আল ফালাক্ব
Chapter 113, 5 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘আমি শরণ লইতেছি ঊষার স্রষ্টার
‘তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে,
‘অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের, যখন উহা গভীর হয়
‘এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের, যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়
এবং অনিষ্ট হইতে হিংসুকের, যখন সে হিংসা করে।’