Kitab

আল মুরসালাত

Chapter 77, 50 verses

  • ইসলামিক ফাউন্ডেশন

শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,

আর প্রলয়ঙ্করী ঝটিকার,

শপথ সঞ্চালনকারী বায়ুর,

আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,

এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ -

ওযর - আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য।

নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী।

যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,

যখন আকাশ বিদীর্ণ হইবে

এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে

এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে,

এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্ দিবসের জন্য?

বিচার দিবসের জন্য।

বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই?

অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব।

অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই?

অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে,

এক নির্দিষ্ট কাল পর্যন্ত,

অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,

জীবিত ও মৃতের জন্য?

আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে।

চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,

যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে,

ইহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,

উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

ইহা এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না,

এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওযর পেশ করার।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

‘ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’

তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,

তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’

এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

তোমরা আহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

যখন উহাদেরকে বলা হয়, ‘‌র প্রতি নত হও’ উহারা নত হয় না।

সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করিবে?

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme