Kitab

আবাসা

Chapter 80, 42 verses

  • ইসলামিক ফাউন্ডেশন

সে ভ্রূকুঞ্চিত করিল এবং মুখ ফিরাইয়া লইল,

কারণ তাহার নিকট অন্ধ লোকটি আসিল।

তুমি কেমন করিয়া জানিবে - সে হয়ত পরিশুদ্ধ হইত,

অথবা উপদেশ গ্রহণ করিত, ফলে উপদেশ তাহার উপকারে আসিত!

পক্ষান্তরে যে পরোয়া করে না,

তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ।

অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোন দায়িত্ব নাই,

অন্যপক্ষে যে তোমার নিকট ছুটিয়া আসিল,

আর সে সশংকচিত্ত,

তুমি তাহাকে উপেক্ষা করিলে;

না, ইহা ঠিক নয়, ইহা তো উপদেশবাণী,

যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে,

উহা আছে মর্যাদাসম্পন্ন লিপিসমূহে

যাহা উন্নত, পবিত্র,

লিপিকর - হস্তে লিপিবদ্ধ।

মহান, পূত - চরিত্র

মানুষ ধ্বংস হউক ! সে কত অকৃতজ্ঞ!

তিনি উহাকে কোন্ বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন?

শুক্রবিন্দু হইতে, তিনি উহাকে সৃষ্টি করেন, পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন,

অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন;

তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন।

ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনর্জীবিত করিবেন।

না, কখনও না, তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন, সে এখনও উহা পুরাপুরি করে নাই।

মানুষ তাহার খাদ্যের প্রতি লক্ষ্য করুক!

আমিই প্রচুর বারি বর্ষণ করি,

অতঃপর আমি ভূমি প্রকৃষ্টরূপে বিদীর্ণ করি ;

এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য;

দ্রাক্ষা, শাক - সব্জি,

যায়তূন, খর্জুর,

বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,

ফল এবং গবাদি খাদ্য,

ইহা তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।

যখন কিয়ামত উপস্থিত হইবে,

সেই দিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে,

এবং তাহার মাতা, তাহার পিতা,

তাহার পত্নী ও তাহার সন্তান হইতে।

সেই দিন উহাদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে।

অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল,

সহাস্য ও প্রফুল্ল,

এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধূলিধূসর;

সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা।

ইহারাই ও পাপাচারী।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme