Kitab

আল নমল

Chapter 27, 93 verses

  • ইসলামিক ফাউন্ডেশন
  • Saheeh International
  • Arabic
ইসলামিক ফাউন্ডেশন

তা - সীন ; এইগুলি আয়াত আল - কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের;

Saheeh International

Ta, Seen. These are the verses of the Qur'an and a clear Book

Arabic

بسم الله الرحمن الرحيم طس ۚ تلك آيات القرآن وكتاب مبين

ইসলামিক ফাউন্ডেশন

পথনির্দেশ ও সুসংবাদ মু’মিনদের জন্য।

Saheeh International

As guidance and good tidings for the believers

Arabic

هدى وبشرى للمؤمنين

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা কায়েম করে ও যাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত ।

Saheeh International

Who establish prayer and give zakah, and of the Hereafter they are certain [in faith].

Arabic

الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভন করিয়াছি, ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায়;

Saheeh International

Indeed, for those who do not believe in the Hereafter, We have made pleasing to them their deeds, so they wander blindly.

Arabic

إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون

ইসলামিক ফাউন্ডেশন

ইহাদেরই জন্য রহিয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

Saheeh International

Those are the ones for whom there will be the worst of punishment, and in the Hereafter they are the greatest losers.

Arabic

أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই তোমাকে আল - কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট হইতে।

Saheeh International

And indeed, [O Muhammad], you receive the Qur'an from one Wise and Knowing.

Arabic

وإنك لتلقى القرآن من لدن حكيم عليم

ইসলামিক ফাউন্ডেশন

স্মরণ কর সেই সময়ের কথা, যখন মূসা তাহার পরিবারবর্গকে বলিয়াছিল, ‘আমি আগুন দেখিয়াছি, সত্বর আমি সেখান হইতে তোমাদের জন্য কোন খবর আনিব অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার, যাহাতে তোমরা আগুন পোহাইতে পার।

Saheeh International

[Mention] when Moses said to his family, "Indeed, I have perceived a fire. I will bring you from there information or will bring you a burning torch that you may warm yourselves."

Arabic

إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে যখন উহার নিকট আসিল, তখন ঘোষিত হইল ‘ধন্য, যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুষ্পার্শ্বে, জগতসমূহের প্রতিপালক ‌ পবিত্র ও মহিমান্বিত।

Saheeh International

But when he came to it, he was called, "Blessed is whoever is at the fire and whoever is around it. And exalted is Allah, Lord of the worlds.

Arabic

فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين

ইসলামিক ফাউন্ডেশন

‘হে মূসা! আমি তো , পরাক্রমশালী, প্রজ্ঞাময়,

Saheeh International

O Moses, indeed it is I - Allah, the Exalted in Might, the Wise."

Arabic

يا موسى إنه أنا الله العزيز الحكيم

ইসলামিক ফাউন্ডেশন

‘তুমি তোমার লাঠি নিক্ষেপ কর।’ অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না। বলা হইল, ‘হে মূসা! ভীত হইও না, নিশ্চয়ই আমি এমন, আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না;

Saheeh International

And [he was told], "Throw down your staff." But when he saw it writhing as if it were a snake, he turned in flight and did not return. [Allah said], "O Moses, fear not. Indeed, in My presence the messengers do not fear.

Arabic

وألق عصاك ۚ فلما رآها تهتز كأنها جان ولى مدبرا ولم يعقب ۚ يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون

ইসলামিক ফাউন্ডেশন

‘তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, তাহাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু।

Saheeh International

Otherwise, he who wrongs, then substitutes good after evil - indeed, I am Forgiving and Merciful.

Arabic

إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم

ইসলামিক ফাউন্ডেশন

‘এবং তোমার হাত তোমার বগলে রাখ, ইহা বাহির হইয়া আসিবে শুভ্র নির্মল অবস্থায়। ইহা ফির‘আওন ও তাহার সম্প্রদায়ের নিকট আনীত নয়টি নিদর্শনের অন্তর্গত। উহারা তো সত্যত্যাগী সম্প্রদায়।’

Saheeh International

And put your hand into the opening of your garment [at the breast]; it will come out white without disease. [These are] among the nine signs [you will take] to Pharaoh and his people. Indeed, they have been a people defiantly disobedient."

Arabic

وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء ۖ في تسع آيات إلى فرعون وقومه ۚ إنهم كانوا قوما فاسقين

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল, উহারা বলিল, ‘ইহা সুস্পষ্ট জাদু।’

Saheeh International

But when there came to them Our visible signs, they said, "This is obvious magic."

Arabic

فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين

ইসলামিক ফাউন্ডেশন

উহারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করিল, যদিও উহাদের অন্তর এইগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। দেখ, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল!

Saheeh International

And they rejected them, while their [inner] selves were convinced thereof, out of injustice and haughtiness. So see how was the end of the corrupters.

Arabic

وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا ۚ فانظر كيف كان عاقبة المفسدين

ইসলামিক ফাউন্ডেশন

আমি অবশ্যই দাঊদ ও সুলায়মানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয়ে বলিয়াছিল, সকল প্রশংসা ‌র যিনি আমাদরেকে তাহার বহু বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন।’

Saheeh International

And We had certainly given to David and Solomon knowledge, and they said, "Praise [is due] to Allah, who has favored us over many of His believing servants."

Arabic

ولقد آتينا داوود وسليمان علما ۖ وقالا الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মান হইয়াছিল দাঊদের উত্তরাধিকারী এবং সে বলিয়াছিল, ‘হে মানুষ! আমাকে বিহংগকুলের ভাষা শিক্ষা দেওয়া হইয়াছে এবং আমাকে সকল কিছু দেওয়া হইয়াছে, ইহা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ।’

Saheeh International

And Solomon inherited David. He said, "O people, we have been taught the language of birds, and we have been given from all things. Indeed, this is evident bounty."

Arabic

وورث سليمان داوود ۖ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء ۖ إن هذا لهو الفضل المبين

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মানের সম্মুখে সমবেত করা হইল তাহার বাহিনীকে - জিন, মানুষ ও বিহংগকুলকে এবং উহাদেরকে বিন্যস্ত করা হইল বিভিন্ন ব্যূহে।

Saheeh International

And gathered for Solomon were his soldiers of the jinn and men and birds, and they were [marching] in rows.

Arabic

وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون

ইসলামিক ফাউন্ডেশন

যখন উহারা পিপীলিকা - অধ্যুষিত উপত্যকায় পৌঁছিল তখন এক পিপীলিকা বলিল, ‘হে পিপীলিকা - বাহিনী! তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর, যেন সুলায়মান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিষিয়া না ফেলে।’

Saheeh International

Until, when they came upon the valley of the ants, an ant said, "O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not."

Arabic

حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মান উহার উক্তিতে মৃদু হাস্য করিল এবং বলিল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি, যাহা তুমি পসন্দ কর এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের শামিল কর।’

Saheeh International

So [Solomon] smiled, amused at her speech, and said, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to do righteousness of which You approve. And admit me by Your mercy into [the ranks of] Your righteous servants."

Arabic

فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মান বিহংগদলের সন্ধান লইল এবং বলিল, ‘ব্যাপার কি, হুদ্‌হুদ্‌কে দেখিতেছি না যে! সে অনুপস্থিত না কি ?

Saheeh International

And he took attendance of the birds and said, "Why do I not see the hoopoe - or is he among the absent?

Arabic

وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين

ইসলামিক ফাউন্ডেশন

‘সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব অথবা যবেহ্ করিব।’

Saheeh International

I will surely punish him with a severe punishment or slaughter him unless he brings me clear authorization."

Arabic

لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين

ইসলামিক ফাউন্ডেশন

অনতিবিলম্বে হুদ্‌হুদ্ আসিয়া পড়িল এবং বলিল, ‘আপনি যাহা অবগত নন আমি তাহা অবগত হইয়াছি এবং ‘সাবা’ হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি।

Saheeh International

But the hoopoe stayed not long and said, "I have encompassed [in knowledge] that which you have not encompassed, and I have come to you from Sheba with certain news.

Arabic

فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبإ بنبإ يقين

ইসলামিক ফাউন্ডেশন

‘আমি তো এক নারীকে দেখিলাম উহাদের উপর রাজত্ব করিতেছে। তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই এবং তাহার আছে এক বিরাট সিংহাসন।

Saheeh International

Indeed, I found [there] a woman ruling them, and she has been given of all things, and she has a great throne.

Arabic

إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم

ইসলামিক ফাউন্ডেশন

‘আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম তাহারা ‌র পরিবর্তে সূর্যকে সিজ্‌দা করিতেছে। শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে, ফলে উহারা সৎপথ পায় না;

Saheeh International

I found her and her people prostrating to the sun instead of Allah, and Satan has made their deeds pleasing to them and averted them from [His] way, so they are not guided,

Arabic

وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون

ইসলামিক ফাউন্ডেশন

‘নিবৃত্ত করিয়াছে এইজন্য যে, উহারা যেন সিজ্‌দা না করে ‌কে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন, যাহা তোমরা গোপন কর এবং যাহা তোমরা ব্যক্ত কর।

Saheeh International

[And] so they do not prostrate to Allah, who brings forth what is hidden within the heavens and the earth and knows what you conceal and what you declare -

Arabic

ألا يسجدوا لله الذي يخرج الخبء في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون

ইসলামিক ফাউন্ডেশন

‘‌, তিনি ব্যতীত কােন ইলাহ্‌ নাই, তিনি মহাআরশের অধিপতি।’

Saheeh International

Allah - there is no deity except Him, Lord of the Great Throne."

Arabic

الله لا إله إلا هو رب العرش العظيم ۩

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মান বলিল, ‘আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছ, না তুমি মিথ্যাবাদী?

Saheeh International

[Solomon] said, "We will see whether you were truthful or were of the liars.

Arabic

۞ قال سننظر أصدقت أم كنت من الكاذبين

ইসলামিক ফাউন্ডেশন

‘তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ কর ; অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি?’

Saheeh International

Take this letter of mine and deliver it to them. Then leave them and see what [answer] they will return."

Arabic

اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون

ইসলামিক ফাউন্ডেশন

সেই নারী বলিল, ‘হে পারিষদবর্গ! আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে ;

Saheeh International

She said, "O eminent ones, indeed, to me has been delivered a noble letter.

Arabic

قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم

ইসলামিক ফাউন্ডেশন

‘ইহা সুলায়মানের নিকট হইতে এবং ইহা এই: দয়াময়, পরম দয়ালু ‌র নামে,

Saheeh International

Indeed, it is from Solomon, and indeed, it reads: 'In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful,

Arabic

إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم

ইসলামিক ফাউন্ডেশন

‘অহমিকাবশে আমাকে অমান্য করিও না, এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও।’

Saheeh International

Be not haughty with me but come to me in submission [as Muslims].' "

Arabic

ألا تعلوا علي وأتوني مسلمين

ইসলামিক ফাউন্ডেশন

সেই নারী বলিল, ‘হে পারিষদবর্গ! আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও। আমি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ব্যতীত।

Saheeh International

She said, "O eminent ones, advise me in my affair. I would not decide a matter until you witness [for] me."

Arabic

قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা বলিল, ‘আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা; তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, কী আদেশ করিবেন তাহা আপনি ভাবিয়া দেখুন।’

Saheeh International

They said, "We are men of strength and of great military might, but the command is yours, so see what you will command."

Arabic

قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين

ইসলামিক ফাউন্ডেশন

সে বলিল, ‘রাজা - বাদশাহরা যখন কোন জনপদে প্রবেশ করে তখন উহাকে বিপর্যস্ত করিয়া দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে, ইহারাও এইরূপই করিবে;

Saheeh International

She said, "Indeed kings - when they enter a city, they ruin it and render the honored of its people humbled. And thus do they do.

Arabic

قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة ۖ وكذلك يفعلون

ইসলামিক ফাউন্ডেশন

‘আমি তাহাদের নিকট উপঢৌকন পাঠাইতেছি, দেখি, দূতেরা কী লইয়া ফিরিয়া আসে।’

Saheeh International

But indeed, I will send to them a gift and see with what [reply] the messengers will return."

Arabic

وإني مرسلة إليهم بهدية فناظرة بم يرجع المرسلون

ইসলামিক ফাউন্ডেশন

দূত সুলায়মানের নিকট আসিলে সুলায়মান বলিল, ‘তোমরা কি আমাকে ধন - সম্পদ দিয়া সাহায্য করিতেছ? আমাকে যাহা দিয়াছেন, তাহা তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে উৎকৃষ্ট অথচ তোমরা তোমাদের উপঢৌকন লইয়া উৎফুল্ল বোধ করিতেছ।

Saheeh International

So when they came to Solomon, he said, "Do you provide me with wealth? But what Allah has given me is better than what He has given you. Rather, it is you who rejoice in your gift.

Arabic

فلما جاء سليمان قال أتمدونن بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون

ইসলামিক ফাউন্ডেশন

‘উহাদের নিকট ফিরিয়া যাও, আমি অবশ্যই উহাদের বিরুদ্ধে লইয়া আসিব এক সৈন্যবাহিনী যাহার মুকাবিলা করিবার শক্তি উহাদের নাই। আমি অবশ্যই উহাদেরকে সেখান হইতে বহিষ্কার করিব লাঞ্ছিতভাবে এবং উহারা হইবে অবনমিত।’

Saheeh International

Return to them, for we will surely come to them with soldiers that they will be powerless to encounter, and we will surely expel them therefrom in humiliation, and they will be debased."

Arabic

ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মান আরো বলিল, ‘হে আমার পরিষদবর্গ! তাহারা আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে?’

Saheeh International

[Solomon] said, "O assembly [of jinn], which of you will bring me her throne before they come to me in submission?"

Arabic

قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين

ইসলামিক ফাউন্ডেশন

এক শক্তিশালী জিন বলিল, ‘আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত।’

Saheeh International

A powerful one from among the jinn said, "I will bring it to you before you rise from your place, and indeed, I am for this [task] strong and trustworthy."

Arabic

قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك ۖ وإني عليه لقوي أمين

ইসলামিক ফাউন্ডেশন

কিতাবের জ্ঞান যাহার ছিল, সে বলিল, ‘আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব।’ সুলায়মান যখন উহা সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল, ‘ইহা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন - আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ, সে জানিয়া রাখুক যে, আমার প্রতিপালক অভাবমুক্ত, মহানুভব।’

Saheeh International

Said one who had knowledge from the Scripture, "I will bring it to you before your glance returns to you." And when [Solomon] saw it placed before him, he said, "This is from the favor of my Lord to test me whether I will be grateful or ungrateful. And whoever is grateful - his gratitude is only for [the benefit of] himself. And whoever is ungrateful - then indeed, my Lord is Free of need and Generous."

Arabic

قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ۚ فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ۖ ومن شكر فإنما يشكر لنفسه ۖ ومن كفر فإن ربي غني كريم

ইসলামিক ফাউন্ডেশন

সুলায়মান বলিল, ‘তাহার সিংহাসনের আকৃতি অপরিচিত করিয়া বদলাইয়া দাও; দেখি সে সঠিক দিশা পায়, না সে বিভ্রান্তদের শামিল হয়;

Saheeh International

He said, "Disguise for her her throne; we will see whether she will be guided [to truth] or will be of those who is not guided."

Arabic

قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون

ইসলামিক ফাউন্ডেশন

সেই নারী যখন আসিল, তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, ‘তোমার সিংহাসন কি এইরূপই?’ সে বলিল, ‘ইহা তো যেন উহাই।’ আমাদেরকে ইতিপূর্বেই প্রকৃত জ্ঞান দান করা হইয়াছে এবং আমরা আত্মসর্মপণও করিয়াছি।’

Saheeh International

So when she arrived, it was said [to her], "Is your throne like this?" She said, "[It is] as though it was it." [Solomon said], "And we were given knowledge before her, and we have been Muslims [in submission to Allah].

Arabic

فلما جاءت قيل أهكذا عرشك ۖ قالت كأنه هو ۚ وأوتينا العلم من قبلها وكنا مسلمين

ইসলামিক ফাউন্ডেশন

‌র পরিবর্তে সে যাহার পূজা করিত তাহাই তাহাকে সত্য হইতে নিবৃত্ত করিয়াছে, সে ছিল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

Saheeh International

And that which she was worshipping other than Allah had averted her [from submission to Him]. Indeed, she was from a disbelieving people."

Arabic

وصدها ما كانت تعبد من دون الله ۖ إنها كانت من قوم كافرين

ইসলামিক ফাউন্ডেশন

তাহাকে বলা হইল, ‘এই প্রাসাদে প্রবেশ কর।’ যখন সে উহা দেখিল তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার পদদ্বয় অনাবৃত করিল। সুলায়মান বলিল, ‘ইহা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ।’ সেই নারী বলিল, ‘হে আমার প্রতিপালক! আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম, আমি সুলায়মানের সঙ্গে জগতসমূহের প্রতিপালক ‌র নিকট আত্মসমর্পণ করিতেছি।’

Saheeh International

She was told, "Enter the palace." But when she saw it, she thought it was a body of water and uncovered her shins [to wade through]. He said, "Indeed, it is a palace [whose floor is] made smooth with glass." She said, "My Lord, indeed I have wronged myself, and I submit with Solomon to Allah, Lord of the worlds."

Arabic

قيل لها ادخلي الصرح ۖ فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها ۚ قال إنه صرح ممرد من قوارير ۗ قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين

ইসলামিক ফাউন্ডেশন

আমি অবশ্যই সামূদ সম্প্রদায়ের নিকট তাহাদের ভ্রাতা সালিহ্‌কে পাঠাইয়াছিলাম এই আদেশসহঃ ‘তােমরা ‌র ‘ইবাদত কর’, কিন্তু উহারা দ্বিধাবিভক্ত হইয়া বিতর্কে লিপ্ত হইল।

Saheeh International

And We had certainly sent to Thamud their brother Salih, [saying], "Worship Allah," and at once they were two parties conflicting.

Arabic

ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون

ইসলামিক ফাউন্ডেশন

সে বলিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করিতে চাহিতেছ ? কেন তোমরা ‌র নিকট ক্ষমা প্রার্থনা করিতেছ না, যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পার?’

Saheeh International

He said, "O my people, why are you impatient for evil instead of good? Why do you not seek forgiveness of Allah that you may receive mercy?"

Arabic

قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة ۖ لولا تستغفرون الله لعلكم ترحمون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা বলিল, ‘তোমাকে ও তোমার সঙ্গে যাহারা আছে তাহাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি।’ সালিহ্ বলিল, ‘তোমাদের শুভাশুভ ‌র ইখ্‌তিয়ারে, বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাহাদেরকে পরীক্ষা করা হইতেছে।’

Saheeh International

They said, "We consider you a bad omen, you and those with you." He said, "Your omen is with Allah. Rather, you are a people being tested."

Arabic

قالوا اطيرنا بك وبمن معك ۚ قال طائركم عند الله ۖ بل أنتم قوم تفتنون

ইসলামিক ফাউন্ডেশন

আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি, যাহারা দেশে বিপর্যয় সৃষ্টি করিত এবং সৎকর্ম করিত না।

Saheeh International

And there were in the city nine family heads causing corruption in the land and not amending [its affairs].

Arabic

وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা বলিল, ‘তোমরা ‌র নামে শপথ গ্রহণ কর, ‘আমরা রাত্রিকালে তাহাকে ও তাহার পরিবার - পরিজনকে অবশ্যই আক্রমণ করিব; অতঃপর তাহার অভিভাবককে নিশ্চয় বলিব,‘তাহার পরিবার - পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করি নাই; আমরা অবশ্যই সত্যবাদী।’

Saheeh International

They said, "Take a mutual oath by Allah that we will kill him by night, he and his family. Then we will say to his executor, 'We did not witness the destruction of his family, and indeed, we are truthful.' "

Arabic

قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা এক চক্রান্ত করিয়াছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করিলাম, কিন্তু উহারা বুঝিতে পারে নাই।

Saheeh International

And they planned a plan, and We planned a plan, while they perceived not.

Arabic

ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون

ইসলামিক ফাউন্ডেশন

অতএব দেখ, উহাদের চক্রান্তের পরিণাম কী হইয়াছে - আমি অবশ্যই উহাদেরকে ও উহাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করিয়াছি।

Saheeh International

Then look how was the outcome of their plan - that We destroyed them and their people, all.

Arabic

فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين

ইসলামিক ফাউন্ডেশন

এই তো উহাদের ঘরবাড়ি - সীমালংঘনহেতু যাহা জনশূন্য অবস্থায় পড়িয়া আছে; ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে।

Saheeh International

So those are their houses, desolate because of the wrong they had done. Indeed in that is a sign for people who know.

Arabic

فتلك بيوتهم خاوية بما ظلموا ۗ إن في ذلك لآية لقوم يعلمون

ইসলামিক ফাউন্ডেশন

এবং যাহারা ও ছিল তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছি।

Saheeh International

And We saved those who believed and used to fear Allah.

Arabic

وأنجينا الذين آمنوا وكانوا يتقون

ইসলামিক ফাউন্ডেশন

স্মরণ কর লূতের কথা, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা জানিয়া - শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ,

Saheeh International

And [mention] Lot, when he said to his people, "Do you commit immorality while you are seeing?

Arabic

ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون

ইসলামিক ফাউন্ডেশন

‘তোমরা কি কামতৃপ্তির জন্য নারীকে ছাড়িয়া পুরুষে উপগত হইবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়।’

Saheeh International

Do you indeed approach men with desire instead of women? Rather, you are a people behaving ignorantly."

Arabic

أئنكم لتأتون الرجال شهوة من دون النساء ۚ بل أنتم قوم تجهلون

ইসলামিক ফাউন্ডেশন

উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, ‘লূত - পরিবারকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার কর, ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চায়।

Saheeh International

But the answer of his people was not except that they said, "Expel the family of Lot from your city. Indeed, they are people who keep themselves pure."

Arabic

۞ فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم ۖ إنهم أناس يتطهرون

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি তাহাকে ও তাহার পরিজনবর্গকে উদ্ধার করিলাম, তাহার স্ত্রী ব্যতীত, তাহাকে করিয়াছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।

Saheeh International

So We saved him and his family, except for his wife; We destined her to be of those who remained behind.

Arabic

فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদের উপর ভয়ংকর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট!

Saheeh International

And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.

Arabic

وأمطرنا عليهم مطرا ۖ فساء مطر المنذرين

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘সকল প্রশংসা ‌রই এবং শান্তি তাঁহার মনোনীত বান্দাদের প্রতি!’ শ্রেষ্ঠ কি ‌, না উহারা যাহাদেরকে শরীক করে তাহারা?

Saheeh International

Say, [O Muhammad], "Praise be to Allah, and peace upon His servants whom He has chosen. Is Allah better or what they associate with Him?"

Arabic

قل الحمد لله وسلام على عباده الذين اصطفى ۗ آلله خير أما يشركون

ইসলামিক ফাউন্ডেশন

বরং তিনি, যিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি ; অতঃপর আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি, উহার বৃক্ষাদি উদ্‌গত করিবার ক্ষমতা তোমাদের নাই। ‌র সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? তবুও উহারা এমন এক সম্প্রদায় যাহারা সত্যবিচ্যুত হয়।

Saheeh International

[More precisely], is He [not best] who created the heavens and the earth and sent down for you rain from the sky, causing to grow thereby gardens of joyful beauty which you could not [otherwise] have grown the trees thereof? Is there a deity with Allah? [No], but they are a people who ascribe equals [to Him].

Arabic

أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها ۗ أإله مع الله ۚ بل هم قوم يعدلون

ইসলামিক ফাউন্ডেশন

বরং তিনি, যিনি পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদীনালা এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায় ; ‌র সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? তবুও উহাদের অনেকেই জানে না।

Saheeh International

Is He [not best] who made the earth a stable ground and placed within it rivers and made for it firmly set mountains and placed between the two seas a barrier? Is there a deity with Allah? [No], but most of them do not know.

Arabic

أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا ۗ أإله مع الله ۚ بل أكثرهم لا يعلمون

ইসলামিক ফাউন্ডেশন

বরং তিনি, যিনি আর্তের আহ্‌বানে সাড়া দেন, যখন সে তাঁহাকে ডাকে এবং বিপদ - আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন। ‌র সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করিয়া থাক।

Saheeh International

Is He [not best] who responds to the desperate one when he calls upon Him and removes evil and makes you inheritors of the earth? Is there a deity with Allah? Little do you remember.

Arabic

أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض ۗ أإله مع الله ۚ قليلا ما تذكرون

ইসলামিক ফাউন্ডেশন

বরং তিনি, যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। ‌র সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? উহারা যাহাকে শরীক করে তাহা হইতে বহু ঊর্ধ্বে।

Saheeh International

Is He [not best] who guides you through the darknesses of the land and sea and who sends the winds as good tidings before His mercy? Is there a deity with Allah? High is Allah above whatever they associate with Him.

Arabic

أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته ۗ أإله مع الله ۚ تعالى الله عما يشركون

ইসলামিক ফাউন্ডেশন

বরং তিনি, যিনি আদিতে সৃষ্টি করেন, অতঃপর উহার পুনরাবৃত্তি করিবেন এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবনোপকরণ দান করেন। ‌র সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? বল, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ কর।’

Saheeh International

Is He [not best] who begins creation and then repeats it and who provides for you from the heaven and earth? Is there a deity with Allah? Say, "Produce your proof, if you should be truthful."

Arabic

أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض ۗ أإله مع الله ۚ قل هاتوا برهانكم إن كنتم صادقين

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেহই বিষয়ের জ্ঞান রাখে না এবং উহারা জানে না উহারা কখন উত্থিত হইবে।’

Saheeh International

Say, "None in the heavens and earth knows the unseen except Allah, and they do not perceive when they will be resurrected."

Arabic

قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ۚ وما يشعرون أيان يبعثون

ইসলামিক ফাউন্ডেশন

সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে ; উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে উহারা অন্ধ।

Saheeh International

Rather, their knowledge is arrested concerning the Hereafter. Rather, they are in doubt about it. Rather, they are, concerning it, blind.

Arabic

بل ادارك علمهم في الآخرة ۚ بل هم في شك منها ۖ بل هم منها عمون

ইসলামিক ফাউন্ডেশন

কাফিররা বলে, ‘আমরা ও আমাদের পিতৃপুরুষেরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদেরকে উত্থিত করা হইবে?

Saheeh International

And those who disbelieve say, "When we have become dust as well as our forefathers, will we indeed be brought out [of the graves]?

Arabic

وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون

ইসলামিক ফাউন্ডেশন

‘এই বিষয়ে তো আমাদেরকে এবং পূর্বে আমাদের পূর্বপুরুষগণকেও ভীতি প্রদর্শন করা হইয়াছিল। ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছু নহে।’

Saheeh International

We have been promised this, we and our forefathers, before. This is not but legends of the former peoples."

Arabic

لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ অপরাধীদের পরিণাম কিরূপ হইয়াছে।’

Saheeh International

Say, [O Muhammad], "Travel through the land and observe how was the end of the criminals."

Arabic

قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ন হইও না।

Saheeh International

And grieve not over them or be in distress from what they conspire.

Arabic

ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে?’

Saheeh International

And they say, "When is [the fulfillment of] this promise, if you should be truthful?"

Arabic

ويقولون متى هذا الوعد إن كنتم صادقين

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘তোমরা যে বিষয় ত্বরান্বিত করিতে চাহিতেছ সম্ভবত তাহার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে।’

Saheeh International

Say, "Perhaps it is close behind you - some of that for which you are impatient.

Arabic

قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু উহাদের অধিকাংশই অকৃতজ্ঞ।

Saheeh International

And indeed, your Lord is full of bounty for the people, but most of them do not show gratitude."

Arabic

وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের অন্তর যাহা গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন।

Saheeh International

And indeed, your Lord knows what their breasts conceal and what they declare.

Arabic

وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون

ইসলামিক ফাউন্ডেশন

আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই, যাহা সুস্পষ্ট কিতাবে নাই।

Saheeh International

And there is nothing concealed within the heaven and the earth except that it is in a clear Register.

Arabic

وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين

ইসলামিক ফাউন্ডেশন

বনী ইসরাঈল যেই সমস্ত বিষয়ে মতভেদ করে, এই কুরআন তাহার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে।

Saheeh International

Indeed, this Qur'an relates to the Children of Israel most of that over which they disagree.

Arabic

إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون

ইসলামিক ফাউন্ডেশন

এবং নিশ্চয়ই ইহা মু’মিনদের জন্য হিদায়াত ও রহমত।

Saheeh International

And indeed, it is guidance and mercy for the believers.

Arabic

وإنه لهدى ورحمة للمؤمنين

ইসলামিক ফাউন্ডেশন

তোমার প্রতিপালক তো তাঁহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফায়সালা করিয়া দিবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।

Saheeh International

Indeed, your Lord will judge between them by His [wise] judgement. And He is the Exalted in Might, the Knowing.

Arabic

إن ربك يقضي بينهم بحكمه ۚ وهو العزيز العليم

ইসলামিক ফাউন্ডেশন

অতএব ‌র উপর নির্ভর কর ; তুমি তো স্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত।

Saheeh International

So rely upon Allah; indeed, you are upon the clear truth.

Arabic

فتوكل على الله ۖ إنك على الحق المبين

ইসলামিক ফাউন্ডেশন

মৃতকে তো তুমি কথা শোনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শোনাইতে, যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়।

Saheeh International

Indeed, you will not make the dead hear, nor will you make the deaf hear the call when they have turned their backs retreating.

Arabic

إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين

ইসলামিক ফাউন্ডেশন

তুমি অন্ধদেরকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না। তুমি শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে, যাহারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে। আর তাহারাই আত্মসর্মপণকারী।

Saheeh International

And you cannot guide the blind away from their error. You will only make hear those who believe in Our verses so they are Muslims [submitting to Allah].

Arabic

وما أنت بهادي العمي عن ضلالتهم ۖ إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون

ইসলামিক ফাউন্ডেশন

যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে তখন আমি মৃত্তিকাগর্ভ হইতে বাহির করিব এক জীব, যাহা উহাদের সঙ্গে কথা বলিবে, এইজন্য যে, মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী।

Saheeh International

And when the word befalls them, We will bring forth for them a creature from the earth speaking to them, [saying] that the people were, of Our verses, not certain [in faith].

Arabic

۞ وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون

ইসলামিক ফাউন্ডেশন

স্মরণ কর সেই দিনের কথা, যেই দিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক - একটি দলকে, যাহারা আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করিত আর উহাদেরকে সারিবদ্ধ করা হইবে।

Saheeh International

And [warn of] the Day when We will gather from every nation a company of those who deny Our signs, and they will be [driven] in rows

Arabic

ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون

ইসলামিক ফাউন্ডেশন

যখন উহারা সমাগত হইবে তখন ‌ উহাদেরকে বলিবেন, ‘তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে, অথচ উহা তোমরা জ্ঞানায়ত্ত করিতে পার নাই? বরং তোমরা আরও কিছু করিতেছিলে?’

Saheeh International

Until, when they arrive [at the place of Judgement], He will say, "Did you deny My signs while you encompassed them not in knowledge, or what [was it that] you were doing?"

Arabic

حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أماذا كنتم تعملون

ইসলামিক ফাউন্ডেশন

সীমালংঘন হেতু উহাদের উপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে; ফলে উহারা কিছুই বলিতে পারিবে না।

Saheeh International

And the decree will befall them for the wrong they did, and they will not [be able to] speak.

Arabic

ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون

ইসলামিক ফাউন্ডেশন

উহারা কি অনুধাবন করে না যে, আমি রাত্রি সৃষ্টি করিয়াছি উহাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করিয়াছি আলোকপ্রদ? ইহাতে সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে।

Saheeh International

Do they not see that We made the night that they may rest therein and the day giving sight? Indeed in that are signs for a people who believe.

Arabic

ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا ۚ إن في ذلك لآيات لقوم يؤمنون

ইসলামিক ফাউন্ডেশন

এবং যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে, সেই দিন আকাশমণ্ডলীর ও পৃথিবীর সকলেই ভীত - বিহবল হইয়া পড়িবে, তবে ‌ যাহাদেরকে চাহিবেন তাহারা ব্যতীত এবং সকলেই তাঁহার নিকট আসিবে বিনীত অবস্থায়।

Saheeh International

And [warn of] the Day the Horn will be blown, and whoever is in the heavens and whoever is on the earth will be terrified except whom Allah wills. And all will come to Him humbled.

Arabic

ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله ۚ وكل أتوه داخرين

ইসলামিক ফাউন্ডেশন

তুমি পর্বতমালা দেখিতেছ, মনে করিতেছ উহা অচল, অথচ উহারা হইবে মেঘপুঞ্জের ন্যায় সঞ্চরমাণ। ইহা ‌রই সৃষ্টি নৈপুণ্য, যিনি সমস্ত কিছুকে করিয়াছেন সুষম। তোমরা যাহা কর সে সম্বন্ধে তিনি সম্যক অবগত।

Saheeh International

And you see the mountains, thinking them rigid, while they will pass as the passing of clouds. [It is] the work of Allah, who perfected all things. Indeed, He is Acquainted with that which you do.

Arabic

وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب ۚ صنع الله الذي أتقن كل شيء ۚ إنه خبير بما تفعلون

ইসলামিক ফাউন্ডেশন

যে কেহ সৎকর্ম লইয়া আসিবে, সে উহা হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহারা শংকা হইতে নিরাপদ থাকিবে।

Saheeh International

Whoever comes [at Judgement] with a good deed will have better than it, and they, from the terror of that Day, will be safe.

Arabic

من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون

ইসলামিক ফাউন্ডেশন

যে কেহ অসৎকর্ম লইয়া আসিবে, তাহাকে অধোমুখে নিক্ষেপ করা হইবে দোযখে এবং উহাদেরকে বলা হইবে, ‘তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে।’

Saheeh International

And whoever comes with an evil deed - their faces will be overturned into the Fire, [and it will be said], "Are you recompensed except for what you used to do?"

Arabic

ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون

ইসলামিক ফাউন্ডেশন

আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভুর ‘ইবাদত করিতে, যিনি ইহাকে করিয়াছেন সম্মানিত। সমস্ত কিছু তাঁহারই। আমি আরও আদিষ্ট হইয়াছি, যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।

Saheeh International

[Say, O Muhammad], "I have only been commanded to worship the Lord of this city, who made it sacred and to whom [belongs] all things. And I am commanded to be of the Muslims [those who submit to Allah]

Arabic

إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء ۖ وأمرت أن أكون من المسلمين

ইসলামিক ফাউন্ডেশন

আমি আরও আদিষ্ট হইয়াছি, কুরআন তিলাওয়াত করিতে; অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে, সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য। আর কেহ ভ্রান্তপথ অবলম্বন করিলে তুমি বলিও, ‘আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন।’

Saheeh International

And to recite the Qur'an." And whoever is guided is only guided for [the benefit of] himself; and whoever strays - say, "I am only [one] of the warners."

Arabic

وأن أتلو القرآن ۖ فمن اهتدى فإنما يهتدي لنفسه ۖ ومن ضل فقل إنما أنا من المنذرين

ইসলামিক ফাউন্ডেশন

আর বল, ‘সকল প্রশংসা ‌রই, তিনি তোমাদেরকে সত্বর দেখাইবেন তাঁহার নিদর্শন; তখন তোমরা উহা বুঝিতে পারিবে।’ তোমরা যাহা কর সে সম্বন্ধে তোমার প্রতিপালক গাফিল নন।

Saheeh International

And say, "[All] praise is [due] to Allah. He will show you His signs, and you will recognize them. And your Lord is not unaware of what you do."

Arabic

وقل الحمد لله سيريكم آياته فتعرفونها ۚ وما ربك بغافل عما تعملون

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme