তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে?
আল গাশিয়াহ
Chapter 88, 26 verses
সেই দিন অনেক মুখমণ্ডল অবনত,,
ক্লিষ্ট, ক্লান্ত হইবে,,
উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে,,
উহাদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হইতে পান করান হইবে;
উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত,
যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না।
অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল,
নিজেদের কর্ম - সাফল্যে পরিতৃপ্ত,
সুমহান জান্নাতে
সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না,
সেখানে থাকিবে বহমান প্রস্রবণ,
উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা,
প্রস্তুত থাকিবে পানপাত্র,
সারি সারি উপাধান,
এবং বিছান গালিচা;
তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে?
এবং আকাশের দিকে, কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে?
এবং পর্বতমালার দিকে, কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে?
এবং ভূতলের দিকে, কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে?
অতএব তুমি উপদেশ দাও; তুমি তো একজন উপদেশদাতা,
তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও।
তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও করিলে
উহাকে দিবেন মহা শাস্তি।
উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট;
অতঃপর উহাদের হিসাব - নিকাশ আমারই কাজ।