আল আদিয়াত
Chapter 100, 11 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
-
জহুরুল হক
-
বাংলা উচ্চারণ
-
সমকালীন বাংলা
ইসলামিক ফাউন্ডেশন
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির,
জহুরুল হক
ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্ 'আ- দিয়া-তি দ্বোয়াব্হান্
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা
Note
এই সূরাতে সম্ভবত দ্রুত গতিতে ছুটে চলা ঘোড়া বা অশ্বসমূহের কথা বলা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা খুরাঘাতে অগ্নি - স্ফুলিংগ বিচ্ছুরিত করে,
জহুরুল হক
ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,
বাংলা উচ্চারণ
ফাল্ মূরিয়া-তি ক্বাদ্হান্
সমকালীন বাংলা
এবং যারা আঘাতে আগুনের স্ফুলিঙ্গ বের করে,
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা অভিযান করে প্রভাতকালে,
জহুরুল হক
আর যারা ভোরে অভিযান চালায়,
বাংলা উচ্চারণ
ফাল্মুগীর-তি ছুব্হান্
সমকালীন বাংলা
এবং যারা ভোরে আক্রমণ করে,
ইসলামিক ফাউন্ডেশন
এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে;
জহুরুল হক
আর তার ফলে যারা ধূলো উড়ায় - -
বাংলা উচ্চারণ
ফাআর্ছানা-বিহী নাক্বআ'ন্।
সমকালীন বাংলা
এবং তাতেধুলিউড়িয়ে দেয়,
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে।
জহুরুল হক
তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।
বাংলা উচ্চারণ
ফাওয়াসাতনা বিহী জ্বাম্'আন্।
সমকালীন বাংলা
অতঃপর তারা দলের মধ্যে ঢুকে পড়ে,
ইসলামিক ফাউন্ডেশন
মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ
জহুরুল হক
মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,
বাংলা উচ্চারণ
ইন্নাল্ ইন্সা-না লিরব্বিহী লাকানূদ্।
সমকালীন বাংলা
নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ,
ইসলামিক ফাউন্ডেশন
এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত,
জহুরুল হক
আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।
বাংলা উচ্চারণ
অইন্নাহূ 'আলা-যা-লিকা লাশাহীদ্।
সমকালীন বাংলা
এবং সে নিজেই এর সাক্ষী,
ইসলামিক ফাউন্ডেশন
এবং অবশ্যই সে ধন - সম্পদের আসক্তিতে প্রবল।
জহুরুল হক
আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।
বাংলা উচ্চারণ
অইন্নাহূ লিহুব্বিল্ খইরি লাশাদীদ্।
সমকালীন বাংলা
এবং সে সম্পদের প্রতি প্রবল আসক্ত,
ইসলামিক ফাউন্ডেশন
তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে
জহুরুল হক
তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,
বাংলা উচ্চারণ
আফালা- ইয়া'লামু ইযা-বু'ছিরা মা-ফিল্ কুবুরি
সমকালীন বাংলা
তবে কি সে জানে না, যখন কবরগুলোয় যা আছে বের করে আনা হবে,
ইসলামিক ফাউন্ডেশন
এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে?
জহুরুল হক
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
বাংলা উচ্চারণ
অহুছছিলা মা-ফিছ্ ছুদূরি।
সমকালীন বাংলা
এবং যা অন্তরে আছে তা বের করে আনা হবে,
ইসলামিক ফাউন্ডেশন
সেই দিন উহাদের কী ঘটিবে, উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত।
জহুরুল হক
নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।
বাংলা উচ্চারণ
ইন্না রব্বাহুম্ বিহিম্ ইয়াওমায়িযিল লাখর্বী।
সমকালীন বাংলা
নিশ্চয়ই সেদিন তাদের প্রতিপালক তাদের সম্পর্কে সর্বজ্ঞ থাকবেন।