ব-য়িলুম্ মিন্হুম্ ইন্নী কা-না লী ক্বরীন্।
Pickthall
51 A speaker of them saith: Lo! I had a comrade
ইসলামিক ফাউন্ডেশন
৫২ ‘সে বলিত, ‘তুমি কি ইহাতে বিশ্বাসী যে,
জহুরুল হক
৫২ ''সে বলত, 'তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার?
বাংলা উচ্চারণ
৫২ ইয়াকুলু আইন্নাকা লামিনাল্ মুছোয়াদ্দিক্বীন্।
Pickthall
52 Who used to say: Art thou in truth of those who put faith (in his words) ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ ‘আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে?’
জহুরুল হক
৫৩ ''কী! যখন আমরা মরে যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব, তখন কি আমরা ঠিকঠিকই প্রতিফল ভোগ করব’?’’
বাংলা উচ্চারণ
৫৩ আ ইযা-মিত্না-অকুন্না- তুরা-বাঁও অ 'ইজোয়া- মান্ য়াইন্না- লামাদীনূন্।
Pickthall
53 Can we, when we are dead and have become mere dust and bones - can we (then) verily be brought to book ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ আল্লাহ্ বলিবেন, ‘তোমরা কি তাহাকে দেখিতে চাও ?’
জহুরুল হক
৫৪ সে বলবে - - ''তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’’
বাংলা উচ্চারণ
৫৪ ক্ব-লা হাল্ আন্তুম্ মুতত্বোয়ালি'ঊন্।
Pickthall
54 He saith: Will ye look ?
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে;
জহুরুল হক
৫৫ তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।
বাংলা উচ্চারণ
৫৫ ফাতত্বোয়ালা'আ ফারয়া-হু ফী সাওয়া-য়িল্ জ্বাহীম্।
Pickthall
55 Then looketh he and seeth him in the depth of hell.
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ বলিবে, আল্লাহ্ র কসম! তুমি তাে আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে,
জহুরুল হক
৫৬ সে বলবে - - ''আল্লাহ্ র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে,
বাংলা উচ্চারণ
৫৬ ক্ব-লা তাল্লা-হি ইন্ কিত্তা লা-র্তুদীন্।
Pickthall
56 He saith: By Allah, thou verily didst all but cause my ruin,
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ ‘আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাযিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হইতাম।
জহুরুল হক
৫৭ ''আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকত তবে আমিও নিশ্চয় উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।’’
বাংলা উচ্চারণ
৫৭ অলাওলা- নি'মাতু রব্বী লাকুন্তু মিনাল্ মুহ্দ্বোয়ারীন্।
Pickthall
57 And had it not been for the favour of my Lord, I too had been of those haled forth (to doom).
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ ‘আমাদের তো আর মৃত্যু হইবে না
জহুরুল হক
৫৮ ''তবে কি আমরা মরতে যাচ্ছি না, - -
বাংলা উচ্চারণ
৫৮ আফামা-নাহ্নু বিমাইয়্যিতীন্।
Pickthall
58 Are we then not to die
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ ‘প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না!’
জহুরুল হক
৫৯ ''আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত, আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না।
বাংলা উচ্চারণ
৫৯ ইল্লা-মাওতাতানাল্ ঊলা-অমা-নাহ্নু বিমু'আয্যাবীন্।
Pickthall
59 Saving our former death, and are we not to be punished ?
ইসলামিক ফাউন্ডেশন
৬০ ইহা তো মহাসাফল্য।
জহুরুল হক
৬০ ''নিশ্চয়ই এই - - এটিই তো মহাসাফল্য!’’
বাংলা উচ্চারণ
৬০ ইন্না হাযা-লাহুওয়াল্ ফাওযুল্ 'আজীম্।
Pickthall
60 Lo! this is the supreme triumph.
ইসলামিক ফাউন্ডেশন
৬১ এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা,
জহুরুল হক
৬১ এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।
বাংলা উচ্চারণ
৬১ লিমিছ্লি হা-যা-ফাল্ইয়া'মালিল্ 'আ-মিলূন্।
Pickthall
61 For the like of this, then, let the workers work.
ইসলামিক ফাউন্ডেশন
৬২ আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না যাক্কুম বৃক্ষ?
জহুরুল হক
৬২ এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ?
বাংলা উচ্চারণ
৬২ আ যা-লিকা খইরুন্ নুযুলান্ আম্ শাজারতুয্ যাককুম্।
Pickthall
62 Is this better as a welcome, or the tree of Zaqqum ?
ইসলামিক ফাউন্ডেশন
৬৩ জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষাস্বরূপ,
জহুরুল হক
৬৩ নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।
বাংলা উচ্চারণ
৬৩ ইন্না- জা'আল্না-হা-ফিত্নাতা ল্লিজ্ জোয়া-লিমীন্।
Pickthall
63 Lo! We have appointed it a torment for wrong - doers.
ইসলামিক ফাউন্ডেশন
৬৪ এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে,
জহুরুল হক
৬৪ নিঃসন্দেহ এটি এমন এক গাছ যা দুযখের তলায় - -
বাংলা উচ্চারণ
৬৪ ইন্নাহা-শাজ্বারতুন্ তাখ্রুজুফী য় আছ্লিল্ জ্বাহীম্।
Pickthall
64 Lo! it is a tree that springeth in the heart of hell.
ইসলামিক ফাউন্ডেশন
৬৫ ইহার মোচা যেন শয়তানের মাথা
জহুরুল হক
৬৫ এর ফলফসল যেন শয়তানদের মুন্ডু।
বাংলা উচ্চারণ
৬৫ ত্বোয়াল্'উহা-কাআন্নাহূ রুয়ূসুশ্ শাইয়া-ত্বীন্।
Pickthall
65 Its crop is as it were the heads of devils
ইসলামিক ফাউন্ডেশন
৬৬ অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা।
জহুরুল হক
৬৬ তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।
বাংলা উচ্চারণ
৬৬ ফাইন্নাহুম্ লাআ- কিলূনা মিন্হা-ফামা-লিয়ূনা মিন্হাল্ বুতুন্।
Pickthall
66 And lo! they verily must eat thereof, and fill (their) bellies therewith.
ইসলামিক ফাউন্ডেশন
৬৭ তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ।
জহুরুল হক
৬৭ তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।
বাংলা উচ্চারণ
৬৭ ছুম্মা ইন্না লাহুম্ 'আলাইহা-লাশাওবাম্ মিন্ হামীম্।
Pickthall
67 And afterward, lo! thereupon they have a drink of boiling water
ইসলামিক ফাউন্ডেশন
৬৮ আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে।
জহুরুল হক
৬৮ তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।
বাংলা উচ্চারণ
৬৮ ছুম্মা ইন্না র্মাজ্বি'আহুম্ লা-ইলাল্ জ্বাহীম্।
Pickthall
68 And afterward, lo! their return is surely unto hell.
ইসলামিক ফাউন্ডেশন
৬৯ উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপথগামী।
জহুরুল হক
৬৯ তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল,
বাংলা উচ্চারণ
৬৯ ইন্নাহুম্ আল্ফাও আ-বা-য়াহুম্ দ্বোয়া-ল্লীন্।
Pickthall
69 They indeed found their fathers astray,
ইসলামিক ফাউন্ডেশন
৭০ এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল।
জহুরুল হক
৭০ তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল,
বাংলা উচ্চারণ
৭০ ফাহুম্ ''আলা য় আ-ছা-রিহিম্ ইয়ুহ্রা'ঊন্।
Pickthall
70 But they make haste (to follow) in their footsteps.
ইসলামিক ফাউন্ডেশন
৭১ উহাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হইয়াছিল,
জহুরুল হক
৭১ আর তাদের আগে অধিকাংশ পূর্ববর্তীরা বিপথে গিয়েছিল,
বাংলা উচ্চারণ
৭১ অ লাক্বদ্ দ্বোয়াল্লা ক্বব্লাহুম্ আক্ছারুল্ আওয়্যালীন্।
Pickthall
71 And verily most of the men of old went astray before them,
ইসলামিক ফাউন্ডেশন
৭২ এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম।
জহুরুল হক
৭২ অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম,
বাংলা উচ্চারণ
৭২ অলাক্বদ্ র্আসাল্না-ফীহিম্ মুন্যিরীন্।
Pickthall
72 And verily We sent among them warners.
ইসলামিক ফাউন্ডেশন
৭৩ সুতরাং লক্ষ্য কর যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহাদের পরিণাম কী হইয়াছিল!
জহুরুল হক
৭৩ সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম,
বাংলা উচ্চারণ
৭৩ ফার্ন্জু কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্ মুন্যারীন্।
Pickthall
73 Then see the nature of the consequence for those warned,
ইসলামিক ফাউন্ডেশন
৭৪ তবে আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
জহুরুল হক
৭৪ শুধু আল্লাহ্ র খাস বান্দাদের ব্যতীত।
বাংলা উচ্চারণ
৭৪ ইল্লা- 'ইবা-দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Pickthall
74 Save single - minded slaves of Allah.
ইসলামিক ফাউন্ডেশন
৭৫ নূহ্ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী।
জহুরুল হক
৭৫ আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।
বাংলা উচ্চারণ
৭৫ অলাক্বদ্ না-দা-না নূহুন্ ফালানি'মাল্ মুজ্বীবূন্।
Pickthall
75 And Noah verily prayed unto Us, and gracious was the Hearer of his prayer
ইসলামিক ফাউন্ডেশন
৭৬ তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
জহুরুল হক
৭৬ আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,
বাংলা উচ্চারণ
৭৬ অনাজ্জ্বাইনা-হু অআহ্লাহূ মিনাল্ র্কাবিল্ 'আজীম্।
Pickthall
76 And We saved him and his household from the great distress,
ইসলামিক ফাউন্ডেশন
৭৭ তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশপরম্পরায়,
জহুরুল হক
৭৭ আর তাঁর সন্তান - সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল,
বাংলা উচ্চারণ
৭৭ অ জ্বা'আল্না-র্যুরিয়্যাতাহূ হুমুল্ বা-ক্বীন্।
Pickthall
77 And made his seed the survivors,
ইসলামিক ফাউন্ডেশন
৭৮ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
৭৮ আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম - -
বাংলা উচ্চারণ
৭৮ অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
Pickthall
78 And left for him among the later folk (the salutation):
ইসলামিক ফাউন্ডেশন
৭৯ সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হউক!
জহুরুল হক
৭৯ সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম!
বাংলা উচ্চারণ
৭৯ সালা-মুন্ 'আলা নূহিন্ ফিল্ 'আ-লামীন্।
Pickthall
79 Peace be unto Noah among the peoples!
ইসলামিক ফাউন্ডেশন
৮০ এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি,
জহুরুল হক
৮০ নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
বাংলা উচ্চারণ
৮০ ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Pickthall
80 Lo! thus do We reward the good.
ইসলামিক ফাউন্ডেশন
৮১ সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
জহুরুল হক
৮১ তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
বাংলা উচ্চারণ
৮১ ইন্নাহূ মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্।
Pickthall
81 Lo! he is one of Our believing slaves.
ইসলামিক ফাউন্ডেশন
৮২ অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম।
জহুরুল হক
৮২ আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
বাংলা উচ্চারণ
৮২ ছুম্মা আগ্রকনল্ আ-খারীন্।
Pickthall
82 Then We did drown the others.
ইসলামিক ফাউন্ডেশন
৮৩ আর ইব্রাহীম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
৮৩ আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।
বাংলা উচ্চারণ
৮৩ অইন্না-মিন্ শী'আতিহী লাইব্র-হীম্।
Pickthall
83 And lo! of his persuasion verily was Abraham
ইসলামিক ফাউন্ডেশন
৮৪ স্মরণ কর, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধচিত্তে;
জহুরুল হক
৮৪ স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, - -
বাংলা উচ্চারণ
৮৪ অলাক্বদ্ র্আসাল্না-ফীহিম্ মুন্যিরীন্।
Pickthall
84 When he came unto his Lord with a whole heart;
ইসলামিক ফাউন্ডেশন
৮৫ যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, ‘তোমরা কিসের পূজা করিতেছ?
জহুরুল হক
৮৫ যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন - - ''তোমরা কিসের উপাসনা করছ?
বাংলা উচ্চারণ
৮৫ ইয্ ক্ব-লা লিআবীহি অ ক্বওমিহী মা-যা-তা'বুদূন্।
Pickthall
85 When he said unto his father and his folk: What is it that ye worship ?
ইসলামিক ফাউন্ডেশন
৮৬ ‘তােমরা কি আল্লাহ্ র পরিবর্তে অলীক ইলাহ্গুলিকে চাও ?
জহুরুল হক
৮৬ ''তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর?
বাংলা উচ্চারণ
৮৬ আয়িফ্কান্ আ-লিহাতান্ দূনাল্লা-হি তুরীদূন্।
Pickthall
86 Is it a falsehood - gods beside Allah - that ye desire ?
ইসলামিক ফাউন্ডেশন
৮৭ ‘জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী?’
জহুরুল হক
৮৭ ''তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?’’
বাংলা উচ্চারণ
৮৭ ফামা-জোয়ান্নুকুম্ বিরব্বিল্ 'আ-লামীন্।
Pickthall
87 What then is your opinion of the Lord of the Worlds ?
ইসলামিক ফাউন্ডেশন
৮৮ অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল
জহুরুল হক
৮৮ তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন,
বাংলা উচ্চারণ
৮৮ ফানাজোয়ার নাজ্রতান্ ফিন্নুজ্ব ূম্।
Pickthall
88 And he glanced a glance at the stars
ইসলামিক ফাউন্ডেশন
৮৯ এবং বলিল, ‘আমি অসুস্থ।’
জহুরুল হক
৮৯ তখন তিনি বললেন - - ''আমি যারপর নাই বিরক্ত!’’
বাংলা উচ্চারণ
৮৯ ফাক্ব-লা ইন্নী সাক্বীম্।
Pickthall
89 Then said: Lo! I feel sick!
ইসলামিক ফাউন্ডেশন
৯০ অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল।
জহুরুল হক
৯০ সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।
বাংলা উচ্চারণ
৯০ ফাতাওয়াল্লাও 'আন্হু মুদ্বিরীন্।
Pickthall
90 And they turned their backs and went away from him.
ইসলামিক ফাউন্ডেশন
৯১ পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, ‘তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন?’
জহুরুল হক
৯১ তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন - - ''তোমরা খাও না কেন?
বাংলা উচ্চারণ
৯১ ফার-গ ইলা য় আ-লিহাতিহিম্ ফাক্ব-লা লা-তাকুলূন্।
Pickthall
91 Then turned he to their gods and said: Will ye not eat ?
ইসলামিক ফাউন্ডেশন
৯২ ‘তোমাদের কী হইয়াছে যে, তোমরা কথা বল না?’
জহুরুল হক
৯২ ''তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’
বাংলা উচ্চারণ
৯২ মা-লাকুম্ লা-তান্ত্বিকুন্।
Pickthall
92 What aileth you that ye speak not ?
ইসলামিক ফাউন্ডেশন
৯৩ অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল।
জহুরুল হক
৯৩ কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।
বাংলা উচ্চারণ
৯৩ ফার-গা 'আলাইহিম্ দ্বোর্য়াবাম্ বিল্ইয়ামীন্।
Pickthall
93 Then he attacked them, striking with his right hand.
ইসলামিক ফাউন্ডেশন
৯৪ তখন ঐ লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল।
জহুরুল হক
৯৪ তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।
বাংলা উচ্চারণ
৯৪ ফাআক্ববালূ য় ইলাইহি ইয়াযিফ্ফূন্।
Pickthall
94 And (his people) came toward him, hastening.
ইসলামিক ফাউন্ডেশন
৯৫ সে বলিল, ‘তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ কর তোমরা কি তাহাদেরই পূজা কর?
জহুরুল হক
৯৫ তিনি বললেন - - ''তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও,
বাংলা উচ্চারণ
৯৫ ক্বা-লা আতা'বুদূনা মা-তান্হিতূন্।
Pickthall
95 He said: Worship ye that which ye yourselves do carve
ইসলামিক ফাউন্ডেশন
৯৬ ‘প্রকৃতপক্ষে আল্লাহ্ ই সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি কর তাহাও।’
জহুরুল হক
৯৬ ''অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?’’
বাংলা উচ্চারণ
৯৬ অল্লা-হু খলাক্বকুম্ অমা-তা'মালূন্।
Pickthall
96 When Allah hath created you and what ye make ?
ইসলামিক ফাউন্ডেশন
৯৭ উহারা বলিল, ‘ইহার জন্য এক ইমারত নির্মাণ কর, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’
জহুরুল হক
৯৭ তারা বললে - - ''এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।’’
বাংলা উচ্চারণ
৯৭ ক্ব-লুব্নূ লাহূ বুন্ইয়ানান্ ফাআল্ক্বহু ফিল্ জ্বাহীম্।
Pickthall
97 They said: Build for him a building and fling him in the red - hotfire.
ইসলামিক ফাউন্ডেশন
৯৮ উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করিয়াছিল; কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেয় করিয়া দিলাম।
জহুরুল হক
৯৮ কাজেই তারা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত ফাঁদলো, কিন্তু আমরা তাদের হীন বানিয়ে দিলাম।
বাংলা উচ্চারণ
৯৮ ফাআর-দূ বিহী কাইদান্ ফাজ্বা'আল্না হুমুল্ আস্ফালীন্।
Pickthall
98 And they designed a snare for him, but We made them the undermost.
ইসলামিক ফাউন্ডেশন
৯৯ সে বলিল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন;
জহুরুল হক
৯৯ আর তিনি বললেন - - ''আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।’’
বাংলা উচ্চারণ
৯৯ অ ক্ব-লা ইন্নী যা-হিবুন্ ইলা- রব্বী সাইয়াহ্দীন্।
Pickthall
99 And he said: Lo! I am going unto my Lord Who will guide me.
ইসলামিক ফাউন্ডেশন
১০০ ‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’
জহুরুল হক
১০০ ''আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’
বাংলা উচ্চারণ
১০০ রব্বি হাব্লী মিনাছ্ ছোয়া-লিহীন্।
Pickthall
100 My Lord! Vouchsafe me of the righteous.
ইসলামিক ফাউন্ডেশন
১০১ অতঃপর আমি তাহাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম।
জহুরুল হক
১০১ সেজন্য আমরা তাঁকে সুসংবাদ দিলাম এক অমায়িক পুত্রসন্তানের।
বাংলা উচ্চারণ
১০১ ফাবাশ্ র্শানা-হু বিগুলা-মিন্ হালীম্।
Pickthall
101 So We gave him tidings of a gentle son.
ইসলামিক ফাউন্ডেশন
১০২ অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইবরাহীম বলিল, ‘বৎস! আমি স্বপ্নের দেখি যে, তোমাকে আমি যবেহ্ করিতেছি, এখন তোমার অভিমত কি বল?’ সে বলিল, ‘হে আমার পিতা! আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। আল্লাহ্ র ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন।’
জহুরুল হক
১০২ তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন - - ''হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো - - কী তুমি দেখছো ।’’ তিনি বললেন - - ''হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন - শা - আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।
বাংলা উচ্চারণ
১০২ ফালাম্মা-বালাগ মা'আহুস্ সা'ইয়া ক্ব-লা ইয়া-বুনাইয়্যা ইন্নী য় আর-ফিল্ মানা-মি আন্নী য় আয্বাহুকা ফার্ন্জু মা-যা-তার- ক্ব-লা ইয়া য় 'আবাতিফ্ 'আল্ মা- তুমারু সাতাজ্বিদুনী য় ইন্ শা-য়া ল্লা-হু মিনাছ্ ছোয়া-বিরীন্।
Pickthall
102 And when (his son) was old enough to walk with him, (Abraham) said: O my dear son, I have seen in a dream that I must sacrifice thee. So look, what thinkest thou ? He said: O my father! Do that which thou art commanded. Allah willing, thou shalt find me of the steadfast.
ইসলামিক ফাউন্ডেশন
১০৩ যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহীম তাহার পুত্রকে কাত করিয়া শায়িত করিল,
জহুরুল হক
১০৩ সুতরাং তাঁরা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন এবং তিনি তাঁকে ভূপাতিত করলেন কপালের জন্য,
বাংলা উচ্চারণ
১০৩ ফালাম্মা য় আস্লামা অতাল্লাহূ লিল্জ্বাবীন্।
Pickthall
103 Then, when they had both surrendered (to Allah), and he had flung him down upon his face,
ইসলামিক ফাউন্ডেশন
১০৪ তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, ‘হে ইব্রাহীম!
জহুরুল হক
১০৪ তখনই আমরা তাঁকে ডেকে বললাম - - ''হে ইব্রাহীম!
বাংলা উচ্চারণ
১০৪ অ না-দাইনা-হু আইঁ ইয়া য়ইব্রাহীম্।
Pickthall
104 We called unto him: O Abraham!
ইসলামিক ফাউন্ডেশন
১০৫ ‘তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে!’ - এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১০৫ ''তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
বাংলা উচ্চারণ
১০৫ ক্বদ্ ছোয়াদ্দাক্বর্ তা রুইয়া-ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Pickthall
105 Thou hast already fulfilled the vision. Lo! thus do We reward the good.
ইসলামিক ফাউন্ডেশন
১০৬ নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
জহুরুল হক
১০৬ ''নিশ্চয়ই এটি - - এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’
বাংলা উচ্চারণ
১০৬ ইন্না হা-যা-লাহুওয়াল্ বালা-য়ুল্ মুবীন্।
Pickthall
106 Lo! that verily was a clear test.
ইসলামিক ফাউন্ডেশন
১০৭ আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানীর বিনিময়ে।
জহুরুল হক
১০৭ আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।
বাংলা উচ্চারণ
১০৭ অফাদাইনা-হু বিযিব্হিন্ 'আজীম্।
Pickthall
107 Then We ransomed him with a tremendous victim.
ইসলামিক ফাউন্ডেশন
১০৮ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
১০৮ আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
বাংলা উচ্চারণ
১০৮ অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
Pickthall
108 And We left for him among the later folk (the salutation):
ইসলামিক ফাউন্ডেশন
১০৯ ইব্রাহীমের উপর শান্তি বর্ষিত হউক!
জহুরুল হক
১০৯ ইব্রাহীমের প্রতি ''সালাম’’।
বাংলা উচ্চারণ
১০৯ সালা-মুন্ 'আলা য় ইব্রাহীম্।
Pickthall
109 Peace be unto Abraham!
ইসলামিক ফাউন্ডেশন
১১০ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১১০ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
বাংলা উচ্চারণ
১১০ কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Pickthall
110 Thus do We reward the good.
ইসলামিক ফাউন্ডেশন
১১১ নিশ্চয়ই সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম;
জহুরুল হক
১১১ নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
বাংলা উচ্চারণ
১১১ ইন্নাহূ মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্।
Pickthall
111 Lo! he is one of Our believing slaves.
ইসলামিক ফাউন্ডেশন
১১২ আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইস্হাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম,
জহুরুল হক
১১২ আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের - - একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।
বাংলা উচ্চারণ
১১২ অবার্শ্শানা-হু বিইস্হা-ক্ব নাবিয়্যাম্ মিনাছ্ ছোয়া- লিহীন্।
Pickthall
112 And we gave him tidings of the birth of Isaac, a prophet of the righteous.
ইসলামিক ফাউন্ডেশন
১১৩ আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইস্হাককেও; তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
জহুরুল হক
১১৩ আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।
বাংলা উচ্চারণ
১১৩ অ বা-রক্না-'আলাইহি অ'আলা য় ইস্হা-ক্ব্ অমিন্ র্যুরিয়্যাতিহিমা-মুহ্সিনুঁও অজোয়া-লিমুল্লি নাফ্সিহী মুবীন্।
Pickthall
113 And We blessed him and Isaac. And of their seed are some who do good, and some who plainly wrong themselves.
ইসলামিক ফাউন্ডেশন
১১৪ আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারূনের প্রতি,
জহুরুল হক
১১৪ আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম,
বাংলা উচ্চারণ
১১৪ অলাক্বদ্ মানান্না- 'আলা- মূসা- অহা-রূন্।
Pickthall
114 And We verily gave grace unto Moses and Aaron,
ইসলামিক ফাউন্ডেশন
১১৫ এবং তাহাদেরকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
জহুরুল হক
১১৫ আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।
বাংলা উচ্চারণ
১১৫ অনাজ্জ্বাইনা-হুমা-অক্বওমাহুমা-মিনাল্ র্কাবিল্ 'আজীম্।
Pickthall
115 And saved them and their people from the great distress,
ইসলামিক ফাউন্ডেশন
১১৬ আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী।
জহুরুল হক
১১৬ আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।
বাংলা উচ্চারণ
১১৬ অনাছোর্য়ানা-হুম্ ফাকা-নূ হুমুল্ গ-লিবীন্।
Pickthall
116 And helped them so that they became the victors.
ইসলামিক ফাউন্ডেশন
১১৭ আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব।
জহুরুল হক
১১৭ আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ,
বাংলা উচ্চারণ
১১৭ অআ- তাইনা-হুমাল্ কিতা-বাল্ মুস্তাবীন্।
Pickthall
117 And We gave them the clear Scripture
ইসলামিক ফাউন্ডেশন
১১৮ এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে।
জহুরুল হক
১১৮ আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল - সঠিক পথে,
বাংলা উচ্চারণ
১১৮ অহাদাইনা-হুমাছ্ ছির-ত্বোয়াল্ মুস্তাক্বীম্।
Pickthall
118 And showed them the right path.
ইসলামিক ফাউন্ডেশন
১১৯ আমি তাহাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
১১৯ আর তাদের জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
বাংলা উচ্চারণ
১১৯ অ তারক্না- 'আলাইহিমা-ফিল্ আ-খিরীন্।
Pickthall
119 And We left for them among the later folk (the salutation):
ইসলামিক ফাউন্ডেশন
১২০ মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হউক!
জহুরুল হক
১২০ মূসা ও হারূনের প্রতি ''সালাম’’।
বাংলা উচ্চারণ
১২০ সালা-মুন্ 'আলা-মূসা- অহা-রূন্।
Pickthall
120 Peace be unto Moses and Aaron!
ইসলামিক ফাউন্ডেশন
১২১ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১২১ এইভাবেই আমরা অবশ্য প্রতিদান দিই সৎকর্মশীলদের।
বাংলা উচ্চারণ
১২১ ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Pickthall
121 Lo! thus do We reward the good.
ইসলামিক ফাউন্ডেশন
১২২ তাহারা উভয়েই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
১২২ নিশ্চয় তাঁরা ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
বাংলা উচ্চারণ
১২২ ইন্নাহুমা-মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্
Pickthall
122 Lo! they are two of Our believing slaves.
ইসলামিক ফাউন্ডেশন
১২৩ ইল্ইয়াসও ছিল রাসূলদের একজন।
জহুরুল হক
১২৩ আর নিশ্চয়ই ইল্য়াস রসূলগণের মধ্যেকার ছিলেন।
বাংলা উচ্চারণ
১২৩ অইন্না-ইল্ইয়া-সা-লামিনাল্ র্মুসালীন্।
Pickthall
123 And lo! Elias was of those sent (to warn),
ইসলামিক ফাউন্ডেশন
১২৪ স্মরণ কর, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
জহুরুল হক
১২৪ স্মরণ করো, তিনি তাঁর স্বজাতিকে বলেছিলেন - - ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
বাংলা উচ্চারণ
১২৪ ইয্ ক্ব-লা লিক্বওমিহী য় আলা-তাত্তাকুন্।
Pickthall
124 When he said unto his folk: Will ye not ward off (evil) ?
ইসলামিক ফাউন্ডেশন
১২৫ ‘তোমরা কি বা‘আলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা -
জহুরুল হক
১২৫ ''তোমরা কি বা’লকে ডাকবে, আর পরিত্যাগ করবে সৃষ্টিকর্তাদের সর্বশ্রেষ্ঠজনকে,
বাংলা উচ্চারণ
১২৫ আতাদ্'ঊনা বা'লাওঁ অতাযারূনা আহ্সানাল্ খ-লিক্বীন্।
Pickthall
125 Will ye cry unto Baal and forsake the Best of creators,
ইসলামিক ফাউন্ডেশন
১২৬ আল্লাহ্ কে, যিনি প্রতিপালক তোমাদের - প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের ?’
জহুরুল হক
১২৬ আল্লাহ্ কে - - তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?’’
বাংলা উচ্চারণ
১২৬ আল্লা-হা রব্বাকুম্ অ রব্বা আ-বা-য়িকুমুল্ আউয়্যালীন্।
Pickthall
126 Allah, your Lord and Lord of your forefathers ?
ইসলামিক ফাউন্ডেশন
১২৭ কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল, কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে।
জহুরুল হক
১২৭ কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে,
বাংলা উচ্চারণ
১২৭ ফাকায্যাবূহু ফাইন্নাহুম্ লামুহ্দ্বোয়ারূন্।
Pickthall
127 But they denied him, so they surely will be haled forth (to the doom)
ইসলামিক ফাউন্ডেশন
১২৮ তবে আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
জহুরুল হক
১২৮ শুধু আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।
বাংলা উচ্চারণ
১২৮ ইল্লা-'ইবা-দা ল্লা-হিল্ মুখ্লাছীন্।
Pickthall
128 Save single - minded slaves of Allah.
ইসলামিক ফাউন্ডেশন
১২৯ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
১২৯ আর তাঁর জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
বাংলা উচ্চারণ
১২৯ অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
Pickthall
129 And we left for him among the later folk (the salutation):
ইসলামিক ফাউন্ডেশন
১৩০ ইল্ইয়াসীনের উপর শান্তি বর্ষিত হউক।
জহুরুল হক
১৩০ ইল্য়াসীনের উপরে ''সালাম’’।
বাংলা উচ্চারণ
১৩০ সালা-মুন্ 'আলা য় ইল্ইয়া-সীন্।
Pickthall
130 Peace be unto Elias!
ইসলামিক ফাউন্ডেশন
১৩১ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১৩১ নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
বাংলা উচ্চারণ
১৩১ ইন্না-কা-যা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
Pickthall
131 Lo! thus do We reward the good.
ইসলামিক ফাউন্ডেশন
১৩২ সে তো ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
জহুরুল হক
১৩২ তিনি নিশ্চয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
বাংলা উচ্চারণ
১৩২ ইন্নাহূ মিন্ 'ইবা দিনাল্ মুমিনীন্।
Pickthall
132 Lo! he is one of our believing slaves.
ইসলামিক ফাউন্ডেশন
১৩৩ লূতও ছিল রাসূলদের একজন।
জহুরুল হক
১৩৩ আর অবশ্যই লূত ছিলেন রসূলগণের মধ্যেকার।
বাংলা উচ্চারণ
১৩৩ অ ইন্না লূত্বোয়াল্লামিনাল্ র্মুসালীন্
Pickthall
133 And lo! Lot verily was of those sent (to warn).
ইসলামিক ফাউন্ডেশন
১৩৪ আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম -
জহুরুল হক
১৩৪ স্মরণ কর! তাঁকে ও তাঁর পরিজনকে উদ্ধার করেছিলাম, সব ক’জনকেই - -
বাংলা উচ্চারণ
১৩৪ ইয্ নাজ্জইনা-হু অ আহ্লাহূ য় আজমা'ঈন্।
Pickthall
134 When We saved him and his household, every one,
ইসলামিক ফাউন্ডেশন
১৩৫ এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
১৩৫ এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।
বাংলা উচ্চারণ
১৩৫ ইল্লা-'আজ্ব যান্ ফিল্গ-বিরীন্।
Pickthall
135 Save an old woman among those who stayed behind;
ইসলামিক ফাউন্ডেশন
১৩৬ অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম।
জহুরুল হক
১৩৬ তারপর আমরা অবশিষ্টদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
বাংলা উচ্চারণ
১৩৬ ছুম্মা দার্ম্মানাল্ আ-খরীন্।
Pickthall
136 Then We destroyed the others.
ইসলামিক ফাউন্ডেশন
১৩৭ তোমরা তো উহাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করিয়া থাক সকালে ও
জহুরুল হক
১৩৭ আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়,
বাংলা উচ্চারণ
১৩৭ অইন্নাকুম্ লাতার্মুরূনা 'আলাইহিম্ মুছ্বিহীন্।
Pickthall
137 And lo! ye verily pass by (the ruin of) them in the morning
ইসলামিক ফাউন্ডেশন
১৩৮ সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করিবে না?
জহুরুল হক
১৩৮ এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।
বাংলা উচ্চারণ
১৩৮ অ বিল্লাইল্ আফালা-তা'ক্বিলূন্।
Pickthall
138 And at night - time; have ye then no sense ?
ইসলামিক ফাউন্ডেশন
১৩৯ ইউনুসও ছিল রাসূলদের একজন।
জহুরুল হক
১৩৯ আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।
বাংলা উচ্চারণ
১৩৯ অইন্না ইয়ূনুসা লামিনাল্ র্মুসালীন্।
Pickthall
139 And lo! Jonah verily was of those sent (to warn)
ইসলামিক ফাউন্ডেশন
১৪০ স্মরণ কর, যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌঁছিল,
জহুরুল হক
১৪০ স্মরণ করো! তিনি বোঝাই করা জাহাজে গিয়ে উঠেছিলেন।
বাংলা উচ্চারণ
১৪০ ইয্ আবাকা ইলাল্ ফুল্কিল্ মাশ্হূ ন্।
Pickthall
140 When he fled unto the laden ship,
ইসলামিক ফাউন্ডেশন
১৪১ অতঃপর সে লটারীতে যোগদান করিল এবং পরাভূত হইল।
জহুরুল হক
১৪১ তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।
বাংলা উচ্চারণ
১৪১ ফাসা-হামা ফাকা-না মিনাল্ মুদ্হাদ্বীন্।
Pickthall
141 And then drew lots and was of those rejected;
ইসলামিক ফাউন্ডেশন
১৪২ পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল।
জহুরুল হক
১৪২ তখন একটি মাছ তাঁকে মুখে তুলে নিল, যদিও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
বাংলা উচ্চারণ
১৪২ ফাল্তাক্বমাহুল্ হূতু অহুওয়া মুলীম্।
Pickthall
142 And the fish swallowed him while he was blameworthy;
ইসলামিক ফাউন্ডেশন
১৪৩ সে যদি আল্লাহ্ র পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত,
জহুরুল হক
১৪৩ আর তিনি যদি মহিমা জপতপে রত না থাকতেন - -
বাংলা উচ্চারণ
১৪৩ ফালাওলা য় আন্নাহূ কা-না মিনাল্ মুসাব্বিহীন্।
Pickthall
143 And had he not been one of those who glorify (Allah)
ইসলামিক ফাউন্ডেশন
১৪৪ তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে।
জহুরুল হক
১৪৪ তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।
বাংলা উচ্চারণ
১৪৪ লালাবিছা ফী বাতনিহী য় ইলা-ইয়াওমি ইয়ুব্'আছূন্।
Pickthall
144 He would have tarried in its belly till the day when they are raised;
ইসলামিক ফাউন্ডেশন
১৪৫ অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
জহুরুল হক
১৪৫ তারপর আমরা তাঁকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে ফেলে দিলাম, আর তিনি ছিলেন অসুস্থ।
বাংলা উচ্চারণ
১৪৫ ফানাবায্না-হু বিল্ 'আর-য়ি অহুওয়া সাক্বীম্।
Pickthall
145 Then We cast him on a desert shore while he was sick;
ইসলামিক ফাউন্ডেশন
১৪৬ পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম.
জহুরুল হক
১৪৬ তখন তাঁর উপরে আমরা জন্মিয়েছিলাম লাউজাতীয় গাছ,
বাংলা উচ্চারণ
১৪৬ অআম্বাত্না- 'আলাইহি শাজ্বারতাম্ মিঁই ইয়াক্বত্বীন্।
Pickthall
146 And We caused a tree of gourd to grow above him;
ইসলামিক ফাউন্ডেশন
১৪৭ তাহাকে আমি এক লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম।
জহুরুল হক
১৪৭ আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে,
বাংলা উচ্চারণ
১৪৭ অর্আসাল্না-হু ইলা-মিয়াতি আল্ফিন্ আও ইয়াযীদূন্।
Pickthall
147 And We sent him to a hundred thousand (folk) or more
ইসলামিক ফাউন্ডেশন
১৪৮ এবং তাহারা ঈমান আনিয়াছিল; ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবনোপভোগ করিতে দিলাম।
জহুরুল হক
১৪৮ তখন তারা বিশ্বাস করেছিল, সেজন্য আমরা তাদের উপভোগ করতে দিয়েছিলাম কিছুকালের জন্য।
বাংলা উচ্চারণ
১৪৮ ফাআ-মানূ ফামাত্তা'না-হুম্ ইলা-হীন্।
Pickthall
148 And they believed, therefor We gave them comfort for a while.
ইসলামিক ফাউন্ডেশন
১৪৯ এখন উহাদেরকে জিজ্ঞাসা কর, ‘তোমার প্রতিপালকের জন্যই কি রহিয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান?’
জহুরুল হক
১৪৯ সুতরাং তাদের জিজ্ঞাসা করো - - তোমার প্রভুর জন্য কি কন্যাসন্তান রয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান?
বাংলা উচ্চারণ
১৪৯ ফাস্তাফ্তিহিম্ আলিরব্বিকাল্ বানা-তু অলাহুমুল্ বানূন্।
Pickthall
149 Now ask them (O Muhammad): Hath thy Lord daughters whereas they have sons ?
ইসলামিক ফাউন্ডেশন
১৫০ অথবা আমি কি ফিরিশ্তাদেরকে নারীরূপে সৃষ্টি করিয়াছিলাম, আর উহারা প্রত্যক্ষ করিতেছিল?
জহুরুল হক
১৫০ অথবা, আমরা কি ফিরিশ্তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল?
বাংলা উচ্চারণ
১৫০ আম্ খালাকনাল্ মালা-য়িকাতা ইনা-ছাঁও অহুম্ শা-হিদূন্।
Pickthall
150 Or created We the angels females while they were present ?
ইসলামিক ফাউন্ডেশন
১৫১ দেখ উহারা তো মনগড়া কথা বলে যে,
জহুরুল হক
১৫১ এটি কি নয় যে তারা আলবৎ তাদের মিথ্যা থেকেই তো কথা বলছে, - -
বাংলা উচ্চারণ
১৫১ আলা য় ইন্নাহুম্ মিন্ -ইফ্কিহিম্ লাইয়াকুলূন্।
Pickthall
151 Lo! it is of their falsehood that they say:
ইসলামিক ফাউন্ডেশন
১৫২ ‘আল্লাহ্ সন্তান জন্ম দিয়াছেন!’ উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
জহুরুল হক
১৫২ আল্লাহ্ জন্ম দিয়েছিলেন? আর তারা তো নিশ্চয়ই মিথ্যাবাদী।
বাংলা উচ্চারণ
১৫২ অলাদাল্লা-হু অইন্নাহুম্ লাকা-যিবূন্।
Pickthall
152 Allah hath begotten. Allah! verily they tell a lie.
ইসলামিক ফাউন্ডেশন
১৫৩ তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পসন্দ করিতেন?
জহুরুল হক
১৫৩ তিনি কি কন্যাদের পছন্দ করেছেন পুত্রদের পরিবর্তে?
বাংলা উচ্চারণ
১৫৩ আছ্ত্বোয়াফাল্ বানা-তি 'আলাল্ বানীন্।
Pickthall
153 (And again of their falsehood): He hath preferred daughters to sons.
ইসলামিক ফাউন্ডেশন
১৫৪ তোমাদের কী হইয়াছে, তোমরা কিরূপ বিচার কর?
জহুরুল হক
১৫৪ তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো?
বাংলা উচ্চারণ
১৫৪ মা-লাকুম্ কাইফা তাহ্কুমূন্।
Pickthall
154 What aileth you ? How judge ye ?
ইসলামিক ফাউন্ডেশন
১৫৫ তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?
জহুরুল হক
১৫৫ তোমরা কি তবে মনোযোগ দেবে না?
বাংলা উচ্চারণ
১৫৫ আফালা-তাযাক্কারূন্।
Pickthall
155 Will ye not then reflect ?
ইসলামিক ফাউন্ডেশন
১৫৬ তোমাদের কী সুস্পষ্ট দলীল - প্রমাণ আছে?
জহুরুল হক
১৫৬ নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল - প্রমাণ রয়েছে?
বাংলা উচ্চারণ
১৫৬ আম্ লাকুম্ ছুল্ত্বোয়া-নুম্ মুবীন্।
Pickthall
156 Or have ye a clear warrant ?
ইসলামিক ফাউন্ডেশন
১৫৭ তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত কর।
জহুরুল হক
১৫৭ তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।
বাংলা উচ্চারণ
১৫৭ ফাতূ বিকিতা-বিকুম্ ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
Pickthall
157 Then produce your writ, if ye are truthful.
ইসলামিক ফাউন্ডেশন
১৫৮ উহারা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য।
জহুরুল হক
১৫৮ আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।
বাংলা উচ্চারণ
১৫৮ অজ্বা'আলূ বাইনাহূ অবাইনাল্ জ্বিন্নাতি নাসাবা- অলাক্বদ্ 'আলিমাতিল্ জ্বিন্নাতু ইন্নাহুম্ লামুহ্দ্বোয়ারূন্।
Pickthall
158 And they imagine kinship between him and the jinn, whereas the jinn know well that they will be brought before (Him).
ইসলামিক ফাউন্ডেশন
১৫৯ উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ্ পবিত্র, মহান -
জহুরুল হক
১৫৯ আল্লাহ্ রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, - -
বাংলা উচ্চারণ
১৫৯ সুব্হা-না-ল্লা-হি 'আম্মা- ইয়াছিফূন্।
Pickthall
159 Glorified be Allah from that which they attribute (unto Him),
ইসলামিক ফাউন্ডেশন
১৬০ আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাগণ ব্যতিত,
জহুরুল হক
১৬০ আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
বাংলা উচ্চারণ
১৬০ ইল্লা-'ইবা-দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Pickthall
160 Save single - minded slaves of Allah.
ইসলামিক ফাউন্ডেশন
১৬১ তোমরা এবং তোমরা যাহাদের ‘ইবাদত কর উহারা -
জহুরুল হক
১৬১ অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা - -
বাংলা উচ্চারণ
১৬১ ফাইন্নাকুম্ অমা-তা'বুদূন্।
Pickthall
161 Lo! verily, ye and that which ye worship,
ইসলামিক ফাউন্ডেশন
১৬২ তোমরা কাহাকেও আল্লাহ্ সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না -
জহুরুল হক
১৬২ তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না, - -
বাংলা উচ্চারণ
১৬২ মা য় আন্তুম্ 'আলাইহি বিফা-তিনীন্।
Pickthall
162 Ye cannot excite (anyone) against Him.
ইসলামিক ফাউন্ডেশন
১৬৩ কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত।
জহুরুল হক
১৬৩ তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।
বাংলা উচ্চারণ
১৬৩ ইল্লা-মান্ হুওয়া ছোয়া-লিল্ জ্বাহীম্।
Pickthall
163 Save him who is to burn in hell.
ইসলামিক ফাউন্ডেশন
১৬৪ আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে,
জহুরুল হক
১৬৪ আর ''আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,
বাংলা উচ্চারণ
১৬৪ অমা-মিন্না য় ইল্লা-লাহূ মাক্ব-মুম্ মা'লূম্।
Pickthall
164 There is not one of us but hath his known position.
ইসলামিক ফাউন্ডেশন
১৬৫ আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
জহুরুল হক
১৬৫ ''আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব,
বাংলা উচ্চারণ
১৬৫ অ ইন্না- লানা-হ্নুছ্ ছোয়া-ফ্ফূন্।
Pickthall
165 Lo! we, even we are they who set the ranks,
ইসলামিক ফাউন্ডেশন
১৬৬ ‘এবং আমরা অবশ্যই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’
জহুরুল হক
১৬৬ ''আর অবশ্য আমরা, আলবৎ আমরা জপ করতে থাকব।’’
বাংলা উচ্চারণ
১৬৬ অইন্না-লানাহ্নুল্ মুসাব্বিহূন্।
Pickthall
166 Lo! we, even we are they who hymn His praise
ইসলামিক ফাউন্ডেশন
১৬৭ উহারাই তো বলিয়া আসিয়াছে,
জহুরুল হক
১৬৭ আর নিশ্চয়ই তারা বলতে থাকতো - -
বাংলা উচ্চারণ
১৬৭ অইন্ কা-নূ লাইয়াকুলূন্।
Pickthall
167 And indeed they used to say:
ইসলামিক ফাউন্ডেশন
১৬৮ ‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকিত,
জহুরুল হক
১৬৮ ''যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কাছ থেকে কোনো স্মরণীয় গ্রন্থ থাকতো,
বাংলা উচ্চারণ
১৬৮ লাও আন্না 'ইন্দানা- যিক্রাম্ মিনাল্ আওয়্যালীন্।
Pickthall
168 If we had but a reminder from the men of old
ইসলামিক ফাউন্ডেশন
১৬৯ ‘আমরা অবশ্যই আল্লাহ্ র একনিষ্ঠ বান্দা হইতাম।’
জহুরুল হক
১৬৯ ''তাহলে আমরা আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।’’
বাংলা উচ্চারণ
১৬৯ লাকুন্না-'ইবাদাল্লা-হিল্ মুখ্লাছীন্।
Pickthall
169 We would be single - minded slaves of Allah.
ইসলামিক ফাউন্ডেশন
১৭০ কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে;
জহুরুল হক
১৭০ কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।
বাংলা উচ্চারণ
১৭০ ফাকাফারূ বিহী ফাসাওফা ইয়া'লামূন্।
Pickthall
170 Yet (now that it is come) they disbelieve therein; but they will come to know.
ইসলামিক ফাউন্ডেশন
১৭১ আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে,
জহুরুল হক
১৭১ আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের - - প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে, - -
বাংলা উচ্চারণ
১৭১ অলাক্বদ্ সাবাক্বত্ কালিমাতুনা-লি'ইবা-দিনাল্ র্মুসালীন্।
Pickthall
171 And verily Our word went forth of old unto Our bondmen sent (to warn)
ইসলামিক ফাউন্ডেশন
১৭২ অবশ্যই তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে,
জহুরুল হক
১৭২ নিঃসন্দেহ তাঁরা - - তাঁরাই তো হবে সাহায্যপ্রাপ্ত,
বাংলা উচ্চারণ
১৭২ ইন্নাহুম্ লাহুমুল্ মান্ছূরূন্।
Pickthall
172 That they verily would be helped,
ইসলামিক ফাউন্ডেশন
১৭৩ এবং আমার বাহিনীই হইবে বিজয়ী।
জহুরুল হক
১৭৩ আর নিঃসন্দেহ আমাদের সেনাদল - - তারাই তো হবে বিজয়ী।
বাংলা উচ্চারণ
১৭৩ অ ইন্না-জ্ব ন্দানা- লাহুমুল্ গ-লিবূন্ ।
Pickthall
173 And that Our host, they verily would be the victors.
ইসলামিক ফাউন্ডেশন
১৭৪ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা কর।
জহুরুল হক
১৭৪ অতএব তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
বাংলা উচ্চারণ
১৭৪ ফাতাওয়াল্লা 'আন্হুম্ হাত্তা-হীন্।
Pickthall
174 So withdraw from them (O Muhammad) awhile,
ইসলামিক ফাউন্ডেশন
১৭৫ তুমি উহাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে।
জহুরুল হক
১৭৫ আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
বাংলা উচ্চারণ
১৭৫ অআর্ব্ছিহুম্ ফাসাওফা ইয়ুব্ছিরূন্।
Pickthall
175 And watch, for they will (soon) see.
ইসলামিক ফাউন্ডেশন
১৭৬ উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়?
জহুরুল হক
১৭৬ তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
বাংলা উচ্চারণ
১৭৬ আফা-বি'আযা-বিনা-ইয়াস্তা' জ্বিলূন্।
Pickthall
176 Would they hasten on Our doom ?
ইসলামিক ফাউন্ডেশন
১৭৭ তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়া আসিবে তখন সতর্কীকৃতদের প্রভাত হইবে কত মন্দ!
জহুরুল হক
১৭৭ কিন্তু যখন তা তাদের আঙিনায় অবতরণ করবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
বাংলা উচ্চারণ
১৭৭ ফাইযা-নাযালা বিসা-হাতিহিম্ ফাসা-য়া ছোয়াবা-হুল্ মুন্যারীন্।
Pickthall
177 But when it cometh home to them, then it will be a hapless morn for those who have been warned.
ইসলামিক ফাউন্ডেশন
১৭৮ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা কর।
জহুরুল হক
১৭৮ আর তুমি তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
বাংলা উচ্চারণ
১৭৮ অ তাওয়াল্লা-'আন্হুম্ হাত্তা-হীন্।
Pickthall
178 Withdraw from them awhile
ইসলামিক ফাউন্ডেশন
১৭৯ তুমি উহাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে।
জহুরুল হক
১৭৯ আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
বাংলা উচ্চারণ
১৭৯ অআর্ব্ছি ফাসাওফা ইয়ুব্ছিরূন্।
Pickthall
179 And watch, for they will (soon) see.
ইসলামিক ফাউন্ডেশন
১৮০ উহারা যাহা আরোপ করে তাহা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী।
জহুরুল হক
১৮০ মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর - - পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা - কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।
বাংলা উচ্চারণ
১৮০ সুব্হা-না রব্বিকা রব্বিল্ ইয্যাতি আ'ম্মা-ইয়াছিফূন্।
Pickthall
180 Glorified be thy Lord, the Lord of Majesty, from that which they attribute (unto Him)
ইসলামিক ফাউন্ডেশন
১৮১ শান্তি বর্ষিত হউক রাসূলদের প্রতি!
জহুরুল হক
১৮১ আর 'সালাম’ প্রেরিতপুরুষদের উপরে।
বাংলা উচ্চারণ
১৮১ অসালা-মুন্ 'আলাল্ মুরসালীন্।
Pickthall
181 And peace be unto those sent (to warn).
ইসলামিক ফাউন্ডেশন
১৮২ আর সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ রই প্রাপ্য।
জহুরুল হক
১৮২ আর সকল প্রশংসা আল্লাহ্ রই জন্য - - বিশ্বজগতের প্রভু!
বাংলা উচ্চারণ
১৮২ অল্ হাম্দু লিল্লা-হি রব্বিল্ 'আ-লামীন্
Pickthall
182 And praise be to Allah, Lord of the Worlds!
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report