আল জ্বিন , choose another chapter
আল জ্বিন
Chapter 72, 28 verses
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ বলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি;
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম কুল্ ঊহিয়া ইলাইয়্যা আন্নাহুস্ তামা'আ নাফারুম্ মিনাল্ জিন্নি ফাক্ব-লূ য় ইন্না-সামি'না- কুর আ-নান্ 'আজ্বাবাঁ-।
আবদুস শহীদ নাসিম
১ হে নবী! বলো: আমার কাছে অহি করা হয়েছে যে, একদল জিন মনোযোগ দিয়ে (কুরআন) শুনেছে। তারপর তারা (তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে) বলেছে: ‘‘আমরা শুনে এসেছি এক বিস্ময়কর কুরআন,
সমকালীন বাংলা
১ আল্লাহ র নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বলো, আমার প্রতি ওহী করা হয়েছে যে, জিনদের একদল মনোযোগ দিয়ে শুনেছিল, অতঃপর তারা বলেছিল, “নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি,"
মুহিউদ্দীন খান
২ যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না।
বাংলা উচ্চারণ
২ ইয়াহ্দী য় ইর্লা রুশ্দি ফাআ-মান্না-বিহ্ অলান্ নুশ্রিকা বিরব্বিনা য় আহাদাঁও।
আবদুস শহীদ নাসিম
২ সেটি হিদায়াত করে সঠিক পথের দিকে। তাই আমরা সেটির প্রতি ঈমান এনেছি। আমরা কখনো আমাদের প্রভুর সাথে কাউকেও শরিক করবোনা।
সমকালীন বাংলা
২ যা সঠিক পথের দিকে পরিচালিত করে; ফলে আমরা এতে ঈমান এনেছি, এবং আমরা কখনোই আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরীক করব না।
মুহিউদ্দীন খান
৩ এবং আরও বিশ্বাস করি যে, আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার উর্ধ্বে। তিনি কোন পত্নী গ্রহণ করেননি এবং তাঁর কোন সন্তান নেই।
বাংলা উচ্চারণ
৩ অআন্নাহূ তা'আ-লা-জ্বাদ্দু রব্বিনা-মাত্তাখাযা ছোয়া- হিবাতাঁও অলা-অলাদাঁ-।
আবদুস শহীদ নাসিম
৩ নিশ্চয়ই অনেক উঁচু আমাদের মহান প্রভুর মর্যাদা। তিনি না কোনো স্ত্রী গ্রহণ করেছেন, না সন্তান।
সমকালীন বাংলা
৩ এবং আমাদের প্রতিপালকের মর্যাদা সমুন্নত; তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও গ্রহণ করেননি।
মুহিউদ্দীন খান
৪ আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ তা’আলা সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলত।
বাংলা উচ্চারণ
৪ অআন্নাহূ কা-না ইয়াকুলু সাফীহুনা-'আলাল্লা-হি শাত্বোয়াত্বোয়াঁও।
আবদুস শহীদ নাসিম
৪ আমাদের নির্বোধরা তাঁর সম্পর্কে অবাস্তব কথাবার্তা বলতো।
সমকালীন বাংলা
৪ এবং আমাদের মধ্যের নির্বোধেরা আল্লাহ সম্পর্কে সীমালঙ্ঘনমূলক কথা বলত।
মুহিউদ্দীন খান
৫ অথচ আমরা মনে করতাম, মানুষ ও জিন কখনও আল্লাহ তা’আলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না।
বাংলা উচ্চারণ
৫ অআন্না-জোয়ানান্না য় আল্লান্ তাকু লান্ ইন্সু অল্ জ্বিন্নু 'আলাল্লা-হি কাযিবাঁও।
আবদুস শহীদ নাসিম
৫ আমরা মনে করতাম, মানুষ এবং জিন আল্লাহর প্রতি মিথ্যারোপ করেনা।
সমকালীন বাংলা
৫ আর আমরা ধারণা করেছিলাম যে মানুষ ও জিন কখনোই আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না।
মুহিউদ্দীন খান
৬ অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্নম্ভরিতা বাড়িয়ে দিত।
বাংলা উচ্চারণ
৬ অআন্নাহূ কা-না রিজ্বা-লুম্ মিনাল্ ইন্সি ইয়া'ঊযূনা বিরিজ্বা-লিম্ মিনাল্ জ্বিন্নি ফাযা-দূহুম্ রহাক্বাঁও।
আবদুস শহীদ নাসিম
৬ আর মানুষের মধ্যে কিছু লোক কিছু জিনের আশ্রয় গ্রহণ করতো। এটা জিনদের দাম্ভিকতা বাড়িয়ে দিতো।’’
সমকালীন বাংলা
৬ এবং মানুষের মধ্য থেকে কিছু লোক কিছু জিনদের আশ্রয় চাইত; ফলে তারা মানুষের অবাধ্যতা বৃদ্ধি করত।
মুহিউদ্দীন খান
৭ তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা কর যে, মৃত্যুর পর আল্লাহ তা’আলা কখনও কাউকে পুনরুত্থিত করবেন না।
বাংলা উচ্চারণ
৭ অআন্নাহুম্ জোয়ান্নূ কামা-জোয়ানান্তুম্ আল্লাইঁ ইয়াব্'আছাল্লা-হু আহাদাঁও।
আবদুস শহীদ নাসিম
৭ জিনেরা তাদের সম্প্রদায়ের কাছে আরো বলেছিল: ‘‘তোমাদের মতো মানুষও মনে করতো, আল্লাহ কাউকেও পুনরুত্থিত করবেননা।
সমকালীন বাংলা
৭ এবং তারা ধারণা করেছিল, যেমন তোমরা ধারণা করেছিলে, যে আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না।
মুহিউদ্দীন খান
৮ আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
বাংলা উচ্চারণ
৮ অআন্না-লামাস্ নাস্ সামা-য়া ফাওয়াজ্বাদ্না-হা-মুলিয়াত্ হারসান্ শাদীদাওঁ অ শুহুবাঁ-।
আবদুস শহীদ নাসিম
৮ আমরা চেয়েছিলাম আকাশের খবর সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে কঠোর প্রহরীতে ভরা, আরো দেখতে পেলাম ব্যাপক উল্কা পিন্ড।
সমকালীন বাংলা
৮ এবং আমরা আকাশ অনুসন্ধান করেছিলাম; অতঃপর আমরা তা পেলাম কঠোর প্রহরা ও উল্কাপিণ্ডে পরিপূর্ণ।
মুহিউদ্দীন খান
৯ আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিন্ড ওঁৎ পেতে থাকতে দেখে।
বাংলা উচ্চারণ
৯ অআন্না-কুন্না-নাকউদু মিন্হা-মাক্বা-'ইদা লিস্সাম্'ই ফামাইঁ ইয়াস্তামি'ইল্ আ-না ইয়াজ্বিদ্ লাহূ শিহা-বার রাছোয়াদাঁও।
আবদুস শহীদ নাসিম
৯ ইতোপূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে খবর সংগ্রহের জন্যে বসতাম। কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে নিক্ষেপের জন্যে প্রস্ত্তত উল্কাপিন্ডের সম্মুখীন হয়।
সমকালীন বাংলা
৯ এবং আমরা সেখানে শুনবার জন্য বিভিন্ন জায়গায় বসতাম; কিন্তু এখন যে শুনতে চায়, সে তার জন্য ওত পেতে থাকা উল্কাপিণ্ডের সম্মুখীন হয়।
মুহিউদ্দীন খান
১০ আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন।
বাংলা উচ্চারণ
১০ অ আন্না-লা-নাদ্রী য় আর্শারুন্ উরীদা বিমান্ ফিল্ র্আদ্বি আম্ আরা-দা বিহিম্ রব্বুহুম্ রশাদাঁও ।
আবদুস শহীদ নাসিম
১০ আমরা জানিনা, বিশ্ববাসীর মন্দই কি চাওয়া হচ্ছে, নাকি তাদের প্রভু তাদের সঠিক পথে আনতে চাইছেন?
সমকালীন বাংলা
১০ এবং আমরা জানি না, পৃথিবীতে যারা আছে তাদের জন্য অকল্যাণ ইচ্ছা করা হয়েছে, নাকি তাদের প্রতিপালক তাদের জন্য সঠিক পথ ইচ্ছা করেছেন।
মুহিউদ্দীন খান
১১ আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত।
বাংলা উচ্চারণ
১১ অআন্না-মিন্নাছ্ ছোয়া-লিহূনা অ মিন্না-দূনা যা-লিক্ কুন্না ত্বোয়ারা-য়িক্ব ক্বিদাদাঁও।
আবদুস শহীদ নাসিম
১১ আমাদের মধ্যে কিছু পুণ্যবানও আছে, কিছু আছে এর ব্যতিক্রমও। মূলত আমরা ছিলাম বহু পথের অনুসারী।
সমকালীন বাংলা
১১ এবং আমাদের মধ্যে কেউ সৎ, অন্যেরা তা নয়; আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত।
মুহিউদ্দীন খান
১২ আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহ তা’আলাকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করত পরব না।
বাংলা উচ্চারণ
১২ অআন্না-জোয়ানান্না য় আল্ লান্ নু'জ্বিযা ল্লা-হা ফিল্ র্আদ্বি অলান্ নু'জ্বিযাহূ হারাবঁও।
আবদুস শহীদ নাসিম
১২ এখন আমরা বুঝতে পেরেছি, বিশ্বের বুকে আমরা আল্লাহকে পরাভূত করতে পারবো না এবং তাঁকে আমরা ব্যর্থও করতে পারবোনা।
সমকালীন বাংলা
১২ আমরা পৃথিবীতে কখনোই আল্লাহর নাগালের বাইরে যেতে পারবো না, এবং পালিয়েও তাঁকে এড়াতে পারবো না।
মুহিউদ্দীন খান
১৩ আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব, যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে, সে লোকসান ও জোর - জবরের আশংকা করে না।
বাংলা উচ্চারণ
১৩ অআন্না-লাম্মা-সামি'নাল্ হুদা-আ-মান্না-বিহ্ ফামাইঁ ইয়ু”মিম্ বিরব্বিহী ফালা- ইয়াখ-ফু বাখ্সাঁও অলা-রহাক্বঁও।
আবদুস শহীদ নাসিম
১৩ আমরা যখন হিদায়াতের বাণী শুনলাম, আমরা তাতে ঈমান আনলাম। যে কেউ তার প্রভুর প্রতি ঈমান আনবে তার কোনো ক্ষতি বা অন্যায়ের আশংকা থাকবেনা।
সমকালীন বাংলা
১৩ এবং যখন আমরা পথনির্দেশ শুনলাম, তখন আমরা তাতে ঈমান আনলাম; আর যে তার প্রতিপালকের প্রতি ঈমান আনে, সে না কোনো ক্ষতির ভয় করবে, না কোনো অবিচারের।
মুহিউদ্দীন খান
১৪ আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছুসংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে।
বাংলা উচ্চারণ
১৪ অআন্না-মিন্নাল্ মুস্লিমূনা অমিন্নাল্ ক্ব-সিতূন্ ফামান্ আস্লামা ফাঊলা-য়িকা তার্হারও রশাদা-।
আবদুস শহীদ নাসিম
১৪ আমাদের মধ্যে মুসলিমও আছে, সীমালংঘনকারীও আছে। যারা মুসলিম (আত্মসমর্পনকারী) হয়েছে তারা স্বাধীনভাবে সঠিক পথ বেছে নিয়েছে।
সমকালীন বাংলা
১৪ এবং আমাদের মধ্যে কেউ আত্মসমর্পণকারী, আর কেউ সত্যচ্যুত; অতঃপর যারা আত্মসমর্পণ করেছে, তারাই সত্যপথ বেছে নিয়েছে।
Noteএবং আমাদের মধ্যে কেউ মুসলিম, আর কেউ সত্যচ্যুত; অতঃপর যারা ইসলাম গ্রহণ করেছে, তারাই সত্যপথ বেছে নিয়েছে।
মুহিউদ্দীন খান
১৫ আর যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন।
বাংলা উচ্চারণ
১৫ অআম্মাল্ ক্ব-সিতুনা ফাকা-নূ লিজ্বাহান্নামা হাত্বোয়াবাঁও।
আবদুস শহীদ নাসিম
১৫ কিন্তু সীমালংঘনকারীরা তো হবে জাহান্নামেরই জ্বালানি।’’
সমকালীন বাংলা
১৫ আর যারা সত্যচ্যুত, তারা জাহান্নামের জন্য জ্বালানি হবে।
মুহিউদ্দীন খান
১৬ আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে, তারা যদি সত্যপথে কায়েম থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম।
বাংলা উচ্চারণ
১৬ অআল্লাওয়িস্ তাক্ব-মূ 'আলাতত্বোয়ারীক্বাতি লাআস্ক্বাইনা-হুম্ মা-য়ান্ গাদাক্ব-।
আবদুস শহীদ নাসিম
১৬ তারা যদি সত্য পথে কায়েম থাকতো, অবশ্যি আমরা প্রচুর বৃষ্টি বর্ষণ করে তাদের সমৃদ্ধ করতাম।
সমকালীন বাংলা
১৬ আর যদি তারা সেই পথে অবিচল থাকত, তবে অবশ্যই আমরা তাদেরকে প্রচুর পানি পান করাতাম,
মুহিউদ্দীন খান
১৭ যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন।
বাংলা উচ্চারণ
১৭ লিনাফ্তিনাহুম্ ফীহ্ অমাইঁ ইয়ু'রিদ্ব্ 'আন্ যিক্রি রব্বিহী ইয়াস্লুক্হু 'আযা-বান্ ছোয়া'আদাঁও।
আবদুস শহীদ নাসিম
১৭ তার মাধ্যমে আমরা তাদের পরীক্ষা করতাম। যে কেউ তার প্রভুর যিকির থেকে বিমুখ হবে, তিনি তাকে প্রবেশ করাবেন দুঃসহ আযাবে।
সমকালীন বাংলা
১৭ যাতে আমরা তাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করি; আর যে তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে ক্রমবর্ধমান কঠিন শাস্তিতে প্রবেশ করাবেন।
মুহিউদ্দীন খান
১৮ এবং এই ওহীও করা হয়েছে যে, মসজিদসমূহ আল্লাহ তা’আলাকে স্মরণ করার জন্য। অতএব, তোমরা আল্লাহ তা’আলার সাথে কাউকে ডেকো না।
বাংলা উচ্চারণ
১৮ অআন্নাল্ মাসা-জ্বিদা লিল্লা-হি ফালা-তাদ্'ঊ মা'আল্লা-হি আহাদাঁও।
আবদুস শহীদ নাসিম
১৮ মসজিদসমূহ আল্লাহর, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকেও ডেকোনা।
সমকালীন বাংলা
১৮ এবং মসজিদসমূহ আল্লাহর জন্য; অতএব আল্লাহর সাথে কাউকে ডেকো না।
মুহিউদ্দীন খান
১৯ আর যখন আল্লাহ তা’আলার বান্দা তাঁকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল।
বাংলা উচ্চারণ
১৯ অআন্নাহূ লাম্মা-ক্ব-মা 'আব্দুল্লা-হি ইয়াদ্'ঊহু কা-দূ ইয়াকূনূনা 'আলাইহি লিবাদা-।
আবদুস শহীদ নাসিম
১৯ আল্লাহর দাস (মুহাম্মদ) যখন তাঁকে ডাকার জন্যে (সালাতে) দাঁড়ায়, তখন তারা তার কাছে ভীড় জমায়।
সমকালীন বাংলা
১৯ এবং যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্য দাঁড়িয়েছিল, তখন তারা তার চারপাশে প্রায় ভিড় করে ফেলেছিল।
মুহিউদ্দীন খান
২০ বলুনঃ আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।
বাংলা উচ্চারণ
২০ কুল্ ইন্নামা য় আদ্'ঊ রব্বী অলা য় উশ্রিকু বিহী য় আহাদা-।
আবদুস শহীদ নাসিম
২০ হে মুহাম্মদ! বলো: ‘নিশ্চয়ই আমি আমার প্রভুকে ডাকি তাঁর কাছেই দোয়া করি, কিন্তু তাঁর সাথে কাউকেও শরিক করিনা।’
সমকালীন বাংলা
২০ বলো, আমি কেবল আমার প্রতিপালককেই আহ্বান করি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।
মুহিউদ্দীন খান
২১ বলুনঃ আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই।
বাংলা উচ্চারণ
২১ কুল্ ইন্নী লা য় আমুলিকু লাকুম্ দ্বোর্য়ারঁও অলা-রশাদা-।
আবদুস শহীদ নাসিম
২১ বলো: ‘আমি তোমাদের ক্ষতি বা লাভের মালিক নই।’
সমকালীন বাংলা
২১ বলো, আমি তোমাদের জন্য কোনো ক্ষতি বা সঠিক পথের মালিক নই।
মুহিউদ্দীন খান
২২ বলুনঃ আল্লাহ তা’আলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থল পাব না।
বাংলা উচ্চারণ
২২ কুল্ ইন্নী লাইঁ ইয়ুজ্বীরানী মিনাল্লা-হি আহাদুঁও অলান্ আজ্বিদা মিন্ দূনিহী মুল্তাহাদান্।
আবদুস শহীদ নাসিম
২২ বলো: ‘‘আল্লাহর পাকড়াও থেকে কেউই আমাকে রক্ষা করতে পারবেনা এবং তাঁকে ছাড়া আমি কোনো আশ্রয়ও পাবোনা।
সমকালীন বাংলা
২২ বলো, "নিশ্চয়ই আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এবং আমি তাঁকে ছাড়া কোনো আশ্রয় পাব না।
মুহিউদ্দীন খান
২৩ কিন্তু আল্লাহ তা’আলার বাণী পৌছানো ও তাঁর পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের অগ্নি। তথায় তারা চিরকাল থাকবে।
বাংলা উচ্চারণ
২৩ ইল্লা-বালা-গাম্ মিনাল্লা-হি অরিসা-লা-তিহ্ আমাইঁ ইয়া'ছিল্লা-হা অরসূলাহূ ফাইন্না লাহূ না-রা জ্বাহান্নামা খ-লিদীনা ফীহা য় আবাদা-।
আবদুস শহীদ নাসিম
২৩ আল্লাহর বার্তা পৌঁছে দেয়াই কেবল আমার দায়িত্ব।’’ যে কেউ আল্লাহকে এবং তাঁর রসূলকে অমান্য করবে, তার জন্যে জাহান্নামই অবধারিত, চিরদিন চিরকাল তারা পড়ে থাকবে সেখানেই।
সমকালীন বাংলা
২৩ কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছান এবং তাঁহার বাণী প্রচারই আমার দায়িত্ব।" যাহারা আল্লাহর ও তাঁহার রাসূলকে অমান্য করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের অগ্নি, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে।
মুহিউদ্দীন খান
২৪ এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী দূর্বল এবং কার সংখ্যা কম।
বাংলা উচ্চারণ
২৪ হাত্তা য় ইযা-রয়াও মা-ইয়ূ'আদূনা ফাসাইয়া'লামূনা মান্ আদ্ব্'আফু না-সিরঁও অআক্বল্লু 'আদাদা-।
আবদুস শহীদ নাসিম
২৪ তারা যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখনই জানতে পারবে সাহায্যকারী হিসেবে কে দুর্বল আর কে সংখ্যায় নগণ্য?
সমকালীন বাংলা
২৪ যখন তারা তা দেখবে, যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে, তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বলতর এবং কার সংখ্যা কম।
মুহিউদ্দীন খান
২৫ বলুনঃ আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন না আমার পালনকর্তা এর জন্যে কোন মেয়াদ স্থির করে রেখেছেন।
বাংলা উচ্চারণ
২৫ কুল্ ইন্ আদ্রী য় আক্বরীবুম্ মা- তূ'আদূনা আম্ ইয়াজ'আলু লাহূ রব্বী য় আমাদা-।
আবদুস শহীদ নাসিম
২৫ হে নবী! বলো: ‘‘আমি জানিনা, তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে তা কি নিকটে নাকি আমার প্রভু সেটার জন্যে দীর্ঘ সময় নির্দিষ্ট করবেন।
সমকালীন বাংলা
২৫ বলো, আমি জানি না নিকটবর্তী কি, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা নিকটবর্তী কি না, অথবা আমার প্রতিপালক তার জন্য দীর্ঘ সময় নির্ধারণ করেছেন।
মুহিউদ্দীন খান
২৬ তিনি অদৃশ্যের জ্ঞানী। পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না।
বাংলা উচ্চারণ
২৬ 'আ-লিমুল্ গইবি ফালা-ইয়ুজ্হিরু 'আলা-গইবিহী য় আহাদান্।
আবদুস শহীদ নাসিম
২৬ তিনিই আলেমুল গায়েব - গায়েব - এর জ্ঞানী। তাঁর গায়েবি জ্ঞান কারো কাছে প্রকাশ করা হয়না।’’
সমকালীন বাংলা
২৬ তিনি অদৃশ্যের জ্ঞানী; অতএব তিনি তাঁর অদৃশ্য বিষয়ে কাউকে অবহিত করেন না,
মুহিউদ্দীন খান
২৭ তাঁর মনোনীত রসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন
বাংলা উচ্চারণ
২৭ ইল্লা-মার্নিতাদ্বোয়া-র্মি রাসূলিন্ ফাইন্নাহূ ইয়াস্লুকু মিম্ বাইনি ইয়াদাইহি অমিন্ খল্ফিহী রছোয়াদাল্।
আবদুস শহীদ নাসিম
২৭ তবে তাঁর মনোনীত কোনো রসূলকেই তিনি তা অবহিত করেন। সেক্ষেত্রে ঐ রসূলের সামনে এবং পেছনে তিনি প্রহরী নিযুক্ত করেন,
সমকালীন বাংলা
২৭ তবে কোনো রসূলকে ব্যতীত, যাকে তিনি মনোনীত করেন। তখন তিনি তার সামনে ও পেছনে প্রহরা নিয়োজিত করেন,
মুহিউদ্দীন খান
২৮ যাতে আল্লাহ তা’আলা জেনে নেন যে, রসূলগণ তাঁদের পালনকর্তার পয়গাম পৌছিয়েছেন কি না। রসূলগণের কাছে যা আছে, তা তাঁর জ্ঞান - গোচর। তিনি সবকিছুর সংখ্যার হিসাব রাখেন।
বাংলা উচ্চারণ
২৮ লিইয়া'লামা আন্ ক্বদ্ আব্লাগূ রিস-লা-তি রব্বিহিম্ অআহা-তোয়া বিমা-লাদাইহিম্ অআহ্ছোয়া-কুল্লা শাইয়িন্ 'আদাদা-।
আবদুস শহীদ নাসিম
২৮ রসূলরা তাদের প্রভুর বার্তা পৌঁছে দিয়েছে কিনা তা জানার জন্যে। তাদের কাছে যা আছে তা তাঁর জ্ঞানের পরিবেষ্টনেই রয়েছে। তিনি গুণে গুণে হিসাব রাখেন সব কিছুর।
সমকালীন বাংলা
২৮ যাতে তিনি জেনে নেন যে তারা তাদের প্রতিপালকের বার্তাসমূহ পৌঁছে দিয়েছে। আর তাদের কাছে যা আছে তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন, এবং তিনি সবকিছুকে সংখ্যায় গণনা করেছেন।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report