আল তারিক্
Chapter 86, 17 verses
-
ইসলামিক ফাউন্ডেশন
শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার;
তুমি কী জান রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি?
প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রহিয়াছে।
সুতরাং মানুষ প্রণিধান করুক কী হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে!
তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্খলিত পানি হইতে,
ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হইতে।
নিশ্চয়ই তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান।
যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে,
সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয়।
শপথ আসমানের, যাহা ধারণ করে বৃষ্টি,
এবং শপথ যমীনের, যাহা বিদীর্ণ হয়,
নিশ্চয়ই আল - কুরআন মীমাংসাকারী বাণী।
উহারা ভীষণ ষড়যন্ত্র করে,
এবং আমিও ভীষণ কৌশল করি।
অতএব কাফিরদেরকে অবকাশ দাও; উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।