আল যালযালাহ
Chapter 99, 8 verses
-
মুহিউদ্দীন খান
-
বাংলা উচ্চারণ
-
ইসলামিক ফাউন্ডেশন
-
সমকালীন বাংলা
-
Word by word
মুহিউদ্দীন খান
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-যুল্যিলাতিল্ র্আদ্বু যিল্যা-লাহা-।
ইসলামিক ফাউন্ডেশন
পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে,
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন পৃথিবী প্রবল কেঁপে উঠবে,
Word by word
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
মুহিউদ্দীন খান
যখন সে তার বোঝা বের করে দেবে।
বাংলা উচ্চারণ
অআখ্রজ্বাতিল্ আরদু আছ্ক্ব-লাহা-।
ইসলামিক ফাউন্ডেশন
এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে,
সমকালীন বাংলা
এবং পৃথিবী তার ভারসমূহ বের করে দেবে,
Word by word
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
মুহিউদ্দীন খান
এবং মানুষ বলবে, এর কি হল ?
বাংলা উচ্চারণ
অক্ব-লাল্ ইনসা-নু মা- লাহা-।
ইসলামিক ফাউন্ডেশন
এবং মানুষ বলিবে, ‘ইহার কী হইল?’
সমকালীন বাংলা
এবং মানুষ বলবে, এর কী হয়েছে?
Word by word
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
মুহিউদ্দীন খান
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
বাংলা উচ্চারণ
ইয়াওমায়িযিন্ তুহাদ্দিছু আখ্বা-রহা-।
ইসলামিক ফাউন্ডেশন
সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে,
সমকালীন বাংলা
সেদিন পৃথিবী তার সংবাদ জানাবে,
Word by word
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
মুহিউদ্দীন খান
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
বাংলা উচ্চারণ
বিআন্না রব্বাকা আওহা-লাহা-।
ইসলামিক ফাউন্ডেশন
কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন,
সমকালীন বাংলা
কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ করেছেন,
Word by word
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
মুহিউদ্দীন খান
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
বাংলা উচ্চারণ
ইয়াওমায়িযিঁই ইয়াছ্দুরু ন্না-সু আশ্তা-তাল্ লিইয়ুরাও আ'মা-লাহুম্।
ইসলামিক ফাউন্ডেশন
সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
সমকালীন বাংলা
সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মগুলো দেখানো হয়
Word by word
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
মুহিউদ্দীন খান
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
বাংলা উচ্চারণ
ফামাইঁ ইয়া'মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ খইরঁই ইয়ারহ্।
ইসলামিক ফাউন্ডেশন
কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে
সমকালীন বাংলা
তখন যে কেউ অণু পরিমাণ সৎকাজ করলে, সে তা দেখবে,
Word by word
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
মুহিউদ্দীন খান
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
বাংলা উচ্চারণ
অমাইঁ ইয়া'মাল্ মিছ্ক্ব-লা র্যারতিন্ র্শারইঁ ইয়ারহ্
ইসলামিক ফাউন্ডেশন
এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।
সমকালীন বাংলা
এবং যে কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে, সে তাও দেখবে।
Word by word
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ