শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,
আল লায়ীল
Chapter 92, 21 verses
শপথ দিবসের, যখন উহা উদ্ভাসিত হয়
এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন -
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।
সুতরাং কেহ দান করিলে, হইলে
এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে,
আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,
আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে,
তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ।
এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।
আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,
আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।
আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।
উহাতে প্রবেশ করিবে সে - ই, যে নিতান্ত হতভাগ্য,
যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়।
আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে,
যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,
কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;
সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।