আল লাহাব
Chapter 111, 5 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
-
সমকালীন বাংলা
-
আবদুস শহীদ নাসিম
-
মুহিউদ্দীন খান
-
Word by word
ইসলামিক ফাউন্ডেশন
ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত, এবং সেও ধ্বংস হয়েছে।
আবদুস শহীদ নাসিম
ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে।
মুহিউদ্দীন খান
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
Word by word
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ
ইসলামিক ফাউন্ডেশন
উহার ধন - সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।
সমকালীন বাংলা
তার সম্পদ এবং যা সে অর্জন করেছে—তা তার কোনো উপকারে আসেনি।
আবদুস শহীদ নাসিম
তার ধন - সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজেই আসলোনা।
মুহিউদ্দীন খান
কোন কাজে আসেনি তার ধন - সম্পদ ও যা সে উপার্জন করেছে।
Word by word
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
ইসলামিক ফাউন্ডেশন
অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে
সমকালীন বাংলা
সে প্রবেশ করবে আগুনে।
আবদুস শহীদ নাসিম
অচিরেই তাকে পোড়ানো হবে আগুনের লেলিহান শিখায়।
মুহিউদ্দীন খান
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
Word by word
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
ইসলামিক ফাউন্ডেশন
এবং তাহার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,
সমকালীন বাংলা
এবং তার স্ত্রী—কাঠ বহনকারিণী,
আবদুস শহীদ নাসিম
এবং তার স্ত্রীকেও (পোড়ানো হবে), যে (নবীকে কষ্ট দেয়ার জন্যে) ঘাড়ে করে কাঠ কেটে এনে (নবীর পথে ফেলে রাখে)।
মুহিউদ্দীন খান
এবং তার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,
Word by word
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
ইসলামিক ফাউন্ডেশন
তাহার গলদেশে পাকান রজ্জু।
সমকালীন বাংলা
তার গলায়—পাকানো তন্তুর দড়ি।
আবদুস শহীদ নাসিম
(সেদিন) তার গলায় থাকবে খেজুরের আঁশের পাকানো রশি।
মুহিউদ্দীন খান
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
Word by word
فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ