আল হুজরাত , choose another chapter
আল হুজরাত
Chapter 49, 18 verses
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
Word by word
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন ও জানেন।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ লা-তুক্বাদ্দিমূ বাইনা ইয়াদাইয়িল্লা-হি অরাসূলিহী অত্তাকু ল্লা-হ্ ইন্না ল্লা -হা সামী'উন্ 'আলীম্।
Word by word
١ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىِ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱتَّقُوا۟ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
মুহিউদ্দীন খান
২ মুমিনগণ! তোমরা নবীর কন্ঠস্বরের উপর তোমাদের কন্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচুস্বরে কথা বল, তাঁর সাথে সেরূপ উঁচুস্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম নিস্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না।
বাংলা উচ্চারণ
২ ইয়া য় আইয়ুহাল্ লাযীনা আ-মানূ লা-র্তাফা'ঊ য় আছওয়া তাকুম্ ফাওক্বা ছোয়াওতিন্ নাবিয়্যি অলা- তাজহারূ লাহূ বিল্ক্বওলি কাজ্বাহ্রি বা'দ্বিকুম্ লিবা'দ্বিন্ আন্ তাহ্বাত্বোয়া আ'মা-লুকুম্ লা-তাশ্'ঊরূন্।
Word by word
٢ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَرْفَعُوٓا۟ أَصْوَٰتَكُمْ فَوْقَ صَوْتِ ٱلنَّبِىِّ وَلَا تَجْهَرُوا۟ لَهُۥ بِٱلْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَٰلُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
মুহিউদ্দীন খান
৩ যারা আল্লাহর রসূলের সামনে নিজেদের কন্ঠস্বর নীচু করে, আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্যে শোধিত করেছেন। তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
বাংলা উচ্চারণ
৩ ইন্নাল্ লাযীনা ইয়াগুদদ্বূনা আছওয়া তাহুম্ 'ইন্দা রসূলি ল্লা-হি উলা-য়িকাল্ লাযীনাম্ তাহানা ল্লা-হু কুলূ বাহুম্ লিত্তাকওয়া- লাহুম্ মাগ্ফিরাতুঁও অআজরুন্ 'আজীম্।
Word by word
٣ إِنَّ ٱلَّذِينَ يَغُضُّونَ أَصْوَٰتَهُمْ عِندَ رَسُولِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ٱمْتَحَنَ ٱللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَىٰ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
মুহিউদ্দীন খান
৪ যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উচুস্বরে ডাকে, তাদের অধিকাংশই অবুঝ।
বাংলা উচ্চারণ
৪ ইন্নাল্ লাযীনা ইয়ুনা-দূনাকা মিওঁ অরা-য়িল্ হুজুর-তি আক্ছারুহুম্ লা-ইয়া'ক্বিলূন্।
Word by word
٤ إِنَّ ٱلَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَآءِ ٱلْحُجُرَٰتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
মুহিউদ্দীন খান
৫ যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত, তবে তা - ই তাদের জন্যে মঙ্গলজনক হত। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
বাংলা উচ্চারণ
৫ অলাও আন্নাহুম্ ছোয়াবরূ হাত্তা- তাখ্রুজ্বা ইলাইহিম্ লাকা-না খইরল্ লাহুম্ অল্লা-হু গফূর্রু রহীম্।
Word by word
٥ وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا۟ حَتَّىٰ تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
মুহিউদ্দীন খান
৬ মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।
বাংলা উচ্চারণ
৬ ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ য় ইন্ জ্বা-য়া কুম্ ফা-সিকুম্ বিনাবায়িন্ ফাতাবাইয়্যানূ য় আন্ তুছীবূ ক্বাওমাম্ বিজ্বাহা-লাতিন্ ফাতুছ্বিহূ 'আলা-মা-ফা'আল্তুম্ না- দিমীন্।
Word by word
٦ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن جَآءَكُمْ فَاسِقٌۢ بِنَبَإٍ فَتَبَيَّنُوٓا۟ أَن تُصِيبُوا۟ قَوْمًۢا بِجَهَٰلَةٍ فَتُصْبِحُوا۟ عَلَىٰ مَا فَعَلْتُمْ نَٰدِمِينَ
মুহিউদ্দীন খান
৭ তোমরা জেনে রাখ তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন। তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তবে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানীর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী।
বাংলা উচ্চারণ
৭ ওয়া'লামূ য় আন্না ফী কুম্ রাসূলা ল্লা-হ্ লাও ইয়ুত্বীঊ'কুম্ ফী কাছীরিম্ মিনাল্ আম্রি লা'আনিত্তুম্ অলা-কিন্নাল্লা-হা হাব্বাবা ইলাইকুমুল্ ঈমা-না অযাইয়্যানাহূ ফী কুলূ বিকুম্ অ র্কারাহা ইলাইকুমুল্ কুফ্রা অল্ফুসূক্ব অল্ ই'ছ্ইয়া-ন্ উলা-য়িকা হুর্মু র-শিদূন্।
Word by word
٧ وَٱعْلَمُوٓا۟ أَنَّ فِيكُمْ رَسُولَ ٱللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِى كَثِيرٍ مِّنَ ٱلْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ ٱللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ ٱلْإِيمَٰنَ وَزَيَّنَهُۥ فِى قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ ٱلْكُفْرَ
মুহিউদ্দীন খান
৮ এটা আল্লাহর কৃপা ও নিয়ামতঃ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
বাংলা উচ্চারণ
৮ ফাদ্ব্লাম্ মিনা ল্লা-হি অনি'মাহ্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।
Word by word
٨ فَضْلًا مِّنَ ٱللَّهِ وَنِعْمَةً وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
মুহিউদ্দীন খান
৯ যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে; যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দিবে এবং ইনছাফ করবে। নিশ্চয় আল্লাহ ইনছাফকারীদেরকে পছন্দ করেন।
বাংলা উচ্চারণ
৯ অইন্ ত্বোয়া-য়িফাতা-নি মিনাল্ মুমিনীনাক তাতালূ ফাআছ্লিহূ বাইনাহুমা- ফাইম্ বাগত্ ইহ্দা-হুমা-'আলাল্ উখ্রা-ফাক্ব-তিলু ল্লাতী তাব্গী হাত্তা-তাফী-য়া ইলা য় আম্রিল্লা-হি ফাইন্ ফা-য়াত্ ফাআছ্লিহূ বাইনাহুমা-বিল্'আদ্লি অ আকসিতু ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ মুক্ব্ সিত্বীন্।
Word by word
٩ وَإِن طَآئِفَتَانِ مِنَ ٱلْمُؤْمِنِينَ ٱقْتَتَلُوا۟ فَأَصْلِحُوا۟ بَيْنَهُمَا فَإِنۢ بَغَتْ إِحْدَىٰهُمَا عَلَى ٱلْأُخْرَىٰ فَقَٰتِلُوا۟ ٱلَّتِى تَبْغِى حَتَّىٰ تَفِىٓءَ إِلَىٰٓ أَمْرِ ٱللَّهِ فَإِن فَآءَتْ فَ
মুহিউদ্দীন খান
১০ মুমিনরা তো পরস্পর ভাই - ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে - যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।
বাংলা উচ্চারণ
১০ ইন্নামাল্ মুমিনূনা ইখ্ওয়াতুন্ ফাআছ্লিহূ বাইনা আখাওয়াইকুম্ অত্তাকু ল্লা-হা লা'আল্লাকুম্ র্তুহামূন্।
Word by word
١٠ إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا۟ بَيْنَ أَخَوَيْكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
মুহিউদ্দীন খান
১১ মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম।
বাংলা উচ্চারণ
১১ ইয়া য় আইয়ুহাল্ লাযীনা আ-মানূ লা-ইয়ার্স্খা ক্বওমুম্ মিন্ ক্বওমিন্ 'আসা য় আইঁ ইয়াকূনূ খইরাম্ মিন্হুম্ অলা-নিসা-য়ুম্ মিন্ নিসা-য়িন্ 'আসা য় আইঁ ইয়াকুন্না খইরাম্ মিন্হুন্না অলা-তাল্ মিযূ য় আন্ফুসাকুম্ অলা-তানা-বাযূ বিল্আল্ক্ব-ব্ বি'সাল্ ইস্মুল্ ফুসূকু বা'দাল্ ঈমা-নি অমাল্লাম্ ইয়াতুব্ ফায়ুলা-য়িকা হুমুজ্ জোয়া-লিমূন্।
Word by word
١١ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ
মুহিউদ্দীন খান
১২ মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।
বাংলা উচ্চারণ
১২ ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানুজ তানিবূ কাছীরম্ মিনাজ্ জোয়ান্নি ইন্না বা'দ্বোয়াজ জোয়ান্নি ইছ্মুঁও অলা- তাজ্বাস্ সাসূ অলা-ইয়াগ্তাব্ বা'দ্ব ুকুম্ বাদ্বোয়া- আইয়ুহিব্বুআহাদুকুম্ আইঁ ইয়াকুলা লাহ্মা আখীহি মাইতান্ ফাকারিহ্ তুমূহ্ অত্তাকুল্লা-হ্ ইন্নাল্লা-হা তাওয়্যা-র্বু রহীম্।
Word by word
١٢ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱجْتَنِبُوا۟ كَثِيرًا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعْضَ ٱلظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا۟ وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا
মুহিউদ্দীন খান
১৩ হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয় আল্লাহর কাছে সে - ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেযগার । নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।
বাংলা উচ্চারণ
১৩ ইয়া য় আইয়ুহান্না-সু ইন্না- খলাক্বনা-কুম্ মিন্ যাকারিঁও অউন্ছা-অজ্বা'আল্না-কুম্ শু'ঊবাঁও অক্ববা-য়িলা লিতা'আ-রফূ ইন্না আক্রমাকুম্ 'ইন্দা ল্লা-হি আত্ক্ব-কুম্ ইন্নাল্লা-হা 'আলীমুন্ খর্বী।
Word by word
١٣ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقْنَٰكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَٰكُمْ شُعُوبًا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓا۟ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ ٱللَّهِ أَتْقَىٰكُمْ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
মুহিউদ্দীন খান
১৪ মরুবাসীরা বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি। বলুনঃ তোমরা বিশ্বাস স্থাপন করনি; বরং বল, আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর, তবে তোমাদের কর্ম বিন্দুমাত্রও নিস্ফল করা হবে না। নিশ্চয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান।
বাংলা উচ্চারণ
১৪ ক্ব-লাতিল্ আ'র-বু আ-মান্না- কুল্ লাম্ তুমিনূ অলা-কিন্ কুলূ য় আস্লাম্না-অলাম্মা- ইয়াদ্খুলিল্ ঈমা-নু ফী কুলূবিকুম্ অইন্ তুত্বী'ঊল্লা-হা অ রসূলাহূ লা-ইয়ালিত্কুম্ মিন্ আ'মা- লিকুম্ শাইয়া- ইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।
Word by word
١٤ قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ ٱلْإِيمَٰنُ فِى قُلُوبِكُمْ وَإِن تُطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَٰلِكُمْ شَيْـًٔا
মুহিউদ্দীন খান
১৫ তারাই মুমিন , যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন - সম্পদ দ্বারা জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।
বাংলা উচ্চারণ
১৫ ইন্নামাল্ মু'মিনূনাল্ লাযীনা আ-মানূ বিল্লা-হি অরসূলিহী ছুম্মা লাম্ ইর্য়াতা-বূ অজ্বা-হাদূ বিআম্ওয়া-লিহিম্ অআন্ফুসিহিম্ ফী সাবীলিল্লা-হ্ উলা-য়িকা হুমুছ্ ছোয়া-দিকুন্।
Word by word
١٥ إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمْ يَرْتَابُوا۟ وَجَٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ
মুহিউদ্দীন খান
১৬ বলুনঃ তোমরা কি তোমাদের ধর্ম পরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছ? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমন্ডলে এবং যা কিছু আছে নভোমন্ডলে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।
বাংলা উচ্চারণ
১৬ কুল্ আতু'আল্লিমূনাল্লা-হা বিদীনিকুম্ অল্লা-হু ইয়া'লামু মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্ব্ অল্লা-হু বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।
Word by word
١٦ قُلْ أَتُعَلِّمُونَ ٱللَّهَ بِدِينِكُمْ وَٱللَّهُ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
মুহিউদ্দীন খান
১৭ তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না। বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাক।
বাংলা উচ্চারণ
১৭ ইয়ামুন্নুনা 'আলাইকা আন্ আস্লামূ কুল্ লা-তামুন্নু 'আলাইয়্যা ইস্লা-মাকুম্ বালিল্লা-হু ইয়ামুন্নু 'আলাইকুম্ আন্ হাদা-কুম্ লিল্ঈমা-নি ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
Word by word
١٧ يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا۟ قُل لَّا تَمُنُّوا۟ عَلَىَّ إِسْلَٰمَكُم بَلِ ٱللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَىٰكُمْ لِلْإِيمَٰنِ إِن كُنتُمْ صَٰدِقِينَ
মুহিউদ্দীন খান
১৮ আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের অদৃশ্য বিষয় জানেন, তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
বাংলা উচ্চারণ
১৮ ইন্নাল্লা-হা ইয়া'লামু গইবাস্ সামা-ওয়া-তি অল্র্আদ্ব অল্লা-হু বাছীরুম্ বিমা-তা'মালূন্।
Word by word
١٨ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ غَيْبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report