আকাশ যখন বিদীর্ণ হইবে,
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন আকাশ বিদীর্ণ হবে,
بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت
যখন আসমান বিদীর্ণ হবে।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ ফাত্বোয়ারত্।
Chapter 82, 19 verses
আকাশ যখন বিদীর্ণ হইবে,
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন আকাশ বিদীর্ণ হবে,
بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت
যখন আসমান বিদীর্ণ হবে।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ ফাত্বোয়ারত্।
যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে,
এবং যখন নক্ষত্রগুলো ছিটকে পড়বে,
وإذا الكواكب انتثرت
আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।
অইযাল্ কাওয়া- কিবুন্ তাছারত্।
সমুদ্র যখন উদ্বেলিত হইবে,
এবং যখন সমুদ্রসমূহ উত্তাল করে দেওয়া হবে,
وإذا البحار فجرت
আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে।
অইযাল্ বিহা-রু ফুজজ্বিরাত্।
এবং যখন কবর উন্মোচিত হইবে,
এবং যখন কবরসমূহ উন্মোচিত করা হবে,
وإذا القبور بعثرت
আর যখন কবরগুলো উন্মোচিত হবে।
অইযাল্ কুবূরু বু'ছিরত্।
তখন প্রত্যেকে জানিবে, সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে রেখে এসেছে,
علمت نفس ما قدمت وأخرت
তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।
'আলিমাত্ নাফ্সুম্ মা-ক্বদ্দামাত্ ওয়াআখ্খারত্
হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল?
হে মানুষ! কী তোমাকে তোমার মহানুভব প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করেছে?
يا أيها الإنسان ما غرك بربك الكريم
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?
ইয়া য় আইয়্যুহাল্ ইন্সা-নু মা-র্গরকা বিরব্বিকাল্ কারীমিল্।
যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন এবং সামঞ্জস্যপূর্ণ করেছেন,
الذي خلقك فسواك فعدلك
যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।
আল্লাযী খলাক্বকা ফাসাওয়া-কা ফা'আদালাকা
যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন।
তিনি তোমাকে যে আকৃতিতে ইচ্ছা, তাতেই গঠন করেছেন,
في أي صورة ما شاء ركبك
যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।
ফী য় আইয়ি ছূরতিম্ মা-শা-য়া রাক্কাবাক্।
না, কখনও না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাক ;
কখনোই নয়! বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা বলো,
كلا بل تكذبون بالدين
কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।
কাল্লা- বাল্ তুকায্যিবূনা বিদ্দীনি
অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ ;
আর নিশ্চয়ই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক রয়েছে,
وإن عليكم لحافظين
আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।
অ ইন্না 'আলাইকুম্ লাহা-ফিজীনা
সম্মানিত লিপিকরবৃন্দ ;
সম্মানিত লিপিকারগণ,
كراما كاتبين
সম্মানিত লেখকবৃন্দ।
কির-মান্ কা-তিবীনা।
তাহারা জানে তোমরা যাহা কর।
তারা জানে তোমরা যা করো,
يعلمون ما تفعلون
তারা জানে, যা তোমরা কর।
ইয়া'লামূনা মা-তাফ্'আলূন্।
পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে ;
নিশ্চয়ই সৎকর্মপরায়ণরা থাকবে পরম সুখে,
إن الأبرار لفي نعيم
নিশ্চয় সৎকর্মপরায়ণরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে।
ইন্নাল্ আব্র-র লাফী নাঈ'ম্।
এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে ;
আর নিশ্চয়ই পাপাচারীরা থাকবে জাহিমে,
وإن الفجار لفي جحيم
আর নিশ্চয় অন্যায়কারীরা থাকবে প্রজ্জ্বলিত আগুনে।
অইন্নাল্ ফুজজ্বা- র লাফী জ্বাহীম্।
উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে ;
তারা তাতে প্রবেশ করবে প্রতিদান দিবসে,
يصلونها يوم الدين
তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।
ইয়াছ্লাওনাহা-ইয়াওমাদ্দীন্।
এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না।
এবং তারা তা থেকে অনুপস্থিত থাকবে না,
وما هم عنها بغائبين
আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।
অমা-হুম্ 'আন্হা- বিগ-য়িবীন্
কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান?
এবং কী তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
وما أدراك ما يوم الدين
আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
অমা য় আদ্র-কা মা- ইয়াওমুদ্দীনি
আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান?
অতঃপর কী তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
ثم ما أدراك ما يوم الدين
তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?
ছুম্মা মা য় আদ্র-কা মা-ইয়াওমুদদীন্-।
সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে র।
সেদিন কোনো প্রাণ অন্য কোনো প্রাণের জন্য কিছুই করতে সক্ষম হবে না; এবং সেদিন সকল কর্তৃত্ব আল্লাহর।
يوم لا تملك نفس لنفس شيئا ۖ والأمر يومئذ لله
সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে।
ইয়াওমা লা-তাম্লিকু নাফ্সুল্ লিনাফ্সিন্ শাইয়া- অল্ আম্রু ইয়াওমায়িযিলিল্লা-হ্-।