আকাশ যখন বিদীর্ণ হইবে,
আল ইনফিতার
Chapter 82, 19 verses
যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে,
সমুদ্র যখন উদ্বেলিত হইবে,
এবং যখন কবর উন্মোচিত হইবে,
তখন প্রত্যেকে জানিবে, সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে।
হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল?
যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন,
যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন।
না, কখনও না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাক ;
অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ ;
সম্মানিত লিপিকরবৃন্দ ;
তাহারা জানে তোমরা যাহা কর।
পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে ;
এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে ;
উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে ;
এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না।
কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান?
আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান?
সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে র।